এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ২৪ মে ২০১৫ ২১:১৫296910
  • এমনিতে লংকার গায়ে যেন ছাতা ছাতা লাগছে দেখতে - আর দই-এ মেরিনেট করে রোদে শুকনো, কিছু তো নতুন জীবজন্তু গজিয়েছে বটে। তারপর মাস স্কেলে বানানো, বাড়িতে না। সে ঠিক আছে। আমার পেট খুব শক্ত জিনিস।
  • সে | ২৪ মে ২০১৫ ২১:১১296909
  • একদম ঠিক। ভেজে খেলেও বেশি খাওয়া ঠিক নয়। প্রথম খেয়েছি ১৯৮৫তে। এক তেলুগু বন্ধু দেশ থেকে এনেছিলো। সে অবিশ্যি কচরমচর করে অনেকগুলো খেয়ে নিলো। ঝাল আমি এমনিতেই তেমন খেতে পারি না। এগুলো খুব বেশি ঝাল নয় যদিও, কিন্তু খেয়ে পৈটিক অবস্থা খারাপ হয়ে গেছল। সঙ্গে ছিলো লেমন রাইস আরো কী কী যেন। মনে পড়ছেনা।
  • সিকি | ২৪ মে ২০১৫ ২১:১০296908
  • না, ইনভার্টার বসার আগে কারেন্ট চলে এল।

    স্যান, এক ব্যাটারি। সেও আড়াই বছরের পুরনো।
  • dc | ২৪ মে ২০১৫ ২১:০৪296907
  • ভেজে খায়, ভেজে খেলে খুব কুরকুরে নোনতা হয়। তবে মোরমোলাগা বেশী খাবেন না, পেট খারাপ হবে (মানে আমার অন্তত হয়)।
  • a x | ২৪ মে ২০১৫ ২১:০২296905
  • আচ্ছা, সে।
  • সে | ২৪ মে ২০১৫ ২১:০২296906
  • না ভেজে খেলে পেট ছাড়তে পারে।
  • সে | ২৪ মে ২০১৫ ২১:০১296904
  • ভেজে খায়।
  • a x | ২৪ মে ২০১৫ ২০:৫৮296903
  • কাল আমি ডিসি আর পিপির কথায় বাড় খেয়ে মোড়ু মুলাকু কিনে এনেছি। ওগুলো কি ভেজেই খেতে হয়, না না ভেজেও খাওয়া যায়?
  • 00 | ২৪ মে ২০১৫ ২০:৫৪296902
  • * মারা
  • 00 | ২৪ মে ২০১৫ ২০:৫৩296901
  • জন ন্যাশ মরা গেলেন
  • সে | ২৪ মে ২০১৫ ২০:৪৫296900
  • এই তথাগতকে তো চিনি। অয়েলকাম বাউ। :-))))
  • san | ২৪ মে ২০১৫ ২০:৩৮296899
  • কিন্তু সিকির ইনভার্টারে কটা ব্যাটারি ? বসে যাবে ক্যানো এর মধ্যে ?
  • quark | ২৪ মে ২০১৫ ২০:৩৬296898
  • ইনভার্টার এসি লাগান!
  • Arpan | ২৪ মে ২০১৫ ২০:৩৪296896
  • #স্থানগরিমা
  • aka | ২৪ মে ২০১৫ ২০:৩৪296897
  • হে গাইজ,হোয়াট ইজ দিজ লোড্শেডিঙ্গ থিঙ্গি?
  • san | ২৪ মে ২০১৫ ২০:২৯296895
  • প্পনকে ক্যালাও, লোকের দুঃখ-দুর্দশা নিয়ে খিল্লি কচ্ছে। এদিকে মে-জুনের অনেক দিনই আট থেকে দশঘন্টা লোডশেডিং থাকে। ইনভার্টারে এমনিতে টেনে দেয়, তবে এসি তো আর চলে না :-(
  • Arpan | ২৪ মে ২০১৫ ২০:২৬296894
  • হ্যাঁ, আজ খুবি খ্রাপ গরম। পাখাটা দুইয়ে চালালে হচ্ছে না।
  • dc | ২৪ মে ২০১৫ ২০:২৩296893
  • তথাগত বাবুর যে দেখছি ভয়ানক ধনগরিমা! একেবারে বেলজিয়ামের থেকে আমদানি করা বিয়ার! আর বিয়ারমগটাও বেলজিয়ান কাঁচের নাকি?
  • sosen | ২৪ মে ২০১৫ ২০:২১296892
  • আমাদের কারেন গেলে কি হবে জানিনা
  • সিকি | ২৪ মে ২০১৫ ১৯:৫৮296891
  • আমাদের আজ দুকুর থেকে কারেন্ট নাই। ইনভার্টার বসে যাবে আর কিছুক্ষণের মধ্যেই।
  • Tathagata Bhattacharya | ২৪ মে ২০১৫ ১৮:৩৭296890
  • কি গরম পড়েছে যে উহহ
    আরশোলা কানে করে কুউ ---
    আরশোলা নিউক্লিয়ার উইন্টার বা ব্লাস্ট সহ্য করতে পারে শুনেছি। কিন্তু Noida র গরমে দেখলাম একটু আগে যে রোদ্দুরে চলতে চলতে তার গতি কমে গেলো, খানিকক্ষণ বাদে নড়াচড়া ও বন্ধ হয়ে গেলো। আজ ৪৫ এর ওপরে পারদ। কাগজে পড়লাম যে সারা ভারতে ৩৫৫ জন আরশোলার মতো মানুষ মারা গেছে। তাতে আর আমাদের কি? আমাদের মতো non-cockroach মানুষেরা তো মরছে না। শহর সুন্দরী হচ্ছে, তার চাই বহুতল আবাসন। আর তা বানাচ্ছে যে আরশোলাগুলো তারা থেকে থেকে রোদের তাপে পোকার মতো খসে খসে পড়বে। এটা তো হবেই। কিন্তু তার জন্য তো প্রগতির চাকা থেমে যেতে পারে না। ফ্রিজ ভরতি করে বিয়ার রেখেছি। একদম খোদ বেলজিয়াম থেকে আমদানি করা। সন্ধ্যে নামলেই এসির ঠাণ্ডা খেতে খেতে ছিপি খুলবো। ১০০ স্মার্ট সিটির সম্মানে চিয়ার্স করব। কয়েক চুমুকেই ওই ৩৫৫ জনের খবর টা ডুবে যাবে। তবে রেড মিট খাবো না। এত গরমে ওসব খাওয়া উচিত না। বরং ৩৫৫ জনের তন্দুরি নামিয়ে আজকে দিল্লী, বম্বে, কলকাতা এ হুলিয়ে পার্টি হোক।
  • pi | ২৪ মে ২০১৫ ১৫:৫২296888
  • *করে
  • pi | ২৪ মে ২০১৫ ১৫:৫০296887
  • এই পোল গুলো কীভাবে ক'রে কে জানে। এক ই কম্পু থেকে তো দেখছি একজন একাধিক বারও ভোট দিয়ে দিতে পারে ! হয়তো সেই করেই ~৯০% হ্যাঁ হয়ে গেছে। তবু,না বলার লোকজনও একাধিকবার ভোট দিতে পারে ধরে নিলে এই ৯০% হ্যাঁ বেশ অবাক করলো। ইংরেজী শিক্ষিত পাঠকের রেসপন্স হিসেবেও। কিম্বা হয়তো যাঁরা হ্যাঁ বলবেন তাঁরাই পোলটা নিয়ে বেশি উৎসাহী। সেক্ষেত্রেও, না বলা লোকজনের সেটা প্রতিষ্ঠা করার তেমন জোরদার তাগিদ নেই, এই ট্রেণ্ডটাও ভালোই লাগল। তবে এসবও কি ডিক্রিমিনালাইজ করার জন্য কোনোরকম চাপ তৈরি করবে ? কী যে করবে, কে জানে।
    http://www.hindustantimes.com/htpoll/OpinionPoll.aspx?opx=668#pd_a_8887644#pd_a_8887644
  • sinfaut | ২৪ মে ২০১৫ ১৫:৪৭296886
  • একটা বেশ পুলিওগারে আর বাঙ্গিবাতের মাঝামাঝি ইম্প্রোভাইজ্ড রাইস খেলাম। ব্যাপক লাগলো।
  • | ২৪ মে ২০১৫ ১৫:১৬296885
  • হুঁ তাইই হবে। কারণ প্রথম সেটের আটখানা ঠিকঠাক এসেছে। পরেরটাতেই এই ফেনা ফেনা হল।
  • সে | ২৪ মে ২০১৫ ১৫:১৫296884
  • সে | ২৪ মে ২০১৫ ১৫:১২296883
  • একটা বাজে সিনেমা। অখাদ্য।
  • সে | ২৪ মে ২০১৫ ১৫:০৭296882
  • সাধারনত যেটা হয় - প্রথম দিকে তেল বেশ গরম আছে। একটা দুটো বড়া বা কিছু ভাজা হোলো। তখন বেশি গরম হয়ে পুড়ে যাবার ভয়ে হয়ত আঁচ একটু কমানো হোলো। কিন্তু, আরেকটা ব্যাপার হচ্ছে যে, একের পর এক বড়া ভাজতে ভাজতে তেল কিঞ্চিৎ ঠান্ডা হয়ে গেছে। এইরকম স্টেজে ফেনা ফেনা হয়ে যায়।
  • | ২৪ মে ২০১৫ ১৫:০২296881
  • আচ্ছা। কিন্তু পুরো ধোঁয়া বেরোন যেমন করি আর কি, তেমনই তো করলাম।
    হয়ত পুরোটাসমান গরম হয় নি তাহলে।
    থ্যাংকু
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত