এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • unclamp samples ebb | ২২ মে ২০১৫ ১৮:৩৩296130
  • না, মনগড়া বলছি না, কিন্তু অতিকমপ্লেক্সিকরণ হয়ে থাকতে পারে।
  • Tim | ২২ মে ২০১৫ ১৮:৩১296129
  • আমারে দেখে শিখুন। গুরু থেকে ছুটি নোবো বলে হাতই ভেঙে ফেল্লাম

    স্যানকে কেউ জুতো কিনে দাও। সারাক্ষণ বিভিন্ন লোকের জুতো পরে পরে পোস্ট কচ্ছে। ঃ-)
  • cm | ২২ মে ২০১৫ ১৮:২৮296126
  • এমনও হতে পারে যে কেউ মনে মনে দুটো ইন্টারপ্রিটেশনই ভেবেছে এবং তারপরে যেটা সুদিং সেটা বেছে নিয়েছে। প্রসঙ্গান্তর, ঈশ্বর মঙ্গলময় কথাটিও এই দৃষ্টিকোণ থেকে দেখা যায়।
  • 4z | ২২ মে ২০১৫ ১৮:২৮296127
  • অ্যায় অ্যায় অ্যায়, এই বাজারে ঐ টইএর ছুতোয় কুমুদি যে গল্প না লিখে পালিয়ে গেল সেটা কারোর চোখে পড়ল না! উফ্ফ্ফ্ফ্ফ

    কুমুদিইইইই, কোন অজুহাত নয়, কোন অজুহাত নয়। গল্প মনে পড়েছে যখন শিগ্গির লিখে ফেল।
  • d | ২২ মে ২০১৫ ১৮:২৮296128
  • হুঁ এটা আমারও কাল থেকে রিয়ালাইজেশান যে গুরুতে অনর্থক বেশী সময় যাচ্ছে, কমালে আমার ও যা বুঝছি গুরুরও ভাল।
    ঐজন্য আপিসে এসে থেকে একবারও টই খুলি নি।

    যাগ্গে হনু কোথায়? কদিন দেখছি না। হনুকে ফেবুতে দেওয়ালে একটা ভিডিও দিলাম শোনার জন্য। সেটা নিয়ে কিছু বলল না তো।
  • san | ২২ মে ২০১৫ ১৮:২৭296125
  • তাছাড়া আমি গম্ভীর হয়ে যেতে অনুরোধ ও করছিনা। তাহলে কথামৃত পড়লেই হয় গুরু পড়ছি কেন ? জাস্ট বলতে চাইছি লোকে যদি ভাবে এরা বড্ড গ্যাং আপ করে, তারা তাদের দিক থেকে ওটাই রিড করছে। তাদের মনগড়া কথা নাও হতে পারে।
  • k | ২২ মে ২০১৫ ১৮:২৫296124
  • একটাই ঘটনা সবাই নানা দিক থেকে দেখে-
    মর‌্যাল ওফ দ্য স্টোরি।
  • san | ২২ মে ২০১৫ ১৮:২৪296123
  • আরে অফলাইনে যোগাযোগ করে মিন করিনি। স্পন্টেনিয়াসও তো হতে পারে। কিন্তু তোমার ইম্ম্যাচিওর মনে হচ্ছে কারণ তুমি জানো তুমি মজা করছ। তুমি নিজে জানলেও নতুন লোকে তো তোমাকে ভাল করে জানে না, তারা না বুঝলে ইম্ম্যাচিওর ? মানুষজনকে ওপর-ওপর চিনতেও টাইম লাগে তো।
  • | ২২ মে ২০১৫ ১৮:২৩296122
  • না কাটি। সবাই কে হেপ্পি উইকএন্ড।
  • unclamp samples ebb | ২২ মে ২০১৫ ১৮:২১296121
  • সেটাকে গ্যাং আপ ভাবাটা বেশ ইম্ম্যাচিওর। মানে লোকজন সব থাকে বিভিন্ন জায়গায়, সবাই রিয়েল টাইমে হোয়াটসয়াপে প্ল্যান করে এখানে রেসপন্ড করছে - এইটা কেউ ভাবলেই হাসি পাবে।

    এর একমাত্র উপায় তাহলে সব পোস্টেই চশমা এঁটে গম্ভীর উত্তর দেওয়া, বা খিল্লি করার পার্মিশন চাওয়া। তারচেয়ে এখেনে সময় নষ্ট না করে গল্পের বই পড়া ভালো।
  • san | ২২ মে ২০১৫ ১৮:২০296120
  • ওদিকে আমার কিন্তু পড়তে মজা লাগছিল। কিন্তু যে একটা গম্ভীর বক্তব্য রেখে এসে এইটা দেখবে তার কি আর মজা লাগবে ? হঠাত একজন নতুন কেউ পড়লে কি বুঝবেন যে ওগুলি নির্দোষ খিল্লি ? একটাই ঘটনা সবাই নানা দিক থেকে দেখে।
  • san | ২২ মে ২০১৫ ১৮:১২296118
  • হায় আমি সিএমের মত টার্মিনোলজি দিয়ে বলতে পারিনা। কিন্তু কাল তাপসবাবুর টই তে যে ট্রোলিংটি হচ্ছিল, যা পড়ে আমি জোরে হেসে ফেলছিলাম ( কারণ আমি জানি তাপসবাবুর সঙ্গে জনতার কোনো শত্রুতা নেই, তারা জাস্ট একটু খিল্লি করে আনন্দ পাচ্ছে), তা কোনো র‌্যান্ডম লোক হঠাৎ দেখলে গ্যাং - আপ ই ভাববে। পার্সেপশন, সবই পার্সেপশন। বললেই বকা খাব, তাও স্বভাব যায় না মলে।
  • d | ২২ মে ২০১৫ ১৮:১২296119
  • আমি সময় সুযোগ করে প্রায় সব ই পড়ে ফেলি। কিন্তু সবগুলোতে যদি আমার সইত্য মতটি জানাই না, তাইলে আবারোগের ঝড় বয়ে যাবে। এই রকমই কান্নাকাটি, অভিযোগের ঝড় বয়ে যাবে।
    অ্যাকচুয়ালি যদ্দুর মনে পড়ছে ২০০৬-০৭ পর্যন্ত আমরা প্রায় সবাই বেশ চাঁছাছোলা মত দিতাম। কবে যেন ২০০৮ থেকে বোধহয় দেখা গেল সেইটে ঠিক পছন্দ করছে না অনেকেই।

    আজকাল তো অনেকক্ষেত্রেই মত দিই না সেরেফ ঐ জন্য।
  • cm | ২২ মে ২০১৫ ১৮:০৭296117
  • ইচ্ছাকৃতভাবে গ্যাংআপ না করলেও সেই এক্ষ্প্রেশন দেখা যেতে পারে। ঐ টই-এই দেখুন। এবং এটাই সমস্যার মূল। একই এক্সপ্রেশনের একাধিক ইন্টারপ্রিটেশন সম্ভব। মিক্সড স্টেট/ পিওর স্টেট অ্যানালজিতে বুঝতে সুবিধে। কেউ কেউ মনে করে বেশির ভাগ এক্সপ্রেশনই আসলে মিক্সড স্টেট।
  • de | ২২ মে ২০১৫ ১৮:০৫296116
  • ইসে - প্পনকে আমার স্মার্টফোং নিয়ে অনেক্কথা বলার ছিলো - পরে কখনো সময় সুযোগ মতো !
  • de | ২২ মে ২০১৫ ১৮:০৩296115
  • শাঁখ বাজাতে পারি না - উলু দিতে পারি - আম্মো বরণের টিমে থাকবো!

    ইদিকে আমি অনেক লেখা পড়ি - ল্যাদ খেয়ে অথবা সময়াভাবে কমেন্ট করতে পারি না।

    নেতাই ঃ) - হয়ে গেলো ট্রান্স্ফার, এইবার স্যাম্পল লোড করবো - তারপর বেরিয়ে সব্জী বাজার - সেখেন থেকে মাছের বাজার হয়ে বাড়ি!
  • sosen | ২২ মে ২০১৫ ১৮:০২296114
  • গ্যাং আপ ঠেকানো-ও মোটেই সম্ভব নয়। প্ররাচৌ বা কমলেন্দু টই মনে করুন। প্লাস ধামাধরিয়ে কমেন্ট্স। তারা সর্বদাই গ্যাং আপ করে।
  • sosen | ২২ মে ২০১৫ ১৮:০০296113
  • আমার সবটাই বোকা বোকা লাগছে। আর এর পরে যদি বাধ্যতামূলক ভাবে সব লেখায় কমেন্ট করতে হয় তা হলে মুশকিল। এরকম এক্সপেক্টেশনই বা কেন থাকে লোকের? এটা পুরো ফেবু সিনড্রোম।
    আর গুরুতে সত্যি বলতে প্রবন্ধ সাহিত্য সব যে উঁচুদরের তা মোটেই নয়, ইনক্লুডিং আমাদের নিজেদের( বা আমার) লেখা। ভাল লাগলেও পড়ছি লিখে যাই, কারণ অত্ত বিশ্লেষণের সময় নাই। তার পর এই সমস্ত নাম না জানানো অভিযোগ-অতি বিরক্তিকর।
  • kumu | ২২ মে ২০১৫ ১৭:৫৪296112
  • এদিকে বরণডালা শুনেই আমার বহু পুরোন একটি গল্প মনে পড়ল কিন্তু এই বাজারে লিখতে সাহস পেলাম না।
  • unclamp samples ebb | ২২ মে ২০১৫ ১৭:৪৯296111
  • হ্যাঁ, গ্যাং আপ বাজে ব্যাপার - সেইটা সবাই বল্ল বটে, কিন্তু দেখাতে পারলো না। প্লিজ সেই ইতিহাস গোলানোর চেষ্টার রেফারেন্সটা আর দেবেন না। গ্যাং আপ না করলেই হল, বাদবাকি আলাদা করে বিশেষ কোনো প্রসিডিওরের দরকার দেখি না।

    ডিঃ এও ব্যক্তিগত মত।
  • | ২২ মে ২০১৫ ১৭:৪৫296110
  • আমি যখন এলাম ;কাউকেই চিনি না। তারপরে আস্তে আস্তে কত বন্ধু হয়ে গেল। সবার সঙ্গে সব সময় মতের মিল হয়েচে এমন না; কিন্তু তাতে ব্যক্তি মানুষ টিকে গ্রহণ করতে কোন অসুবিধা হয় নি।
  • unclamp samples ebb | ২২ মে ২০১৫ ১৭:৪১296109
  • ওপেন সোর্স ফোরামগুলোর নিয়মের সেট নোটিশ হিসেবে টাঙানো থাকে - যারা ফোরাম ব্যবহার করে সকলেই ম্যাচিওরড, সেই নোটিশ দেখে বুঝে নেয়। কেউ আলাদা করে বরণডালা নিয়ে বসে থাকে না, এবং কেউ সেটা আশা করলেও বেশ বোকাবোকা লাগে। এখানেও চালু কনসেপ্টগুলো সবই বলা আছে, কেউ খুঁটে খেতে না পারলে স্পুনফীডিং করার কোনো মানে নেই।

    ডিঃ ব্যক্তিগত মত। বাকি আপনাদের মর্জি।
  • | ২২ মে ২০১৫ ১৭:৩৭296108
  • মেরে এনেছি। আর একটু পরে কাটবো...
  • সিকি | ২২ মে ২০১৫ ১৭:৩৬296107
  • ছুটিতে যেতে হবে? আমাকে?

    যেতে পারি, কিন্তু কেন যাবো?

    কিংবা,

    যেতে পারি, কিন্তু **** যাবো।
  • quark | ২২ মে ২০১৫ ১৭:৩৪296106
  • ভ্রভ্রভ্র।ম্ভপ্সব্ভব্ধব্ভ্ত্বন্দ্ব।ন্তুপ্সপ্প৷‌ভ্র্রব্ধন্তুড়ঞ্জ্লঞ্চণ্ড্র৭৯হুব্ধহ্ম৯দ্ধশতাংশত্ব - বাপ্রে বাপ!
  • sm | ২২ মে ২০১৫ ১৭:৩০296104
  • ভালো খবর।কেউ ট্রাই করেছেন?
  • kumu | ২২ মে ২০১৫ ১৭:২৪296103
  • ছুটি নেয়া খুব কাজের না।তার চেয়ে নতুনদের একটু স্বচ্ছন্দ করে দেওয়ার কাজটা কাউকে দেয়া হোক বা সকলে মিলেই করা হোক।
    টই খোলার নিয়মটিও একটু বলে দিক কেউ।শুধুমাত্র একটি ছোট গল্পের জন্য আলাদা টই না খুলে সেটি অন্য চলতি উপযুক্ত টইতে রাখলে লেখক ও পাঠক উভয়েরি সুবিধে-এটা নতুনদের বলা হোক।
  • sosen | ২২ মে ২০১৫ ১৭:১১296102
  • না লিখলেও অসুবিধে। লিখলেও
  • d | ২২ মে ২০১৫ ১৭:০৩296100
  • ভিকি একদম প্রথম লিস্টিতে আসবে। তীত্থও।
    তবে ওরা তো আর এখন প্রায় লেখেই না, কাজেই অন্য কারো নিশ্চয় ওদের নিয়ে কোনো অসুবিস্তা নাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত