এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ২৩ মে ২০১৫ ১৪:৪৬296669
  • টিম - একে এক্কথায় গোরিমা বলে।
  • Tim | ২৩ মে ২০১৫ ১৪:৪৬296670
  • দমদি, আমি নুলো বলে হুচির কাজ বেড়ে গেছে তো। আমি এখন কম্প্লিটলি ইউজলেস
  • শ্রী সদা | ২৩ মে ২০১৫ ১৪:৪৪296668
  • কাঙাল মালসাটের রিপ বেরোয়নি এখনো নেটে ? সেই কবে থেকে খুঁজছি ঃ(
  • | ২৩ মে ২০১৫ ১৪:৪২296667
  • আচ্ছা টিমির হাতভাঙায় হুচি বেমালুম হাওয়া হয়ে গেল!?
  • san | ২৩ মে ২০১৫ ১৪:৩৯296666
  • না-না মেলে :-)
  • Tim | ২৩ মে ২০১৫ ১৪:৩৮296665
  • অর্পনের গোরুগরিমায় আমি মুগ্ধ
  • সিকি | ২৩ মে ২০১৫ ১৪:৩৩296664
  • অপ্পন, আমার মেয়ের এই বছরের ফীজ বুকলেট দেখে বুঝেছি আমি এমনকি অর্ধশিক্ষিতও নই। কঠিন সত্য হজম করে ফীজ মেটাচ্ছি আজকাল।
  • Arpan | ২৩ মে ২০১৫ ১৪:২৮296663
  • আহা বাছা স্যান, এনসিআরে বুঝি বিফ মেলে না?

    আর চিল্লাচ্ছি কোথায়, গরিমা পোকাশ করছি।
  • san | ২৩ মে ২০১৫ ১৪:২৫296662
  • ভারতে বসে বিফ খেয়ে চিল্লাচ্ছেন ? হ্যাঁগা, আপনাদের পরমব্রহ্মের ভয় নাই ?
  • Arpan | ২৩ মে ২০১৫ ১৪:১৩296661
  • এখন কেরালা বিফ কারি দিয়ে একটু ভাত খেয়ে পিত্তরক্ষা করি।

    সকাল থেকে বহুত চরকিবাজি করতে হয়েছে।
  • quark | ২৩ মে ২০১৫ ১৪:০৬296660
  • আহা! ইনফ্লেশনের দিকটাও খেয়াল রাখুন।

    (এতে ক'রে একটা অর্থনীতিগত প্রেক্ষিত দেওয়া গেল)
  • নীলাঞ্জন সৈয়দ | ২৩ মে ২০১৫ ১৪:০৫296659
  • একটি বেসরকারি স্কুলে ক্লাশ ওয়ানের একটি বইয়ে প্রশ্ন দেখে অবাক হয়ে গেলাম।
    প্রশ্নটি ছিল-পরিবারে মায়ের কাজ কি?
    উত্তরঃরান্না বান্না করে খেতে দেওয়া,ছেলে মেয়েদের
    লেখা পড়ার দিকে নজর দেওয়া,অসুখ হলে চিকিৎসার ব্যবস্থা করা ও সেবা যত্ন করে সুস্থ করে তোলা,আত্মীয় স্বজন এলে আদর আপ্যায়ন করা।এসবই মায়ের কাজ।
    অদ্ভুত উত্তর।এই দায়িত্ব যেন শেষই নেই।আর বাবা রা কি দায়িত্ব পালন করবেন?তার একটা আভাস দেওয়া আছে এই বই এ।বাবারা কেবল অর্থ নৈতিক ব্যাপার দেখবে।বাদ বাকি সময় বাবা রা কি করবেন, সেটা বইয়ে লেখা নেই।মা সম্পর্কে এই ধারণা গুলো তো অল্প বয়স থেকে গেঁথে দেওয়া হচ্ছে।
    এই বই এ কোথাও বলা নেই মা অসুস্থ হলে বাবারও কাজ তাঁকে সেবা যত্ন করা।কোথাও বলা নেই কেবল মাত্র মারই একমাত্র এগুলো দায়িত্ব নয়।কোথাও বলা নেই মা এই দায়িত্ব পালন করতে করতে অসুস্থ হয়ে যেতে পারেন।সবারই এই দায়িত্বে হাত লাগানো উচিত।
    কোথাও বলা নেই মার ও অবসরের প্রয়োজন আছে।তাঁরও সেবা যত্ন পাওয়া উচিৎ।তিনি মানুষ, যন্ত্র নন।তাঁরও ভাল লাগা বলে কিছু আছে।
    তাঁরও নিজস্ব জগৎ আছে।সন্তান, স্বামীর দায়িত্বের মধ্যে পড়ে তাঁর এই নিজস্ব জগত কে স্বীকৃতি দেওয়া।এসব কথা কোথাও বলা নেই।।।।
  • - | ২৩ মে ২০১৫ ১৩:৫৮296658
  • আপনারা দ্রাঘিমা বা রক্তিমার ভয়েসের রেকর্ড রাখেন?
  • Arpan | ২৩ মে ২০১৫ ১৩:৫৬296657
  • মেয়ের স্কুলে বই খাতা কিনে গাড়ির বুটে লোড করলাম। শালা, পুরো চার বছরের ইঞ্জিনীয়ারিং কারিকুলামেও পাঁচ হাজারের বই কিনিনি। ইসে পুরো টাকে উঠে গেল।

    (দেখলেন, এক পোস্টে কত কিছু শুনিয়ে দিলাম। কীসের গরিমা জানি না, তবে কিছু একটা তো বটেই)
  • Bratin | ২৩ মে ২০১৫ ১২:৫৩296656
  • অর্পন সুযোগ পেয়ে লুরু র লোকেদের টেনে খেলিয়ে দিল ;))
  • ভয়েস | ২৩ মে ২০১৫ ১২:৪৬296655
  • তবে ফেবু গুরুতে কর্তৃপক্ষের উদাসীনতার সুযোগে প্রচুর ভাষা-সন্ত্রাস হয়ে থাকে।
  • Bratin | ২৩ মে ২০১৫ ১২:৩৮296654
  • আমরাও তার প্রসাদ পাচ্ছি।
  • unclamp samples ebb | ২৩ মে ২০১৫ ১২:৩৪296653
  • বাইশ কিলোমিটার হাঁটার ফসল (সায়ন এডিট করে দিয়েছে, আমার এডিটটা অত ভালো হয়নি)
  • Bratin | ২৩ মে ২০১৫ ১২:৩৩296652
  • একে বারে ছবির মতোন সুন্দর
  • T | ২৩ মে ২০১৫ ১২:৩২296651
  • এইটা একটা চূড়ান্ত রকম অসা ছবি। উরিয়াঃ
  • unclamp samples ebb | ২৩ মে ২০১৫ ১২:৩১296650
  • T | ২৩ মে ২০১৫ ১২:২৭296649
  • দেশে দেশে মারিয়াছি বাহাদুরী ঢাক
    পরযাত্রা ভঙ্গ করি কেটে নিজ নাক।
    কতশত হাতি ঘোড়া গেল রসাতল
    ল্যাজ নেড়ে বলে ভ্যাড়া দেখ মোর বল।

    ---ও পুরন্দর, শুনছ?
  • kiki | ২৩ মে ২০১৫ ১২:২৪296648
  • সে,
    থেঙ্কু। হ্যাঁ, তাদের তো রেজাল্ট বেরানোর বহু আগে ক্লাস ও শুরু হয়ে গেছে। ঃ) নিজের স্কুলেই ভর্তি হয়েছে।

    ব্রতীন,
    ঃ)
  • সে | ২৩ মে ২০১৫ ১২:১৮296647
  • কিকির ছেলে নতুন ক্লাসে ভর্তি হয়ে গিয়েছে?
    অনেক শুভেচ্ছা ও আদর দিলাম তাকে।
  • Arpan | ২৩ মে ২০১৫ ১২:১৫296646
  • সিকি ক্লোজড গ্রুপের কাকে ফোনে পাচ্ছে না, সে কথা ভাটে লিখছেই বা কেন?

    (লুরুর লোকেদের শনিবারের সকালে ফোনে পাবা না, রাস্তায় ড্রাইভ করে আর রাজ্য ও কেন্দ্রের সারা হপ্তার বকেয়া কাজ সারতে সিকি উইকেন্ড ফুরুত)
  • sosen | ২৩ মে ২০১৫ ১২:১৪296644
  • হা হা হা
  • | ২৩ মে ২০১৫ ১২:১৪296645
  • একদম ঃ)))
  • pi | ২৩ মে ২০১৫ ১২:১৩296643
  • এদিকে আমার আবার মনে হত সিবিএস ই র সিলেবাস পব বোর্ডের থেকে বেটার। গর্গর এই দুটো লেখা পড়ে একটু ঘেঁটে গেলাম। আই সি এস ই বা সি বিএস ই র সিলেবাসে রাজ্যভিত্তিক কোন ইতিহাস ভূগোল পড়ানো হয়না ? না হলে বেশ বাজে ব্যাপার। যদিও পব বোর্ডে যা পড়ানো হয়, সেটা নিয়েও আপত্তি আছে। আমার তো মনে হয় ইতিহাস, ভূগোল রাজ্যও না, এর কিছুটা অংশ অঞ্চলভিত্তিক ও হওয়া দরকার।
    তবে ধানের মাজরা পোকা নিয়ে কি পব বোর্ডে পড়ানো হয় ?

    https://hajarduari.wordpress.com/2015/05/19/%E0%A6%AC%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE-%E0%A6%86%E0%A6%A6%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B6-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2/

  • T | ২৩ মে ২০১৫ ১২:১২296641
  • হ্যাঁ, কিছুক্ষণ ছিলাম না, কিন্তু গুপ্তকবির চর্চা ছাড়লে চলবে না। শুনুন, একটি পাঁটা বিষয়ক কবিতা। প্রথমে প্রশস্তি ইত্যাদি,

    তুমি যার পেটে যাও সেই পুণ্যবান
    সাধু সাধু সাধু তুমি ছাগীর সন্তান।

    এরপর বিবরণ...

    চাঁদমুখে চাঁপডাড়ি গালে নাই গোঁপ।
    শৃঙ্গ খাড়া ছাড়া ছাড়া ছাড়া লোমে লোমে খোপ।

    এরপর আবদার স্বরূপ...

    স্বর্গ এক উপসর্গ ফল তাহে কলা।
    দিবানিশি প'ড়ে থাকি ধ'রে তোর গলা।

    কিন্তু লাস্টে মারকাটারি,

    এমন পাঁটার নাম যে রেখেছে বোকা
    নিজে সেই বোকা নয় ঝাড়বংশে বোকা।

    হুঁ হুঁ বুঝলেন কীনা!
  • | ২৩ মে ২০১৫ ১২:১২296642
  • না যাই। হালকা করে চুল টা কেটে আসি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত