এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ২৩ মে ২০১৫ ০৩:৩২296370
  • ছোটাই,
    কোনো বিশেষ লেখা না, সব লেখা ঘিরে একটা আভা এটা। এমনকি তোমার ঐ দীর্ঘ গল্পগুলোতে, জীবনসংগ্রামের নানা দিক যেখানে ফুটে ওঠে হাসিকান্না বিষাদ আনন্দ সব নিয়ে, সেখানেও একটা পটভূমি বিকিরণের মতন এই আভাটা থাকে। হয়তো এটা একটা নিজস্ব শৈলী, লেখক নিজেও যা সম্পর্কে সচেতন নন কিন্তু এটাই চিনিয়ে দেয় তাঁকে।
  • - | ২৩ মে ২০১৫ ০৩:৩২296371
  • আতোজের ৩টে২৫-এর উদ্দেশে ৩টে২৯ নিবেদিত।
  • - | ২৩ মে ২০১৫ ০৩:২৯296368
  • আমিও অ্যান্টি কোরেই খুশী ছিলুম অ্যাদ্দিন। তা লোকে দেখি কোর কোর করে ককিয়ে মোলো। এখন ভাবছি, দেখি, ওখেনে নিশ্চয়ই মধু বেশী। হিং-এর কোর হলেও আমার চলে। বেশী দাবী নাই!
  • i | ২৩ মে ২০১৫ ০৩:২৭296366
  • লেখা পড়লে মানে কি ভাটিয়ালিতে গল্প করা বা নানা পরিস্থিতিতে কিছু রেস্পন্স পড়লে না টল্প, টেখা পড়ে?
    টল্প টেখা পড়ে এরম মনে হলে কেঁচে গন্ডুষ করতে হবে আমাকে..
    তবে যাই হোক, এটুজেড, তপোবন শুনে আজ বড়মা ( ৮৮ বছর), মুন্না( মণিমা বলতে পারতাম না-সেজ জেঠিমা) ৮০ বছর আর বাবা (৮১ বছর) খুব খুশি হবে।
  • - | ২৩ মে ২০১৫ ০৩:২৭296367
  • ইয়ে, অ্যানার্কি মানে ঐ হিংটিংছটই তো? যাস্ট ডবল চেক করে নিচ্ছি আর্কি!
  • Atoz | ২৩ মে ২০১৫ ০৩:২৫296364
  • ড্যাশ,
    আরে আমি তো অ্যান্টিকোর। ঃ-)
  • - | ২৩ মে ২০১৫ ০৩:২৫296365
  • অতোজ, :-D খুব ভালো অবসার্ভেশন!
    মামুর অ্যানার্কির কোর কমিটি মেম্বর হবার অ্যাপ্লির সঙ্গে আপনার রেকোটা দিয়ে দিব!

    একক টই আইডিয়াটায় ক্ক!
  • একক | ২৩ মে ২০১৫ ০৩:২১296363
  • এই নিয়ে একটা টই খুলি ? :) কার লেখা পড়লে কী মনে হয় ?
  • i | ২৩ মে ২০১৫ ০৩:২০296362
  • অক্ষদা,
    তোমার এমজালে পোস্ট দেখে লো ল্যান্ডের কটা প্যারা মনে পড়ল। টুকে দিচ্ছিঃ

    ' in the house in Rhode Island, in her room, another remnant of her mother began to reveal itself: a shadow that briefly occupied a section of her wall, in one corner, reminding Bela of her mother's profile...
    In this shadow she saw the impression of her mother's forehead, the shape of her nose. Her mouth and chin. Its source was unknown. Some source of branch, some overhang of the roof that refracted the light, she could not be sure.
    Each day the image disappeared as the sun travelled around the house: each morning it returned to the place her mother had fled. She never saw it form or fade.
    In this apartition, every morning Bela recognized her mother, and felt visited by her. It was the sort of spontaneous association one might make while looking up at a passing cloud. But in this case, never breaking apart, never changing into anything else.'
  • Atoz | ২৩ মে ২০১৫ ০৩:১৯296361
  • ড্যাশ,
    আপনার লেখা পড়লে মনে হয়-
    "ত্রয়ী শক্তি ত্রিস্বরূপে প্রপঞ্চে প্রকট-
    সংক্ষেপে বলিতে গেলে হিংটিংছট।"
    ঃ-) ঃ-) ঃ-)
  • Bhagidaar | ২৩ মে ২০১৫ ০৩:১৮296359
  • হে হে অভ্যু এবার সামাল দেবার চেষ্টা করছে হে হে হে হে
  • Atoz | ২৩ মে ২০১৫ ০৩:১৮296360
  • একক,
    "কিছু তার দেখি আঁকা/ কিছু পাই অনুভবে"। ঃ-)
    মায়া-জগৎ কিনা! ঃ-)
  • - | ২৩ মে ২০১৫ ০৩:১৭296358
  • নিশ্চয়ই যায়।
    আতোজ আমার লেখা পড়লে কী মনে হয়? ঃ-)
  • একক | ২৩ মে ২০১৫ ০৩:১৫296357
  • লেখা পড়ে এতকিছু বোঝা যায় ? :)
  • Atoz | ২৩ মে ২০১৫ ০৩:১১296356
  • ছোটাইদি, আমার নিজের সত্যি করেই মনে হয় তোমার কেকের অভ্যুর আর অরণ্যের লেখাগুলো পড়লে। লেখা তো আসলে এক আর্শিনগর। বাস্তব হয়তো তার সঙ্গে পুরোপুরি মেলে না, কিন্তু হয়তো কিছুটা মেলে। মানে মনের কোনো কোনো অংশ, মানুষের কিছু কিছু আশা আকাঙ্ক্ষা, এই আরকি। নইলে বাস্তবের মানুষ তো কতই অন্যায় অত্যাচার করে আবার পরে অনুতাপও কেউ কেউ করে, কেউ কেউ যাগ্গে বলে কাটিয়ে পরবর্তী সংগ্রামে লেগে যায়। কিন্তু সেই যে "ভাইফোঁটা" গল্পের একজায়্গায় ছিল,"আমার মধ্যে যেটুকু ভালো ছিল সেইটুকুকেই নিয়ে আশ্বিনের সোনার আলো ছড়িয়ে বিছিয়ে দিয়েছিল ঐ পরপারপথযাত্রিণীর শয্যায়" (এইরকমই কিছু একটা ছিল, পুরোপুরি আক্ষরিক মনে পড়ল না।)
    ঐগুলো নিয়েই তপোবন বলতে গেছিলাম। ঃ-)
  • i | ২৩ মে ২০১৫ ০৩:০২296355
  • এ টু জেড,
    আমাদের যৌথ পরিবার। নানা ধরণের মানুষ ছিলেন। শান্ত, জ্ঞানী, অস্থির, চঞ্চল, রাগী। বকুনি খেয়েছি প্রচুর। মার বোধ হয় বার দুএক। আমার কথা শুনে মনে হয় তপোবনে মানুষ? এটা ইন্টারেস্টিং। আজ বাড়িতে ফোন করব যখন বলব।সে বাড়িতে আজ অবশ্য খুব বেশি কেউ অবশিষ্ট নেই। বলব আজ সবাইকেই।
  • Atoz | ২৩ মে ২০১৫ ০২:৫৩296354
  • থ্যাংকু ছোটাইদি। জানতে পারলে জানিও।
  • Abhyu | ২৩ মে ২০১৫ ০২:৫২296353
  • কাঁচকলার কোফতা অবশ্য ভালো খেতে।
  • Abhyu | ২৩ মে ২০১৫ ০২:৫১296350
  • আমি যতদূর জানি উনি খুব একটা শ্রীময় শান্ত ধীর তপোবনসম জায়্গায় ঐরকমই ধীরস্থির জ্ঞানী হবুপ্রাজ্ঞ মনস্বী আর করুণাময় মানুষ হিসেবেই বড় হয়েছেন। বকুনি খাবার প্রশ্নই ওঠে না।
  • i | ২৩ মে ২০১৫ ০২:৫১296351
  • এ টু জেড,
    এই মুহূর্তে মল্লিকা শিকদারকে মনে করতে পারছি না। যদি পরে মনে আসে বা অন্য কেউ বলতে পারেন, জানাবো নিশ্চয়ই।

    অক্ষদা,
    তুমি বড় করে কিছু লেখো। উপন্যাস। ইংরিজিতে হোক কি বাংলায়।
  • Atoz | ২৩ মে ২০১৫ ০২:৫১296352
  • কাঁচকলা আর আলু কুচি কুচি করে ভাজা করলে আমার বেশ ভালোই লাগে, ওষুধ মনে হয় না। কাঁচকলার কোফতার কথা শুনি, কোনোদিন খাইনি, তবে শুনে মনে হয় সেও বেশ ভালোই হবে। ঃ-)
  • Atoz | ২৩ মে ২০১৫ ০২:৪৮296348
  • অভ্যু, ছোটাই আর কেকের ব্যাপারেও এরকম মনে হয়।
  • Abhyu | ২৩ মে ২০১৫ ০২:৪৮296349
  • হ্যাঁ কাঁচকলা আমার ওষুধের মতই লাগে খেতে। কেউ হ্যায় মেরা সাপোর্টার?
  • Atoz | ২৩ মে ২০১৫ ০২:৪৬296347
  • অরণ্যদা,
    হয়তো ভুল বোঝাবুঝি হতে পারে। আসলে আগের পোস্টে আমার মনে হওয়াটা ছিল এই, যে আপনার লেখাগুলো দেখলে মনে হয় সত্যিই আপনি খুব একটা শ্রীময় শান্ত ধীর তপোবনসম জায়্গায় ঐরকমই ধীরস্থির জ্ঞানী প্রাজ্ঞ মনস্বী আর করুণাময় মানুষদের কাছে বড় হয়েছেন।
  • Bhagidaar | ২৩ মে ২০১৫ ০২:৪৫296346
  • অভ্যু কাঁচকলা ওষুধ হলো কবে থেকে!!!!!!!!
  • Atoz | ২৩ মে ২০১৫ ০২:৩৩296345
  • অরণ্যদা, আপনাকে ছোটোবেলায় আপনার অভিভাবকদের কেউ (মা বাবা শিক্ষক দাদু ঠাকুমা কেউ) কোনোদিন বিন্দুমাত্র বকেছে বা মেরেছে? মনে তো হয় না। ঃ-)
  • Atoz | ২৩ মে ২০১৫ ০২:২৭296344
  • অভ্যু ঠিক। বেশিরভাগ গল্পই হতো ট্র্যাজেডির, অকালে দুর্ঘটনায় মারা যাওয়া প্রিয়জনের জন্য আকুলতার গল্প। কিন্তু একটা গল্পে জলে ডোবা একটা বাচ্চাকে তুলে ফেলে বাঁচাতে পেরেছিল আর এক বালক। ব্যাপারটার বেশ একটা ভালো এন্ডিং হয়েছিল।
  • Abhyu | ২৩ মে ২০১৫ ০২:২০296343
  • এখন তো টাচে নেই। শেষ ভালো ছোটোদের লেখা পড়েছি আক্কুশ ভুতের
  • Abhyu | ২৩ মে ২০১৫ ০২:১৮296342
  • বেশিরভাগ গল্পই হত দুঃখের - অকালমৃত্যুর। আমার পড়া একটামাত্র সংখ্যায় ছিল হাসির গল্প।
  • aranya | ২৩ মে ২০১৫ ০২:১৬296341
  • বাংলা শিশু সাহিত্য বিভাগ-টা এখন উপেক্ষিত মনে হয়। আর কিশোর সাহিত্য বলতে ঐ আনন্দমেলায় কিছু গোয়েন্দা গল্প
    অবশ্য সেভাবে টাচে নেই ইদানীং কালের বাংলা লেখালেখির সাথে -ভুল পর্যবেক্ষণ-ও হতে পারে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত