এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | ১৭ মে ২০১৫ ২২:৩৪294990
  • প্রশ্নটা ক্ষতিকর কী না তা নয়। প্রশ্নটা এই যে সংবাদ টা মাছি টোকা। আলাদা করে কোনো প্রশ্ন তুলতে পারেনি। ইন্দিরেকটলি মার্কেট শেয়ার এর চিত্র এবং ব্যাটল টা তুলে ধরলেই পাঠক নিজের মত করে কিউরিয়াস হয় যে কিছু একটা না বলা জায়গা রয়ে গ্যাছে। তখন সে খোঁজে এমএসজি আদৌ ক্ষতিকর কিনা। বা ম্যাগি ছাড়া বাকি ব্র্যন্দেও প্রবলেম আছে কিনা বা এটা সরকারকে প্রভাবিত করতে রিলিয়েনস এর কারসাজি কিনা ইত্যাদি। একটা ভালো খবর কখনো ভাত বেড়ে খেতে ডাকার মত সমাধান ধরিয়ে দেয়না। প্রশ্ন তোলে। এটা মেন্টেন করতে না পারলে অদূর ভবিষ্যতে নিউস এজেন্সি আর এগ্রিগেটর সফটওয়ার এরাই খবরের কাগজ চালাবে। সাংবাদিকরা আঁটি চুসবেন।
    ইনফরমেশন আর নিউস আলাদা তো :/
  • pi | ১৭ মে ২০১৫ ২২:২৩294989
  • এটা সবে পাওয়া গেছে, অবশ্যই নতুন খবর।
  • pi | ১৭ মে ২০১৫ ২২:২২294988
  • বাংলা কাগজকে গাল পেড়ে কী হবে ? এখানেও আছে।
    http://timesofindia.indiatimes.com/india/Maggi-under-regulatory-scanner-for-lead-MSG-beyond-permissible-limit/articleshow/47304615.cms
    টাইম্সগ্রুপের খবর হয়তো।

    আর কিছু স্যাম্পলে টেস্ট করে পাওয়া গেছে, এটা সত্যি হলে খবর না করারই বা কারণ কী ? মোনো সোডিয়াম গ্লুটামেট ক্ষতিকর কিনা, হলেও কতটা সে আলাদা প্রশ্ন, কিন্তু ওদের ইঙ্গ্রিডিয়েন্ট এ লেখা না থাকলে পাওয়া গেলে তো বলবেই। আর সীসা বেশি পাওয়া গেলে তো অবশ্যই ক্ষতিকর। অন্য জায়গা থেকে আরো টেস্ট হবে, সেও তো বলেছে।
    যা ঘোষিত উপাদান, তার জন্য ক্ষতিকর তো বলেনি, অঘোষিত জিনিস পাওয়া নিয়ে কনসার্ন। সেটা ইন্ভ্যালিডও মনে করিনা। তার বিশাল মার্কেট থাকলেও।
    ইন ফ্যাক্ট এই খাতিরে ঠিক্ঠাক ফুড টেস্টিং এর একটা বাই উঠলে মন্দ হয় না। কত খাবারে যে কত বিষ কে জানে। কুমুদি যে কবে লেখাটা লিখে উঠবে !
  • একক | ১৭ মে ২০১৫ ২২:১৭294987
  • মানে এগুলো কোনো নতুন খবর ও নয়। ইনস্ট্যান্ট নুডল দের কর্পোরেট ফাইট আর লেগ পুলিং নিয়ে বিসনেস ম্যাগ,কাগজে দীর্ঘদিন লেখালেখি হচ্ছে ......
  • একক | ১৭ মে ২০১৫ ২২:১৪294986
  • এই বাংলা কাগজের সাংবাদিকতা জাস্ট অতুলনীয় অদ্ভুতুমভুত ! পনেরশো কোটির টোটাল মার্কেট ইন্ডিয়াতে ইনস্ট্যান্ট নুডল এর যার সেভেনটি পার্সেন্ট শেয়ার হোল্ডার ম্যাগি ব্র্যান্ড। রিলায়েন্স নাক গলাবার চেষ্টা করে হার মেনে গ্যাছে। ওদিকে নর আর রামন এর মার্কেট শেয়ার সেভাবে বাড়ছেনা। এইরকম ক্রুশিয়াল ফাইট যেখানে সেখানে জাস্ট বিশেষজ্ঞ রা বলেচেন ম্যাগি খারাপ তো খারাপ এইটা দাঁত কেলিয়ে ছেপে দিলো !!! কোনো ইন্ট্রোস্পেক্ষণ নেই।
  • pi | ১৭ মে ২০১৫ ২২:১২294985
  • সিনেমাটোগ্রাফি আর গানগুলোর জন্য বম্বে ভেলেভেট হলে দেখা নিয়ে কোনো আফশোস নাই। অর আজ সিনিমার ছবি তুলে প্রভূত মজা পেয়েছি। ছবি তোলার মতই সিন।
  • a x | ১৭ মে ২০১৫ ২২:০৯294983
  • ও রাইট, কাউন্সিলার। হেঁটে কাউন্সিলার? সিপিএম বসে থাকছে কেন তাইলে? ;-)
  • Tim | ১৭ মে ২০১৫ ২১:৫৮294982
  • হ্যাঁ জেবনে শুধু এই ম্যাগিই ছিলো, তাও গ্যালো ঃ-(
  • pi | ১৭ মে ২০১৫ ২১:৪৬294981
  • কিন্তু ম্যাগি গেলে খাবোটা কী !
  • pi | ১৭ মে ২০১৫ ২১:৪৩294980
  • হায় ম্যাগি !
    http://eisamay.indiatimes.com/nation/Your-Maggi-May-Not-Be-Safe/articleshow/47318963.cms

    এদিকে সেই আজিনামোতোতে মোনো সোডিয়াম গ্লুটামেট থাকা নিয়ে কী আতঙ্ক ছড়িয়েছিল, পরে তো দেখলাম, এত ক্ষতিকর দিক সেভাবে প্রমাণিত নয়, FDA ও ছাড় দিয়ে্ছে !
  • pi | ১৭ মে ২০১৫ ২১:২৯294978
  • অর্কুটের সেই অরূপ বিধায়ক হয়নি, কাউন্সিলর হয়েছে।
  • unclamp samples ebb | ১৭ মে ২০১৫ ২১:২৯294979
  • বিধায়ক নয়, পুরপিতা। তাও তো প্রায়...

    হেব্বি হাঁটাহাঁটি করে এলাম।
  • a x | ১৭ মে ২০১৫ ২১:১৯294977
  • আরে সেদিন দেখলাম সেই অর্কুটের অরূপ বিধায়ক হয়েছে।
  • Abhyu | ১৭ মে ২০১৫ ২১:১০294976
  • ছোটো শিশু মোরা তোমারি করুণা হৃদয়ে মাগিয়া লব - যোগীন্দ্রনাথ সরকারের লেখা যিনি হারাধনের ১০টি ছেলেও লিখেছিলেন।

    টির লেখাটা ভালো হয়েছে। এমজালে তুলে দেওয়ার মতো।
  • T | ১৭ মে ২০১৫ ১৬:৪৪294975
  • মেয়েকে আঁকার ইশকুলে দিতে গিয়েছিলাম। সে ওখানে পাখি ফুল এবং আম আঁকা শিখবে। ইশকুলের সামনে একটা বেঞ্চি পাতা। মৃদু রোদ। মেঘে ঢাকা। এক ঢোঁক জল খেয়ে থেবড়ে বসে পড়লাম।
    সামনের মাঠে শামিয়ানা খাটানো। রক্তদান শিবির এবং চক্ষুদান, এই না না, চক্ষু পরীক্ষা শিবির। পল্লীবাসীকে অ্যাতবার করে অনুরোধ জানানো হচ্ছে যে তাঁরা না এসে থাকতে পারেন! টুকটাক লোক জমতে আরম্ব করল।

    মাইক হাতে তুষ্টুদা। ক্লাবের বিপদে আপদে মাইক নিয়ে যাবতীয় অ্যানাউন্সমেন্ট তুষ্টুদা আজ বিশ বছর ধরে করে আসছে। নিজস্ব স্ক্রিপ্ট ও বাচনভঙ্গী। যেমন, আপনাদের আশীর্ব্বাদে কাসুন্দিয়া ফ্রেন্ডস আজ গুটি গুটি পায়ে অসীমের দিকে এগিয়ে চলেছে। চুঁউইইইই ক্র্যাক চোঁওওওও।
    ইত্যবসরে একটি সাদা গাম্বাট মার্কা এসিউভি মাঠে ঢুকল। ভিতর থেকে বেরিয়ে এলেন আমাদের বিধায়ক কাম মন্ত্রী। তুষ্টুদা মাইক হাতে চীৎকার করে উঠল, এসে গেচেন, আমাদের সকলের প্রিয়, সকলের ভালোবাসার, বিচিষ্ট মন্ত্রী, শ্রী অরুপ রায় এসে গেছেন। আপনারাও চলে আসুন।
    মেঘ কেটে সূর্য উঁকি মারল। ভালোই লাগল। বিচিষ্ট মন্ত্রী, কবিগুরু রবীন্দ্রনাথ আজকের দিনে কি বলেছিলেন সেটা বলে সরে পড়লেন। তারপর আমিও কেটে পড়লুম। মেয়ে ছোট্ট একটা পাখি এঁকেছিল।
  • pi | ১৭ মে ২০১৫ ১৬:১২294974
  • এখনো অব্দি খাসা লাগছে।
  • san | ১৭ মে ২০১৫ ১৫:৪৯294973
  • বম্বে ভেলভেট দেখে প্রভূত হতাশ হলাম। অনুরাগ কাশ্যপ - ভাবা যায় না।
  • unclamp samples ebb | ১৭ মে ২০১৫ ১৫:২৫294972
  • যাই, একটু পিজ্জা খেয়ে ডুয়োমো আর পন্টে ভেচিও ঘুরে আসি। পারলে ডেভিডের সাথে দেখাও করবো - অনেকদিন পর, কেমন আছে কে জানে :-p
  • I | ১৭ মে ২০১৫ ১৪:১২294971
  • হুচি কী মাংস খাচ্ছে রে বাপ ! কপাকপ মাংস খাচ্ছে। কারা যেন আবার ক্লোজেটে বসে কোয়েল খাচ্ছে। এদিকে পাই খালি হাঁস খায়। আমি সামাইন্য বেকন অবধি পাই না। হাঁস-পায়রা-হরিণ-কস্যপ তো দূরস্থান।সব্বাইকে হিংসে দিলাম।
  • Tim | ১৭ মে ২০১৫ ১৩:৫৮294970
  • পোটকেদা, বাজে কেস খেয়েছো। ভেরি স্যাড
  • Tim | ১৭ মে ২০১৫ ১৩:৫৭294969
  • ভুবন তো মাসীর রেফারেন্সে। স্যান হইলো ভুবনের মাসী, নরম্মন।
  • I | ১৭ মে ২০১৫ ১৩:৪৯294968
  • লোকে কিসব টই পড়ে এসে এখানে জাবর কাটে। আমার মত টইহারারা বেকুব হয়ে থাকি।
  • sosen | ১৭ মে ২০১৫ ১৩:৪৮294967
  • ছোটো শিশু মোরা দ্বিজু ঠাকুর?
  • sosen | ১৭ মে ২০১৫ ১৩:৪৪294966
  • এঁচোড়ে পাকা ছেলেপুলে সব।
  • a x | ১৭ মে ২০১৫ ১৩:৪৩294965
  • শিশু অতি - রবি।
  • Abhyu | ১৭ মে ২০১৫ ১৩:৩৮294964
  • বলেন দেহি "ছোটো শিশু মোরা তোমারি করুণা হৃদয়ে মাগিয়া লব" নামক ফাটাফাটি ব্রাহ্মসঙ্গীতটি কার লেখা? আর "আমরা যে শিশু অতি, অতিক্ষুদ্র মন"?
  • potke | ১৭ মে ২০১৫ ১৩:৩১294963
  • ব্লাইন্ড ছিল সোসেন, সে তার মেলবক্স থেকে করেছে, সব জার্নালে তো সাবমিসন সিস্টেম(অনলাইন) থাকেনা, ইআইসি কে মেল করেই সাবমিট করা যায়!

    একটা তে করেছিল সেটা আমি জান্তাম, অন্যটার কথা জানায়নি,ইন্সিডেন্টালি সেই জার্নাল থেকেই অ্যাক্সেপ্ট করেছে এবং ইআইসি
    সামহাউ বুঝেছে আমি কো-অথার!

    ভাব, আমাকে জানায় নি!!!
  • a x | ১৭ মে ২০১৫ ১৩:৩০294962
  • তোমাদের ফিল্ডে সব অথারদের কাছে অ্যাপ্রুভাল করার লিংক দিয়ে মেইল আসেনা?
  • Abhyu | ১৭ মে ২০১৫ ১৩:২৭294961
  • আমি সাজেস্ট করব দুটো জার্নালেই অন্য জার্নালের রেফারেন্স দিয়ে বলো যে পুরো জিনিসটা তোমাকে লুকিয়ে করা হয়েছিল। আর সব ডকুমেন্টস রেখো, যাতে তোমার গায়ে আঁচ না পড়ে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত