এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ৩০ মে ২০১৫ ১০:২৮298410
  • শুধু একটা র এর অভাবে এস তরঙ্গায়িত হিনী থেকে রক্ষা পেলেন, আপাতত। ;-)
  • san | ৩০ মে ২০১৫ ১০:২৭298408
  • হুচির রেজাল্টগরিমাতে কিন্তু আমার নিম্নমেধায় আঘাত লাগতেছে, বলে দিলাম।
  • Tim | ৩০ মে ২০১৫ ১০:২৭298409
  • অভ্যু, জানাবো। সময় হলেই সবিস্তারে ঃ-)
    তুই কি কোনদিন ফেসবুকে ছিলি? নাকি অর্কুটেই শুধু?
    ইসে, আজ রাতে এথেন্স যাচ্চি ঃ-)
  • S | ৩০ মে ২০১৫ ১০:২৫298407
  • আরে আমিও তো বাইচুঙ্গ আর রোবার্তো বাজ্জিও (৯৪) দেখে জার্সির নম্বর রেখেছিলাম ১৫। ই্চ্ছে ছিলো মাঝ মাঠে খেলবো, ছবির মতন সব মুভ তইরী করবো। শেষে ছোট্টো টোকায় ডিফেন্ডারের মাথার উপর দিয়ে বলটা নিয়ে এসে আলতো করে গোলকিপারের পাশ দিয়ে জালে ঠেলে দেবো। কিন্তু সে আর হোলো কই। দুই হাঁটু মাঝ খান দিয়ে জখম করে বসলাম।
  • Tim | ৩০ মে ২০১৫ ১০:২৪298403
  • এলসিএমদা ঃ-)
    তুমি এমেলেস এ কোচ হতে পারো এখনও। অন্তত প্র্যাক্টিসে ঐ ঐ করতে পারবে
  • Abhyu | ৩০ মে ২০১৫ ১০:২৪298404
  • সোসেনও তো আমার জন্যে পাঁচ কেজি হিমসাগর আনবে।
  • hu | ৩০ মে ২০১৫ ১০:২৪298405
  • হ্যাঁ, আমিও তো ভূগোল রাখতে চেয়েছিলাম। আমার স্কুলে দিচ্ছিল। কিন্তু ভালো রেজাল্ট করার খেসারত হিসেবে ভালো জায়গায় ভর্তি হতে হল এবং সেখানে এই কম্বিনেশন ছিল না। মধ্যবিত্ত পরিবারে জন্মে ইচ্ছেমত পড়াশোনা করা একটা বিলাসিতা। এখন তবু অনেক কেরিয়ার অপশন হয়েছে। কুড়ি বছর আগে সেসব তো ছিল না। ভালো কেরিয়ার করতে হলে সায়েন্স নিতেই হবে এরকম একটা সমঝোতা ছিল। এখন মনে হয় তখন যদি ইচ্ছে করে একটু খারাপ রেজাল্ট করতাম তাহলে হয়ত নিজের মনের মত পড়তে পেতাম আর চাপটাও একটু কমত। আবার হতেই পারে মনের মত পড়শোনা করে কোন চাকরীই পেলাম না আর সারা জীবন অন্য ধরনের হতাশায় ভুগতাম।
  • lcm | ৩০ মে ২০১৫ ১০:২৪298406
  • আমার নিম্নমধ্য
  • Arpan | ৩০ মে ২০১৫ ১০:২৩298400
  • পাঁচ কিলো মত হিমসাগর বেরোলো লাগেজ থেকে।
  • Binary | ৩০ মে ২০১৫ ১০:২৩298401
  • আম্মো মধ্য মেধা, খালি পাটেকর সারনেম নেই
  • Abhyu | ৩০ মে ২০১৫ ১০:২৩298402
  • কবে আসবি তিমি?
    আরেকজন যিনি আমাকে মেলে জানিয়েছেন যে আটলান্টায় তাঁর পদধূলি পড়বে তিনি যেন তারিখটাও জানান।
    আর আকার ছানার বকুনি খাবার ভিডিওর লিংক পাওয়া যাবে?
  • Tim | ৩০ মে ২০১৫ ১০:২২298399
  • আরো কারা কারা মধ্যমেধা বলে দাবি করেছে একটা লিস্ট পেলে ভালো হতো, যাওয়া আসার রাস্তায় যে যে পড়বে ইত্যাদি।
  • lcm | ৩০ মে ২০১৫ ১০:২০298397
  • হল না, হল না। কত সাধ ছিল, উইং-এ খেলব, বাঁ দিকে ফল্‌স দিয়ে ডান দিকে ডজ করে বেরিয়ে যাবো, ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে হলে তো কথাই নেই, পুরো ছবির মতন ড্রিব্‌ল। কোন থ্কে সোয়ার্ভিং শট নেবো, বল ধনুকের মতন বেঁকে জালে ঢুকবে। সুরজিত সেনগুপ্ত ছিল আইডল, সুরজিতের জার্সির নম্বর ছিল পোনেরো। কি করব, উচ্চমাধ্যমিকে ফুটবল অ্যাডিশন্যাল ছিল না।
  • Tim | ৩০ মে ২০১৫ ১০:২০298398
  • হ্যাঁ দেখলাম আকাদা নিজেকে মধ্যমেধা বলেছে। সব পড়া হচ্ছেনা। এই সামারে আটলান্টা যাওয়ার কথা আছে। তখন আকাদার হাত বেঁধে পায়ে বিছুটি ঘষে দেব।
  • sosen | ৩০ মে ২০১৫ ১০:১৯298396
  • আমারো না ঃ(
    মাইনেও পাইনে।
  • Tim | ৩০ মে ২০১৫ ১০:১৮298395
  • কত আশা ছিলো পড়াশুনো সেশ হবে একদিন। বাড়িতে সেরকমই দেখেছি, লোকে পাশটাশ দিয়ে চাগ্রি কচ্ছে। আমার আর পড়াশুনো সেশ হলোনা ঃ-(
  • S | ৩০ মে ২০১৫ ১০:১৬298394
  • ঐতো গুরুরা সব মধ্যমেধার আমজনতা।
  • Tim | ৩০ মে ২০১৫ ১০:১৫298393
  • বাবা কতপাতা ভাট। একটা সামারি হলে বেশ হতো
  • S | ৩০ মে ২০১৫ ১০:১৪298392
  • আমার খুব ই্চ্ছে ছিলো ইকো স্ট্যাট ম্যাথ নিয়ে পড়বো। কিন্তু তাহলে আবার জয়েন্টে বসতে পারবোনা। ধুর।
  • Bratin | ৩০ মে ২০১৫ ১০:০৯298391
  • ঃ))
  • san | ৩০ মে ২০১৫ ১০:০৮298390
  • প্র্তিভা শুনতে কিন্তু গরিমার চেয়ে ভাল।
  • pi | ৩০ মে ২০১৫ ১০:০৭298389
  • আমাদের উমা তে যে প্রায় যেকোন মিক্স অ্যাণ্ড ম্যাচ সাবজেক্ট নেওয়া যায়, তাই বা ক'জন জানেন ? যদিও খুব কম স্কুল ই সেই ব্যবস্থা রাখে। সায়েন্সের সাথে ভূগোল রাখতে পারার মত স্কুল খুঁজতে কালঘাম ছুটে গেছিল। ইকনমিক্সও রাখতে চেয়েছিলাম,পাইনি।
    গ্র্যাজুয়েশনে কেমিস্ট্রি ভূগোল ইকনমিক্স কম্বিনেশন এর খোঁজ করে কত জায়গায় যে ঘুরেছিলাম আর বিরস বদনে ফিরেছিলাম !
  • Bratin | ৩০ মে ২০১৫ ১০:০৫298388
  • হিমসাগর উঠে গেছে
    এখন ৩০ করে কেজি।গাছপাকা আরেক টু বেশী
  • Bratin | ৩০ মে ২০১৫ ১০:০৩298387
  • যেমন আমার প্রকৃত প্র্তিভা ছিল দাবা।কিন্তু যথেষ্ট প্রশিক্ষণ আর মনোযোগের অভাবে দেশে আর বিদেশে দু চার টে ছোট খাটো প্রতিযোগিতা জিতেই শেষ। ঃ((
  • উচ্চমেধার জবানীতে | ৩০ মে ২০১৫ ১০:০২298386
  • Name: nyara Mail: Country:

    IP Address : 122.167.170.118 Date:05 Nov 2011 -- 06:02 PM

    চাপের কথা শুনে হেসে আর বাঁচি না। আমাদের সময়ের চাপের কথা শুনে এরা সব ভির্মি খাবে। শোন রে ছোকরারা -

    আমি পড়তাম কণ্বমুনির আশ্রমে। ব্রাহ্মমুহূর্তে ঘুম থেকে উঠেই দাঁতন সংগ্রহে বেরোতে হত। দাঁতন-টাঁতন করে, কনকনে ঠান্ডা জলে নদীতে চান। তারপরে সূর্যবন্দনা। সূর্যবন্দনা করেই ছুটতে হল সমিধ আহরণে। সে কী কাঠ রে ভাই। কাটতে গিয়ে হাতে কড়া পড়ে গেছিল। তারপর সেই কাঠ বয়ে নিয়ে আসতে হাত-পা কেটে-ছড়ে একসা। কাপড় ছিঁড়ে গেলে সে কাপড় আমাদেরই সেলাই করতে হত। এসে দুটি যবের চণক খেয়েই পাঠ শুরু হত।

    সে পাঠের কথা আর কী বলব! শাস্ত্র, অলংকার, কাব্য। আর যেদিন পাণিনির পাঠ থাকত সেদিন তো একেবারে কেলেংকারি অবস্থা। পাণিনির ক্লাসে কণ্বস্যারের কাছে চেলাকাঠের প্যাঁদানি খেয়ে পিঠ দাগড়া হয়ে যায়নি এরকম কোন ছেলেই ছিল না। এছাড়া পাঠের সময়ে আড়চোখে শকু(ন্তলা), অ্যানসা (অনসূয়া), প্রিয়াদের দিকে ঝাড়ি করতে গিয়ে যে কতবার সাসপেন্ড হয়েছে ছেলেরা তার গোণাগুন্তি নেই। আর সেই সাসপেন্ড মানে পাঁচন হাতে আশ্রমের সব বলীবর্দ নিয়ে জঙ্গলে চরাতে নিয়ে যাওয়া।

    এয়াঁরা আবার চাপ দেখাচ্ছেন।

    পাঠ সমাপ্ত হলে ভোজন। ভোজন মানে শুধু অন্ন (যে অন্ন আবার আমাদেরই রোপন থেকে আতপ - সব করতে হত), সিক্ত মুদ্‌গ, একটি ব্যাঞ্জন (আশ্রমের রান্না - মুখে তোলা যায় না) আর একটি ফল - অধিকাংশ দিনই কদলী।

    ভোজনান্তে কণ্বস্যারের বিশ্রামের সময়। আমাদের তখন আশ্রমের গরু-ছগলে চরাতে যেতে হত। ওটাই আমাদের একমাত্র আড্ডা মারার সময়। ফিরতে হত সূর্যাস্তের আগে। ফিরে কেউ যেত গুর্বীকে পুরোডাশ-রোটিকা প্রস্তুতিতে সাহায্য করতে, বাকিরা সান্ধ্যযজ্ঞের ব্যবস্থা করত - বেদীমুল পরিষ্কার করা, সমিধ সাজান, গাঙ্গাজল নিয়ে আসা, আল্পনা দেওয়া, পত্রপুষ্পসজ্জা ইত্যাদি। তারপর শুরু হত সান্ধ্যযজ্ঞ। কণ্বমুনিই পৌরোহিত্য করতেন - কিন্তু নামেই। একেকদিন একেকজন সিনিয়র ছেলের ঘাড়ে অ্যাসিস্ট্যান্ট পৌরোহিত্যের ভার পড়ত। সব কাজ তাকেই করতে হত। জুনিয়র ব্যাচের দুজন তাকে অ্যাসিস্ট করত। আর বাকিরা ঐ আগুনের দিকে মেরুদন্ড সোজা করে সামগান গেয়ে যাবে। জল পড়ছে বলে চোখ বুজেছ কি একটু কোলকুঁজো হয়ে বসেছ তো অম্নি জ্বলন্ত চ্যালাকাঠে উড়ে আসবে। আর তেমনি টিপ ছিল কণ্বস্যারের। চিমতে দিয়ে কাঠের টুকরো তুলে নিমেষে ছুঁড়ে মারতেন। সব ছেলের কোন না কোন সময়ে গায়ের নানা অংশে ছ্যাঁকা লেগেছে।

    আমাদের পড়তে হত সাংখ্য, দর্শন, বেদ। গেস্ট লেকচারার হয়ে আসতেন পতঞ্জলী। আমাদের ক্লাসনোট থেকেই পরে বই বের করলেন 'ভাষ্য' বলে। শংকরও এসেছেন দুয়েকবার। এছাড়া তো বলেইছি শাস্ত্র, অলংকার, কাব্য ছিল পাঠ্যে।

    জাবালী, চার্বাক এনারাও সময়ে সময়ে এসেছেন। জাবালী এসে গব্যঘৃতে চর্চিত পুরোডাশ খুব তৃপ্তি করে খেতেন। ওনার আশ্রমে শুধু ভঁয়সা আসত। চার্বাক সর্বদাই কেমন আহ্লাদী আমোদিত মুখ করে ঘুরতেন। মুখের লব্জ ছিল 'যাবজ্জীবৎ সুখং জীবেৎ'। পরের লাইনটা কখনও ওনার মুখে শুনিনি।

    দুর্বাসাকে কখনও দেখিনি, যদিও উনি নাকি মাঝে মাঝে এসেছেন।

    Name: dd Mail: Country:

    IP Address : 124.247.203.12 Date:07 Nov 2011 -- 02:04 PM

    হ্যাঁ,হ্যাঁ, মনে পরছে।

    কণ্ব ছেলেটি ভালো ছিলো, সব সময়ই মনে হতো ও গুরুকুল ব্যাপারটা ভালোই শিখেছে। খুব স্নেহ করতাম তাকে। দুর্বাসাকেও চিন্তাম, খুব মিষ্টি স্বভাবের ছেলে, একটু ভীতু টাইপের। আমার কথায় রাগযোগ করেছিলো, কিন্তু ডোজটা বেশী হয়ে যাওয়ায় একটা সাইকলিজিক্যাল প্রব্লেম হয়েছিলো, পরে মন্দার পর্বত দিয়ে চেঁছে সেটা ঠিক করে দিয়েছিলাম।

    মান্ধাতা এদেরো পরের ব্যাচের।

    শকুর তো ভালই বিয়ে হয়েছিলো শুনেছিলাম, এক সি ইও র সাথে। নিজের ই করা। ওরই মুখে সহপাঠীর কথা শুনেছিলাম,এক ন্যাড়াশ্রীর। এই ন্যাড়া সাহেব কি সেইজন?

    সরস্বতী এসে কেঁদে পরলো "ও ডিডিদা, দেখুন না সবাই মিলে আমায় বিদ্যাদেবী করে দিলো,বল্লো মেয়ে মানুষ, এই সব কাজই ভালো। অথচ কোনো টেক্‌স্‌ট বুক নেই। একটা ছোটোদের নীতিকথা টথা কিছু লিখে দিন প্লীজ'

    নিমরাজী হয়ে লিখতে গিয়ে দেখি মিস ম্যানেজমেন্টের চুড়ান্ত। লিপি তখনো শুরু হয় নি, ভাষাটাও খুব খড়খড়ে।

    তাহোক, সরোর কথায় ঐ সব দিয়েই দু একটা কিতাব লিখেছিলাম, ছাত্রমহলে বেশ চলতো। জানি না ছাত্ররা এখনো ঋগ্বেদ পড়ে কি না।
  • b | ৩০ মে ২০১৫ ১০:০১298385
  • এদিক দিয়ে কিন্তু আমার আম্রু লিবেরাল আর্ট্স এর ট্র্যাডিশন দিব্য লাগে। যে ডেন্টিস্ট, সেও মিউজিকের কোর্স নিচ্ছে, ফিজিক্সের হনার্স ছাত্র/ছাত্রী দল বেঁধে ফিলোজফি -র ক্লাসে আসছে, ইত্যাদি।
  • san | ৩০ মে ২০১৫ ০৯:৫৮298383
  • হ্যাঁ, হিমসাগর। কদ্দিন খাই নি।
  • Bratin | ৩০ মে ২০১৫ ০৯:৫৮298384
  • আরিব্বাস হেব্বি দেখতে তো!!

    আমি একবার বুদ্ধি করে আম কিনেছিলাম টরেন্সে।সেই আম খেয়ে পাক্কা এক আস দা'ত টকে ছিল ঃ((
  • aka | ৩০ মে ২০১৫ ০৯:৫৭298381
  • ক্রিকেট কেন? অনেকেই গীটার বাজিয়ে পিড়িঙ্গ পিড়িঙ্গ করে, পিয়ানো বাজায়, সবাই কি ফ্রেডি হয়? হলে মিলিয়নিয়ার নইলে জিরো।
  • Abhyu | ৩০ মে ২০১৫ ০৯:৫৭298382
  • কিন্তু আমার মাহি হচ্ছে হিমসাগর
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত