এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ০৩ জুন ২০১৫ ০৭:০৪298980
  • কোনটা নেবো? এইচ ডি? কম্পুতে দেখবো।
  • a x | ০৩ জুন ২০১৫ ০৭:০০298979
  • আমার আছে, কেন?
  • S | ০৩ জুন ২০১৫ ০৬:৩৯298978
  • আচ্ছা আপনাদের কারো নেটফ্লিক্স আছে।
  • a x | ০৩ জুন ২০১৫ ০৬:০৯298977
  • সামরানের নমিতা চট্টোপাধ্যায় পুরষ্কারই কি অনিলা চট্টোপাধ্যয় হয়ে গেছিল? না দুটো আলাদা? অভিনন্দন অবশ্য কম পড়ে নাই, তাই আবারও জানায়ে দিলাম ঃ-)
  • - | ০৩ জুন ২০১৫ ০৪:৪২298975
  • নিউমোনিয়া, ৯৮ বছর বয়েস।
    বর্তমানের খবর।
  • - | ০৩ জুন ২০১৫ ০৪:৪০298974
  • বিজয়া রায় প্রয়াত বলছে যে!
  • Atoz | ০৩ জুন ২০১৫ ০৩:৪০298973
  • পরমা সিনেমাটাতেও অপর্ণা সেন ওরকম গোল্লা গোল্লা চশমা পরা কলম কামড়ানো ইন্টেলেক্চু টাইপ কীরকম একটা রোলে নেমেছিলেন না? ঃ-)
  • দানবকৃষ্ণ | ০৩ জুন ২০১৫ ০৩:২১298972
  • কানে গোঁজা না হাতে ধরা না দাঁতে কামড়ানো কি যেন একটা ছিল, কিন্তু কলম একটা ছিল বটে।
  • Atoz | ০৩ জুন ২০১৫ ০৩:১২298971
  • কানে কলম গোঁজা???? ঃ-) ঃ-) ঃ-)
  • দানবকৃষ্ণ | ০৩ জুন ২০১৫ ০৩:০৭298970
  • সানন্দার শুরুর দিকের একটা প্রচ্ছদ কাহিনী ছিলে 'অ্যান্ড্রু সারার বিয়ের গল্প', আর পতৌদি সংখ্যায় পতৌদিদের ইন্টারভিউ ছিল, 'ঠাকুর বাড়ির মেয়ে থেকে বেগম আয়েষা সুলতানা' এইরকম কি একটা, যেখানে বেগম আয়েষা সুলতানা বলেছিলেন তাঁদের ছেলে বিলেত গিয়ে চুলে সবুজ রং করে এসেছে।
    সেইসব সংখ্যায় সম্পাদকীয়তে অপর্ণা সেনের চশমা পরা কানে কলম গোঁজা ছবি থাকতো। বনজোৎস্নায় সবুজ অন্ধকারে বলে একটা ধারাবাহিক উপন্যাস বেরুতো। হুঁহুঁ, প্রচুর সানন্দা পড়েছি।
  • Atoz | ০৩ জুন ২০১৫ ০১:৪৯298969
  • অপর্ণাহরণ করে নিলেন সুদীপ্ত? ঃ-)
  • phaltu | ০৩ জুন ২০১৫ ০১:৪৩298968
  • অপর্ণা সেন তো সানন্দার ফাউন্ডিঙ এডিটর, পাতৌদিদের দিয়ে যার শুরু। তাপ্পর তিনি বৃদ্ধ হলেন আর সুদীপ্ত সেন মাসে ৮ না ১০ লাখ টাকা দিয়ে উনাকে অন্য কাগজের এডিটর করল।
  • Atoz | ০৩ জুন ২০১৫ ০০:৪৩298967
  • বিনিময়প্রথার মতন সিস্টেম করে নিলে পারে। জিনিস দিয়ে জিনিস কিনবে।
  • সে | ০৩ জুন ২০১৫ ০০:৩৯298966
  • ইজিপ্টেও এইরকম হয়। খুব বেশি বেশি করে হয়। বাজারে ছেয়ে গেছে জাল নোট। পুলিশের কাছে নিয়ে গেলে পুলিশ নির্দোষকেই হাজতে পুরবে। তাই ইজিপ্টে একটা কমন প্র্যাক্টিস হচ্ছে জেনে বুঝে জাল নোট চালিয়ে দেওয়া। অন্য নোটের মধ্যে গুঁজে দিয়ে। সার্কুলেশনে সর্বত্রই জাল নোট। লোকে দিচ্ছে নিচ্ছে আবার কোথাও একটা চালিয়ে দিচ্ছে। কেউ ঐ নিয়ে বড় একটা মাথা ঘামায় না। কী দরকার ঝামেলা বাড়ানোর।
  • Atoz | ০৩ জুন ২০১৫ ০০:৩৩298965
  • অনেক বছর আগে। সেই আশির দশকের শেষদিকে আমাদের পাড়ার এক ভদ্রলোক অন্ধকারে ভুল করে জাল একশো টাকা পান, জলছাপটা মেলাতে পারেন্নি। পরে যখন ধরা পড়ে, তখন পরদিন। তখনকার দিনে একশোটাকার অনেক মূল্য ছিল। উনি পরদিন আবার সন্ধ্যার অন্ধকারে গিয়ে তরকারির বাজার থেকে ঐ জাল একশোটাকা দিয়ে প্রচুর তরিতরকারি কিনে নিয়ে আসেন।
  • Atoz | ০৩ জুন ২০১৫ ০০:২৩298963
  • আরে চন্দ্রাবতীর জীবন নিয়ে সিনেমা তো আমি অনেকদিন ধরে খুঁজে যাচ্ছি উতুবে, কিন্তু কিছুতেই পাই না, সার্চ দিলে কেবল একটা নেপালি সিনেমা এসে পড়ে। ঃ-)
  • Atoz | ০৩ জুন ২০১৫ ০০:১৯298962
  • রাধার সখীরা তো ললিতা বিশাখা চন্দ্রাবলি।
    ভুষন্ডীর মাঠে ঐ লোকটা তিন জম্মের তিন বৌকে(জানতো না তখন) দেখে গান গাইতো,
    "শ্রীরাধিকে চন্দ্রাবলি/
    কারে রেখে কারে বা ফেলি"
    ঃ-)
  • dd | ০৩ জুন ২০১৫ ০০:১৭298960
  • রাধার এক সখীর নাম চন্দ্রাবতী ছিলো না ? ও তো বেশ প্রাচীন নাম।
  • pi | ০৩ জুন ২০১৫ ০০:১৭298961
  • চন্দ্রাবতীর জীবন নিয়ে সিনেমা দেখেছিলাম, যদ্দুর মনে পড়ে।
  • Atoz | ০৩ জুন ২০১৫ ০০:১২298959
  • প্রধানতঃ এই চন্দ্রাবতীকে নিয়ে খুবই জানতে ইচ্ছুক আমি। টুকরো টুকরো যেসব গল্প পাওয়া যায় এই দ্বিজ বংশীদাসকন্যার, সেগুলো ইন্টারেস্টিং লাগে। প্রথম তো নামটা, এমন এক অসাধারণ সুন্দর নাম কে রাখলে তার? তারপরে সেই অন্যরকম রামায়ণ রচনা। তারপরে শিবমন্দিরে পূজা সারাজীবন। মন্দিরে মৃত্যু। এইসব মিলিয়ে একটা ঘোর আশ্চর্য ক্যারেকটারের ঝলক পাই।
  • pi | ০৩ জুন ২০১৫ ০০:০৮298958
  • বাইরে থাকা লোকজন দেখতে পারেন। পিনাকীদা একবার এরকম কিছু করার কথা বলেছিল না ?
    http://dppindia.com/kolkata-senior-care/
  • dd | ০৩ জুন ২০১৫ ০০:০৫298957
  • চন্দ্রাবতী আর হটীকে বেশ কিছুদিন আগে কোন একটা পত্রিকায় জানি কে য্যানো কি সব লিখেছিলেন। এখন তো আর ডিটেইলস মনে নেই।

    সুকুমার সেনের হোঁৎকা বাংলা সাহিত্যের ইতিহাস আমার কাছে আছে। হয়তো এক আদটা প্যারাগ্রাপ রেফারেন্স হিসেবে পাওয়া যাবে। তবে সে সব নেহাৎই সাহিত্য নিয়ে ল্যাখা।জীবনী নয়।

    তাও চাইলে বইটাতে একবার ঢুঁ মারতে পারি। কালকে।
  • Atoz | ০২ জুন ২০১৫ ২৩:৫৯298956
  • এদিকে এদের তো চ্যানেল ট্যানেল কত কী আছে আজকাল। একটা আছে স্টারানন্দ। ঃ-)
  • সে | ০২ জুন ২০১৫ ২৩:৫৮298955
  • তাহলে এই দুটোই আপাতত নিরানন্দ।
  • Atoz | ০২ জুন ২০১৫ ২৩:৫৬298953
  • এদের আরেকটা আছে, সে। "ঊনিশ-কুড়ি"। ইয়ং অ্যাডাল্টদের জন্য ম্যাগাজিন। সেটাতেও আনন্দ নেই।
  • সে | ০২ জুন ২০১৫ ২৩:৫৬298954
  • হুঁ। দেশের মধ্যে আনন্দের কোনো অংশই নেই।
  • Atoz | ০২ জুন ২০১৫ ২৩:৫৫298952
  • দেশানন্দ। ঃ-) কেমন-কেমন যেন শোনাতো। তবে আনন্দেশ করা যেত, সেও তেমন সুবিধার হতো না। ঃ-)
  • সে | ০২ জুন ২০১৫ ২৩:৫৩298951
  • আনন্দবাজারের পত্রিকা এটা। ওদের সবকিছুর নামেই আনন্দ থাকে। আনন্দ পাবলিশার্স, আনন্দবাজার, আনন্দলোক, আনন্দমেলা। তারপর এই সানন্দা। একমাত্র ব্যতিক্রম দেখছি দেশ। দেশে আনন্দ নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত