এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ৩০ মে ২০১৫ ০৭:৩৫298320
  • আকাদা, আপনিও মধ্যমেধা? এটাও শুনতে হোলো।
  • aka | ৩০ মে ২০১৫ ০৭:২৮298319
  • তবে এটাও সত্যি বাবা মায়েদের এক্সপেকটেশন শুধু এরম্ধ্যেই নেই, আরও অনেক কিছু। সেগুলো র‌্যাশনালাইজ যারা করতে পারে তাদের ছেলেপুলেরাই করে টরে খায়। বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষমতা থাকা সত্ত্বেও এই অস্বাভাবিক চাপের জন্য অনেকেই অকালে ঝড়ে যায়।
  • aka | ৩০ মে ২০১৫ ০৭:২২298318
  • দেখুন বাংলা কথাঃ মধ্যমেধাদের জন্য লেখাপড়াই আছে। বাকি সবকিছুর জন্য এত বেশি প্রতিভা লাগে যে সেসব ঠিক ট্রাই ফাই করে হয় না। এই যেমন আমি ক্রিকেট খেললে বড়জোড় বালি প্রতিভা, মাসে ৭,০০০ টাকা মাইনের চাকরি। তাই ঐ গতানুগতিক মাগানো টাইপ পড়াশুনোই গতি, সে সায়েন্সেই যান বা আর্টস। যারা পড়াশুনোয় যত ভালো জীবনে তাদের দাঁড়ানোর চান্স তত বেশি। এর এক্সেপশন আছে, কিন্তু তা এক্সেপশনই বটে।
  • | ৩০ মে ২০১৫ ০৭:১২298317
  • এই যে কিকি কেরিয়ার কাউন্সিলারের কথা ভাবছে এইটা আমাদের সময় কোথায় ছিলো?
    কে জানে থাকলে হয়তো লেখাপড়ার ধারাটা অনেকেরই অন্যরকম হতো।
  • | ৩০ মে ২০১৫ ০৭:১১298316
  • ভালো করে মন দিয়ে লেখাপড়া করো- এই বাক্যটা সব বাপমাই চিরকাল গজগজ করে বলে থাকেন। কে জানে হয়তো এটা বলাও এক্ধরণের চাপ;) এখন বাপমা শুধু বলেই থামেন না,রীতিমত লাফিয়ে পড়েন,অনেক বেশি মাথা ঘামান। নানা কেরিয়ার অপশান খুলে গেছে, বাবামা অনেক বেশি ওয়াকিবহাল। মাঝারি রেজাল্ট নিয়ে সায়েন্স না পড়লে জীবন বৃথা থেকে বেরিয়ে আরো নানা দিকে চোখ যাচ্ছে। এইটা তো ভালোদিক বলেই মনে হয়।
  • Atoz | ৩০ মে ২০১৫ ০৬:৩১298315
  • অভ্যু,
    দন্তোৎপাটক সন্দ্যংশ
    ঃ-)
  • kiki | ৩০ মে ২০১৫ ০৬:২৯298314
  • কেউ কলকাতায় পকেট সাশ্রয়ী ভালো কেরিয়ার কাউন্সেলরের খোঁজ দিতে পারে?
  • Abhyu | ৩০ মে ২০১৫ ০৬:১৭298313
  • দাঁতভাঙা না দন্তোৎপাটক
  • Atoz | ৩০ মে ২০১৫ ০৬:০৫298312
  • যেসব ভাষা একইসঙ্গে শ্রুতিমধুর ও দাঁতভাঙা(কঠিন ও জটিল উচ্চারণ), সেইসব ভাষার একটা লিস্ট কেউ করবেন তো! ঃ-)
  • S | ৩০ মে ২০১৫ ০৫:৪৭298311
  • থ্যান্কু অ্যাটোজ।
  • Atoz | ৩০ মে ২০১৫ ০৫:৩৬298310
  • S,
    অনেকে শুদ্ধ ভাষায় বলেন, গৃহসহায়িকা।
  • Abhyu | ৩০ মে ২০১৫ ০৫:২৭298309
  • S | ৩০ মে ২০১৫ ০৫:২২298308
  • আমার আবার ইঙ্গরাজী অক্ষর গ্যান আগে হয়েছিলো, আমাদের বাড়িতে যে মেয়েটি কাজ করতো (এর কোনো ভালো প্রতিশব্দ আছে? আমার এই কথাটা বলতে খুব খারাপ লাগে), তার কাছে।
  • S | ৩০ মে ২০১৫ ০৫:২১298307
  • পাই, আমিও এরকম দুয়েকজনের সাথে আলাপ হয়েছে। বলছে বাচ্চা একদম পড়াশুনা করেনা। আমি জিগালাম কোন কেলাস। তারপরে কেলাস শুনে গার্জিয়ানকে ঝেরে দিলাম।
  • Abhyu | ৩০ মে ২০১৫ ০৫:১৮298306
  • Atoz | ৩০ মে ২০১৫ ০৩:২০298305
  • কোয়ার্ক,
    বাঙালি মেয়েরাও তো অনেকে পাঁচ বছর বয়স থেকে গান শেখে বিয়ের সময় কাজে লাগবে বলে। সম্বন্ধ দেখতে আসা পার্টি গান শুনতে চাইলে দুই লাইন রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাতে পারে যাতে। ঃ-)
    উত্তরভারত দেখে অবাক হলেন কেন?
  • Atoz | ৩০ মে ২০১৫ ০৩:১৭298304
  • আর এই চাপ দেওয়া না দেওয়াও রিলেটিভ। ছেলেপিলে তেমন তেমন প্রস্পেক্টওয়ালা পথে চললে যে বাবামা হাসিমুখে "না না আমরা কিছু বলি না, ওর নিজের ইচ্ছেতে করছে সব"বলেন, সেই একইঅ বাবামা যদি দ্যাখেন ডাক্তারি পড়তে চলা ছেলে উস্কোখুস্কো চুলদাড়ি করে হঠাৎ গান নিয়ে কেরিয়ার করবে বলে ওস্তাদ অমুক খাঁয়ের দিকে চলে গেল কিংবা বলে বসলো আমি আর্ট কলেজে ভর্তি হবো, শিল্পী হবো-তখন সেই বাবামাই স্বমূর্তি ধরবেন। ঃ-)
    ব্যতিক্রম আছে ঠিকই, কিন্তু একটা ট্রেন্ডও আছে।
  • একক | ৩০ মে ২০১৫ ০৩:১৪298303
  • এই অ এ অজগর বইগুলো কী বোরিং। বাচ্চারা শিখতে না চাইলে দোষ দিতে পারিনা।
  • pi | ৩০ মে ২০১৫ ০৩:০১298302
  • বাবা মা চাপ না দিলেও কিছু কিছু ছেলেপুলে নিজেরাই প্রচুর চাপ নিয়ে নেয়। সেটা সবসময়ই লেখাপড়া ভালোবেসে এমনটা নয়। নম্বর ভালোবাসা, অমুক নম্বর পেলে তমুক র‌্যাংক করলে খুব ভালো, এটা সমাজ, স্কুল থেকেও তৈরি হয়ে যায়।
    এই রাকৃমি প্রসঙ্গে মনে পড়ে গেল, ভাল রেজাল্ট করার জন্য স্কুল থেকে যে গ্রুমিং হত, তা আজ দেখলে কোন অংশে চাপ ছাড়া আর কিছু মনে হয় না। মোটামুটি ক্লাস এইট থেকে তুমি অমুক প্লাস নম্বরের জন্য বলিপ্রদত্ত মোডে ফেলে দেওয়া হত। তার জন্য দু তিনদিন বাদ বাদ ভোকাল টনিক, পড়াশুনোর তত্ত্বতালাশ থেকে শুরু করে, স্পেশাল কোচিং এক্স্ট্রা ক্লাস, আর কতো কী ! সব খারাপ বলছি না, পড়ানোর হয়তো কখনো তাতে ভালই হত, কিন্তু ঐ, বেসিকালি, অমুক নং র‌্যাঙ্ক টার্গেট সেট করে পড়ায় কত কী লাভ হয়, আজ রেট্রোস্পেক্ট করে মনে হয় আর ষোলো আনা না হোক, অন্ততঃ বারো আনাই ফাঁকি।
    আরেকটা কাণ্ড করতো এই সব স্কুল। ক্লাস এইট হেকে নাইনে প্রচুর ছাঁটাই, যারা খারাপ ফল করছে। টিসি ধরিয়ে দেওয়া হত। এমনটা অবশ্য না, এইট অব্দি তাদের পিছনে সময়, শ্রম দেওয়া হত না। তা হ। কিন্তু তাও যারা পিছিয়ে রইলো, তাদের কেটে ফেলা হত। কারণটা সহজেই অনুমেয়। স্কুল থেকে কেউ সেকেণ্ড ডিভিশন পেত না, একসময় সবাই স্টার। এদিকে এই টিসি পাওয়া মেয়েরা পাড়ার কোন স্কুলে ক্লাস নাইনে অনেক কাণ্ড করে ভর্তি হরে মাধ্যমিক দেবার পর দেখা যেত, হয়তো দিব্বি ভাল করে বেরিতেছে !
  • pi | ৩০ মে ২০১৫ ০২:৪৯298301
  • কোয়ার্ক বিয়ের জন্য মেয়েদের গ্রুমিং সেন্টারের সেই অ্যাডটা দেখেননি ?
  • pi | ৩০ মে ২০১৫ ০২:৪৬298300
  • বছর দুই আগে, বাসে বসে। পাশে বসা আর দাঁড়ানো তিন চার জন মহিলা খুব ই সিরিয়াস মুখ করে আলোচনায় মগ্ন। এক মা অন্যজনকে জিগেশ করছেন, ওদের সেকশনে কতদূর এগিয়েছে। বাড়িতেই বা কতটা এগোলো। স্কুলের এক্সামে কতটা অব্দি থাকতে পারে ইঃ। প্রথম প্রথম অত মন দিয়ে শুনিনি, খানিক বাদে হ্রস্ব ই, দীর্ঘ ই এসব কানে যেতে একটু ঘাবড়ে দিয়েই উৎসুক হলাম। তো কানে এল, তোমার মেয়েদের সেকশনে দীর্ঘ ঊ অব্দি করিয়ে দিয়েছে ? এদিকে আমার মেয়ের সেকশনে তো এখনো হ্রস্ব উ চলছে। পরীক্ষায় এ অব্দি আছে, কী যে হবে !
    মুখের দিকে তাকালাম। প্রচণ্ড উদ্বিগ্ন, সিরিয়াস একটি মায়ের মুখ।
  • | ৩০ মে ২০১৫ ০২:৩৯298299
  • কোয়ার্ক, কিছু লোক চারপাশে ইতিউতি গুটি উঠতে দেখতে দেখতেই গোয়াল পেরিয়ে গেছে;)
  • | ৩০ মে ২০১৫ ০২:৩৭298297
  • আর কিছু ছেলেমেয়ে সত্যিই লেখাপড়া করতে ভালোবাসে। করে এবং ভালো রেজাল্টও করে। এই গণহারে বাবা-মাকে গালাগাল দিলে তাদের কৃতিত্বকে ছোট করার কারণ দেখিনি। যে ভালো করেছে,তার সবটাই পাহাড়সম চাপে এইটাও বিশ্বাস করতে পারিনা।
  • quark | ৩০ মে ২০১৫ ০২:৩৭298298
  • সেই! মহামারী কি আর একদিন হয়?
  • | ৩০ মে ২০১৫ ০২:৩৪298296
  • সদা, বুঝদার বাবা মার কথা বলছি না।আমাদের সময়েও খারাপ রেজাল্ট করলে কপালে মারধোর,অপমান অনেকরই জুটতো। এখন প্রায় সব বাপমা ই ছেলেমেয়েকে 'ভালোফল' করা র জন্যে চাপে রাখে এবং থাকে। আমাদের সময় এটা এইরকম মহামারীর আকার ধারণ করেনি।
    করেনি ভাগ্যিসঃ)
  • quark | ৩০ মে ২০১৫ ০২:৩৩298295
  • উত্তর ভারতে মেয়েরা বিয়ের আগে ডায়েট ক'রে, বিউটি পার্লার এ যায়, অ্যান্টি ট্যানিং ট্রীটমেন্ট করায় - এই অবধি অতটা বদহজম হয় নি। আজ শুনলাম নাচের ক্লাসেও ভর্তি হয় - বিয়ের সন্ধ্যায় নাচতে হবে ব'লে।

    আমি কী ৫%?
  • sswarnendu | ৩০ মে ২০১৫ ০২:২২298294
  • তবে সদা যা লিখলেন সেগুলো অভিভাবকরাই করেন, ছেলে মেয়েদের খুব say থাকে এমন নয়, তাই বাল হয় কি হয় না বোধহয় খুব এইটার ওপর ডিপেন্ড করে না। ব্যক্তিগতভাবে বাল হতে এবং না হতে দুরকমই দেখেছি।
  • sswarnendu | ৩০ মে ২০১৫ ০২:১৭298293
  • হ্যাঁ, এই প্রবণতা উত্তরোত্তর বেড়েই চলেছে, আমাদের সময় একটুও কম ছিল এরকম নয় যদিও... কিন্তু ক্রমশ ডিজেনারেটিভ হচ্ছে ...
  • শ্রী সদা | ৩০ মে ২০১৫ ০১:৪১298292
  • টিমদার অবজার্ভেশনে কয়েক হাজার ক। ছেলেপুলেদের ক্লাস নোটস, টিউটরের কনট্যাক্ট, ক্লাসটেস্টের নম্বর ইত্যাদি নিয়ে অপরিসীম ছ্যাঁচড়ামো করতে দেখেছি সহপাঠীদের অনেকের অভিভাবকদের, এবং ১০-১২ ইয়ার্স ডাউন দ্য লাইন এই জনতার বেশীরভাগ বালস্য বাল হয়েছে। আমি ব্যক্তিগতভাবে আমার বাবা-মা র কাছে কৃতজ্ঞ যে এই বালবাজারীর মধ্যে দিয়ে আমাকে কখনো যেতে হয়নি, পড়াশোনা এবং পরবর্তীকালে জীবিকা বেছে নেওয়ার ক্ষেত্রে প্রচুর স্বাধীনতা পেয়েছি। বি-টেক পাশ করে বেরিয়েছি সদ্য, এডুকেশনাল লোন শোধের তাড়া, বোন এর পড়াশোনা ইত্যাদি হাজারটা রেসপনসিবিলিটি থাকা সত্বেও যখন কগনিজেন্ট আর ক্যাপজেমিনির অফার ছেড়ে দিয়ে নামগোত্রহীন স্টার্টাপে ঢুকেছি, বন্ধুবান্ধবরা বাড়ি বয়ে এসে বলে গেছে কাকু ওকে বোঝান ও ঠিক করছে না, কিন্তু তখনো আমার উপর জোর করে কিছু চাপিয়ে দেওয়া হয়নি। নাউ হোয়েন আই লুক ব্যাক, আই রিয়্যালি ফিল লাকি অ্যাট টাইমস।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত