এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ৩০ মে ২০১৫ ০৯:২৮298351
  • সিকির বেড়ানো ভালো হোক। ব্রেকফাস্টও ভালো হোক।
  • pi | ৩০ মে ২০১৫ ০৯:২৪298347
  • কোয়ার্ক, এই আলাপচারিতা আরেকটু হোক।
  • সিকি | ৩০ মে ২০১৫ ০৯:২৪298348
  • আম্বালা পেরিয়ে রাজপুরায় বসে ব্রেকফাস্ট সারছি।
  • | ৩০ মে ২০১৫ ০৯:২৪298349
  • সেভেন এইট থেকে শুরু,তারপর কোন ক্লাশে শেষ? মাধ্যমিকে কি সংস্কৃত আছে?
  • kc | ৩০ মে ২০১৫ ০৯:২২298346
  • মামী, আমাদের সময় যেমন হত তেমনিই। সেভেন এইট থেকে শুরু। সিবিএসই তেও।
  • quark | ৩০ মে ২০১৫ ০৯:২০298345
  • IP Address : 161.141.84.175 (*) Date:30 May 2015 -- 03:20 AM

    আতোজ,

    ওটা প্রায় অতীত। আর আমার অভিজ্ঞতা হ'ল অত্যাধুনিক আলোকপ্রাপ্ত (দেশে-বিদেশে পিএইচডি করা)মেয়েদের আলাপচারিতা শুনে।

    মধ্যমেধার জন্য লেখাপড়াই সম্বল, বাকি সবকিছুর জন্যে ভেতরে একটা আগুন লাগে - একমত।
  • | ৩০ মে ২০১৫ ০৯:১৭298344
  • কেসি,কোন ক্লাসে পড়ানো হয়? মানে কোথা থেকে শুরু আর কোথায় শেষ?
  • S | ৩০ মে ২০১৫ ০৯:১২298343
  • অবশ্যই। এখন শচিন তেন্ডুলকারকে যদি ছোটোবেলা থেকে তার বাড়ির লোকেরা সিএ হওয়ার জন্যে চাপ দিতো তাইলে কি হোতো বুঝুন।

    বাবাময়েদের অবশ্যই উচিত হেল্প করা, পরামর্শ দেওয়া। কিন্তু পরামর্শ তারই দেওয়া উচিত যিনি ব্যাপারটা জানেন, অন্তত একটা ভিশন আছে। একটু খোঁজ খবর রাখেন - নিজের গন্ডির বাইরেও। সেইটা মনে হয় এখনকার গার্জেনরা করে দেন। নইলে হেব্বি হ্যাপা হয় - ছেলেপিলেদের কেরিয়ারে প্রচুর চাপ হয়। জোর করেই ইন্জিনিয়ারিঙ্গ/ডাক্তারি পড়ানো হয়। কোনো লাভ হয়না, ঘুরে ফিরে ঠিক যেখানে যাওয়ার ছিলো তার আশে পাশেই পৌঁছতে হয়, কিন্তু একগাদা টাইম নস্ট হয়।
  • pi | ৩০ মে ২০১৫ ০৯:০১298341
  • আমাকে মিউজিক অ্যাডিশানাল দেওয়া হয়েছিল, মূলতঃ মায়ের জোরে। বাড়ির বাকি লোক, স্কুল ও আত্মীয় বন্ধুদের পিয়ার প্রেশারের সাথে মা প্রচুর ফাইট দিয়েছিল। অঙ্ক না নিয়ে মিউজিক নিলে যে নম্বর কম উঠবে তার প্রকারভেদে সাড়ে সর্বনাশ হয়ে যেতে পারে আর এমনিতেও অঙ্ক না নিলে ক্ষতি এসব যুক্তিতে।
    মা র কাছে এটার জন্য আজও কৃতজ্ঞ।
    যদিও উমাতে ভূগোল অ্যাডিশানাল নেবার সময় সবাই প্রচুর ঝামেলা করেছিল ঃ(
  • kc | ৩০ মে ২০১৫ ০৯:০১298342
  • বিদা, এখনো তাই
  • b | ৩০ মে ২০১৫ ০৯:০০298340
  • সেভেন এইট থার্ড ল্যাঙ্গুয়েজ ছিলো আমাদের সময়ে।
  • kc | ৩০ মে ২০১৫ ০৮:৫৮298339
  • হয় হয়। সংস্কৃত এখনও পড়ানো হয়।
  • | ৩০ মে ২০১৫ ০৮:৫৬298338
  • স্কুলে কি এখন আর সংস্কৃত পড়ানো হয়?
  • b | ৩০ মে ২০১৫ ০৮:৫২298337
  • এস, আমি ফোর্থ সাবজেক্ট নিয়েছিলাম সমস্কেতো। ভালো লাগতো বলে (আর ইয়ে, ভালো লাগতো বলেই অঙ্কের মত নম্বর উঠতো)। বাপ কিছু বলে নাই, বলেছিলোঃ যা ভালো লাগে করো। তার জন্যে ঐ দু বছর বেশ পিয়ার ও মাস্টারদের টিটকিরি সহ্য করতে হয়েছিলোঃ মেয়েদের সাবজেক্ট, সোজা সাবজেক্ট ইত্যাদি বলে। এখন বাবার কাছে কৃতজ্ঞ বোধ করি, জোর করে বায়োলজি পড়াবার/ ডাক্তার বানাবার চেষ্টা করেননি বলে।
  • pi | ৩০ মে ২০১৫ ০৮:৪৩298336
  • আর এই মায়েদের ই দেখেছি, বাচ্চাদের পড়াশুনা নিয়ে ঐ গজল্লা বেশি পাকাতে। স্কুলের বাইরে বাচ্চাকে ছেড়ে দিয়ে আসার পর এনারা অনেকেই থেকে যান, দূরের স্কুল হলে। ছুটি হলে নিয়ে আসবেন বলে। কোথাও কোথাও শুনেছি এখন ঘর ভাড়া দেওয়া হয়, বাচ্চাদের মা দের এই মাঝের সময়টুকু কাটানোর জন্য ওয়েটিং রুম এর মত। সে ঠিক আছে। কিন্তু পড়াশুনা নিয়ে মা দের এই প্রচণ্ড মাথা ঘামিয়ে গজল্লা করা, ওভার সিরিয়াস হওয়ার একটা ব্রিডিং ক্ষেত্রও এইগুলো। এটা কেন হয় তার অনেক কারণ থাকতে পারে। এক এঁদের হাতে সেটা করার সময় আছে। দুই, কোন কারণে নিজেরা কেরিয়ার করেননি বলে বাচ্চাদের বেলায় বেশি সচেতন ? তিন, বাচ্চাদের পড়াশুনা দেখবেন বলেই কেরিয়ার করেননি বা ছেড়েছেন।
  • cm | ৩০ মে ২০১৫ ০৮:৪০298335
  • সংরক্ষণ সূত্রে আস্থা যে লোকের কবে আসবে! সেদিন লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে নিয়ে মনে সন্দেহ আসবে।
  • শ্রী সদা | ৩০ মে ২০১৫ ০৮:২০298334
  • পড়াশোনা খুব ভালো জিনিস তো। সেই নিয়ে কিছু বলি নাই। কিন্তু এই ফাঁপিয়ে তোলা সো কলড কম্পিটিশন, ছেলেমেয়েকে ক্লাশ নোট বা কোন টিউটরের কাছে পড়ছে বন্ধুদের কাছে চেপে যেতে বলা, স্কুলে কোন টিচার কাকে টেনে খেলাচ্ছে সেই নিয়ে পলিটিক্স এইগুলো পিওর ছ্যাঁচড়ামো মনে হয়।
  • pi | ৩০ মে ২০১৫ ০৮:১৬298333
  • কিকিদি, এগুলো দেখেছো ?
    http://www.justdial.com/Kolkata/Career-Counselling-Centres/ct-114952
    কোলকাতায় ভাল কেরিয়ার কাউন্সেলর কারা আমিও জানতে চাই, কিকিদি এদের কারুর কাছে গেলে একটু অভিজ্ঞতা শেয়ার করবে ?
    স্কুল হাইস্কুল লেভেলেই কেরিয়ার কাউন্সেলিং টা বিষম দরকারি বস্তু মনে হয়, এর আগে সেই কোন টইতে এই নিয়ে প্রচুর আলোচনাও হয়েছিল মনে পড়ে। আমেরিকায় মেধা পাচার টই না কোন টই মনে পড়ছে না। হুচি,রিমিদি অনেক লিখেছিল, কোন টই কারুর মনে আছে ?
    স্কুলগুলোতে কেরিয়ার কাউন্সেলিং মাস্ট করে দেওয়া উচিত।
  • | ৩০ মে ২০১৫ ০৮:০৮298332
  • আপনার ইউনিভার্সিটির নামটা চেনা চেনা লাগছে।আমারটা পাশেই, রাঁচিতে - তবে মেমারি খুব খারাপ। ছোটবেলায় ব্রেনোলিয়া বা ব্রাহ্মীশাক কোনোটাই খাওয়ায় নিঃ(
  • S | ৩০ মে ২০১৫ ০৮:০৭298331
  • আসলে ক্রিকেটে ইনকামটা বড্ড স্কিউড। আমিও মনে করি ইংল্যান্ড বা জার্মানীতে জন্মালে আমিও হয়তো সেকেন্ড ক্লাস কিছু ক্লাব ফুটবল খেলে তারপরে কোচিঙ্গ করতাম।

    তবে পাড়াশুনার ক্ষেত্রেও দেখেছি আগেকার বাবামায়েদের পড়াশুনা করানোর বাতিক ছিলো, উদ্দেশ্য জানা না থাকলেও। যেমন আমি উঃমা তে বায়োলজি নিয়েছিলাম, অনেকের ইচ্ছে ছিলো ডাক্তার হবো - তাদের হয়তো কাউকে দেখে এমন ইচ্ছে হয়েছিলো। এইবারে আমি বায়ো আর কেমিস্ট্রি দুটোতেই হেব্বি কাঁচা আর কোনো ইন্টারেস্ট নেই, অতএব সেখান থেকে দুরে থাকাই দরকার ছিলো। তবুও।
  • pi | ৩০ মে ২০১৫ ০৮:০৫298329
  • প্রচুর মেয়ের জন্য কি এখনো লেখাপড়া ছাড়া গতি নেই ? মানে, বিয়েই যেখানে গতি ? অবশ্য বিয়ের জন্য ও একটা লেভেল অব্দি পড়াশুনো করতেই হয়, অনেক সময় উচ্চশিক্ষিত ও হতে হয়। নীলাঞ্জন সৈয়দ এর লেখাটা পড়ে কতগুলো প্রশ্নও পেল।
    উচ্চমাধ্যমিক স্তরে ছেলে মেয়ে পরীক্ষার্থীর রেশিও কত ?
    মেয়ে পরীক্ষার্থী কি আগের থেকে বেড়েছে ?
    শিক্ষিত মেয়েরা কতজন কোন চাকরি করে, সেই সংখ্যা কি বেড়েছে ?

    এক আত্মীয়ার বিয়ে ছিল, সব তত্বের উপরে ছড়া কাটা, মেয়ের প্রসাধনী তত্ত্বের উপর লেখা, যত খুশি সাজো, করবে ঘরের কাজও।
    বৌভাতের দিন কথা বলতে গিয়ে শুনি, চাকরি নিয়ে এরমধ্যেই একদফা খটাখটি হয়ে গেছে, ওকে বলা হয়েছে, তোমার প্রধান কর্তব্য শাশুড়ির দেখাশুনা করা। চাকরির কোন প্রয়োজন নেই, যেন মনেও না আনে।
    পাশাপাশি আরেকটি কেস মনে পড়লো, সেখানে আবার মেয়েটি বসে ছিল কবে বিয়ে হবে, পড়াশুনা চলাকালীনই বলতো, কবে বিয়ে হবে, আরাম করে ঘর সংসার করতে পারবে।
    ঐ ঘরকন্যার বেতনক্রমেও প্রশ্ন করেছিলাম, মেয়েদের চাকরি করার সংখ্যা বাড়ছে না কমছে ? কিছু পরিসংখ্যান বোধহয় দেখিয়েছিল, শহুরে শিক্ষিত মেয়েদের মধ্যে আদৌ বাড়েনি বা এরকম কিছু।
  • aka | ৩০ মে ২০১৫ ০৮:০৫298330
  • আমার মনে হয় না। শচীন তেণ্ডুলকর অত্যন্ত সাধারণ ঘরের। ট্যালেন্টই আসল। মহেন্দ্র সিং ধোনী চেকার ছিল।
  • Atoz | ৩০ মে ২০১৫ ০৭:৫৬298328
  • আকা, আরো একটা ব্যাপার আছে। বাঙালি মধ্যবিত্ত বা সাধ্যবিত্ত ঘরে লেখাপড়া ছাড়া অন্য ধরণের কেরিয়ার সিরিয়াসলি ফলো করা খুব কঠিন। হয় প্রচুর টাকার জোর থাকতে হবে, সঙ্গে নানারকম যোগাযোগ ইত্যাদি জোরালো হতে হবে ইত্যাদি ইত্যাদি।
    অর্থাৎ কিনা এইসব সঙ্গীত নৃত্য চিত্রকলা ইত্যাদি নিয়ে শখের বশেই যারা চালিয়ে যেতে পারবে, রোজগার করতে হবে না, বিশাল সম্পদ পূর্বপুরুষেরাই করে রেখে গিয়েছেন, তাদের ক্ষেত্রে হলেও হতে পারে। কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে স্টেবল একটা উপার্জন সক্ষম হয়ে উঠতে হবে, এই শর্ত থাকলে ব্যাপার কঠিন।
  • aka | ৩০ মে ২০১৫ ০৭:৫৫298327
  • S আমার নিজের ধারণা আমার ট্যালেন্ট ক্রিকেটে বেশি, নেখাপড়ায় অনেক কম। আমার নম্বর টম্বর বললে নিম্নমেধাও গণ্য হতে পারি। ঃ)

    সে যাহোক, মোদ্দা কথা ক্রিকেটে ট্যালেন্ট বেশি হলেও পড়াশুনো করে বেশি কামাচ্ছি।
  • hzbz | ৩০ মে ২০১৫ ০৭:৫৩298326
  • ok। ISI JU নোবেল laureate।
    ম, চিনিনা। কাল পরশু এখানে আমেরিকায় শশুরবাড়ি যাত্রার গল্প পরলাম। সেইটা মনে করে বললাম। আমি দারভাঙ্গা uiniversity কিন্তু মেমরি তা ভালো।
  • Atoz | ৩০ মে ২০১৫ ০৭:৪৮298325
  • শুধু আমেরিকা কেন, আদিগন্ত শ্বশুরবাড়ী। ঃ-)
  • | ৩০ মে ২০১৫ ০৭:৪৬298324
  • বাব্বাঃ লোকের শ্বশুর বাড়িও চেনেন!
  • S | ৩০ মে ২০১৫ ০৭:৪২298323
  • কেন ISI, JU বাদ দিলেন কেন? পোতিবাদ থাকলো।
  • hzbz | ৩০ মে ২০১৫ ০৭:৪১298322
  • এখানে সবাই iit iim আমেরিকায় শশুর বাড়ি etc etc
  • | ৩০ মে ২০১৫ ০৭:৪০298321
  • লেখাপড়া ছাড়া গতি নাই। সত্য কথা।
    তবে এখন তার সঙ্গে যোগ হয়েছে, যাই করো, ভালো করে মন দিয়ে করো। যদি শেফ হতে চাও বা পিয়ানোবাদক- সেটাও খুব ভালো করে করতে হবে;)
    পাড়ায় পাড়ায় চায়ের দোকানে,ক্লাবে বসে থাকা বেকার ছেলেপিলে এখনো আছে।ততখানি পড়াশোনা করে নি( সুযোগ/সুবিধে ছিলো অথবা ছিলো না) ছোটখাটো কাজকর্ম করে দিন চালায়। এদের কেউ কেউ বিবাহিত,ছেলেমেয়ে আছে। সবসময় বলে, লেখাপড়া না করে যে ভুল করেছি, চাই না ছেলেমেয়েও সেটা করুক। কষ্ট করে হলেও কটা প্রাইভেট টিউটর, একটু ভালো স্কুল। লেখাপড়া করে 'বড়' হবার স্বপ্ন দেখার সময় শেষ হয় নি।অদূরে ভবিষ্যতে হবে বলেও মনে হয় না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত