এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ০২ জুন ২০১৫ ২৩:৪৯298950
  • কোথায় জানি শুনেছিলাম অপর্ণা সেন আগে সানন্দা সামলাতেন, এডিটর ছিলেন(?)। তারপরে নাকি কীজানি কী হল, উনি অন্য কোথা চলে গেলেন।
  • সে | ০২ জুন ২০১৫ ২৩:৩৭298949
  • কুমুদিদি,
    হ্যাঁ শরীল খুবই ভালো। থ্যাঙ্কু। সানন্দা দেখতেই হচ্ছে।
  • সে | ০২ জুন ২০১৫ ২৩:৩৬298948
  • জাল টাকার অঙ্ক একটা হয়েছিলো। বছর দেড় দুই কি তিন আগে। কোলকাতায়। হাজার টাকার নোট একজনকে দিয়েছি একটা দোকানে। শাড়ী কিনিনি। অন্য কিছু কিনেছিলাম, হাজারের ওপরেই দাম ছিলো, পুরোটাই ক্যাশে দিয়েছি। দুদিন পরে দোকানীর সঙ্গে দেখা। বললেন, আপনার ঐ হাজারের নোটটা জাল ছিলো। বললাম, কই দেখান? তিনি বললেন, ও টাকাতো এখন আমার সঙ্গে নেই। এইরকম কিছুক্ষণ আলোচনা হলো ঐ টাকা এখন কী করা হবে। শেষে দোকানী বললেন, আপনি ছেড়ে দিন, আমি ও টাকা আবার চালিয়ে দেবো। দোকানী ভদ্রলোক আমার পুরো নামও জানেন না। নিউ মার্কেটে ওঁদের পারিবারিক দোকান। কমাস আগে ফোনে কথা হোলো। অদ্ভুত ভালো লোক।
  • Atoz | ০২ জুন ২০১৫ ২৩:৩২298947
  • হ্যাঁ কুমুদি, অবশ্যই হবে। একসময়ে পেলেই হল। থ্যাংকু।
  • kumu | ০২ জুন ২০১৫ ২৩:৩০298946
  • এজেড আমি কালীবাড়ী লাইব্রেরীতে খুঁজব।কিন্তু ১০ জুনের আগে পারব না।তখন দিলে হবে?
    সে, শরীর ভাল নিশ্চয়ই।amarboi.com দেখুন সানন্দার জন্য।
  • শ্রী সদা | ০২ জুন ২০১৫ ২৩:২৭298945
  • দুপুরে জুত করে ঘুমিয়ে নিয়েছি, কালকে বারোটার আগে আপিস যাওয়ার তাড়া নেই, আজকে রাতে ডেক্সটারটা শেষ করেই ছাড়বো ইনসাল্লাহ।
  • Atoz | ০২ জুন ২০১৫ ২৩:২৫298944
  • কালকে চন্দ্রাবতী, লীলাবতী, হটী বিদ্যালঙ্কার, মোল্ল ইত্যাদি কতজনের ব্যাপারে সন্ধান চাইলাম, কেউ কিছু পেলেন?
  • dd | ০২ জুন ২০১৫ ২৩:২৩298943
  • দেখুন স্যান অন্দ্রিয়াস দেখবেন কি না এটা সম্পুর্নো আপনাদের নিজের নিজের ইচ্ছে। আমি তো আর মারামারি করতে আসছি না।

    তবে না দেখাটাই স্বাস্থ্যকর মনে হয়।জানিয়ে গেলেম।
  • Atoz | ০২ জুন ২০১৫ ২৩:২২298942
  • আরে T তো এরকম একটা জাল টাকার অংক অনেকদিন আগে দিয়েছিলেন, সম্ভবতঃ সদানন্দবাবুর গল্পে। ঃ-)
  • Arpan | ০২ জুন ২০১৫ ২৩:০৯298941
  • হুঁ, দেখলাম।
  • সে | ০২ জুন ২০১৫ ২৩:০৭298940
  • ব্রেকিং নিউজ! ব্রেকিং নিউজ!! ব্রেকিং নিউজ!!!
    সেপ ব্লাটার এক্ষুনি রিজাইন করবেন।
  • Bratin | ০২ জুন ২০১৫ ২২:৫৬298939
  • না আমিও কাটি। বড় ঘুম পায়
  • Bratin | ০২ জুন ২০১৫ ২২:৪৯298938
  • না না সুযোগ মতো লেখবার ;))
  • Bratin | ০২ জুন ২০১৫ ২২:৪৩298936
  • স্যান আবার অভিমান করে ক্যানো?
  • h | ০২ জুন ২০১৫ ২২:৪৩298937
  • বতিন কেন লোকের ঘুমোতে যাওয়ার সুযোগের অপেক্ষায়
    আছে ক্লিয়ার না।
  • A | ০২ জুন ২০১৫ ২২:৩৮298935
  • আমি তো টাকা জালের টিউটোরিয়াল হচ্ছে ভেবে চুপ করে ছিলাম। :)))))
  • Bratin | ০২ জুন ২০১৫ ২২:৩৭298934
  • না না আমি সুযোগের অপেক্ষায় আছি ঃ))
  • san | ০২ জুন ২০১৫ ২২:৩২298933
  • আচ্ছা আচ্ছা, আমি ঘুমোতে যাচ্ছি। সকলের চুপ করে যাবার কোনো দরকার নেই ( অভিমানের ইমো)।
  • san | ০২ জুন ২০১৫ ২২:৩১298931
  • সমস্ত টাকা জাল মানে প্রথম দোকানী মহিলাকেও আসল বলে জাল দিলেন আর দ্বিতীয় দোকানী প্রথমকেও আসল বলে জাল দিলেন ?

    তাহলে মহিলার লস ছশো রিয়েল টাকা মাইনাস ঐ ছশোর বিক্রয়মূল্য।
    দ্বিতীয় দোকানীর লাভ পাঁচশো রিয়েল টাকা মাইনাস সেটার বিক্রয়মূল্য।
    মহিলার লস আবার প্রথম দোকানীর লাভ, আর দ্বিতীয় দোকানীর লাভ প্রথম দোকানীর লস, এই দুটোর নেট যা হবে সেটা প্রথম দোকানীর লাভ।
  • san | ০২ জুন ২০১৫ ২২:৩১298932
  • সমস্ত টাকা জাল মানে প্রথম দোকানী মহিলাকেও আসল বলে জাল দিলেন আর দ্বিতীয় দোকানী প্রথমকেও আসল বলে জাল দিলেন ?

    তাহলে মহিলার লস ছশো রিয়েল টাকা মাইনাস ঐ ছশোর বিক্রয়মূল্য।
    দ্বিতীয় দোকানীর লাভ পাঁচশো রিয়েল টাকা মাইনাস সেটার বিক্রয়মূল্য।
    মহিলার লস আবার প্রথম দোকানীর লাভ, আর দ্বিতীয় দোকানীর লাভ প্রথম দোকানীর লস, এই দুটোর নেট যা হবে সেটা প্রথম দোকানীর লাভ।
  • san | ০২ জুন ২০১৫ ২২:১০298930
  • আর শুধু প্রথম দোকানীর রেস্পেক্ট এ ধরলে, সবসময়েই সে দুশো টাকার শাড়ির বিনিময়ে দুশো টাকা পেয়েছে বা দিয়েছে। কাজেই শাড়ির ফ্যাক্টর বাদ দেওয়া গেল। সে যখন হাজারের জাল নোটের আটশো ভ্যালুয়েশন অ্যাক্সেপ্ট করেছে, তখন ওটার বিনিময়ে দ্বিতীয় দোকানী আটশো রিয়েল টাকা দিলে তার লস/প্রফিট হত শূন্য। তার বদলে সে পেল ৫০০ রিয়েল টাকা। তাই ৩০০ রিয়েল টাকা লস, এইভাবে হিসেব করলাম।

    দ্বিতীয় দোকানীর লস না প্রফিট কি হল জানতে গেলে দেখতে হবে সে ঐ জাল নোট কত টাকার বিনিময়ে অন্য কাউকে দিতে পারছে।

    মহিলার লস বা প্রফিট কিছু হয় না যদি ধরে নিই সত্যিই বাজারে জাল নোটের একটা বিক্রয়মূল্য আছে। বিক্রয়মূল্য না থাকলে অবশ্যই আটশো টাকা ওনার প্রফিট হয়ে অরিজিনাল অংকে পৌঁছে যেতাম।
  • একক | ০২ জুন ২০১৫ ২২:০৩298929
  • স্যান, ঠিক :)
    এবার, সমস্ত টাকাই যদি জাল হয় তাহলে আরও মজা :)
  • san | ০২ জুন ২০১৫ ২২:০২298928
  • অ্যাকচুয়ালি এখানে সিস্টেমের টোটাল লস ধরে হিসেব করা যাবে না। তিনজনে মিলে একটা সাব-সিস্টেম ধরলে মোট লস দেখার জন্য জানতে হবে ফাইনালি এই জাল নোটটা কত টাকায় এই সাব-সিস্টেমের বাইরে বেরোল। তার থেকে দ্বিতীয় দোকানীর লস/ প্রফিট বেরোবে, আবার সেখান থেকে প্রথম দোকানীর লস/প্রফিট।
  • san | ০২ জুন ২০১৫ ২১:৫৮298927
  • সেই হিসেবে প্রথম দোকানদারের লস হয় ৩০০ রিয়েল টাকা।
  • একক | ০২ জুন ২০১৫ ২১:৫৭298926
  • আমি আমার থেকে হাজারের নোট নিলেন, নিগশিয়েতেদ ভ্যালু হয়ত সাতশো। আমি আবার আরেকজনকে দেবার সময় হয়ত ৫০০ বা ৮০০ ও পেতে পারি। এইরকম। একই হাজারের নোট।আর যেটা আসল টাকা সেটা ফিক্সড ভ্যালু।
  • A | ০২ জুন ২০১৫ ২১:৫৫298925
  • ফিস ফ্রাই নিজে বানান।
    ১। রূপচান্দা বা তেলাপিয়া বা রেড় স্ন্যেপার মাছ পরিষ্কার করে দু’ পিঠে আচর কাট। তেল ছাড়া সব মসলা মাখিয়ে দু’ঘন্টা ভিজিয়ে রাখ।
    ২। ফ্রাইপ্যানে তেল গরম করে মাছ দাও। কম জ্বালে ফ্রাইপ্যানে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রাখ মাছ উল্টে দাও। এভাবে কম জ্বালে রেখে দু’পিঠ বেশ ভালভাবে ভাজ যেন মাছের ভিতরে সিদ্ধ হয়।
    ৩। মাছ ভাজা হলে উনুনের আঁচ বাড়িয়ে মাছের দু’ পিঠ মচমচে করে ভেজে নামাও। বড় ডিসে লেটুসপাতা ও টমেটো দিয়ে সাজিয়ে পরিবেশন কর।
  • san | ০২ জুন ২০১৫ ২১:৫৩298924
  • মানে হাজার টাকার জাল নোটের ভ্যালুএশন ৮০০ টাকা, এইভাবে ?
  • একক | ০২ জুন ২০১৫ ২১:৫১298921
  • স্যান ? কোন লাইন ...আমি ধরে নিচ্ছি লোকে নিজেদের মধ্যে জাল নোটের ভ্যালু নিগশিয়েত করছে।
  • Bratin | ০২ জুন ২০১৫ ২১:৫১298922
  • দুর্টো প্রবলেম ঈ "রম্য হবিত" ছিল। তই তো ডিভো? ঃ)
  • san | ০২ জুন ২০১৫ ২১:৫১298923
  • আটশ টাকা ভ্যালুর হাজারের জাল মানে কি ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত