এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৩ মে ২০১৫ ০২:৪৮294300
  • মিটিং আছে। নিউ ইয়র্ক।
  • rhuto | ১৩ মে ২০১৫ ০২:৪৩294299
  • পাই কি আমেরিকামুখী? কোন্দিকে?
  • pi | ১৩ মে ২০১৫ ০১:৫৭294298
  • অরণ্যদা, কাব্লিদা, মেইল দেখে নেবেন।

    সোসেন, আগের কোন পোস্ট মিস করেছি কিনা জানিনা, যদি আমার কাছে জানতে চেয়ে থাকো, ভিসা ফি দেবার ব্যাপারে, আমি ব্যাঙ্কে গিয়ে দিয়েছি।
  • Atoz | ১৩ মে ২০১৫ ০১:৫৩294297
  • টিম, রামধনু সিনেমাটা দেখেছি। ও তো প্রচুর বাইরের জিনিস ঢুকিয়ে এক্কেবারে পেশোয়ার কি আমীর বানিয়ে দিয়েছে। ঃ-) মূল গল্প অনেক শর্ট ছিল আর অনেক তীক্ষ্ণ।
  • Atoz | ১৩ মে ২০১৫ ০১:৩৫294296
  • স্যান, এইবারে গিয়ে আমার কালী সিঙ্গীর মহাভারতের প্রথম অর্ধেক তুলে পিঠে করে আনতে আনতেই অবস্থা কাহিল। খনামিহিরের ঢিপিও অতিকষ্টে বোঝার উপর শাকের আঁটির মতন তুলতে পেরেছিলাম। পুরো জয় বজরংবলী কেস! ঃ-)
    পরে আবার চেষ্টাবো। ইচ্ছের গাছ আর দহন লিস্টে রইলো।
    আরো কত যে লিস্টে রইলো। নারাণ গাঙ্গুলির হরিণের রঙ প্রায় পেয়েই গেছিলাম, কিন্তু আলাদা করে কয়েকটা ছোটোগল্প নেই, তুলতে হলে বিরাট এক সংকলন তুলতে হতো। তাই কেবল উপনিবেশ স্বর্ণসীতা ইত্যাদিআলা বইটা তুলে ঐ গন্ধমাদনের উপরে রাখলাম।
    পরের বারে যোগবাশিষ্ট আর কালী সিঙ্গীর শেষার্ধ ও লিস্টে আছে।
  • Tim | ১৩ মে ২০১৫ ০১:১৪294295
  • এতজ কি রামধনুর কথা বলছে? সিনেমা হয়েছিলো।
    আমি কমই পড়েছি, ঐ আনন্দমেলায় টুকটাক। খারাপ লাগছে খবরটা পেয়ে। আজকাল খারাপ খবর বড়ো বেশি থাকে।
  • san | ১৩ মে ২০১৫ ০১:০৯294294
  • এতোজ, ইচ্ছের গাছ সিনেমায় পাল্টায় নি বিশেষ কিছু। আর দহন কলেজ স্ট্রিটে পেয়ে যাবে, দেশে এসে খুঁজেছ ? যদ্দূর জানি সফট কপি নেই।
    খবরটা শুনে বাজে লাগছে।
  • Atoz | ১৩ মে ২০১৫ ০১:০৪294293
  • একটি বাচ্চার স্কুলের অ্যাডমিশন টেস্ট দেওয়ানো নিয়ে একটা সুন্দর গল্প ছিল সুচিত্রা ভট্টাচর্যের, কারুর মনে আছে গল্পটার নাম?
  • Abhyu | ১৩ মে ২০১৫ ০০:৪৯294292
  • কাঁচের দেওয়াল না কাচের দেওয়াল? আমি তো জানতাম কাঁচ।
  • Div0 | ১৩ মে ২০১৫ ০০:৪৫294291
  • দুঃস্বপ্নের মত সময় চলেছে। ভয় সয়ে গেলে যেমন অবশ লাগে।
  • pipi | ১৩ মে ২০১৫ ০০:৪২294290
  • এই খবরটা সত্যি??? কিছুতেই বিশ্বাস হচ্ছে না!!! আমার ভাল লাগার লেখিকাদের অন্যতমঃ-(
  • অর্পণ | ১৩ মে ২০১৫ ০০:৪১294289
  • দহন চুরানব্বই সালে দেশে বেরিয়েছিল। নাকি পঁচানব্বুই?
  • aranya | ১৩ মে ২০১৫ ০০:৩৯294288
  • ৬৫ বছর বয়স, আবাপ-য় বলছে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু।

    অনেক পড়েছি ওর লেখা। আনন্দমেলায় মিতিন মাসি-র উপন্যাসগুলো এখনও পড়তাম
  • অর্পণ | ১৩ মে ২০১৫ ০০:৩৮294287
  • সেভাবে দেখতে গেলে মাত্র বছর কুড়ির পরিচিতি লেখক হিসেবে। অল্প বয়সেই চলে গেলেন।
  • I | ১৩ মে ২০১৫ ০০:৩৬294286
  • ৬৫ বছর।
  • aka | ১৩ মে ২০১৫ ০০:৩৪294285
  • বেশি বয়স নয় তো, মনে হল। জানি না অবশ্য।
  • Atoz | ১৩ মে ২০১৫ ০০:৩৩294284
  • আমাদের হাইস্কুলের শেষদিকের দিনগুলো, তখন দেশে বেরোতো ধারাবাহিক "কাছের মানুষ"। তখন দুনিয়া এত খুলে যায় নি, নেট কম্পু কিছুই জানতাম না, তখন এইসব ধারাবাহিক খুব টেনে রাখতো। বন্ধুরা বন্ধুরা দেখা হলে এইসব লেখাপত্র পড়ে তাই নিয়ে আলোচনাও হত।
    "দহন" সিনেমাটা দেখেছি, কিন্তু লেখাটা পড়ার খুব ইচ্ছা হয়। কোথাও পাইনি।
    "ইচ্ছের গাছ" ও পড়ার ইচ্ছা হয়, ওটা কতটা বদলে গেছে ইচ্ছে সিনেমায়, কেজানে!
  • অর্পণ | ১৩ মে ২০১৫ ০০:২৯294283
  • সত্যি!
  • I | ১৩ মে ২০১৫ ০০:২৭294282
  • দিনগুলি খারাপ কাটছে। পরের পর। কাছের ও দূরের মানুষরা!
  • I | ১৩ মে ২০১৫ ০০:২৬294281
  • এঃ, আমি ফেসবুক দেখে এইমাত্র গুরুতে ঢুকেছিলাম কনফার্ম করবার জন্য। পড়িনি কোনোদিনই, কিন্তু টিভিতে মাঝেমধ্যে মুখ দেখতাম। কথা শুনতাম। অনেক পা-চাটা'র থেকে ভালো ছিলেন। খারাপ লাগছে।
  • অর্পণ | ১৩ মে ২০১৫ ০০:১৮294280
  • হ্যাঁ। সাড়ে এগারোটা নাগাদ।
  • Abhyu | ১৩ মে ২০১৫ ০০:১৭294278
  • সদা, খবরটা সত্যি।
  • - | ১৩ মে ২০১৫ ০০:১৭294279
  • ফেবু আপডেট? তার মানে, আতোজ, খবরটা সত্যি?
    ও!
  • শ্রী সদা | ১৩ মে ২০১৫ ০০:১৬294276
  • খবরটা মিথ্যে হলে খুব ভালো লাগবে। আমি ফেসবুকে অনেককে লিখতে দেখলাম।
  • Abhyu | ১৩ মে ২০১৫ ০০:১৬294277
  • ওষুধ খেতে গিয়ে গলায় আটকে গিয়ে মারা গেছেন। খুব আনফরচুনেট।
  • Atoz | ১৩ মে ২০১৫ ০০:১৪294275
  • ট্রেনে বোমা ফাটা, ভূমিকম্প, ব্লগার খুন, লেখকের হঠাৎ মৃত্যু, ফেবুতে অদ্ভুত অদ্ভুত সব আপডেট---এসব সব একইদিনে!
  • - | ১৩ মে ২০১৫ ০০:১২294274
  • এখনও নেটে, মানে এবিপি আনন্দের লাইভেও দিচ্ছে না!
  • - | ১৩ মে ২০১৫ ০০:১১294273
  • অপ্পন কি সদাকে কনফার্ম কল্লেন?
  • অর্পণ | ১৩ মে ২০১৫ ০০:০৮294271
  • হ্যাঁ।
  • aranya | ১৩ মে ২০১৫ ০০:০৮294272
  • 'পাইদিদি, বছর দুয়েক(?) আগে আমি গুরুর কিছু বই (তোমার দেওয়া লিস্ট মতো) নিয়ে গিয়েছিলুম, কথা ছিলো অরণ্য সময় পেলে ও'গুলো পিক-আপ করবে। তা কি হয়েছে?'

    - কাব্লি-দা, কয়েক পাতা আগে আপনার পোস্টে ওপরের লাইন-টা চোখে পড়ল। এ নিয়ে একটা ভুল বোঝাবুঝি হয়েছে মনে হয়, আমার দিক থেকে সেটা কাটানোর চেষ্টা করি।

    আপনি কলকাতা থেকে আম্রিগায় বই নিয়ে আসার আগে, পাই বা আপনার সাথে আমার সে বিষয়ে কোন কথা হয় নি। আমি আপনাকে কখনো ই কোন বই এদেশে নিয়ে আসতে বলি নি।

    আম্রিগা আসার পর আপনি আমার সাথে যোগাযোগ করেছিলেন এবং আমি বলেছিলাম যে বই গুলো নিয়ে আসার চেষ্টা করব। 'চেষ্টা করব' বাক্যবন্ধ-টা গুরুত্বপূর্ণ। ওটা কোন কমিটমেন্ট নয়। হতে পারে আপনার মনে হয়েছিল, যে আমি কমিট করছি, তাই এই ভুল বোঝাবুঝি।

    বই গুলো আমি আনতে যাই নি, তার মূল কারণ সেগুলো নিয়ে কি করতে হবে আমার জানা নেই। আমার বাড়ীতে বেশ কিছু পুরনো কাগুজে গুরু, চটি পড়ে আছে। আমেরিকায় কাউকে সেগুলো দেওয়ার নেই, অন্তত আমি জানি না কাকে দেওয়া যায়। অতীতে ২০১০ বঙ্গ সম্মেলনে গুরুর বই-এর একটা স্টল দিয়েছিলাম, আর একটা গ্রুপ-এর সাথে যৌথভাবে, খুবই কম সাড়া মিলেছিল। কোন একটা মেইলিং লিস্ট দেখে কিছু বই পাঠিয়েছিলাম আম্রিগার কিছু ঠিকানায়, জানি না সেই লিস্ট বা কাগুজে গুরুর সেই গ্রাহক তালিকা এখ্নও ভ্যালিড কিনা। কাগুজে গুরু বোধহয় আর প্রকাশ-ও হয় না।

    আমার বাড়িতে গুরুর যা বই আছে, নেক্স্ট টাইম দেশে যাওয়ার সময় সেগুলো নিয়ে যাব ভাবছি, যদি বইমেলায় বিক্রি করা যায়। আমার মতে আম্রিগায় এইসব বই বয়ে আনার কোন অর্থ হয় না, পাঠক নেই।

    তো এই অব্স্থায় আপনার আনা বইগুলো আমার বাড়ীতে পড়ে থাকা বা আপনার ছেলের বাড়ীতে পড়ে থাকা একই ব্যাপার বলে আমার মনে হয়েছে, তাই ২ ঘন্টা ড্রাইভ করে বই আনতে যাওয়ার প্রয়োজন বোধ করি নি।

    যে বই আমেরিকায় আনার সময় আমার কোন মতামত নেওয়া হয় নি, তা নিয়ে আমার কোন দায়িত্ব আছে বলে মনে করি না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত