এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০১ জুন ২০১৫ ০৭:৩৭298680
  • একটু বিশদে লেখো না।
  • lcm | ০১ জুন ২০১৫ ০৭:২৯298679
  • আমি গেছিলাম - এক সপ্তাহ - ট্যাম্পা, ওরল্যান্ডো, কেপ কার্নিভ্যাল, ওয়েস্ট পাম বিচ, ওকিচোবি লেক, এভারগ্লেড্‌স, ফোর্ট লডারডেল, মায়ামি, কি লার্গো, কি ওয়েস্ট ....
  • | ০১ জুন ২০১৫ ০৭:০৮298678
  • কেউ কি ইদানীংকালে ফ্লোরিডা গেছেন? একটা সাতদিনে ফ্লোরিডা বেড়ানোর প্ল্যান ছকে দেবেন? থিমপার্ক ইত্যাদি সমেত(কুমির দেখা বাদ) দেবেন।

    আগাম ধন্যবাদ।
  • Atoz | ০১ জুন ২০১৫ ০৬:৩৭298677
  • সেই মেটেরিয়াল খানিক ঢুকিয়ে দিলেই হয়। তারপরে চেইন রিয়াকশনের খেলা। ঃ-)
  • S | ০১ জুন ২০১৫ ০৫:৪৪298676
  • আমি শুধু একটা জিনিস ভেবেই অবাক হয়ে যাচ্ছি যে বিলো দ্য বেল্ট টইতে এখনো হীরভ টইয়ের মেটেরিয়াল ঢোকেনি!
  • Abhyu | ০১ জুন ২০১৫ ০২:১৪298675
  • সিকি ঠিকঠাক? অজ্জিতরা ঠিক্ঠাক?
  • 00 | ০১ জুন ২০১৫ ০২:০৭298674
  • ম, ই্ছে আছে কিছু ধনেপাতা, ডিল, রোজমেরি, থাইম লাগাব। অন্য টবে কিছু ক্যকটাস লাগানোর ই্ছে। পরে হয়ত কিছু সব্জি -- দেখা যাক। আপনাকে এখানে জানিয়ে যাব!
  • সে | ০১ জুন ২০১৫ ০২:০০298673
  • টইয়ে একটা নতুন শব্দ দেখলাম। আইকিউগরিমা। শব্দটা দুর্দান্ত হয়েছে। সুপার ডুপার লাইক দিলাম। টপ হয়েছে।
  • | ০১ জুন ২০১৫ ০১:৩৪298672
  • আপনি কি গাছ করেছেন সেটাই তো জানা হল না!
  • | ০১ জুন ২০১৫ ০১:৩০298671
  • টবের জন্যে মির‌্যাকেল গ্রো র একটা ভ্যারাইটি আছে,ফিডস আপ টু সিক্স মান্থস- ঐটা দেখতে পারেন।
  • সে | ০১ জুন ২০১৫ ০১:২৯298670
  • 00 | ০১ জুন ২০১৫ ০১:২১298669
  • ধন্যবাদ ! এখানে মিরাক্লে গ্রো দেখলাম-- তার ও অনেক ভ্যারাটি -- প্রথম করছি বলে ই হয়ত এত আনারি লাগছে!
  • | ০১ জুন ২০১৫ ০১:২০298668
  • ঐ ঘট্নাটা আবার একাধিক যাত্রী রেকর্ড করে রেখেছিলেন। টিভিতে দেখাচ্ছিলো,ইউনাইটেডের কর্তারা নিজস্ব তদন্তের আগে কথা বলবেন না বলে জানিয়েছিলেন।
  • | ০১ জুন ২০১৫ ০১:১৫298667
  • আপনি কী গাছ লাগাবেন তার উপর নির্ভর করছে। শাক-সবজির জন্যে কম্পোস্ট ভালো। রাসায়নিক সার একেবারে না দিলেও চলে। ঐ মাটিতে এমনিতেই গাছ ভালো হয়। সিটি কাউন্সিল (আমাদের এখানে) পয়সা ছাড়াই বছরে একবার কম্পোস্ট বিতরণ করে।

    ফুল আর টবের গাছের জন্যে মির‌্যাকেল গ্রো আছে। তার নানা ভ্যারাইটি পাওয়া যায় এমনকি অর্গানিকও পাওয়া যায়। এর যে কোনোটাই কিনতে পারেন।
  • a x | ০১ জুন ২০১৫ ০১:০৭298666
  • হ্যাঁ, করবে জানতাম, করেছে কিনা জানিনা। আউট অফ কোর্ট সেটেলমেন্ট হবে মনে হয়।
  • Abhyu | ০১ জুন ২০১৫ ০১:০৩298665
  • সেই ভদ্রমহিলা (মা) তো বোধ হয় ইউনাইটেডকে সু করেছেন।
  • a x | ০১ জুন ২০১৫ ০১:০১298664
  • ইউনাইটেডের প্রবলেম আছে। কিছুদিন আগে একটি মেয়েকে ও তার ফ্যামিলিকে ফোরস্ড ল্যাংডিং করে প্লেন থেকে বার করে দেয়। মেয়েটি অটিসম স্পেক্ট্রামে। ফ্লাইটে উঠে খেতে চেয়েছিল, তাই নিয়ে একটু চ্যাঁচামেচি হয়েছে। তার মা একটা হট লাঞ্চ চায় ও পয়সা দিয়েই চায়, সেটি পাবার পর মেয়েটি শান্ত হয়। কিন্তু তারপরেও ঐ ভাবে বার করে দেয়। মা মহিলা পুলিশ না আসলে নড়বেন না বলার পর পুলিশ আসে এবং ১০ জন মত কো-প্যাসেঞ্জার স্টেটমেন্ট দেয় যে তাদের কোনো অসুবিধে হয়নি।
  • 00 | ০১ জুন ২০১৫ ০১:০০298663
  • ম, আপনার কাছে একটা প্রশ্ন ছিলো। আপনি এখানে বিভিন্ন সময়ে গাছ নিয়ে লিখেছেন তাই।আপনি কি বিভিন্ন গাছ এর জন্যে আলাদা soil use করেন? মানে herb, succulent এইসব কি এক ই soil দেওয়া যায়? কাল প্রথম বার Home Depot Garden section গিয়ে ঘাবরে গেচি এতরকম option দেখে!
  • T | ০১ জুন ২০১৫ ০০:৪৬298662
  • লে হালুয়া!
  • | ০১ জুন ২০১৫ ০০:২৭298660
  • আমি অত দায়িত্ত্ববান নই,সকলের কথা বলতে পারবো না।
  • hzbz | ০১ জুন ২০১৫ ০০:২০298659
  • ম রাঁচির সবাই খুশি? মোহনবাগান জিতেছে দারভাঙ্গা র লোকেরা খুব খুশি হয়েছে।
  • | ০১ জুন ২০১৫ ০০:১৫298658
  • *রাজ্যের নয়, কোলকাতা ময়দানের
  • | ০১ জুন ২০১৫ ০০:০৭298657
  • মোহনবাগানীদের শুভেচ্ছাঃ)

    (যদিও বুক ফেটে যাচ্ছে, কিন্তু রাজ্যের সম্মান বলে কথা)
  • T | ৩১ মে ২০১৫ ২৩:৫৭298656
  • ওসব বললে হবে! এখন ট্রফিগরিমা।
  • Bhagidaar | ৩১ মে ২০১৫ ২৩:৫৪298655
  • আজ ঘটিগুলান সব বেড়িয়ে পড়েছে দুহাত তুলে নাচতে নাচতে!
  • potke | ৩১ মে ২০১৫ ২৩:২১298654
  • কাল সুভাষ ভৌমিকের বাতেলা শুরু হবে।
  • Blank | ৩১ মে ২০১৫ ২৩:১১298653
  • গুছিয়ে সেলিব্রেসান সেরে এলুম
  • Bratin | ৩১ মে ২০১৫ ২২:৪৮298652
  • এখানে প্রচুর বাজি পুড়ছে।মনে হচ্ছে কালীপুজোর রাত।
  • T | ৩১ মে ২০১৫ ২২:৪৪298651
  • চ্যাম্পিয়ন গরিমায় ঝলমল করে উঠছি। ইয়া ক্রুরঃ...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত