এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | ১১ মে ২০১৫ ১৭:৪৪294000
  • এরকম দেখতে হয়। এরা অবিশ্যি পিঁয়াজ রসুন আদা এইসবও দিয়েছে।

  • sosen | ১১ মে ২০১৫ ১৭:৩৮293999
  • বাটা তিলের বড়া খাইনি।
  • Abhyu | ১১ মে ২০১৫ ১৭:৩৭293998
  • পোস্তর থেকে তিলের বড়া আমার বেটার লাগত। কিন্তু গ্রামের বাড়িতে ছাড়া পেতাম না। আর দিদুও গত হয়েছেন কুড়ি বছর আগে ...
  • Abhyu | ১১ মে ২০১৫ ১৭:৩৬293996
  • ও আমি যেটা খেতাম সেটা অন্য রকম। সম্ভবতঃ তিল শিলে বেটে, নুন লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখে তেলে শ্যালো ফ্রাই। ঐ তিলগুলো ঢেঁকিতে পেষা বা ঐ রকম কি একটা স্পেশালিটি ছিল।
  • aka | ১১ মে ২০১৫ ১৭:৩৬293997
  • পোস্ত থাকতে তিল খাবেন কেন?
  • sosen | ১১ মে ২০১৫ ১৭:৩৩293995
  • এ রেসিপির টইয়ে তোলা মানে টইয়ের অপমান।

    এই যো
    আস্ত তিল নুন মিষ্টি লঙ্কাগুঁড়ো আর আটা/ কর্ণফ্লাওয়ার সহযোগে মেখে চ্যাপ্টা চ্যাপ্টা করে গড়ে অল্প আঁচে শ্যালো ফ্রাই।

    এক সেন্টেন্সের রেসিপি বলে অভ্যুদা খুঁজে পান্নি
  • de | ১১ মে ২০১৫ ১৭:৩২293994
  • সোসেন একটা একলাইনে লিখেছে দেখলাম তো- তিলকে নুন,মিষ্টি, লংকাগুঁড়ো আর আটা বা কর্ণ্ফ্লাওয়ার দিয়ে চেপে ধরে বড়া বানিয়ে ফেলতে বল্লো!
  • Abhyu | ১১ মে ২০১৫ ১৭:২৭293993
  • তিলের বড়ার রেসিপি পেলুম না। কেউ একটু রেসিপির টইতে তুলে দাও না?
  • সিকি | ১১ মে ২০১৫ ১৭:২১293992
  • ফিঙ্গার্স ক্রসড। জানি না। একটা খাদের ধার বরাবর হাঁটাহাঁটি করছি।

    হয় তো পরের সপ্তাহ নাগাদ বোঝা যাবে।
  • san | ১১ মে ২০১৫ ১৬:৩৯293991
  • সিকির বাইকে করে লে ভ্রমণ হচ্ছে জুনে ?
  • 4z | ১১ মে ২০১৫ ১৬:৩২293990
  • ট্যুর অ্যারেঞ্জ করার লোক লাগবে?
  • সিকি | ১১ মে ২০১৫ ১৬:২০293989
  • মানস - করাই যায়। দেখি।
  • dc | ১১ মে ২০১৫ ১৬:১৭293988
  • বাবাগো শ্মশানেও রবীন্দরনাথ!? আমি আর কলকাতায় গিয়ে মরবোও না, তার চেয়ে সম্বরের দেশে পটল তোলা ভাল।
  • de | ১১ মে ২০১৫ ১৬:১৫293987
  • আমাকেও -

    সিকি, ২০১৭ র পরে একটা চন্ডালী মানস-সরোবর যাত্রার আয়োজন করো -
  • সিকি | ১১ মে ২০১৫ ১৬:১২293986
  • প্ল্যান করলে অমাকে খবর দেবেন।
  • b | ১১ মে ২০১৫ ১৫:০৬293985
  • কবে যাবো?
  • sosen | ১১ মে ২০১৫ ১৪:৪৮293984
  • ওটা আমি। হ্যাঁ মোটেই ভালো না। হোয়াট্স্যাপে পাঠিয়েচে, ডেল করার আগে এখেনে রেকে দিলাম। ;)
  • b | ১১ মে ২০১৫ ১৪:৪৪293983
  • এগুলো একটু ক্লিশে লাগে। আর ইয়ে, উৎসাহও পাই না। ২০২২ অবধি নিদেন এই সরকারকে যখন সহ্য কত্তে হবেই...
  • এটা পেলাম | ১১ মে ২০১৫ ১৪:৪০293982
  • আজ বিশ্বকবি রবি ঠাকুরের জন্মদিন।

    আমি গরমেন্টের পক্ষ থেকে জম্মজয়ন্তী পালন করছি। আপনারা সবাই জানেন বর্তমান রাজ্য সরকার রবি ঠাকুরের অজানা তথ্য গুলো খুজে বের করার চেষ্টা করছে। আমি সুব্রতদা কে এর দায়িত্ব দিয়েছি আর সুব্রতদা কে হেল্প করার জন্য বেচা আছে। আপনাদের সবার মনে আছে হয়তো কয়েক দিন আগে এইরকম একটা অজানা তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছিলাম, সেটা হল সেক্সপীয়ার আর রবি ঠাকুরের কবিতা নিয়ে আলোচনা। উনি এতো দেশে বিদেশে ঘুরেছেন বলে ওনাকে বিশ্বকবি বলা হয়। আমি ওনার খুব ভক্ত - আমি তো নবান্নে বসে গঙ্গার দিকে যখন তাকিয়ে থাকি গুণগুণ করে "ধন ধান্যে পুষ্পে ভরা "গানটা গাই। ওনার বিভিন্ন দিক ছিল যাকে বলে বহুমুখী প্রতিভা, আমি আর মানিক বাবু ছাড়া এরকম মানুষ বঙ্গ তে আবির্ভূত হয়নি। কি অসাধারন মানুষ ছিলেন, বেলেঘাটায় যখন গান্ধীজী অনশন করছে উনি গান গেয়ে ফলের রস নিয়ে ওনার অনশন ভঙ্গ করেছেন। কতো সুন্দর সুন্দর গান লিখেছেন, আমি তো রাস্তার মোরে মোরে এখন রবীন্দ্র সঙ্গীত শোনানোর জন্য নির্দেশ দিয়েছি। আপনারা সবাই শুনেছেন তো !!! হাত তুলুন, হাত তুলুন দেখি দেখি।।।।।।।।।

    সবাই শুনেছেন দেখছি, এর পর রাজ্যে শ্মশান গুলতেও গান বাজানো হবে, কি কি গান বাজবে আমি তার তালিকা বের করে প্রকাশ করে দেব। আমার ইচ্ছা রবি ঠাকুর কে ব্লকে ব্লকে পৌঁছে দেওয়া, আপনাদের হয়তো মনে আছে ২২শে শ্রাবণ আমি রবীন্দ্র জন্ম জয়ন্তী পালনের নির্দেশ দিয়েছিলাম। আমি মোটামুটি ঠিক করে ফেলেছি সব জায়গাতে রবীন্দ্র সঙ্গীত বাজাবো। আমাদের সাথে ইন্দ্রনীল আছে আগে লাল ছিল এখন নীল - ও খুব ভালো রবীন্দ্র সঙ্গীত গান করে।।।।।।। ইন্দ্রনীল "কতো যে সাগর নদী" গানটা গাও, আপনারা সবাই ওর সাথে গাইবেন। আজ মদন নেই ও থাকলে আরও ভালো হত। -- আমি একটা ব্যাপারে বিশেষ উদ্যোগ নিয়েছি, রবি ঠাকুর মারা যাবার পর থেকে আর কোন রবীন্দ্র সঙ্গীত লেখা হয়নি বা সুর করা হয় নি। বাম সরকার গত ৩৪ বছরে এব্যাপারে কোন উদ্যোগ নেয়নি এটা একটা দায়িত্তভহীন কাজ, আমি অরুপ আর কানন কে বলেছি দেব দেবশ্রী মুনমুন আর সন্ধ্যাদিকে নিয়ে একটা কমিটি করতে যারা নতুন ভাবে " রবীন্দ্র সঙ্গীত " লেখার ব্যাপারে উদ্যগী হবে। এই মা মাটি মানুষের সরকার এরকম করে রবীন্দ্র সঙ্গীত কে হারিয়ে যেতে দেবে না।।।।।।।।।।।।।।।।।।।।।।।।

    ধন্যবাদ
  • sosen | ১১ মে ২০১৫ ১৪:১৮293981
  • ঃo
    দিলাম তো রেসিপি এট্টু আগে
  • Abhyu | ১১ মে ২০১৫ ১৪:১৭293980
  • কিন্তু আসল কথাটা হল, তিলের ব্ড়ার রেসিপি কই?
  • Abhyu | ১১ মে ২০১৫ ১৪:১৬293979
  • শরীরের দাবি, সোসেন।
  • sosen | ১১ মে ২০১৫ ১৪:১৫293978
  • শুনুন, এত ঘুম্পায় কেনো কেউ বলতে পারেন?
  • Abhyu | ১১ মে ২০১৫ ১৩:৫০293977
  • এক প্যাকেট লঙ্কা কিনে এনে গুণেছি। দাম বেড়েছে জানতাম তাই, নইলে চোখে দেখে/গুণে বুঝতাম না।
  • quark | ১১ মে ২০১৫ ১৩:১৯293976
  • দুপুরবেলা রেজালা উইথ তন্দুরি রুটি চলবে না একথা কোন্‌ শাস্তরে লেকা আচে?
  • de | ১১ মে ২০১৫ ১২:৪৯293975
  • বি - ফেসবুক তো খোলে না আপিসে - শেপের দিক থেকে দেখলে আখরোটই হওয়া উচিত। কিন্তু ইন্ডিয়ান গ্রসারিতে চারমগজ বলে মেলন সিডই বিক্কিরি হয়!
  • de | ১১ মে ২০১৫ ১২:৪৬293974
  • মিঠু,

    ছেলেপিলে বড় হচ্চে ঃ)) - টিনটিনের কথায় মনে পড়লো। আমার কন্যার ক্লাসমেটরা ধপাধপ প্রেমে পড়চে - ভি ডে তে গিফটের আদান প্রদান হচ্চে - আমি ওর মা কম, বন্ধু বেশী। ওদের ব্যাচের সবার গপ্পো শুনি আর কিরকম অবাক লাগে! ছেলেপুলেরা সব বড় হয়ে গেলো। ওর বন্ধুদের অনেকেরই মায়েরা/বাবারা আবার আমার বন্ধু। এই তো সেদিন সব দুচার মাসের আগে পিছে সব মায়েরা সার দিয়ে হসপিটালে গেলাম - সব কুচো কোলে করে ঘরে ফিরলাম, এর ওর খবর নিতাম - ক্রেশ, স্কুল সবেতেই দেখা হোতো! এখনও পেরেন্ট -টীচার মিটিংয়ে দেখা হয়। আমার কন্যা হুঁশিয়ারী দিয়ে রেখেচেন - দ্যাখো, তোমায় সব বলি বলে তুমি কিন্তু আবার আন্টিদের বা আংকলদের কাছে সব বলে দিও না। আমার বন্ধুদের প্রাইভেসি নষ্ট হবে তাতে ঃ)

    মেয়ের ছুটির কথা আর জিজ্ঞেস কোরো না - ওই কয়েকদিনের কেরালা ট্রীপটা খুব সুন্দর কাটলো - কিন্তু তারপর থেকেই তো আবার কোচিং সেন্টার ইঃ তে ছুটোছুটি শুরু হয়ে গেলো। লম্বা ছুটি আর পেলো কই বেচারা!
  • de | ১১ মে ২০১৫ ১২:৩৪293972
  • চার মগজ তো মেলন সীড - তরমুজের বীজ-
  • b | ১১ মে ২০১৫ ১২:৩২293971
  • সূত্রঃ দেশে বিদেশে।
    কার যেন ঘড়ি ঠিক সময়ে চলত। আরবিতে পন্ডিত বন্ধু জিজ্ঞেস করেছিলেন, হে বন্ধু, যাহা চাহার-মগজ শিকন,(যা দিয়ে চার মগজ, মানে আখরোট ভাঙা হয়), তা লইয়া কি করিতেছেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত