এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ০১ জুন ২০১৫ ১১:৩০298710
  • এথেন্সে এসে আমার সাথে দেখা না করে চলে গেলি? হানুদা তো রাগ করবেই
  • | ০১ জুন ২০১৫ ১১:২৬298709
  • বহু দিন দেখা নেই। কেমন আছো? এখন দেশে না বিদেশে?
  • PM | ০১ জুন ২০১৫ ১১:২৩298708
  • ব্রতীন বলো?
  • T | ০১ জুন ২০১৫ ১১:২০298707
  • হ্যা হ্যা হ্যা হ্যা...৩০০ বলে পেট খারাপের ওষুধ...হ্যা হ্যা হ্যা হ্যা...
  • Tim | ০১ জুন ২০১৫ ১১:১৯298706
  • ভ্রমনগরিমা প্রকাশ হবে, তাও হাল্কা করে দিই। কাল এথেন্স হয়ে ক্রীট এসেছি। এখন একটা ডেট্রিপে মিনোয়ান প্যালেস ইঃ যাচ্চি। ওটু আচে পকেটে, একহাতে স্ট্র্যাপের গরিমা,সব মিলিয়ে রোমান চো কর অবস্থা। ৩০০ বলে একটা পেট খারাপের ওষুদ বের করা উচিত। যাগ্গে, পরে আবার।
  • lcm | ০১ জুন ২০১৫ ১০:৪৩298705
  • ইয়েস্‌, কাবলিদা - থ্যাংকু ফর দ্য কারেকশন।
  • kd | ০১ জুন ২০১৫ ১০:৩৭298704
  • লসাগু@৭ঃ২৯ - ওটা কেপ কার্নিভাল না, কেপ ক্যানাভেরাল। অবিস্যি যেটা ফেমাস সেইটা (কেপ কার্নিভালও হয়তো আছে, আমি জানিনা, তাহ'লে সরি)।

    ক্যানাভেরাল মানে আখের ক্ষেত, ওখানে তাই বলেছিলো (অতীতের বেশীরভাগ শেখা দরকারি মাল ভুলে যাই, কোন অদ্ভুত কারণে কিছু কিছু এমন সিলি জিনিস মনে থেকে যায়)।

    আমি অবিস্যি কেপ কেনেডিতেও গেছি। ঃ)
  • | ০১ জুন ২০১৫ ১০:১৩298703
  • "অনুসন্ধান" তো কবে হয়ে গেছেঃ অমিতাভ,রাখী,উৎপল দত্ত এবং আমজাদ খান ঃ)
  • দানবকৃষ্ণ | ০১ জুন ২০১৫ ১০:১২298702
  • বাংলা হচ্ছে না আমারো (এটা আগেও দেখেছি), কিন্তু বাকিটা হচ্ছে
  • pi | ০১ জুন ২০১৫ ১০:১০298701
  • তাহলে আমার কানেকশন ঝোলাচ্ছে ঃ(

    লিখলে বাংলা হচ্ছেনা, বাংলায় লেখা পেস্ট করলেও কিছু আসছেনা।
  • দানবকৃষ্ণ | ০১ জুন ২০১৫ ১০:০১298700
  • অনুসন্ধান হচ্ছে তো
  • Bratin | ০১ জুন ২০১৫ ০৯:২৬298699
  • সাবধানে থাকো অরি। খুব এনজয় করো।প্রচুর ফটো তোলো।আর ফিরে একটা সরষে।
  • pi | ০১ জুন ২০১৫ ০৯:২১298698
  • গুরুর অনুসন্ধান কি কাজ করছে, নাকি আমারই কানেকশনের সমস্যা ?
  • unclamp samples ebb | ০১ জুন ২০১৫ ০৯:১৮298697
  • এমনকি, শেষের দিকটা - লামায়ুরু পার হওয়ার পর দুধারে পাথুরে পাহাড়ের এমন অবস্থা যে যেকোন সময় ওপর থেকে নেমে আসতে হবে। প্রচন্ড হাওয়া, আর ওই হাওয়াতেই ধ্বসের চান্স বেশি।

    ইদিকে আরো মুশকিল হয়েছে কি - আমাকে নরফ্লক্সের ওপর থাকতে হচ্ছেঃ-(
  • Bratin | ০১ জুন ২০১৫ ০৯:১১298696
  • উফ বেড়াতে গিয়ে এত টেনসান!! ঃ((
  • | ০১ জুন ২০১৫ ০৮:৫৯298695
  • সবাই আশা করি ঠিক আছে
  • | ০১ জুন ২০১৫ ০৮:৫৮298693
  • সব ভালো করে রয়েসয়ে দেখতে গেলে তিনহপ্তা লাগবে- ঐ বুড়ি ছোঁয়া হবে। থিমের ভীড়ে ঘুরে বেড়ানোরই তো বয়েস এখন। হাঁটুতে বাত আর পিঠ কনকন করবে তাই নিয়েই..
  • lcm | ০১ জুন ২০১৫ ০৮:৫৮298694
  • খেয়েছে! সত্যিই ভয়ংকর
  • unclamp samples ebb | ০১ জুন ২০১৫ ০৮:৫৬298692
  • আমরা লে পৌঁছে গেছি কাল বিকেলে। সিকিরা আজ শ্রীনগর ছাড়বে।

    সোনমার্গ ছাড়ানোর পর ভূস্বর্গের শুরু হয়, কিন্তু আক্ষরিক অর্থেই এই ভূস্বর্গ 'ভয়ংকর সুন্দর'। জোজি লা-র রাস্তা এমনিতেই খুব খারাপ, তার মধ্যে চোখের সামনে ওপর থেকে বিরাট ধ্বস নামলো। দুটো বুলডোজার দিয়ে কিছুটা পরিষ্কার হওয়ার পর কয়েকটা গাড়ি পার হল(ইনক্লুডিং আমাদের), তারপরেই ঐ পাহাড়ের বাকিটাও হুড়মুড়িয়ে নেমে এলো। শুনলাম বহু লোক সারা রাত জোজিলা তে আটকে থেকেছে। জানি না এখনো খুলেছে কিনা।
  • a x | ০১ জুন ২০১৫ ০৮:৫৫298691
  • অরিজিতরা শ্রীনগর থেকে লে যাবার রাস্তায় আটকে আছে, আধঘন্টা আগে ফেবুতে লিখেছে দেখলাম।
  • pi | ০১ জুন ২০১৫ ০৮:৫৪298690
  • কুমুদি, পাঠিয়ে দিয়েছি।
  • lcm | ০১ জুন ২০১৫ ০৮:৫২298689
  • হ্যাঁ, আছে একটা গুরুভাই স্পট আছে, ওটা হিডেন ট্রেজার।
  • Bratin | ০১ জুন ২০১৫ ০৮:৫১298688
  • দ, অরি দের খবর পেলে? ওরা সব ঠিক অছে তো?
  • lcm | ০১ জুন ২০১৫ ০৮:৫০298686
  • হ্যাঁ ফ্লোরিডা। তো কয়েকবার গেছি। শেষ গেছিলাম - ঐ এক সপ্তাহের জন্য - শীতে - ডিসেম্বরে উইন্টার ব্রেকে। একবার গেছিলাম আইবিএম-এর এক কনফারেন্সে, একটা দিন হাফ বেলা ছিল ইউনিভার্সাল স্টুডিওতে।

    অরল্যান্ডো - থিম পার্ক শহর - এত বেশী থিম পার্ক আর কোনো শহরে আছে কি না জানি না - ডিজনি, ইউনিভার্সাল, সিওয়ার্ল্ড, লেগোল্যান্ড, গ্যাটরল্যান্ড... - এই সব কোম্পানী মিলিয়ে বোধহয় ডজন খানেক থিম পার্ক। এর মধ্যে খুব বিখ্যাত - ম্যাজিক কিংডম, এপ্‌কট, ইউনিভার্সাল স্টুডিও, সিওয়ার্ল্ড। এক একটা পার্ক এক দিন, তাও এক দিনে হয় না। ছুটির উইকেন্ডে খুব ভিড় হয় কিন্তু। গত বছরই বোধহয় আমার বন্ধুর ফ্যামিলি গিয়ে ঢুকতে পারে নি, এত ভিড় হয়েছিল এন্ট্রি বন্ধ করে দিয়েছিল, পরে দিন সকাল সকাল গিয়ে লাইন দেয়, কুঁচোগুলো আশা করে ছিল - লেবার ডে উইকেন্ড ছিল বোধহয়।
  • | ০১ জুন ২০১৫ ০৮:৫০298687
  • বাব্বাঃ তোমার প্ল্যানটা পড়েই আমি কেমন হাঁপিয়ে গেলাম!! আর শেষের দিকে জায়গার নামে একটা বাদ পড়ে গেলো দেখলাম!!

    মূল লক্ষ্য যাবতীয় থিমপার্ক। ম্যাজিককিংডম, সিওয়ার্ল্ড, কেনেডি স্পেস সেন্টার, ইউনিভার্সাল এইগুলো ভেবেছি। এর মধ্যে স্পেস সেন্টার ছাড়া বাকিগুলো দেখেছি,আবার দেখতে না হলে ভালো ই হত- সমুদ্রের ধারে মনভরে বেড়ানো যেত কিন্তু সে হবার না।
  • kumu | ০১ জুন ২০১৫ ০৮:৪৫298685
  • একটি অনুরোধ
    কারো কাছে এই পেপারটির অ্যাক্সেস আছে?
    Computers & Chemical Engineering
    Volume 22, Supplement 1, 15 March 1998, Pages S53–S60C
    থাকলে এখানে একটু জানাবেন?
    ধন্যবাদ।
  • lcm | ০১ জুন ২০১৫ ০৮:৩২298684
  • ফালতুস আইডিয়া ইজ গুড - বাট লিট্‌ল ফাস্ট।

    এই যেমন ওরল্যান্ডো থেকে কিওয়েস্ট - ধরো অ্যাবাউট ৪০০ মাইল, এটা ৫-৬ ঘন্টায়, আমি হয়ত পারব না, অন্তত ৮-১০ জায়গায় থামব, কারণে-অকারণে অজস্র জায়গায় থামি, ধরো কোথাও দেখলাম একটা দোকানে লেখা আছে, নারকেল কোরা দিয়ে চিংড়ি মাছ ভাজা - আমি থামবো, বসে থাকব কখন গরম মাছভাজা আসবে। বা, এভারগ্লেড্‌স-এ ওয়াটার বোটে চেপে কুমীর দেখা শেষ হলে, কুমীরের মাংস ভাজা খাবার জন্যে লাইন দেবো। বা, কোথাও অনেক্ক্ষণ ধরে বিচ্ছিরি কয়েকটা ছবি তোলা হবে।

    এবার সামারে প্ল্যান আছে - আইডাহো ফল্‌স অবধি ফ্লাই, ওখানে থেকে গাড়ি নিয়ে - ইয়োলোস্টোন, গ্র্যান্ড টেটন, বিগ হর্ন, ডেভিল্‌স টাওয়ার, মাউন্ট রাশমোর, ব্যাডল্যান্ড্‌স, তারপর সাউথ ড্যাকোটার ফাঁকা মাঠ - ন্যাশনাল গ্রাসল্যান্ড, কোতু ডে প্রেইরি, কর্ন প্যালেস, মিসৌরি নদীর ব্রিজ পেরোনো, সুই ফল্‌স পেরিয়ে মিনেসোটা, তারপরে আরো চালিয়ে - সেই আইওয়া - ইজ ইট হেভেন? নো ইট্‌স আইওয়া - সেডার ফল্‌স, সেডার র‌্যাপিড্‌স, আইওয়া সিটি, শিকাগো - গাড়ি ফেরত দিয়ে ব্যাক।

    দেখি কি হয়।
  • phaltu | ০১ জুন ২০১৫ ০৭:৫১298683
  • ফ্লাই করে মায়ামি (কারণ, ওটা মাঝামাঝি)।এয়ারপোর্ট থেকেই গাড়ি নিয়ে সোজা দুঘন্টা উত্তরে অরল্যান্ডো। সেখানে ২য় দিনে পছন্দ্সই থিমপার্ক।ইচ্ছে করলে ৩য় দিনে আর একটা থিমপার্ক।
    ৪র্থ দিন দুপুরে সিধে রাস্তা টু কি ওয়েষ্ট। ৫-৬ ঘন্টায় হয়ে যাবে। সেখানে পছন্দমত দুই বা তিন রাত কাটিয়ে ব্যাক টু মায়ামি। সেখানে বাকি সময়। ড্রাইভ -এর চাপটা এতেই মনে হয়েছিল মিনিমাইজ করা যাচ্ছে।

    এইটেকে বেস ষ্ট্রাকচার রেখে ফোর্ট লটারডেল, কেপ ক্যানাভেরাল জুতে নেওয়া যায়। এটা মোটামুটি ইষ্ট কোষ্ট কভার করছে, কেবল জ্যাকসনভিল অন্চল বাদ যাবে।

    ওদিকে পশ্চিমে ট্যাম্পা, তালাহাসি বাদ।
  • a x | ০১ জুন ২০১৫ ০৭:৪৫298682
  • WWII'র হিউমান লাইফ কস্টের ভিসুয়ালাইজেশন https://vimeo.com/128373915
  • a x | ০১ জুন ২০১৫ ০৭:৩৯298681
  • হীরাভই হয়েছে তো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত