এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ২৩ মে ২০১৫ ২১:১৫296760
  • ফি জমা দেবার একটা গল্প আছে বলেছিলে না?
  • sosen | ২৩ মে ২০১৫ ২১:১০296759
  • ঐ এক বছর।
  • Abhyu | ২৩ মে ২০১৫ ২১:০৯296758
  • এবার কদিনের ভিসা দিল?
  • | ২৩ মে ২০১৫ ২১:০৮296756
  • হ্যাঁ সোসেন, করে দেবো।
  • pipi | ২৩ মে ২০১৫ ২১:০৮296757
  • আমি কফি গ্রাইণ্ডারে আগে গু'ন্ড়িয়ে নেই তারপর খলে পিষি।
  • | ২৩ মে ২০১৫ ২১:০৭296754
  • আমার এক গুজু বন্ধু অনেকটা জোয়ান দিয়েছে।পাঁচ বছর ওতেই চলে যাবেঃ)
  • sosen | ২৩ মে ২০১৫ ২১:০৭296755
  • রাঁধুনি পড়ে আমি ভাবলাম কুক। তার অভাবে সেলেরি সিড দেখে ঘাবড়ে গেলাম
    মিঠুদি আমি জুন এন্ডে যাচ্ছি, দর্কার হলে মেল করে দিও।
  • pipi | ২৩ মে ২০১৫ ২১:০৬296751
  • মর্টার পেস্টেল কিনে নাও। দিব্যি কাজ চলে। তবে শিলে বাটার মত ফাইন কনসিস্টেন্সি পেতে গেলে কব্জীর জোর লাগবে।
  • | ২৩ মে ২০১৫ ২১:০৬296752
  • কফি গ্রাইন্ডারে করে দেখো, নইলে ঐ পাথরের খলনুড়িতে অল্প জল দিয়ে ট্রাই কোরো।
  • a x | ২৩ মে ২০১৫ ২১:০৬296753
  • আমার জন্য পোঁটলা করে কয়েকটা রাস্তা ঘাট। আগে থেকে নাম বলে দেব, চিন্তা নেই।
  • Abhyu | ২৩ মে ২০১৫ ২১:০৩296750
  • না না পোস্তো বাটব। মিক্সিতে টেস্ট আসে না।
  • | ২৩ মে ২০১৫ ২১:০০296749
  • দাঁতের ব্যাদনা হচ্ছে বুঝি?
  • Abhyu | ২৩ মে ২০১৫ ২০:৫৪296748
  • আমার জন্যে একটা শিল নোড়া
  • pipi | ২৩ মে ২০১৫ ২০:৫২296747
  • আমার রাঁধুনি দরকার কিন্তু নিউ জার্সি টু সাউথবেণ্ড বাই পোস্ট পড়তায় পোষবে না। দেখি সেলেরি সিডস দিয়ে ট্রাই করি আগে।
  • | ২৩ মে ২০১৫ ২০:৪৭296746
  • লিখেই মনে পড়লো, সেটা অন্যএকজনকেও আনতে বলেছিঃ(
  • | ২৩ মে ২০১৫ ২০:৪৬296745
  • সোসেন আমার একটা জিনিসের খুব দরকার। ওজন ৫ গ্রাম হবে। আনতে পারলে খুব উপকার হয়।
  • | ২৩ মে ২০১৫ ২০:৪৫296744
  • দময়ন্তী, কেসি দুজনকেই অনেক ধন্যবাদ। পরের বার এইগুলো ট্রাই করবো তবে শুধু পোস্তই দেবো, ছোটজন সরষে তত পছন্দ করেন না।
  • Arpan | ২৩ মে ২০১৫ ২০:৪২296743
  • অক্ষদা, কমেন্ট সেকশন পড়িনি। ভারত সুমহান ঐতিহ্যের দেশ কাজেই কমেন্টে কী মণিমুক্তো থাকবে আন্দাজ করাই যায়।

    তাছাড়া জীবনে কি সময় উদ্বৃত্ত হইয়াছে?
  • | ২৩ মে ২০১৫ ২০:৪১296742
  • এই অ্যাকোরিয়ামের কথায় মনে পড়লো,কদিন আগেই খবরে দেখাচ্ছিলো এখানে কিছু চাষী ফ্লোরিডা থেকে পিন/মীন এনে বিরাট বড় বড় চৌবাচ্চায় চিংড়ি চাষ করছে। হতচ্ছাড়া মাংসল্যান্ডে লোকে তেমন মাছ খায় না-চিংড়ি নাকি খুব স্বাস্থ্যসম্মত ভাবে চাষ হচ্ছে তাই পার পাউন্ড ১৮ না কুড়িটাকা দাম!!!

    আর কলমি স্থলেও হয়, জলের মত বাড়বৃদ্ধি হয়না,তবে হয়।আমি না হয় রোজ জল দিয়ে কাদা করে দেবোঃ)
  • kc | ২৩ মে ২০১৫ ২০:৩৯296741
  • মামী, তেলে শুধু কাঁচালঙ্কা দিয়ে শাক দিয়ে দিতে হবে। লুন হলুদ। শাক সেদ্ধ হয়ে এলে পোস্তবাটা দিয়ে নেড়ে নেড়ে ঝুরঝরে হয়ে এলে সর্ষের তেল আর কাঁচালঙ্কা চেরা দিয়ে একটু চাপা দিয়ে নামিয়ে নিতে হবে।
  • sosen | ২৩ মে ২০১৫ ২০:৩৭296740
  • কারোর ছোটোখাটো কিছু দরকারী জিনিস নিয়ে যেতে হলে বলে দ্যান। বই নিতে পারবো না।
  • d | ২৩ মে ২০১৫ ২০:৩৬296739
  • আহ পরিমাণমত নুন বলতে ভুলেছি আর পোস্তবাটা কিম্বা সর্ষেপোস্তবাট একদম মাখো মাখো হয়ে শাকের গায়ে বসে যাবে।
  • a x | ২৩ মে ২০১৫ ২০:৩১296738
  • মেথিশাক, লাল শাক এখানে সহজেই পাই।
  • d | ২৩ মে ২০১৫ ২০:২৮296737
  • মিঠু, কালোজিরে শুকনো লংকা ফোড়ন দিয়ে শাক দিয়ে দাও। বেশ জল ছেড়ে জল খানিকটা শুকিয়ে আসবে সময় অল্প করে সর্ষেপোস্তবাটা দিয়ে ভাল করে নেড়েচেড়ে বাকী জলটুকু মরিয়ে নাও। শুধু পোস্তবাটাদিয়েও এও করা যায়।
  • সিকি | ২৩ মে ২০১৫ ২০:২৭296736
  • আমি ঐজন্য পড়ার চেষ্টাই করি নি - নিজেকে নিয়ে এমনিতেই খুব চিন্তায় আছি।
  • Arpan | ২৩ মে ২০১৫ ২০:২৩296735
  • বেথো শাককে বেথে শাক পড়লাম।

    পরমব্রহ্ম আমার জন্য কুম্ভীপাকের ব্যবস্থা করছেন নিশ্চয়।
  • pipi | ২৩ মে ২০১৫ ২০:২০296734
  • কলমী তো হয় জলে! মিঠুদিকে তাহলে অ্যাকোরিয়াম কিনে কলমীর চাষ করতে হবেঃ) সে বেশ হবে। ঐ সাথে চাট্টি চারাপোনাও ছেড়ে দিওঃ)
  • pipi | ২৩ মে ২০১৫ ২০:১৭296732
  • অ বোতীন, কাল তোমার পোস্ট দেখার আগেই কম্বল মুড়ি দিয়ে লম্বা হয়েছিলাম।
    আমি দিব্য আছি খালি চাপের চোটে এক আঙ্গুল বেঁটে হয়ে গেছি। এই চললে শেষমেষ কত ইঞ্চিতে ঠেকব ভেবে একটু আতংকিত। আর নড়া ঝন্ঝন, কোমর টনটন, চোখে সর্ষেফুল এসব তো আছেই। তা বাদে ভালই আছিঃ)
    তোমার খবর কি কও। অ্যাডভাইসার কি বলছে? শেষের সেদিন আর কত দূর?
  • | ২৩ মে ২০১৫ ২০:১৭296733
  • বাড়ি থেকে মানে সিঙ্গুর থেকে। শাশুড়ির গাড়িচালককে দুঃখ করে শাকহীন জীবনের কথা বলেছিলাম।সে আমাকে লালশাক, বেথো শাক আর মেথিশাকের দানা দিয়েছিলো। তাদের জমিতে এইসব চাষ হয়। কলমি শাক ভিয়েতনামী দোকানে পাওয়া যায়। দেখেছি কিন্তু সাহস করে কিনিনি-ডাঁটা গুলো একটু বেশি শক্ত মনে হয়েছিলো,আমাদের কলমিরই ভাইবেরাদর হবে।
    কলমির বীজ হয় কিনা জানিনা,হলে পরের বার নিয়ে আসবোখনঃ)
  • a x | ২৩ মে ২০১৫ ২০:০৯296731
  • তুমি দানা নিয়ে এলে কী করে? তোমাদের বাড়ির থেকে? এরকম করে কলমি আনা যায়? কত কত যুগ খাইনা ঃ-((
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত