এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • tapas | ২৯ মে ২০১৫ ১৪:২৩298170
  • কুমুদি, সুকুমার রায়ের পাজি পিটার অবলম্বনে তন্চক প্রবন্চক।

    বানান ঠিক হল না। ঃ-(
  • kumu | ২৯ মে ২০১৫ ১৪:২০298169
  • তাপস শুনে ভাল লাগল।আমার চেনা একটি বাচ্চার মাকে জানাব।নাটকের নাম কী?
  • | ২৯ মে ২০১৫ ১৪:১৮298167
  • ও আচ্ছা। ও আমার ব্যাচমেট।
  • tapas | ২৯ মে ২০১৫ ১৪:১৮298168
  • ব্রতীন, হ্যা।
  • | ২৯ মে ২০১৫ ১৪:০৪298166
  • আমাদের তো বাটি করে দিতো। গোনাগুনতির বালাই নেই। ঃ((
  • Abhyu | ২৯ মে ২০১৫ ১৪:০৩298165
  • শুক্রবার রাতে হত। ঝোল নিজেরা নিতে পারতাম। মাংসের পিস গুণে গুণে সার্ভ করা হত।
  • | ২৯ মে ২০১৫ ১৪:০২298164
  • অভ্যু @২ঃ০০ PM ঃ))
  • | ২৯ মে ২০১৫ ১৪:০১298163
  • তোমাদের কি রবিবারে মাংস হতো অভ্যু? মাংসের টুকরো গুলো ঝোল থেকে রীতিমতো Control F মেরে খুঁজতে হতো।
  • Abhyu | ২৯ মে ২০১৫ ১৪:০০298162
  • ফিজিক্স পড়েছেন? একটা পারফেক্টলি প্ল্যাস্টিক আর একটা পারফেক্টলি ইল্যাস্টিক জিনিসের উদাহরণ দিন তো। মিশনের লুচি আর পরটা।
  • Abhyu | ২৯ মে ২০১৫ ১৩:৫৯298161
  • মানে একটা গোটা আলু।
    ডিম সেদ্ধ আলাদা, ঝোল আলাদা। বাটি নিয়ে গেলাম - এক হাতা ঝোল আর একটা সেদ্ধ ডিম ফেলে দিল - হয়ে গেল ডিমের ঝোল।
  • | ২৯ মে ২০১৫ ১৩:৫৮298160
  • আর সকালের চা।!! ও ই কোয়ালিটি র হবে না। অনেকে এক গ্লাস করে নিতে যেত কল খুলে।
  • Abhyu | ২৯ মে ২০১৫ ১৩:৫৭298159
  • বিকেলে সিঙাড়া দিল। কামড় দিলাম ভিতর থেকে একটা আধসেদ্ধ আলু বেরিয়ে এল।
  • | ২৯ মে ২০১৫ ১৩:৫৫298158
  • মাছ কদাচিৎ বেঁচে গেলে পরের দিনের ঝোলে চালান করে দেওয়া হতো। ঃ)
  • | ২৯ মে ২০১৫ ১৩:৫৪298157
  • সব রাকৃ হোস্টলের ই খাওয়া দাওয়া সঙ্ঘাতিক। আমরা পুঁই শাক না বলে পুঁই বৃক্ষ বলতাম।
  • | ২৯ মে ২০১৫ ১৩:৫২298156
  • এই ওঙ্কার কোন ওঙ্কার তাপস? NSSO র?
  • Abhyu | ২৯ মে ২০১৫ ১৩:৫০298155
  • নরেন্দ্রপুরে কেমন খাওয়ায়? মাংস তো গোনা, কিন্তু ঝোল আলাদা, সেটাও ফুরিয়ে এসেছে, সত্যদা বললেন ভাতের মাড় মিশিয়ে দে :)
    কিংবা সেই ভাতের নৌকোতে টিকটিকি?
  • Abhyu | ২৯ মে ২০১৫ ১৩:৪৮298153
  • দোরোখা একাদশী পড়িসনি?
  • kc | ২৯ মে ২০১৫ ১৩:৪৮298154
  • নরেন্দ্রপুরের কথা ঠিক জানিনা। তবে অন্য রাকৃমিতে যা খাওয়ায়, অন্য অনেক জায়গার থেকে শতগুনে ভাল।
  • Tim | ২৯ মে ২০১৫ ১৩:৪৭298152
  • তিনোমুলের কেউ কেউ এরকম ঘন্টায় ঘন্টায় খেয়ে অনশন করছিলো না? ঐ রিলে অনশন না টোকেন অনশন ইত্যাদি। এটা তালে মোটামুটি প্রচলিত ব্যাপার।
  • kc | ২৯ মে ২০১৫ ১৩:৪৬298150
  • :-)
  • Abhyu | ২৯ মে ২০১৫ ১৩:৪৬298151
  • যা খাওয়াতো তাতে কারো কারো রোজা অটোমেটিক্যালি হত। আমার হেলিকোব্যাক্টার পাইলোরীর সাথে পরিচয় ঐ নরেন্দ্রপুরেই!
  • তাপস | ২৯ মে ২০১৫ ১৩:৪৫298149
  • ১ ৩৮ এর পোস্টের সঙ্গে আরেকটু বলার, বাদ পড়ে গেছে, যে কোন আগ্রহী অভিভাবকরা যোগাযোগ করতে পারেন। ২৮ জুনের শো এর জন্যে।
  • Abhyu | ২৯ মে ২০১৫ ১৩:৪৪298148
  • আরে না না, শিবরাত্রি করত কারণ শিবরাত্রি করলে ভালো খেতে পাওয়া যেত! এমনিতে যে ব্যাটা কোনোদিন প্রেয়ার হলে যেত না সেদিন তারও ভক্তি উপচে পড়ত :) উপোসের নামে ঘন্টায় ঘন্টায় শরবত আর নানা রকম খাবার ছাড়া যায়? অন্যদিন তো পাতের মাছ লাফিয়ে অন্যদিকে চলে যেত।
  • kc | ২৯ মে ২০১৫ ১৩:৪১298146
  • অভ্যুর 1:29 পড়ে হেব্বি হাসি পেয়ে গেল। মোসিন তো না হয় শিবরাত্রি করত। কজন হিন্দু রোজার উপোস করত?
  • Tim | ২৯ মে ২০১৫ ১৩:৪১298147
  • বাহ এটা খুব ভালো উদ্যোগ। শুভেচ্ছা রইলো, বাচ্চাগুলো খুব খুশি হয়ে যাক নাটক দেখে
  • Abhyu | ২৯ মে ২০১৫ ১৩:৪০298145
  • অটিজম নিয়ে সচেতনতা বাড়ছে এটা ভালো।
  • Abhyu | ২৯ মে ২০১৫ ১৩:৩৮298142
  • *বুদ্ধিমতী
  • তাপস | ২৯ মে ২০১৫ ১৩:৩৮298143
  • ‪#‎Theatre4Ishans‬
    থিয়েটার ফর্‌ ঈশানস্‌

    আমাদের বন্ধুদের ছাত্রজীবনের অনেক আবেগ দিয়ে গড়া নাটকের দল শৈলুষিক। তার পঁচিশতম বছরকে নিছক সেলিব্রেট করার জন্য পুরোনো বন্ধুরা মিলে একটা নাটক করছিলাম এবছর-তঞ্চক প্রবঞ্চক।অনেক নতুন বন্ধুও যোগ দিলেন আমাদের সাথে। হইহই করে মহড়া চললো শত ব্যস্ততার মাঝে। নাটকটি অনেকের পছন্দ হওয়ায় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আরো কয়েকটা শো করার। নাচ-গানে মোড়া নাটকটি সব থেকে প্রিয় হয়ে গেল ছোট ছোট ছেলেমেয়েদের। আমাদের আনন্দটা তাই একটু অতিরিক্ত।

    কিন্তু এর মধ্যে হল এক অন্য অভিজ্ঞতা। আমাদের এক বন্ধুপুত্র ঈশান। ঈশান autistic. তার বাবার কথায় সাধারনত কোনো নাটক বা এইজাতীয় অনুষ্ঠানে সে বেশীক্ষন বসতে পারে না। বিরক্ত হয়। সেই ঈশান পুরোক্ষন বসে নাটকটি দেখে আর আনন্দ পায়। ঈশানের বাবা নিজে পেশায় স্বনামধন্য ডাক্তার। সেই প্রস্তাবটা দেয়। ঈশানের মত আরো অনেক বাচ্ছাদের জন্য একটা শো করার। খুব কঠিন কাজ। সারা পৃথিবীতে গুটিকতক এমন শো হয়েছে। বিশেষ ভাবে সবরকম সাবধানতা নিয়ে আমরা তৈরী হচ্ছি। কলকাতার সব সেই সব স্কুলগুলোকে যোগাযোগ করার চেষ্টা চলছে –যারা এদের বিশেষ ট্রেনিং দেন।

    আগামী ২৮শে জুন – সকাল ১০টায় উত্তম মঞ্চে ওদের সঙ্গে থাকবো আমরা। এটা একটা সামান্য প্রচেষ্টা মাত্র। ওদের ইন্সট্রাকটররা সঙ্গে থাকবেন। তারাও আশাবাদী। যদি আশানুরূপ ফল পাওয়া যায় – এমন শো বারবার করবো আমরা।

    শো-টিতে কোন প্রবেশমূল্য নেই কিন্তু প্রবেশ অধিকার কেবলমাত্র অটিসম্‌ আক্রান্ত শিশু ও তাদের অবিভাবকদের।

    ----
    ওঙ্কারপ্রসাদ ঘোষ
  • Abhyu | ২৯ মে ২০১৫ ১৩:৩৮298144
  • তখন আবার বলবে - তুমি বোকা ভাবতে পারি? আমার ঘাড়ে কটা মাথা? আর সত্যিকারের বুদ্ধিমান না হলে কি আমায় বিয়ে করতে?
  • Tim | ২৯ মে ২০১৫ ১৩:৩৭298141
  • হুঁ বুঝলাম (আর কে মিশন নিয়ে)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত