এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ১০ জুন ২০১৫ ১৬:৩৭299760
  • বাঃ! পাই দিব্বি লিখেছে তো! বড়ো গুণী মেয়ে --
  • kumu | ১০ জুন ২০১৫ ১৫:১৬299759
  • আর নীপাকেও ধন্যবাদ।
  • kumu | ১০ জুন ২০১৫ ১৪:৫৭299758
  • বাঃ।ভাল্লাগলো পাই।
  • nipa | ১০ জুন ২০১৫ ১৪:৪৪299757
  • .
    বিকেল

    ঈপ্সিতা পাল ভৌমিক
    --------------------------------------

    আজকালকার বিকেলগুলো আধময়লা।

    ছবি তুলব কী,দেখলেই বিরক্তি ধরে যায়।
    অবসাদও।
    একাবোকা রোজ রোজ দেখতে না হলেই ভাল হত।
    দুপুরের পরে ঝপ্ করে সন্ধে।
    ড্রাই-আইসের মতো একটা ফেজ স্কিপ।
    কিন্তু এ ব্যাপারে পদার্থবিজ্ঞান আমাকে কোনও সাহায্যই করবেনা বলে জানিয়েছে।
    কাচাকুচি করেও বিশেষ কোনও লাাভ নেই।
    কারণ আসলে রংটাই চটে গেছে।
    ওদিকে ফেলতেও পারবনা।
    অনেক স্মৃতি।
    ভাবছি বিকেেলটাকে আজ তোমার কাছে পাঠাব।
    একটু রং দিয়ে দিয়ো।
    বেশ কায়দা করে।
    লালের বেস, তার উপরে দু'আঙুল দিয়ে হলুদ পোচ।
    একটু-আধটু ঝুরো সবুজ।
    ছবিগুলো যেন ভাল আসে।
    ফেসবুকে লাইক চাই।
  • san | ১০ জুন ২০১৫ ১৩:৫৪299756
  • এলসিএমদা থ্যাংকু।
  • lcm | ১০ জুন ২০১৫ ১৩:৫০299755
  • কিন্তু, পাই-এর কবিতা কিভাবে পড়া যাবে। আমার দেশ অনলাইনের সাবস্ক্রিপশন আর কাজ করে না।
  • lcm | ১০ জুন ২০১৫ ১৩:৪৯299754
  • আর এই যে, কে মল্লিক নামে যে বিখ্যাত গায়ক সে যুগে ছিলেন, এনার আসল নাম ছিল মুন্সি মহম্মদ কাশেম। হিন্দু ভক্তিগীতি গেয়ে এত নাম করেছিলেন যে রেকর্ডিং-এর সময় নাম বদল করে কে মল্লিক করে দিয়েছিল। ইন্টারেস্টিংলি, এনার গাওয়া বাংলা গান রেকর্ড হত কে মল্লিক নামে, হিন্দি গান পন্ডিত শংকর মিশ্র নামে, আর ইসলামি গান মুন্সি মহঃ কাশেম (আসল নাম) নামে। প্রায় তিন দশক (১৯১০-১৯৪০) ধরে এনার অনেক রেকর্ড বেরোয়, মানে সেই বাংলা গানের রেকর্ডের শুরুর দিকে, এনার বেশির ভাগ রেকর্ডই ৩০/৪০ হাজার কপি অনায়াসে বিক্রি হয়ে যেত। রজনীকান্ত, অতুলপ্রসাদ, নজরুল, রবিঠাকুরের গানই গেয়েছেন।

    এনার গাওয়া, আমার মাথা নত করে দাও হে তোমার -- শুনে রবীন্দ্রনাথের প্রথমে পছন্দ হয় নি। কিন্তু কে মল্লিক তার নিজস্ব গায়কি বদলাতে রাজী হন নি। রবীন্দ্রনাথ পরে এই গান দীনেন্দ্রনাথকে দিয়ে গাওয়ান, কিন্তু সেউ ভার্সানটি কে মল্লিকের গাওয়া ভার্সানের মতন অত জনপ্রিয় হয় নি।
  • kumu | ১০ জুন ২০১৫ ১৩:৩৯299753
  • ছোটাইকে ক্ক।পাইকে অভিনন্দন।
  • kumu | ১০ জুন ২০১৫ ১৩:৩৮299752
  • লাদাখে বরফচাপা পড়ে নিহত রবীন্দ্রভারতীর রাষ্ট্রবিজ্ঞানের প্রধান ও তাঁর ছেলে।আনন্দবাজারের খবর।
  • lcm | ১০ জুন ২০১৫ ১৩:৩৪299751
  • কমলা সিংহ ছিল আসল নাম, বিহারের (এখন বোধহয় ঝাড়খন্ড) ঝরিয়া-য় জন্ম। ঝরিয়ার রাজার পরিবারে কারোর সঙ্গে বিয়ে হয়ে বোধহয় ঝরিয়া পদবী পান। কীর্তনে বেশি নাম হয়েছিল, কিন্তু পুরাতনী, ঠুংরি, গজল গেয়েছেন। কাজী নজরুল, তুলসী লাহিড়ি, কে মল্লিক - এই তিনজনের চাপাচাপিতে রেকর্ড করেন। অন্য ভাষাতেও গেয়েছেন গান - হিন্দি, উর্দু, মারাঠি। সিনেমাতেও অভিনয় করেছিলেন।
  • i | ১০ জুন ২০১৫ ১৩:২৮299750
  • বিকেলে ২রা জুনের দেশ হাতে এল। আমাদের পাই এর কবিতা আছে।
    আপনারা তো দেশের খবর রাখেন্না, তাই আমিই জানিয়ে গেলাম।

    পাই গান, লেখালেখি, ফোটোগ্রাফি তে আরও অনেক সময় দিক। আন্তরিকভাবে তাই চাইছি।

    এখন পালাই। পরে একদিন আসব।

    ইতি ছোটাই।
  • san | ১০ জুন ২০১৫ ১৩:১১299749


  • এই গানটাও বেশ - কানু কহে রাই !
  • san | ১০ জুন ২০১৫ ১৩:১০299748


  • মা হওয়া কি মুখের কথা !

    আচ্ছা, এই কমলা ঝরিয়া সম্পর্কে বিশদে কোথায় জানা যায় ?
  • Tim | ১০ জুন ২০১৫ ১৩:০৬299747
  • পার বাচ্চা একটা করে বাপ মা তো বিশাল সংখ্যা। দে দি কি বাচ্চার সংখ্যা আন্ডারেস্টিমেট করলো? ঃ-)
  • Tim | ১০ জুন ২০১৫ ১৩:০৪299746
  • ঘুরলাম কই? আমার তো কাজ ছিলো। যাওয়া আর আসার পথে দুদিন দৌড়ে দৌড়ে এথেন্স। অসম্পূর্ণ ডেলফি আর ঠিকঠাক মেটেওরা দেখেছি। আর ক্রীটে থাকাকালীন একদিন মিনোয়ান সাইটটা। পরে গ্রীস আবার যেতে হবে, ভালো করে ঘুরতে হলে।
  • san | ১০ জুন ২০১৫ ১২:৪৮299744
  • ও তো এমনিই থাকে :-D :-D
  • | ১০ জুন ২০১৫ ১২:৪৮299745
  • আমার মাঝে মাঝে একট কথা মনে হয় আমরা আমাদের ছোটবেলা টা অনেক বেশী উপভোগ করতে পেরেছি। ঃ)
  • san | ১০ জুন ২০১৫ ১২:৪৬299741
  • বাপরে ! অ্যাড পড়ে শ্রদ্ধায় মাথা নত হয়ে এল -

    মানবীর খবরটা পড়েও ভাল লাগল, মানে ফুল দিয়ে অভ্যর্থনাটা।
  • | ১০ জুন ২০১৫ ১২:৪৬299742
  • টিম, কেমন ঘুরলে?
  • de | ১০ জুন ২০১৫ ১২:৪৬299743
  • এতো এতো কোথায় - পার বাচ্চা দুটো করে তো - ও তো এমনিই থাকে- আনলেস সিঙ্গল পেরেন্ট হয়!

    এই দুটো বছর কি চাপ যাবে ভেবে এখনই আমার হাত - পা এলিয়ে যাচ্চে। একদিনও নাকি ছুটি নেই কোচিং ক্লাসে - ইদিকে আমি বেড়াতে যাবার প্ল্যান করছিলাম!
  • Tim | ১০ জুন ২০১৫ ১২:৪৩299740
  • রক্তবীজের মত এত এত বাপ মা থাগলে তো অমনিই হবে
  • de | ১০ জুন ২০১৫ ১২:৪০299739
  • বাপ-মায়েদের পাগলামি দেখে হদ্দ হয়ে যাচ্ছি মুম্বইতে - আজকাল আইআইটি ছাড়া আর কিছুই দুনিয়ায় আছে বলে মনে হচ্চে না- মেয়ের বন্ধুদের বাপ-মায়েদের দেখলেই আমি কেটে পড়ি এখন। কখন কি বলে ফেলবো তার তো ঠিক নেই। পাগলামির হদ্দমুদ্দ!
  • Tim | ১০ জুন ২০১৫ ১২:২৯299738
  • হা হা এটা হেব্বি অ্যাড
  • - | ১০ জুন ২০১৫ ১২:২৮299737
  • ১২টা২০-র পোস্টের সেশে একটা অবাক "!" চিহ্ন পড়বে।
  • lcm | ১০ জুন ২০১৫ ১২:২৪299736
  • প্রডিজি-র কি প্রাইভেট টিউশন লাগে?
  • lcm | ১০ জুন ২০১৫ ১২:২৩299735
  • কিন্তু কি প্রডিজি-কে প্রাইভেট টিউশন লাগবে
  • - | ১০ জুন ২০১৫ ১২:২০299734
  • জেনেরাল ক্যাটেগোরি র‌্যাঙ্কিংই কাউন্টেড হয় এখনও পে করার সময়
  • একক | ১০ জুন ২০১৫ ১২:১৫299733
  • উরিন্না!
  • lcm | ১০ জুন ২০১৫ ১১:৫৭299731
  • যাহ! ছবির লিংক দিয়েছি, জায়গাটার নাম দিতে ভুলে গেছি - লাসা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত