এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bhagidaar | ১১ মে ২০১৫ ২৩:৫০294090
  • -- মর্টার পেস্ল।
  • Div0 | ১১ মে ২০১৫ ২৩:৪২294089
  • আকাদা'র 10:24 PM বেশ ঠিকঠাক ফান্ডা লাগলো। মানে টেনে আর ছেড়ে খেলার জন্য টিপ ধরার টেকনিক। তবে শুধু কি মাড়? অ্যারারুটের আঠা দিয়েও ভালোই হত। ক্যালিকো'র দু'হাজার সুতো। হামানদিস্তায় টিউবভাঙা। টিপ ধরতে গিয়ে নখ ভেঙে উঠে গেলে তখন দুটি গাছকে প্রদক্ষিণ করে সুতো শুকনো করা। তবে বেস্ট ছিল খটখটে রোদে চৌধুরিপুকুরের নোডাল পয়েন্ট। দু'হাজার গোটাতে হাত খুলে যেত জাস্ট। শুকনো হয়ে গেলে একটা তিন চাকার লাটাইয়ে গুটিয়ে নেওয়া। কড়কড় করে মিহি কাঁচগুঁড়ো উড়িয়ে সুতো ছাড়ানো। শেখ'এর ট্রেডমার্ক ঘুড়িগুলি। মহাদেবদা'দের ছাদে কাঁসরঘন্টা আর শাঁখ বাজানো পৌষসংক্রান্তির সেই সকালগুলো যেদিন নিয়ম করে ঠিকঠাক হাওয়া দিত না :-/

    প্রশ্নঃ ১) সুরকি মাঞ্জা কী? ২) ডিম মাঞ্জায় প্যাঁচ খেলার টেকনিকই বা কী? (সাফল্যের রেট বেশ হাই দেখেছি, কিন্তু চারদিন পর সুতো পচে যেত)
  • Sn | ১১ মে ২০১৫ ২৩:৩০294087
  • অক্ষ, আমাকে peaceliving এর ফিডব্যাক টা পাঠাবেন প্লিজ swagatanandi gmail এ।
  • Atoz | ১১ মে ২০১৫ ২৩:৩০294088
  • দারুণ। আরেকটু ইউনিফাই করে নিলে দুটোই বাবার বার। কেমন সুন্দর অনুপ্রাশও আছে! ঃ-)
  • kc | ১১ মে ২০১৫ ২৩:১৯294086
  • হপ্তা শুরু সেশের ফান্ডা নাই এতে। সোমবার হল বাবার বার আর শুক্কুর হল আল্লার বার। দুটোই পবিত্র দিন। সর্বধর্মসমন্বয় ইত্যাদি প্রভৃতি,,
  • T | ১১ মে ২০১৫ ২৩:০৭294084
  • অ্যাই, পিকু হাফ দেখলুম। আরে হেব্বি তো। আর দীপিকার প্রতি ফিদা হয়ে গেলুম। উফফফ
  • Atoz | ১১ মে ২০১৫ ২৩:০৭294085
  • সেটাই বেশ যুক্তিযুক্ত। সোমবার সপ্তাহ শুরু হবার জোশে আর শুক্রবারে হপ্তাহান্ত শুরু হবার জোশে।
    কিন্তু ছড়াটা যে বলেছিল সে উইকেন্ডের কন্সেপ্ট জানতো না। তবে কিনা ওদেরো তো হাটবার মেলাবাড়ী ইত্যাদি ব্যাপার ছিল।
  • Atoz | ১১ মে ২০১৫ ২৩:০৪294082
  • ওপেন্টির লোকটা এইসব জানতো না মনে হয়। ঃ-)
  • kc | ১১ মে ২০১৫ ২৩:০৪294083
  • সোম আর শুক্কুরবারেই পরতে হয়।
  • kc | ১১ মে ২০১৫ ২৩:০৩294081
  • এসবের কিছুই ওই ওপেন টি তে দেখায়নি। অথচ ওটা নাকি নস্টলজিকের পুরো হদ্দমুদ্দ। ছ্যা ছ্যা, ছোঃ।
  • Atoz | ১১ মে ২০১৫ ২৩:০২294080
  • নতুন জামা কাপড় প্রথম পরা নিয়ে একটা ছড়া শুনেছিলাম, "সোম শুক্কুর বাইছ্যা/ কাপড় পরো নাইচ্যা"। এইটা রহস্যই থেকে গেল আমার কাছে। সোম আর শুক্রবার বাদ্দিয়ে পরতে বলছে নাকি ঐ দুটো বারেই কেবল পরতে বলছে, সে আর বুঝতে পারলাম না।
  • kc | ১১ মে ২০১৫ ২৩:০০294079
  • একটা ঢিঁও খুব খারাপ। শিং গজাতে পারে। তাই সবসময় মিনিমাম দুটো ঢিঁ মারতে হত।
  • Atoz | ১১ মে ২০১৫ ২২:৫৯294078
  • মঙ্গল আর শনিবারে হেলেসাপ খুব রিস্কি, নাকি ঐ দুইবারে বিষ থাকে। অথচ দেখুন সোমবার, বুধবার, বেস্পতিবার, শুক্রবার, রবিবার কোনো ঝামেলা নেই। ছোটেনা কো হাঁটে না কাউকে সে কাটে না।
  • Atoz | ১১ মে ২০১৫ ২২:৫৫294077
  • এক গালে থাপ্পড়ও খুব রিস্কি, খালে পড়ে যায় লোকে। তাই অন্য গালেও মেরে দিতে হয়।
  • dd | ১১ মে ২০১৫ ২২:৫৪294075
  • আর কপালে কপালে ঠোকাঠুকি লাগলে আপোষে আরেকবার করে নিতে হয়, নইলে সিং গজায়। এটা সবাই জানে।

    কিন্তু ন্যাজ গজানোর বৃত্তান্তো বোধয় অজানাই রয়ে গ্যালো।
  • aka | ১১ মে ২০১৫ ২২:৫৪294076
  • মাথায় মাথায় গুঁতো লাগলে চটপট জোড় সংখ্যার গুঁতো লাগিয়ে নিতে হয় নইলে শিং গজায়।
  • aka | ১১ মে ২০১৫ ২২:৫৩294074
  • এককাঁধে হাত দিলে চটপট তাকে দিয়ে দুই কাঁধ ধরিয়ে নিতে হয়। নইলে মা মারা যায়।
  • Atoz | ১১ মে ২০১৫ ২২:৫২294073
  • চুলের ঝাপটা কারুর গায়ে লেগে গেলে যার গায়ে লাগে সেই লোক চুলের অধিকারীর মাথার চুল খামচে ধরে কইবেন, " চুল না ফুল?" সঠিক উত্তর হচ্ছে ফুল। না হলে চুল সব খাবলা খাবলা পড়ে যাবে আর যার গায়ে ঝাপ্টা লেগেছে তার গায়ে চুল গজাবে।
  • dd | ১১ মে ২০১৫ ২২:৫০294072
  • দু জনের পায়ে পায়ে ধাক্কা লাগলে তখুনি জিগাতে হয়"পায়ে পায়ে ভালো" ? সঠিক উত্তোর হচ্ছে "ভালো"। নইলে ঘুষোঘুষি থেকে অংকে ফেল - সবই সম্ভব।

    আর চটি খুলে পাশাপাশি না রেখে একটার ঘাড়ে আরেকটা রাখলেই আপনের ঝগড়ুটে কেরাকটার পষ্টো বোঝা যায়।
  • Atoz | ১১ মে ২০১৫ ২২:৪৯294071
  • ঐসব ভয়ঙ্কর গিরগিটিকে বলা হয় কৃকলাশ।
  • dd | ১১ মে ২০১৫ ২২:৪৭294070
  • গিরগিটি প্যাট প্যাট করে তাকালে ঝট করে একটু থুতু আঙুলে লাগিয়ে বুকে ঘষে দিতে হয়।

    নইলে ফল হয় মারাত্মক। গিরগিটিরা সোঁ সোঁ করে রক্তো চুষে নেয়। বহু বহু ছেলেপুলে এই ভাবে প্রান হারায়।
  • a x | ১১ মে ২০১৫ ২২:৩৫294069
  • :-o
  • kc | ১১ মে ২০১৫ ২২:২৯294068
  • কুকুরে যখন অপকম্ম করে (মানে পটি করে), তখন দুই হাতের কড়ে আঙুলে আঙুলে গিট্টু বেঁধে টানটান করে ধরতে হয়। সঙ্গে অন্য কেউ থাকলে তার একটা আঙুল আর নিজের একটা আঙুল দিয়ে গিট্টু লাগাতে হয়। কড়ে আঙুল হতে হবে। কুত্তার পটি আর বের হবেনা, উঠে পড়বে।
  • সিকি | ১১ মে ২০১৫ ২২:২৮294067
  • এককের সেই টইটা কই গেল?
  • aka | ১১ মে ২০১৫ ২২:২৪294066
  • কেসিকি আমাকে মাঞ্জার ফাণ্ডা জিগাইল?

    শুনুন তবে। মাঞ্জার আঠা হিসেবে মাড় হল গিয়ে সবথেকে ভালো।

    আর টেনে খেলতে হলে কাঁচ মিহি করে গুঁড়োতে নেই। একটু দানা দানা লেগে থাকবে। টিপ ধরার সময়ে ইউনিফর্ম কিন্তু আলতো করে ধরতে হবে। এতে সুতোর গায়ে দানা দানা কাঁচ লেগে থাকবে। খেলার সময়ে হাতে ন্যাকড়া জড়িয়ে লে পড়াক্কা। তবে শেষে ঘুড়ির অ্যাঙ্গেলই হল আসল। ঠিক মতন কোণ তৈরি করে টানতে পারলে এক টানে কেল্লা ফতে।

    আর ছেড়ে খেলতে হলে খুব মিহি করে কাঁচ গুঁড়ো করে একটু জোর দিয়ে টিপ ধরতে হবে। তারপর টুকুস টুকুস করে খেলুন। ও বাবা খেলত অমন করে। একটা ছোট লাঠাই আর সেইটা নিয়েই খুটুস খুটুস। ১ঃ১০ রেশিওর নিচে কোনদিন নামতে দেখি নি।

    তবে সবথেকে ভালো মাঞ্জা হত শ্যালের গু দিয়ে। একদিনের রাজা হতে হলে শ্যালের গু ব্যবহার করুন। একদিন পরে অবশ্য সুতো পচে যায়। ট্রাই করা হয় নি মূলত শ্যালের আর কুকুরের গুয়ের মধ্যে পার্থক্য বুঝতে না পারায়। মাঞ্জায় তো আর চান্স নেওয়া যায় না।
  • d | ১১ মে ২০১৫ ২২:০৮294065
  • আমার একোটা চত্ব হামানদিস্তা আছে ঐটে দিয়েই সব গুঁড়ো করি।
  • Samba Bump Cells Pen | ১১ মে ২০১৫ ২২:০০294063
  • কালীপটকা বেআইনি। আর যখন অপোকম্মো করছে তখন কালীপটকা ফাটাতে তো সেন্সর আর টাইমার লাগবে।
  • a x | ১১ মে ২০১৫ ২২:০০294064
  • কি জালি মাল সব ক্ষ-(
  • dd | ১১ মে ২০১৫ ২১:৫৯294062
  • আমার একটা অ্যার গান ছিলো, সে নিয়ে প্রচুর বেলুন খুন করিচি। কিন্তু গুলতি ছিলো না। আমাদের বাড়ীতে পেয়ারা গাছ থাকলেও তারা কোনোদিন পালিয়ে যায় নি। বাড়ীতেই থাকতো।আমার বাড়ীতে একটি সৎ ও প্রায় দেড়শো বছোরের পুরোনো হামান্দিস্তা আছে। সেটি খল নয়।

    অ্যাকচুআলি আমার ঠাকুমা ঐ হামান দিস্তায় ঠুক ঠুক করে পান ছেঁচে খেতো আর দুপুর ব্যালায় আমায় গল্পো শুনাতে শুনাতে নিজেই ঘুমিয়ে পরতো।
  • Samba Bump Cells Pen | ১১ মে ২০১৫ ২১:৫৮294061
  • প্রথমবার কেউ যখন অ্যাপে লগ-ইন করে তখন অ্যাপটা কনট্যাক্ট লিস্ট পড়ে ফেলে। আগে ঐ লিস্ট ধরে সব্বাইকে রিকো পাঠিয়ে দিত - ঐটা দেখেই আমি অ্যাপটা হঠিয়েছি, ম্যানুয়ালি সব রিকোগুলো সরাতে হয়েছিলো। এখন অ্যাপটা মনে হয় জিগ্গেস করে - অ্যাডাবে কিনা। ঠিক সিওর নই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত