এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | ২৬ মে ২০১৫ ২৩:১৬297419
  • ভারতে ঐ নিয়ম?
    তাহলে অমিতাভ বচ্চনের সিনিমাগুলোয় - বিস্কুট? কৌনসা ফ্যাক্টরীকা?
    কিম্বা, এত যে সোনা স্মাগল হয়ে দেশে আসে, সেগুলোর পরিণতি অঞ্জলী জুয়েলার্স?
    ডিডি কী বলেন?
  • Arpan | ২৬ মে ২০১৫ ২৩:১৬297420
  • খাঁটিত্বটাও কোন পয়েন্ট না। সোনায় সামান্য খাদ তো মেশাতেই হবে।

    ঐটা (৯৯.৯৯%) আইসিআইসিআইয়ের প্রোডাক্ট ব্রোশিওরে লেখা ছিল।
  • সে | ২৬ মে ২০১৫ ২৩:১৪297417
  • কেন? দুবাইয়েরটায় ফ্লেবার বেটার? হাঃ হাঃ ভূতেও বিশ্বাস করবে না।
  • Arpan | ২৬ মে ২০১৫ ২৩:১৪297418
  • সুইস ব্যাঙ্ককে আর ল্যালা পাব্লিক কী করে বেচবে? তালে তো কাঠখড় পুড়িয়ে ইওরোপ আসতে হবে।

    দাম বেশি কমের কথা না। বেশ কিছু লোক টুপি পরে কিনেছিল, তারপরে বেচতে গিয়ে ছবি। আরবিআইয়ের ম্যান্ডেট অনুযায়ী ভারতে কোন ব্যাঙ্ক সোনা কিনতে পারে না (অথচ বেচতে পারে)। তালে বাকি থাকল সোনার গয়নার দোকান। তারা যা দাম ঠিক করবে তাতেই বেচতে হবে।
  • সে | ২৬ মে ২০১৫ ২৩:১৩297416
  • ৯৯৯,৯ ‰ খাঁটি, কারণ ১০০০‰ সোনা পাওয়া যায় না। অন্ততঃ বিস্কুট হিসেবে নয়।
  • dd | ২৬ মে ২০১৫ ২৩:১১297415
  • সোনার বিস্কুট তো?

    সুইসের থেকে আমার দুবাইরটা বেশী বেটার লাগে। টেক্সচার আর ফ্লেবার অনেক মোলায়েম।
  • সে | ২৬ মে ২০১৫ ২৩:১০297414
  • সুইস ব্যাঙ্ক সঙ্গে সঙ্গে কিনে নেবে। কিনতে বাধ্য।
    কিন্তু সোনা ওরা ইম্পোর্ট করেছে যখন, তখন ঐ সোনার ওপরে ট্যাক্স দিয়েছে নিশ্চয়। তাহলে দামও বেশি চাইবে (হয়ত)। কিনতে না চাইলে, ওদের থেকে না কেনাই নিরাপদ। ট্যাক্স পেমেন্টের কাগজও ওদের দেয়া উচিৎ যেহেতু ইম্পোর্টেড বিস্কুট।
  • Arpan | ২৬ মে ২০১৫ ২৩:০৬297413
  • সে সার্টিফিকেটও দেখাব। কিন্তু কিনবে না কেউই। খালি বেচার তাল।

    (দেশের কথা)
  • সে | ২৬ মে ২০১৫ ২৩:০৫297412
  • শুধু বিস্কুট বেচতে গেলে বিপদ। বিস্কুটের সঙ্গে একটা সার্টিফিকেট থাকে, নম্বর সহ। আসল দুলালের তালমিছরির মতো। সার্টিফিকেটের নম্বর ও সোনার ওপরে খোদাই নম্বর মিলিয়ে তবেই বেচা যায়। কিনবার দাম ও বেচবার দাম ভিন্ন।
  • Arpan | ২৬ মে ২০১৫ ২৩:০৩297411
  • শান্তনুদা, লাইফ ইন্স্যুরেন্সটাও করিয়ে রাখতে পারতে।
  • Santanu | ২৬ মে ২০১৫ ২৩:০১297410
  • বেবি মাসি আমাদের বাড়ি কাজ করেন। UBI তে ওনার এক্যাউন্ট। আজ আমার মেয়ে ওনাকে ব্যাঙ্ক এ নিয়ে গিয়ে সব কাগজ যোগাড় করে অটল পেনসন ও প্রধানমন্ত্রী বিমা যোজনা করে দিয়েছে। ব্যাঙ্ক কোনো ঝামেলা করেনি। মেয়ের কথা অনুযায়ী শএ শএ লোক করছে। প্রতি মাসে এক্যাউন্ট থেকে ১ টাকা ও ২০০ মত টাকা কেটে নেবে।

    প্রধানমন্ত্রী ঢপ না দিলে বেবি মাসি এক্সিডেন্ট হলে ২ লক্ষ টাকা ও ৬০ বছর বয়েস হলে ৫০০০ টাকা পেনসন পাবেন।

    মেয়ে ও টেম্পো পেয়ে গেছে, দেখছি শান্তিনিকেতনের লোকজনের আর স্কুলের দুই দারোয়ানএর এটা করানো যায় কি না।
  • Arpan | ২৬ মে ২০১৫ ২৩:০০297409
  • সুইজারল্যান্ড থেকে ইম্পোর্টেড বিস্কুট (৯৯.৯৯% নাকি খাঁটি) আইসিআইসিআই আমাকে বেচার জন্য কী ঝুলোঝুলি। এদিকে যত বলি "বেচব কোথায়, আপনারা কিনে নেবেন তো?" তার আর কোন উত্তর নেই।
  • সে | ২৬ মে ২০১৫ ২২:৫৬297408
  • এবং বিস্কুট
  • সে | ২৬ মে ২০১৫ ২২:৫৪297407
  • বেশ আজ তবে গামছা ডে।

    প্রত্যেককে একটা করে।
  • সে | ২৬ মে ২০১৫ ২২:৫১297406
  • সিকি | ২৬ মে ২০১৫ ২২:৫০297404
  • তোয়ালে দিবস গতকাল ছিল।
  • - | ২৬ মে ২০১৫ ২২:৫০297405
  • বিশ্ব গামোছা দিবস তো মে ২৫। গতকাল ছিল!
  • dd | ২৬ মে ২০১৫ ২২:৪৮297403
  • আজকে বিশ্ব তোয়ালে দিবসে সবাইকে গামছা অভিনন্দন জানাই
  • - | ২৬ মে ২০১৫ ২২:৪৩297402
  • সোনার ডিম পাড়া হাঁসের মত সোনার বিস্কুট দেওয়া বাবা!
  • সে | ২৬ মে ২০১৫ ২২:৩৬297401
  • তাহলে বিস্কুট কেন কিনবে লোকে? বিস্কুট হোক কি সাধারণ আমানত, কর তো প্রায় নেই বল্লেই চলে। দুটোই সৎপথে উপার্জিত অর্থ। দুটোতেই আগে আয়কর দেওয়া হয়ে গেছে। তাও কেন বিস্কুট?
    এর কারণ উত্তরাধিকার আইন।
    একটা ঘটনা বলি।
    মিঃ কেলার। উনি প্রতি বছর ক্রিস্টমাসে বাবার বাড়ি যান। ওঁরা তিন ভাই। সব ভাইই ক্রিস্টমাসে বাবার সঙ্গে কাটান। গত আট বছর ধরে এরকম চলছে। ওঁদের মা গত হয়েছেন দীর্ঘদিন। তা প্রায় বছর নয়েক আগে।
    প্রতি ক্রিস্টমাসে মিঃ কেলারের বাবা প্রত্যেক ছেলেকে একটা করে বিস্কুট দেন। সিরিয়াস ব্যাপার।
    মায়ের সঙ্গে বাবার সবসময় খিটিমিটি ছিলো যতদিন মা বেঁচে ছিলেন। ডিভোর্স করেন নি যদিও। ভদ্রলোক একাই উপার্জ্জন করতেন ও অসম্ভব কৃপন ছিলেন। ছেলেরা এখন তিনজনেই রিটায়ার্ড। আটটি করে বিস্কুট প্রত্যেকে পেয়ে গেছে। আরো কিছু হয়ত আছে বাবার কাছে।
    ওঁদের বাবা সারাজীবন ধরে সঞ্চয় করে করে ঐ বিস্কুটগুলো কিনেছিলেন, যাতে ওঁর মৃত্যুর পরে স্ত্রী ওঁর অর্ধেক সম্পত্তি না পান, এই অভিপ্রায়ে। দেশের সাকসেশন ল অনুসারে স্ত্রী অর্ধেক সম্পত্তি পাবেনই, যদি না কোনো প্রিনাপচিয়াল অঙ্গীকার (লিখিত) থেকে থাকে। বহুৎ আগের দিনের বিয়ে, তাই প্রিনাপচিয়াল করা হয় নি, অনেকেই করে না প্রেমের জোয়ারে ভেসে। এই অবস্থায়, উনি ঠিক করেন যে বিস্কুট কিনে রেখে ছেলেদের চুপি চুপি দিয়ে দেবেন মৃত্যুর আগে। কিন্তু স্ত্রী আগে মারা গেলেন। তখন আর চুপি চুপি দেবার কোনো মানে হয় না। তাই প্রতি ক্রীস্টমাসে দেন।
  • - | ২৬ মে ২০১৫ ২২:৩৪297400
  • গতকালও লোকে বিস্কোটি নিয়ে কথা কইছিল, আজও। শুধু উপাদানটি বদলে গেছে ঃ-)
  • সে | ২৬ মে ২০১৫ ২২:২৩297399
  • কেন সোনার দাম নিয়ে বলছি। কেনই বা লোকে বিস্কুট কেনে। এর পেছনে অনেক গল্প আছে।
    সম্পত্তিকর এখানে দুরকম।
    স্থাবরের ওপর কর বেশ বেশি। অস্থাবরে প্রায় নেই বললেই হয়। আয়ের ওপরে কর একেক জায়গায় একেক রকম। একেক রকম আয়ের ওপর একেক রকম কর। কম আয়ে বেশি কর। বেশি আয়ে কম কর।
  • h | ২৬ মে ২০১৫ ২১:৫০297398
  • আশোলে একলাখ তিনলাখের যা হ্যাসল, আর একশো তিনশোকোটির হ্যাসল কম। জালি নিয়ম। পরিচিত রা বিপদে না পড়েন।
  • সে | ২৬ মে ২০১৫ ২১:৪৩297397
  • সে | ২৬ মে ২০১৫ ২১:৩৯297395
  • অন্যদিকে জার্মানীতে হুহু করে লোকে সোনা কিনছে।
    আবার এখানে প্রতি দিনে সোনার দাম কমেছে।
    কয়েক সপ্তাহ আগে দু তিন দিনের মধ্যে প্রায় দেড় হাজার কমে গেছে একটা বিস্কুটের দাম। প্রথমদিন ছিলো সাড়ে সাঁইত্রিশ হাজার মতো, পরের দিন ছত্রিশ হাজার আটশো মতো, তার দিন দুয়েক পরে পঁয়ত্রিশ হাজার নশো সামথিং।
  • সে | ২৬ মে ২০১৫ ২১:৩৩297394
  • এর কারণ হিসেবে ওরা বলছে যে, ওদের লিস্টে কিছু দেশ আছে যারা করাপশানের জন্যে খ্যাত। তিনলাখ মতো ক্যাশ হাতে নিয়ে এসে অ্যাকাউন্ট খুলতে চেয়েছে এমন লোকও নাকি আছে। সেই অ্যামাউন্ট নাম্বার অ্যাকাউন্ট (প্রাইভেট ব্যাঙ্কিং) এর জন্যে সামান্য, কিন্তু সাধারণ অ্যাকাউন্টের জন্যে বেশ বড়ো অ্যামাউন্ট। এই অ্যামাউন্ট নাম্বার অ্যাকাউন্টে রেখে লাভ নেই, কারণ নাম্বার অ্যাকাউন্টে অ্যাকাউন্ট কীপিং ফি দিতে হয়। সাধারন অ্যাকাউন্টেও অ্যাকাউন্ট কীপিং ফি আছে, কিন্তু তা যৎসামান্য। সাধারণ অ্যাকাউন্টে ইন্টারেস্ট পাওয়া যায়, যদিও খুব কম। ০,০১% থেকে ০,০৫% অবধি। খুব বিশেষ ক্ষেত্রে, ত্রিশের কম বয়সী ছাত্রদের জন্যে সুদের হার কিছু বেশি। কিন্তু যারা নাম্বার অ্যাকাউন্ট রাখে, তাদের খরচ কম নয়। প্রচুর কালো টাকা বিদেশ থেকে আসছে, যা কিনা নাম্বার অ্যাকাউন্টে রাখা লাভজনক নয়, সেই কারণেই এরা এই ব্যবস্থা নিচ্ছে। এই হচ্ছে ওদের বক্তব্য। সেন্ট্রাল ব্যাঙ্ক এই নির্দেশ সব ব্যাঙ্ককে দিয়েছে। তাই তারা তা মানতে বাধ্য। সরকারি ব্যাঙ্ক বলে তো কিছু নেই এদেশে। একমাত্র সরকারি আমানত সংস্থা হচ্ছে পোস্টাপিস।
  • সিকি | ২৬ মে ২০১৫ ২১:৩২297393
  • আর বড়নোক। আইসিআইসিআই ব্যাঙ্ক এমন বড়নোকের ব্যাংক হয়ে গেছে - অ্যাকাউন্টে এক লাখের বেশি থাকলে রাতে রাতে এসেমেস পাঠায় না, টাকার চিন্তায় এদিকে আমার রাতে ঘুম আসে না। এক লাখের নিচে নামলে তবেই অ্যালার্ট আসে প্রতি রাতে।
  • Arpan | ২৬ মে ২০১৫ ২১:২৩297392
  • সিকির অ্যাকাউন্টে পনেরো লাখের মত সামান্য অ্যামাউন্ট জমা হলে সিকির মোবাইলে অ্যালার্টও আসে না।

    বুঝে দেখেন সিকি কী রেঞ্জের বড়নোক!!
  • সে | ২৬ মে ২০১৫ ২১:২২297391
  • ডিপ্লোম্যাট্ দের ব্যাপারটা নিয়ে খোলা পাতায় না লেখাই ভালো।
    যাঁরা ইউনাইটেড নেশনস্‌এর কোনো প্রোগ্রামে কাজ করেন, তাঁদের সমস্যা নেই। কারণ এঁদের তো ইনকামট্যাক্স বস্তুটিই দিতে হয় না।
    ও হ্যাঁ, ঐ লিস্ট আবার প্রতি মাসে পাল্টাচ্ছে। গেছোদাদাকে লোকেট করবার মতো। এমাসে হয়ত দেখলেন ওমুক দেশ লিস্টে আছে, পরের মাসে নেই। এইরকমটা নাকি চুপি চুপি চলছে প্রায় বছর সাতেক। ইদানীং ভারতের নামও এতে ঢুকে পড়েছে।
    না, যারা চাকরি করছে বা পড়তে আসছে তাদের হুট করে সমস্যা হবে না। প্রথম অ্যাকাউন্ট (স্যালারী অ্যাকাউন্ট) খুলতে সমস্যা নেই। কিন্তু তার পরের অ্যাকাউন্টটা যদি অন্য কোনো ব্যাঙ্কে খুলতে যায়, তখন খুব ঝামেলা। স্যালারী অ্যাকাউন্ট যে ব্যাঙ্কে আছে, সেই ব্যাঙ্কে অলরেডি আস্টমারের একটা প্রোফাইল/পোর্টফোলিও তৈরী হয়ে যায়, সেই ব্যাঙ্গে যদি এখন সে সেভিংস অ্যাকাউন্ট খুলতে চায়, তখন ব্যাঙ্ক টুক করে দেখে নেবে লোকটার প্রোফাইল। দেখে নিয়ে অ্যাকাউন্ট খুলিয়ে দেবে। কিন্তু অন্য ব্যাঙ্কে গিয়ে সেই একই ব্যক্তি যদি সেভিংস বা অন্য কোনোরকম অ্যাকাউন্ট খুলতে চায়, তখন সমস্যা হতে পারে। সেখানে তার প্রি একজিস্টিং üওর্টফোলিও নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত