এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ৩০ মে ২০১৫ ১১:০৮298469
  • আমাদের পাড়ার একটা ছেলে মেয়র একাদশের হয়ে ইউরোপে খেলে এসেছিলো। তারপরে ফাস্ট ডিভিশনে খেলে শেষে একটা সরকারী চাকরি করছে এখন। আমার থেকে কিছুটা ভালো খেলতো, কিন্তু সে পড়াশুনায়ও ভালো ছিলো। আমার মনে হয় পড়াশুনার লাইনে গেলেও ভালৈ করতো।

    আমি আউট সুইঙ্গটা করতে পারতাম। পায়ের শেষ আঙ্গুলগুলোকে কুকরে নিয়ে ঠিক যায়্গা দিয়ে ঠিক স্পিডে মারলে সুইঙ্গ করতো। ঐ রোবার্তো কার্লোসের যে বিখ্যাত গোলটা আছে - অতটা না অবশ্যই, কিন্তু কিছুটা হোতো। কিন্তু ইন সুইঙ্গ অলমোস্ট হোতো না, আর হাওয়ায় কি করে বলটা ভাসানো যায় সেইটা শেখা হয়নি।
  • | ৩০ মে ২০১৫ ১১:০৮298470
  • হেঃ ব্যাং ব্যাকের গরিমা দেখাচ্ছে!! আমি ব্যাঙের থেকে তাহলে অনেকটা এগিয়ে আছি। আমি উপর্যুপরি দুই দুইবার ফেল করে আবার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলাম।
  • Tim | ৩০ মে ২০১৫ ১১:০৭298468
  • এলসিএমদা, আমাদের ক্লাবেরও একজন কোচ ছিলেন এরিয়ানের প্লেয়ার। একেবারে পিক প্লেয়িং কন্ডিশনেই কোচিং করাতেন। ঃ-)
  • | ৩০ মে ২০১৫ ১১:০৫298466
  • হুঁ হুঁ বাওয়া। এরে কয় ফেলগরিমা!!
  • byaang | ৩০ মে ২০১৫ ১১:০৫298467
  • আপনারা এগারোবারো ক্লাসে পছন্দের কম্বি নেওয়ার জন্য স্কুল খুঁজে মরেছেন বলে হাপিত্যেস করছেন। যদি জানতেন কম করেও সাতআটটা স্কুলের এগারো ক্লাসে ভর্তির লিস্টিতে নিজের নাম না ওঠার গরিমা। যদি জানতেন কোলকাতা ইউনির পরীক্ষায় ব্যাক পাওয়ার গরিমা। এজীবনে কতকিছুই যে আপনাদের অজানা রয়ে গেল।
  • sosen | ৩০ মে ২০১৫ ১১:০৪298465
  • ইসস আমি আর ফোজ্জি আর শ্রীলাই বোধ্হয় শুধু টেনের টেস্টে অঙ্কে পাশ করেছিলাম। অবশ্য সে পাশেও গার্জিয়ান কল হয়েছিল, এমনি পাশের ছিরি। শুক্লাদি দাঁড় করিয়ে কি ঝাড়, যারা ফেল করলো তাদের কিছুই বলা হোলো না।
    ফোজ্জি পাশ করেছিলি তো, নাকি স্মৃতি ফেল মারছে?
  • 4z | ৩০ মে ২০১৫ ১১:০৩298462
  • উফ্ফ, পুরো কম্পিটিশন লেগে গেছে
  • S | ৩০ মে ২০১৫ ১১:০৩298463
  • জীবনের পরীক্ষাতে কি পাশ করলাম? কি দাশ্যনিক কোস্নো ভেবে দেখুন। কিন্তু এর জন্যে আমি এট্টুও গরিমা পকাশ করবোনা।
  • lcm | ৩০ মে ২০১৫ ১১:০৩298464
  • আরে টিম-এর বাবা এরিয়ানে চান্স পেয়েছিলেন! আমাদের একজন কোচ ছিলেন এরিয়ানের প্লেয়ার।

    S,
    আমরা একটা জিনিস চেষ্টা করতাম, বল কি করে সুইং করানো যায়। কিক নেবার সময় পায়ের পাতাটাকে বলের সঙ্গে ট্যানজেনশিয়ালি টাচ্‌ করালে, বলটা লাট্টুর মতন ঘুরতে ঘুরতে ওঠে, তারপর হাওয়ায় বাঁক নেয়। পায়ের পাতার আউটস্টেপ দিয়ে কিক নিলে এটা প্রায় অটোমেটিক্যালি হয়, কায়দা ছিল ইনস্টেপ দিয়ে শট নিলে। সুরজিত পারত - দুটৈ। আরো অনেকে পারত, বেকহ্যামও পারত।
  • sosen | ৩০ মে ২০১৫ ১১:০১298461
  • অভ্যুদা, মেলিয়েছি।
    না না এইখানে কিছু দেওয়ার প্রশ্নই ওঠে না।
  • দানবকৃষ্ণ | ৩০ মে ২০১৫ ১১:০০298459
  • আমি যে কতকিছুতে ফেল করেছি শুনলে জনতার চক্ষে অশ্রু আসবে। কিন্তু এই হাসি খেলার উৎসবে সেইসব দুঃখের কথা আমি বলতে চাইনা।
  • | ৩০ মে ২০১৫ ১১:০০298460
  • ব্যাঙ তুই ফেল করেছিলি নাকি?
  • | ৩০ মে ২০১৫ ১০:৫৯298458
  • আর গাম্পুর বকুনি খাবার ভিডিও এখানে না দেওয়াই ভাল। ওটা রিমির ফেবু দেওয়ালে আছে, ওখানেই থাক। রিমি নিশ্চয় সিকিউরিটি সেটিংস ঠিকঠাক কন্ট্রোল করে। সোসেন ঐটার কথা এখানে লিখেচিল। সেই নিয়ে সোসেনকে বাজে ধরণের কমেন্ট করে গেছে ঐ হজবজ। ইন ফ্যাক্ট অক্ষ, পাইকে ছেড়ে আপাতত সোসেনকে ভাটে স্টক করছে হজবজ।

    তো এই ক্লেদাক্ত মনগুলো থেকে শিশুদের ছবি ভিডিও সরিয়ে রাখাই উচিৎ বলে আমার মত।
  • byaang | ৩০ মে ২০১৫ ১০:৫৮298456
  • হুতোকে ক। ফেলগরিমা যে কী তা যদি আপনারা সত্যিই কোনোদিন জানতে পেতেন!
  • san | ৩০ মে ২০১৫ ১০:৫৮298457
  • হুতোদাও কিছুতে ফেল করেছিল নাকি ? আমি কোথায় ভাবলাম গুরুর ইতিহাসে নিশ্চয় আমিই একমেবাদ্বিতীয়ম হব :-(
  • দানবকৃষ্ণ | ৩০ মে ২০১৫ ১০:৫৫298455
  • আটলান্টামুখী জনগন যেন মর্মপীড়ের এই দীন সেবকের কথা বিস্মৃত না হন।

    আর ফেলগরিমা যে আসলে গরিমা নয় তা যদি আপনার বুঝতেন তাহলে আমার ফেলানুভুতিতে এইরকম আঘাত না দিয়ে বরং নিম্নমেধার ভয়েসটা শোনাত চেষ্টা করতেন।
  • S | ৩০ মে ২০১৫ ১০:৫৪298453
  • আমার মনে হয় যে চাইলে এরিয়ান অবধি যেতে পারতাম। কিন্তু তার জন্যে দিনে ৬ ঘন্টা ট্রেনিঙ্গের দরকার ছিলো। তার সময়ই বা কোথায়? বল কন্ট্রোল বেশ ভালো ছিলো। কিছু ডজ ভালো দিতে পারতাম। রোগা হলেও স্ট্যামিনা ছিলো। ভালো স্পিড ছিলো। ফুটবল সেন্সটা খুব ভালো ছিলো। অল্প সল্প স্কিল ছিলো - যেটুকু ম্যাচের সময় দরকার হয়। শুধু লঙ্গ শটে প্রবলেম ছিলো, তার জন্যে প্র্যাকটিস দরকার ছিলো। এখন আর ভাবিনা।
  • Tim | ৩০ মে ২০১৫ ১০:৫৪298454
  • এলসিএমদা, বাবা এরিয়ানে চান্স পেয়েছিলো। লুকিয়ে খেলতে হত, ঠাকুমা জানলে ক্যালাবে ইত্যাদি। সেশে একদিন ধরা পড়ে যাওয়ার পর বুটজোড়া কনফিসকেটেড হয় ও ফুটবল কেরিয়ার সমাপ্ত। ঃ-)
  • lcm | ৩০ মে ২০১৫ ১০:৫৩298452
  • আমি একবার জয়েন্টলি টেন্থ হয়েছিলাম - দশজনের একজন নয়, এগারোজনের একজন।
  • | ৩০ মে ২০১৫ ১০:৫১298450
  • আর ডিডি দা যে একবার ক্লাশ ফাইভে কান ঘেঁষে ফিভথ হলো, তার বেলা?
  • | ৩০ মে ২০১৫ ১০:৫১298451
  • আমি বাপু নিম্নমেধা। আর তাই নিয়ে বেশী কিছু দুঃখও নাই। শুধু ফিজিক্সটা আরেট্টু পড়তে পারলে ভাল্লাগতো আqর কি। তা না পড়েও এমন কিছু খারাপ নেই। আর এক আধটা পোষা দুঃখ না থাকলে মানুষ বাঁচেই বা কেমন করে বল দিকি।
  • san | ৩০ মে ২০১৫ ১০:৫০298449
  • টিম :-D :-D
  • | ৩০ মে ২০১৫ ১০:৪৯298446
  • বাইনারী দা, কেমন আছো? বহুদিন পরে...
  • lcm | ৩০ মে ২০১৫ ১০:৪৯298447
  • সে যুগে এরিয়ান বা উয়াড়ি অবধি যেতে পারলেই বর্তে যেতাম, নিদেন পক্ষে ঐক্য সম্মিলনী - কিন্তু সে আর হইল না। এখন হাঁটুর ব্যাথায় কাতর, অপ্পোন ওষুধের সন্ধান দেবে বলেছিল, কেউ কথা রাখে নি।
    তবে ১০০% দিই নি, কি করেই বা দেবো, ছিলই তো ৫০% এর কম।
  • S | ৩০ মে ২০১৫ ১০:৪৯298448
  • ক্লাস ইলেভেনে ফিজিক্সে পেয়েছিলাম ৪৯। পরে অবশ্যি জানলাম সেইটা সেকেন্ড হায়েস্ট। সেই নিয়ে কিন্তু আমার বেশি গরিমা নেই।
  • | ৩০ মে ২০১৫ ১০:৪৮298443
  • অভ্যু ঃ))
  • Tim | ৩০ মে ২০১৫ ১০:৪৮298444
  • আমার দৃঢ় ধারণা বোধিদার উত্তর এগজামিনার বুঝতে পারতোনা। মানে হাপ বুঝে কোনমতে নম্বর দিতো। যেমন আমরাও হাপ বুঝে ক খ গ ইত্যাদি দি সেরম।
  • hu | ৩০ মে ২০১৫ ১০:৪৮298445
  • স্যান আর টিমের দেখছি ফেলগরিমার কম্পিটিশন চলছে!
  • | ৩০ মে ২০১৫ ১০:৪৭298442
  • আমি এক বার ভুগোলে। ২৯ ঃ((
  • Tim | ৩০ মে ২০১৫ ১০:৪৬298441
  • অঙ্কে ফেল তো আর করিস নি। আমি তাও করিচি। সেবার ফাস বয় বাদে সবাই করেছিলো ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত