এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | ৩০ মে ২০১৫ ০৯:৫৬298379
  • কে সি,
    ১৯৮০ সাল অবধি মাধ্যমিকে সংস্কৃত কম্পালসারি সাবজেক্ট।
    তার পর থেকে শুধু অ্যাডিশনাল।

    হাঃ সেঃ তে তো ফোর্থ/থার্ড যেকোনো সাবজেক্ট করা যায়। তবে শুধু আর্টসের লোকেরা পড়বে ক্যানো? আমি-ই কি পড়ি নি ? (তবে ল্যাবে আমার চলাফেরা দেখে আমাদের কেমিস্ট্রি স্যার হুংকার দিয়ে বলেছিলেন, নট অ্যাট অল ফিট ফর সায়েন্স। গুরুবাক্য শিরোধার্য্য।)
  • Abhyu | ৩০ মে ২০১৫ ০৯:৫৬298380
  • ল্যাংড়া মতো
  • Bratin | ৩০ মে ২০১৫ ০৯:৫৪298377
  • আজকাল চিড়ে দই আর আম দিয়ে সাত্ত্বিক ব্রেকফাস্ট হচ্ছে।
  • S | ৩০ মে ২০১৫ ০৯:৫৪298378
  • আমজনতা।
  • S | ৩০ মে ২০১৫ ০৯:৫৩298375
  • আমার কেমন যেন মনে হয় যে এখানকার সকলের মধ্যেই উচ্চমেধা হওয়ার সম্ভাবনা ছিলো। সেই সম্ভাবনা বেড়িয়ে যাওয়ার পরে সেই ফ্রাস্টু থেকেই গুরুতে জয়েন করা আর ভাট বকা ঃ)
  • Abhyu | ৩০ মে ২০১৫ ০৯:৫৩298376
  • হ্যাঁ খুব ভালো আম এসেছে। আলফান্সোর মতো
  • S | ৩০ মে ২০১৫ ০৯:৫১298373
  • আসলে ক্রিকেটে ইনকাম ডিস্ট্রিবিউশন খুব স্কিউড। আগে আরো ছিলো। এখন আইপিএল হয়ে তাও কিছুটা কমেছে।
  • san | ৩০ মে ২০১৫ ০৯:৫১298374
  • অভ্যুদা, এগ্রি করলাম না। ( তার মানে অবশ্য এই নয়, বিস্ট্যাট ছাড়া কোথাও উচ্চমেধার স্টুডেন্ট থাকে না। যেখানে যেখানে প্রচুর পরিমাণে থাকে তার মধ্যে ওটা একটা জায়গা )
  • ন্যাড়া | ৩০ মে ২০১৫ ০৯:৫০298372
  • তাহলে দেখা যাচ্ছে আমিই শুধু উচ্চমেধা!
  • Bratin | ৩০ মে ২০১৫ ০৯:৪৯298371
  • আর বলো না খালিপেটে। ব্লাড টেস্ট করতে এসেছি ঃ((

    ওখানে আম পাও?
  • aka | ৩০ মে ২০১৫ ০৯:৪৮298370
  • S, অমন করে ভাবকে হবে কেন? অমল মজুমদারের কথাও তো ভাবতে হবে। একসময়ে বোম্বে ক্রিকেটে তেন্ডুলকারের উত্তর্সূরী ছিল। ফার্স্ট ক্লাস ক্রিকেটে প্রচূর রেকর্ড আছে।
  • Bratin | ৩০ মে ২০১৫ ০৯:৪৭298368
  • না অভ্যু এটা মানতে পারলাম না ঃ))
  • Abhyu | ৩০ মে ২০১৫ ০৯:৪৭298369
  • এই যে ব্রতীন্দা, আজ ব্রেকফাস্টে কি খেলে?
    আমি পনেরটা আম কিনে এনেছি।
  • Bratin | ৩০ মে ২০১৫ ০৯:৪৬298367
  • বিস্ট্যাট র ছেলেপুলে আই এস আই র বেস্ট স্টুডেন্ট।
  • pi | ৩০ মে ২০১৫ ০৯:৪৪298366
  • এইত্তো। এস এর লিং থেকে দেখলাম, এখনো অ্যাডিশানাল আছে।
  • pi | ৩০ মে ২০১৫ ০৯:৪৩298364
  • বিদা মনে হয় অ্যাডিশনাল নয়,নিয়মিত সাবজেক্টের কথা বলছেন। অ্যাডিশানাল আমাদের সময়েও ছিল।
  • Abhyu | ৩০ মে ২০১৫ ০৯:৪৩298365
  • ধূর ঐ বিস্ট্যাট কি বিটেক কি বিএসসি সব হরে দরে এক - যুথিকা মিস ঠিক বলেছিলেন - ক্লাস এইটে আমাদের ক্লাসে একবার বললেন, সব কটাই খারাপ তার মধ্যে একটা ভালো ছেলে।
  • san | ৩০ মে ২০১৫ ০৯:৩৯298362
  • অভ্যুদা একেবারে বিনয়ের তালগাছ। বিস্ট্যাটের ছেলেপুলেকে মধ্যমেধা ধরলে ঠাকুর ক্ষমা করবেন না।
  • pi | ৩০ মে ২০১৫ ০৯:৩৮298361
  • এদিকে এই পোস্টটা পড়ে কাল অনেকক্ষণ হুব্বা হয়ে বসেছিলাম। পরিসংখ্যান দেখে না, কলেজ ইন্স্টি নিয়ে এই এলিটিজমের ভুরভুরানো গন্ধে নাক প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। তার সাথে ৭০০০০ এ পাতি মধ্যবিত্ত হওয়া ও তাই নিয়ে এত নাক কুঁচকানি নিয়ে তো চোখ কপালে তোলা তো আছেই। অবশ্য এনিয়ে এত অবাক ই বা হচ্ছি কেন। এরকম কথা কি আর শুনিনা, এখানেও শুনিনি ? তবে ঐ আর কি, সামাজিক এরকম এক্ষপেক্টেশনের সেট হওয়া জনিত পিয়ার প্রেশার অতি বিষম বস্তু।

    'উচ্চমাধ্যমিকের ইতিকথা ও রাজ্যের ভবিষ্যৎ
    ===========================
    ৯০-১০০ % নম্বর পেয়েছেন ২৭১০ জন। যা ২০১৪ সালে ছিল শুধুমাত্র ৭১০ জন।
    ৮০-৮৯% নম্বর পেয়েছেন ৩১,৫২১ জন। ২০১৪ সালে সংখ্যাটা ছিল ১২,০০৩।
    ৭০-৭৯% নম্বর পেয়েছেন ৮০,৩২৬জন। ২০১৪ সালে সংখ্যাটা ছিল ৩৯,৪০৩।
    ৬০-৬৯% নম্বর পেয়েছেন ১,২০,৭০৩ জন। ২০১৪ সালে সংখ্যাটা ছিল ৬৪,২৫২।
    ৫০-৫৯% নম্বর পেয়েছেন ১,৬৬,৮৫০ জন। ২০১৪ সালে সংখ্যাটা ছিল ৯৪,৮৪৮।
    ৪০-৪৯% নম্বর পেয়েছেন ১,৪০,০১৫ জন। ২০১৪ সালে সংখ্যাটা ছিল ১,২৪,৬৯৭।
    এককথায় ভয়ঙ্কর অবস্থা বললে কম বলা হবে। ৮০% + পেয়েছে ৩৪২৩১ জন। ৭০% র বেশি ১১৪৫৫৭ জন। Exponentially interpolate করলে ৭৫% র বেশি হবে কম করেও ৫৫০০০ জন (এরা সবাই স্টার পেয়েছে)। একটা ছোট বিশ্লেষণ করা যাক। প্রথম সারির ছাত্রছাত্রীরা আজও mostly ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল পড়তে যায়। আমরা সবাই জানি, ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ৫০০০-৭০০০ র বেশি ভালো সিট নেই। উচ্চমাধ্যমিক আর ইঞ্জিনিয়ারিং র‍্যাঙ্ক 1-1 map করা যায় না ঠিক-ই, তবে correlation পজিটিভ হবে, তাই একটা rough estimate করা যায়। দেখা যাচ্ছে, ৮০% র বেশি নম্বর পাওয়া ছাত্র ইঞ্জিনিয়ারিং পড়ার ভালো জায়গা পাবে না। সায়েন্স পড়তে গিয়েও প্রেসি, জেভিয়ারসের মত কলেজে (যাদবপুর ছেড়েই দিলাম) স্থান হবে না (ওদেরও সিট বেশি নয়), তাহলে কোথায় যাবে? ভেবে দেখুন তো, জয়পুরিয়া কলেজে ফিজিক্স, কেমিস্ট্রী পড়ছে যারা সবাই ৮৪%-৮৫% নম্বর পেয়েছে, সেটা কেমন লাগবে? অতি সাধারন মনীন্দ্র কলেজে যারা পড়বে, তারাও ওই ৭৭%-৭৮% র কম কেউ পাবে না। তাহলে বাকিদের কি হবে? কোন কলেজে যাবে? রবীন্দ্রভারতীর আর্টস আলো করে বসে আছে উচ্চমাধ্যমিকে ৭০%-৭৫% নম্বর পাওয়া ছেলেমেয়ের দল, সেদিন আর দূরে নেই। ৬০% র কম পাওয়া পাবলিক বোধহয় আর লেখাপড়া না করে চায়ের দোকান, বিড়ির দোকান, একটু ক্যালিবাজেরা তোলাবাজি, বোমা তৈরি এসব ট্রেনিং নিতে পারে।
    চাকরির পরে থেকে যায় জীবিকার প্রশ্ন। ৫ বছর পর এমন অবস্থা আসবে, টি সি এস, উইপ্রো, কগ্নিজ্যান্টের entry level, labour intensive ১৫-২০ হাজারি (এই অঙ্কটা কিন্তু ইনফ্লেশনের থেকে অনেক কম রেটে বাড়ে) অতি পাতি চাকরিতে যারা জয়েন করবে সবাই ৮৫%, অনেকেই ৯০% পাওয়া ছাত্র। তাহলে তার পরের ছেলেমেয়েগুলো কোথায় যাবে? ৮০% নম্বর পেয়ে কল সেন্টার নয়তো ব্যাঙ্কের কাস্টমার কেয়ার? আর বাকিরা? এর সাথে যোগ করুন মাত্রাছাড়া ইনফ্লেশন, যার জেরে আজ ৩০ বছরের যুবক মাসে ৭০০০০ টাকা রোজগার করলে (বাপের পয়সা ধরছি না) তাকে পাতি মধ্যবিত্ত ছাড়া কিছু বলা যায় না। ৫ বছর পরের কথা চিন্তা করুন। টিসিএস, উইপ্রো, কগনিজ্যান্টের কুলিগন রেশনের দোকানে লাইন দেবে (হাতে ল্যাপটপ থাকতেও পারে)। কি ভয়ঙ্কর দিন আসছে, সমাজের শিক্ষাবিদ ও বুদ্ধিজীবিরা একটু ভেবে দেখবেন?'
  • Abhyu | ৩০ মে ২০১৫ ০৯:৩৭298360
  • মাধ্যমিকে অ্যাডিশনাল সংস্কৃত আমিই নেব বলেছিলাম। অনেক কষ্টে বাড়ির লোক আটকেছিল। :)
    অরণ্যদার মনে থাকতে পারে, নমিতা মিস পড়াতেন -
  • san | ৩০ মে ২০১৫ ০৯:৩৫298359
  • ১৯৮০ হবে কেন, আমাদের অনেক ক্লাসমেটের অ্যাডিশনাল সংস্কৃত ছিল তো। সে তো ৯৭।
  • Abhyu | ৩০ মে ২০১৫ ০৯:৩৪298357
  • ভাই সত্যি বলতে গেলে সবাই কমবেশি মধ্যমেধা এখানে, আকাও তাই, আমিও তাই, দমুদিও তাই। এখন আমাদের নামী স্কুল ছিল, ভালো কলেজ থেকে পাশ করেছি তাই দমুদির থেকে স্ট্রাগলটা কম। বাকি সবই হরে দরে এক।
    উচ্চমেধা হলেন সেন বা ভাগবতী বা মঞ্জুল ভার্গব বা মারিয়ম মির্জাখানি। তারা কি আর গুরু করবে?
  • sosen | ৩০ মে ২০১৫ ০৯:৩৪298358
  • না না এই রকম এক্টু এক্টু আপডেট দিও সিকি।
  • | ৩০ মে ২০১৫ ০৯:৩৩298356
  • আচ্ছা আমাকে পাওয়ার সেভিং ফ্রীজ সম্পর্কে কিছু আইডিয়া দিতে পার? কতটা ইল্লেকট্রিক বাঁচায়? অন্য কোনও মেনটেন্যান্সজনিত সমস্যা হয় কিনা ইত্যাদি?
  • | ৩০ মে ২০১৫ ০৯:৩১298354
  • সিকি নাকি নেট থেকে দুরে থাকবে!
    খিক খিক
  • kc | ৩০ মে ২০১৫ ০৯:৩১298355
  • বিদা, আমার পত্নীদেবী ৯১ মাধ্যমিক। অ্যাডিশনাল সংস্কৃতই ছিল তো।
  • sosen | ৩০ মে ২০১৫ ০৯:৩০298353
  • সিকি, গরম কেমন?
  • kc | ৩০ মে ২০১৫ ০৯:২৯298352
  • মাধ্যমিকে অ্যাডিশনাল ব্যাপারটা বোধ হয় উঠে গেছে এখন। তাছাড়া ইলেভেন টুয়েলভে আর্টস নিয়ে সংস্কৃত যেমন ছিল তেমনিই আছে।
  • b | ৩০ মে ২০১৫ ০৯:২৮298350
  • মাধ্যমিকে নেই। খুব সম্ভবতঃ ১৯৮০ সাল অবধি ছিলো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত