এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ১৩ মে ২০১৫ ১০:০৯294330
  • মৃত্যু কে স্বাভাবিক নেওয়া চাট্টি খানি কথা নাকি?সেদিন কে খবরে দেখলাম ৮-৯ বছরের শিশু কে লরিতে পিষে দিয়েছে।সে বোধহয় কত আনন্দে ছিল। রাস্তার ধার ধরে হাঁট ছিল ;স্কুলে যাচ্ছিল। লরির ড্রাইভার বোধ হয়, পুলিশ ধরলে টাকা চাইবে, বলে দুরন্ত গতিতে চালাচ্ছিল।এর কি কোনো উপশম আছে?
    শুধু রামকৃষ্ণের উপদেশ পরেই মানুষ কিছুটা শান্তি পেতে পারে। একবার এক শিষ্যের মুখ শুস্ক দেখে, জিগ্গেস করেজানতে পারেন, তাঁর ছেলে মারা গেছে।
    শুনে উনি বললেন; পুত্রশোকের উপশম আমার ও জানা নেই। তবে, গঙ্গায় স্টিমার চললে, তার আসে পাশে ঢেউ এর ধাক্কায় অনেক ডিঙ্গি নৌকো বে সামাল হয়ে পড়ে। সে রকম সংসার সমুদ্রে চলতে গেলেও এরকম অনেক ছোটো বড় ঢেউ এর ধাক্কা লাগবে।বিচলিত মন নিয়েই আসতে আসতে এগিয়ে যেতে হবে।ধীরে ধীরে মন শান্ত হবে।
  • সিকি | ১৩ মে ২০১৫ ০৯:৫৬294329
  • দেশ পত্রিকা থেকে পছন্দের গল্পকবিতা কেটে কেটে রাখতাম, দীর্ঘ দশ বছর। তারপরে ধীরে ধীরে দেশ পত্রিকার লেখাপত্তরের প্রতি ভালোবাসা কমে গেছে, দেশ নেওয়াও বন্ধ করে দিয়েছি সে অনেক বছর হয়ে গেল, কিন্তু সেই সমস্ত কেটে রাখা গল্পের ভাণ্ডার আজও রয়ে গেছে আমার সাথে।

    আজ বসলাম সেই গাব্দা ফাইল নিয়ে। গোণার চেষ্টা করি নি, প্রায় সোয়া শো দেড়শো গল্প তো হবেই। কত রকমের নাম, সুনীল গঙ্গোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, অনীশ দেব, মণিরত্ন মুখোপাধ্যায়, অনীতা অগ্নিহোত্রী, অনির্বাণ ধরিত্রীপুত্র, তার সঙ্গেই সুচিত্রা ভট্টাচার্য।

    প্রিয় লেখক ছিলেন। প্রিয়-র গ্রেডেশন কেমন করে দিতে হয় জানি না, এমন নয় যে তাঁর সমস্ত লেখাই আমার ভালো লেগেছে, আমি তাঁর সমস্ত লেখা পড়িই নি। সব লেখা কি কেউ ভালো লিখতে পারে? রবি ঠাকুরও লেখেন নি। তবু মৃত্যুর দিনে, জনে জনে, 'ভালো লাগত না', 'মধ্যবিত্ততার বাইরে যেতে পারেন নি', ইত্যাদি ইত্যাদি প্রতিক্রিয়া জানানোরই বেশি ধূম দেখলাম মনে হল, সোশাল নেটওয়ার্কিং সাইটে। 'ভালো লাগে' লিখেছেন খুবই কম জন। খুবই কম।

    যেটুকু পড়েছি, আমার ভালো লাগত। প্রাক-প্রেমপর্বে কী উপলক্ষ্যে যেন বান্ধবীকে উপহার দিয়েছিলাম দহন, তখনও সেটা সিনেমা হয় নি, শারদীয়াতে পড়া সে-ও সেই চুরানব্বই সালে। আর দেশে তো প্রচুর ছোটগল্প পড়েছিই।

    ফাইলে দেখলাম, একটা গল্প, গণতন্ত্রের সেপাই - নতুন করে পড়ার দরকার হল না, আজও মনে আছে। আরও দেখলাম অণুগল্প, অসবর্ণ।

    আরও দুটো গল্প পেলাম, সেগুলো স্ক্যান করে তুলে দিলাম আজ। বাজি, আর, ইচ্ছের গাছ।

    https://drive.google.com/file/d/0B1zfDexmf8lzb1M2QnJUM3FiOEk/view?usp=sharing

    https://drive.google.com/file/d/0B1zfDexmf8lzNGpUaFNzRWMwekU/view?usp=sharing
  • Abhyu | ১৩ মে ২০১৫ ০৯:৪২294328
  • পাঁচ জন মারা গেছেন।
  • | ১৩ মে ২০১৫ ০৯:৪১294327
  • আমার ছেলের ক্লাসে পড়ে স্যাম। তার তেরো বছরের দিদি আটবছর আগে মারা গেছে। সে চুল লম্বা করছে, এই শুক্রবার উইগের জন্যে চুল ডোনেট করবে। স্কুল সুদ্ধু সবাই স্পেশ্যাল ব্যাগে খুচরো ভরে রাখছে। স্কুলে/পাড়ায় অ্যালেক্সস লেমোনেড স্ট্যান্ড বানিয়ে আরো কিছু টাকা তুলে ছোটদের ক্যান্সার রিসার্চের জন্যে ডোনেট করা হবে। সারা স্কুলের বাচ্চারা অসম্ভব উত্তেজিত।
    সেদিন স্যামের মাকে ক্লাসরুমে বক্তব্য রাখতে শুনলাম।মেয়ের মৃত্যুর শোক,এবং তার বেঁচে থাকা সময়ের সেলিব্রেশান- রোগের বিরুদ্ধে লড়াইয়ে অল্প করে হলেও উনি সপরিবারে অংশ নিতে চান। বাচ্চারা সব শুনে মুগ্ধ বল্লেও কম বলা হয়।
    এই সবটাকে জয় করে ফেলার চেষ্টাটা খুব ভালো লাগে।
  • Bhagidaar | ১৩ মে ২০১৫ ০৯:৩৯294326
  • পাশ্চাত্যে স্বাভাবিকভাবে নেয় মানে? আমরা নিইনা? কি তফাৎ? মানে বিদেশে লোকে কি করে আর দেশে কি করে? অন্তত আকাদা যা বলল তার পরিপ্রেক্ষিতে?
  • Bhagidaar | ১৩ মে ২০১৫ ০৯:৩৭294325
  • হা একটু আগে নিউজ এলার্ট এলো, তখন বলছিল আহত কিছু লোক
  • Abhyu | ১৩ মে ২০১৫ ০৯:২৯294324
  • অ্যামট্রাকেও অ্যাক্সিডেন্ট?
  • i | ১৩ মে ২০১৫ ০৯:১৭294323
  • হ্যাঁ পাশ্চাত্যে এই ব্যাপারটা দেখেছি। সব ক্ষেত্রে নয়। পোষ্য গত হওয়াতে ভয়ানক বিচলিত হতে দেখেছি। তবে বেশিরভাগ ক্ষেত্রেই সেলেব্রেশন না হোক, সহজভাবে নেওয়ার ব্যাপারটা দেখেছি। শিক্ষণীয়। বাবাকে কালই বলছিলাম।
    কাছেই একটা সমাধিক্ষেত্র আছে। বেশ বড়। আমার যাতায়াতের পথে। সেখানে মাঝে মাঝে পিকনিকের আয়োজন করে। বেলুন, ফেসপেন্টিংএর ব্যবস্থা বাচ্চাদের জন্য। সেলেব্রেট করতে শেখা।একদিন যাব। কথা বলব। কে কি ভাবেন।

    ইতি ছোটাই
  • a x | ১৩ মে ২০১৫ ০৯:০৭294321
  • হ্যাঁ, এই দেশে এই জিনিসটা বহুবার দেখলাম - মৃত্যুকে খুব স্বাভাবিক ভাবে নেয়। তবে সেগুলো সবকটাই ক্যান্সারে মৃত্যু - সময় দেয় কিছুটা।
  • | ১৩ মে ২০১৫ ০৮:৫৫294320
  • এবাবা! খারাপ লাগল শুনে।
    আমিও ঐ তেমন ভাল না লাগাদের দলেই।
  • aka | ১৩ মে ২০১৫ ০৮:৪৮294319
  • মৃত্যুকে আস্তে আস্তে সেলিব্রেট করতে শিখতে হবে জন্মের মতন। স্মৃতিও সুখের।

    গাম্পুর ন্যানি অসুস্থ। তার বোন গাম্পুর দেখভাল করে। মূলত গাম্পু ওদের হাতেই বড় হচ্ছে। সে গপ্পো অন্নত্র। সেই বোনের ছেলে ক্যান্সারে মাত্র ছমাসে মারা গেছে। আমার থেকেও কম বয়স। সে এসেছে বোনকে সাপোর্ট করতে। অ্যামেইজিঙ্গ পার্সোনালিটি। বলে রাখি তার বরও ক্যান্সারে কদিন আগে মারা গেছে। এই সুসান গাম্পু দেখে ভালো কথা সাম্পানের সাথে র‌্যামি খেলে।
  • Abhyu | ১৩ মে ২০১৫ ০৮:৩৭294318
  • আমার আবার কাছের মানুষ একেবারেই ভালো লাগে নি। বরং মিতিনমাসির গল্পগুলো ভালো লাগত।
    মৃত্যুটা খুবই দুঃখের।
  • b | ১৩ মে ২০১৫ ০৭:৩১294317
  • আমার ভালো লাগতো না। মনে হত বাঙলা সিরিয়ালের স্ক্রিপ্ট দেখছি। অথচ খুব শক্তিশালী লেখিকা ছিলেন।

    তবু, সব অকালমৃত্যুই মনখারাপের।
  • byaang | ১৩ মে ২০১৫ ০৭:১৭294316
  • বাজে খবর। পুজোসংখ্যাগুলো ফাঁকা ফাঁকা লাগবে। আনন্দবাজার গ্রুপের পুজোসংখ্যাগুলো পেলে প্রথমে ওনার লেখা দিয়েই শুরু করতাম গত কয়েক বছর ধরে। তারপর অবশ্য একঘেয়েমিতে বিরক্ত হতাম, "মনমোহন দেশাইয়ের সিনেমার মত প্রেডিক্টেবল লেখা" বলতাম। গত কয়েক বছর ধরেই লেখাগুলো খুব প্রেডিক্টেবল হয়ে গেছিল, সাম্প্রতিক কোনো ঘটনার সাথে জোর করে রিলেট করিয়ে লেখা মনে হত। শেষ ভালো লাগা উপন্যাস মনে হয়, পরবাস নাকি পরভূমি ? কোলকাতায় সেটলড একটি শিখ পরিবারের দোলাচলের উপন্যাস। তবু পুজোসংখ্যা হাতে পেলে বাকিদের থেকে ওনার লেখাই বেশি টানত। অথচ কমবয়সে গোগ্রাসে আমি রাইকিশোরী, কাঁচের দেওয়াল, দহন, নীল ঘুর্ণি গিলতাম। দেশে কাছের মানুষ দূরের মানুষও খুব টেনেছিল। সানন্দার ছোটোগল্পগুলোও এক নিশ্বাসে শেষ করে ফেলতাম।
    আজ কেমন একটা ভ্যাকুয়াম তৈরি হওয়ার মত অনুভূতি....
  • সিকি | ১৩ মে ২০১৫ ০৬:৫১294315
  • কী বলব ...
  • sosen | ১৩ মে ২০১৫ ০৬:২৩294314
  • ঘুম থেকে উঠেই-
    অসম্ভব খারাপ লাগছে।
  • Abhyu | ১৩ মে ২০১৫ ০৬:১৮294313


  • পুরোনো চেনা ছবি!
  • | ১৩ মে ২০১৫ ০৬:০১294312
  • আমি খুব একটা ভক্ত ছিলাম না হয়তো, কিন্তু ওনার খুঁটিয়ে দেখার চোখ, বাঙালি মধ্যবিত্ত জীবনের ঊনকোটি ঘটনার সজীব বিবরণ - এগুলো অবশ্যই মনে রাখবো।
    একটা ঝরঝরে,টানটান গল্প বলার ক্ষমতা ছিলো- যেটা সম্ভবত ওর জনপ্রিয়তার অন্যতম কারণ।
    খুবই খারাপ লাগছে।
  • Atoz | ১৩ মে ২০১৫ ০৫:০৫294311
  • তারপরে তো লোকটা নিরুদ্দেশ হয়ে গেল শেষে। যাতে মরে গেল কি গেল না বুঝতে না পারে।
  • Atoz | ১৩ মে ২০১৫ ০৫:০৪294310
  • ঐ বরই তো লুকিয়ে রেখেছিল ওর ছাপা হওয়া গল্প! বৌ বাজি জিতেছে সেটা সে যাতে না জানতে পারে।
  • i | ১৩ মে ২০১৫ ০৫:০২294309
  • আসি আপাততঃ। কাজ ফেলে বসে থাকলে তো চলবে না।
  • - | ১৩ মে ২০১৫ ০৫:০১294308
  • একটা আগে বাদ দিতে পারেন। ঃ-)
  • i | ১৩ মে ২০১৫ ০৫:০০294306
  • না এটু জেড, বাজি অন্য গল্প।
  • - | ১৩ মে ২০১৫ ০৫:০০294307
  • না, আতোজ, বাজি ধরে বরের আগে আগে মরে যাবার গপ্প।
  • Atoz | ১৩ মে ২০১৫ ০৪:৫৭294305
  • "বাজি" গল্পটা মনে হয় আমিও পড়েছি। বাজি ধরে এক গৃহবধূর লেখিকা হয়ে ওঠার গল্প ছিল কি সেটা?
  • i | ১৩ মে ২০১৫ ০৪:৫০294304
  • সেই যখন টোনি গ্রেগের দল যখন ইডেনে খেলতে আসে, আমি খুবই ছোট, ক্রিকেট বুঝতাম না। তখন ভারতের তিন স্পিনারের যুগ। আমার এক দাদাকে জিগ্যেস করেছিলাম এক্ঘেয়ে লাগে না? এই যে বলের পর বল করে চলেছে প্রসন্ন, বেদী, চন্দ্রশেখর আর ব্যাটসম্যান ঠুক ঠুক করছে। দাদা বলেছিল ওভাবে খেলা দেখবি কেন-মনে কর একটা বল করল চন্দ্রশেখর খুব সাধারণ-তুই ভাবতে থাকবি পরের বলটা নিয়ে-হয়ত একটা মারাত্মক লেগ ব্রেক দেবে -হোলো না -ভাববি পরের বলটা নিয়ে -
    সুচিত্রা ভট্টাচার্য্যের লেখা, আরো অনেক মহিলা লেখকের লেখা -বাংলা লেখা ফলো করেছি ঠিক এই ভাবে-সুচিত্রা ভট্টাচার্য্যের ক্ষেত্রে 'পরের লেখাটা হয়ত ...-এই ব্যাপারটা আর রইল না। এই শূণ্যতা এই মুহূর্তে আমার অসহনীয় লাগছে।

    ইতি ছোটাই
  • i | ১৩ মে ২০১৫ ০৪:১১294303
  • সুচিত্রা ভট্টাচার্য্যর ছোটো গল্প প্রথম পড়েছিলাম গল্পপত্রে। বিমল কর সম্পাদনা করতেন। লিটল ম্যাগাজিন। এখন আর নেই। সেই সব ছোটো গল্পে বেশ কিছু নিজস্ব বৈশিষ্ট্য ছিল যদিও বিমল করের প্রভাব পরিষ্কার বোঝা যেত। এসব দহন পূর্ববর্তী কথা। দেশে লিখতে আরম্ভ করলেন।বাজি নামের ছোটো গল্প আজও মনে পড়ে। তারপর দহন, হেমন্তের পাখি, কাচের দেওয়াল আরও সব জনপ্রিয় উপন্যাস। এই সুচিত্রা ভট্টাচার্য্যর সঙ্গে গল্পপত্রর তরুণ লেখক সুচিত্রার অনেক অমিল। আমি পুরোটাই ফলো করেছি। বেশ কিছুদিন লেখার শৈলী একই জায়্গায় আটকে আছে মনে হয়েছে আমার। অবসার্ভেশনে খুঁত ছিল না কোনো। অনেককেই বলেছি-কেন উনি নিজেকে ভাঙলেন না? সম্ভাবনা ছিল-গল্পপত্রর সময় থেকে জানি। নিজের গড়ে তোলা শৈলী ভাঙলে হয়ত জনপ্রিয়তা পেতেন না এভাবে।
    সিডনিতে এসেছিলেন দুবার। পুজোমন্ডপে বেগুণী খাচ্ছিলেন বসে। এক উদ্যোক্তা আমার সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন। কথা হয়েছিল কিছু।

    ৬৫ বছরেই চলে যাবেন ভাবতেই পারি নি। এতগুলো বছর এভাবে ফলো করেছি বলেই হয়ত আজ অসম্ভব কষ্ট হচ্ছে।

    এক একটা মৃত্যু আসে আর মনে হয় বেশি সময় নেই, অন্ততঃ একটা কিছু লিখে ফেলা দরকার খুব তাড়াতাড়ি যা পাঠক মনে রাখবে।

    ইতি ছোটাই।
  • ফরিদা | ১৩ মে ২০১৫ ০৩:২৭294302
  • সুচিত্রা ভট্টাচার্য চলে গেলেন।।।
  • rhuto | ১৩ মে ২০১৫ ০২:৫১294301
  • ও আচ্ছা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত