এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cb | ১২ জুন ২০১৫ ১৬:৩৭299940
  • থ্যান্কস স্বর্ণেন্দু, নামটা বললেন আর খুঁজে পেয়ে গেলাম :)
  • ranjan roy | ১২ জুন ২০১৫ ১৬:৩৫299939
  • হালায় ঘটি করে কাজ!
    হালার আছে নাকি লাজ,
    তার কইলকাতা যায় লন্ডনেতে
    তবু ডাকের সাজ?

    ঘটি বাজারেতে যায়,
    ঘটি আইসকিরিম খায়,
    ইচামাছ দেইখ্যা ঘটির
    'নোলা' সপসপায়!

    টীকাঃ ইচামাছ= চিংড়ি।
  • সিকি | ১২ জুন ২০১৫ ১৬:৩২299938
  • সদা ডেকে ডেকে হিনী নেবেই।
  • শ্রী সদা | ১২ জুন ২০১৫ ১৬:২৮299937
  • ইয়েট অ্যানাদার বীয়ার ব্যাশ ঃ)
    এইরকম শুক্রবার হলে (স্পেস নেই সো নো হিনী) বেশ জমে যায়।
  • sch | ১২ জুন ২০১৫ ১৪:৪৪299936
  • হ্যাঁ Potke - আমি সেটা বুঝতে পারছি - কিছু কিছু খোঁজ নিয়ে জানলামও - কিন্তু এই অসম্মানটুকু মনে হয় ওনার পাওনা ছিল না
  • T | ১২ জুন ২০১৫ ১৪:৩৮299935
  • এহ্‌, 'ব' মাইরি কী! নিন রঞ্জনদা, আমি 'ব' এর হয়ে খেলে দিলাম,

    জুতাবৎসল বিচিত্র ল্যাজ
    ঘোমটা আঢাকা লাজ
    বাঙালের তরে বাঙাল লড়িবে
    ঘটিদের আছে কাজ।
  • potke | ১২ জুন ২০১৫ ১৪:২৭299934
  • গল্প অনেক গভীরে--বিমল দার নিউস টার ব্যাপারে বল্লাম।

    #এস-সি-হেচ
  • sswarnendu | ১২ জুন ২০১৫ ১৩:৪৩299933
  • মতি নন্দীর দশটি কিশোর উপন্যাস সমগ্রটা নেট এ পাওয়া যায়, তাতে আছে... কোন সাইট এখুনি মনে পড়ছে না... বাড়ি ফেরার আগে দেখতেও পাব না
  • sswarnendu | ১২ জুন ২০১৫ ১৩:৪১299932
  • মতি নন্দীর উপন্যাসটার নাম বুড়ো ঘোড়া
  • | ১২ জুন ২০১৫ ১৩:৩৩299931
  • রঞ্জন দার, এহেন অভূতপুর্ব কবিতার ঘায়ে আমি মুর্ছিত, বাক্যহারা। এক কথায় কিংকর্তব্যবিমূঢ়!! ঃ))
  • ranjan roy | ১২ জুন ২০১৫ ১৩:১৭299930
  • আচ্ছা! ব্রতীনের বাঙালদের সঙ্গে ঝগড়ার ইচ্ছে হয়েছে?
    মোহনবাগানের ভাগ্যে শিকে ছিঁড়েছে বলে? পিপীলিকা ইত্যাদি--!
    কোই বাত নহী, চলা আও!
    বাঙাল কায়দায় শুরু করলামঃ

    বাঙাল বাঙাল করিস না,
    বাঙাল তোর পিতা,
    পূজোর সময় কিনে দেবে
    একজোড়া জুতা!

    এবার?
  • ranjan roy | ১২ জুন ২০১৫ ১৩:১৩299929
  • সরি!
    সংশোধন। এতোজ নয়-ট্যান। ওর উপন্যাসও পড়েছি। পূজোসংখ্যায়।আর ভিকির ব্যাপারটা জানতাম না, আন্তরিক দুঃখিত। আমি তো পাঁইট পুরাণ পড়েই কাত।

    আর অরণ্যের মাওবাদী কবিতা? প্রয়াত কমঃ কিষেণজী কর্তৃক প্রশংসিত! প্লীজ একবার তুলে দাও। নাহয় কবিতার টইয়ে।

    আর গুরু যদি এক্ষণ হয় তাহলে খেলব না। আশা করি, পাই/মামু ডিঃ দেবে।
    আমার বাঙাল দাদু শুকনো শুকনো ঝাল ঝাল বাদামী রঙের বাঁধাকপি-আলুর জায়গায় ভিজে ভিজে ন্যাতা ন্যাতা হলদেটে বাঁধাকপির বাটিতে হাত ডুবিয়ে তুলে নিলেন। বললেনঃ
    " ডাইল খাইতে হয় সিধা ডাইল খাইয়াম, এই বান্ধাকপির ডাইল --?"
    তাই যদি এক্ষণ--।
  • cb | ১২ জুন ২০১৫ ১২:৪৩299928
  • মতি নন্দীর একটা উপন্যাস কোথাও খুঁজে পেলাম না যে কটা অনলাইন আছে তার মাঝে। নাম টাই মনে করতে পারছি না।

    গল্পটা হল এক বৃদ্ধ ক্লাব ক্রিকেটারকে (জহর) নিয়ে। ভদ্রলোকের বেনিফিট ইয়ারের টাকা মেরে দিয়েছিল ক্লাব। এক তরূণ প্লেয়ারকে (সমর) তৈরি করে শোধ নেবেন।

    কে জানে কি ছিল গল্টা

    কেউ যদি মুখ তুলে চান ....
  • T | ১২ জুন ২০১৫ ১২:১৯299927
  • শুনুন, কাল রাতের ব্যাপার। একই সারিতে আমি, ঠানদি, শ্যামাদাসকাকা, বিরিঞ্চিদা আর সর্দার কিড। বিরিঞ্চিদার বন্ধুরাও আছে। প্রত্যেকে চোখে ঠুলি পড়ে বসে আছি। পর্দায় তখন একটি বিশাল র‍্যাপটার জাতীয় ডাইনোসোরাস সদ্য ছাড়া পেয়ে মনের আনন্দে যাকে পারছে প্যাঁদাচ্ছে। আম্রিগান মিলিটারী কেঁদে কুল পাচ্ছে না। শ্বাসরুদ্ধকর ব্যাপার স্যাপার। এমন সময়, গলা ছেড়ে, যাকে বলে দড়াম করে,

    --- হে হে হে হে, সব কো খা লেঙ্গে...হে হে হে হে...দেখিয়ে না স্যার, সব কো খা রহা হ্যায়...হে হে হে হে...

    সর্দার কিডের বয়স উনিশ। চন্ডীগড়ে বাড়ি। কোনো সিরিয়াসনেস নেই।
  • h | ১২ জুন ২০১৫ ১২:১১299926
  • একি ন্যাড়া একি কহে, এতো আমি ছোট থেকে করে আসচি।
  • ?? | ১২ জুন ২০১৫ ১১:২১299925
  • আমার একটু জানার আছে, দেশ এ গল্প কবিতা বেরোলে ওরা কত টাকা সম্মান দক্ষিণা দেয়? আনন্দমেলায় গল্প বেরোলে ৫০০ দেয় জানি, উনিশ কুড়ি তে গল্প বেরোলে বোধহয় ৩০০।
    দেশ এর গল্প কবিতার সম্মানদক্ষিণা জানেন কেউ? সাধারণ সংখ্যায় আর পুজোসংখ্যায়? লিখবেন? আতোজ, পাই ?
  • সিকি | ১২ জুন ২০১৫ ১১:১৩299924
  • চারপাশে নিত্যদিন প্রচুর পঃইঃ ঘটনা ঘটে চলেছে। ভালো লেখক সেগুলোকে নৈর্ব্যক্তিকভাবে ন্যারেট করেন। সেটাকেই অন্য কিছু বলে ভুল করছিস না তো?

    যাকগে, ভালো লাগা না-লাগা কোনও লজিক মেনে চলে না। কোনওকিছু ভালো লাগে বলেই আমি তার সমর্থক এমনটাও নয়। ভক্তিগীতি ভালোবাসি কিন্তু ভক্তিতে অ্যালার্জি আছে - ঐ রকমই আর কি।

    বাইক ট্রিপ - লিখব, কাল এসেই দিল্লির গরমে কাত হয়ে পড়েছিলাম, হজমের গোলমাল, চোঁয়াঢেঁকুর এবং বাথরুমে দশবার ছোটা। আজ সুস্থ আছি, টই খুলব, তবে লিখব ধীরেসুস্থে। অফিসেরও অনেক কিছু পেন্ডিং হয়ে আছে। ল্যাপটপট ক্যারি করে মনে হচ্ছে ভুল করেছিলাম - ডিসপ্লেতে একটু সমিস্যে আসছে।
  • ন্যাড়া | ১২ জুন ২০১৫ ১০:৪৮299923
  • আমার না খুব সিরিয়াসনেস-গরিমা দেখানো পেয়েছে। যাকে উফ-আমি-কত-জানি-গরিমাও বলা যায়। ভাবছি একটা টই খুলে ফেলি।
  • aranya | ১২ জুন ২০১৫ ১০:৪৭299922
  • ডাইনী বিদ্যা বিশারদ-এর লেখাও ছেপেছে, আত্মার আগমন ইঃ
  • aranya | ১২ জুন ২০১৫ ১০:৪৬299921
  • কঙ্কাল এপিসোড খুবই ডিস্টার্বিং। আবাপ চুটিয়ে স্টোরি করছে
  • san | ১২ জুন ২০১৫ ১০:৪১299920
  • উপন্যাস যাতে সফটওয়ার ম্যানুয়াল না হয়ে ওঠে তার জন্য সেক্সিস্ট ও জেন্ডার স্টিরিওটাইপড লেখার সাধনা করতে হবে জেনে ভাল লাগল :-D

    আমি আবার সংবেদনকে যেকোন সৃষ্টির জন্যই একটু জরুরি বলে ভাবতাম। পলিটিকালি কারেক্টনেস তো খানিকটা সেন্সিটিভিটি থেকেই উঠে আসার কথা। ওপর থেকে চাপানো হলে ম্যানুয়াল ইত্যাদি লাগতে পারে। সেন্সিটিভিটির অভাবকে কোনো গুণ বলে মানতে রাজি নই, ফলে পলিটিকাল কারেক্টনেসকে পজিটিভ দিক হিসেবেই দেখি।

    কিন্তু এহ বাহ্য, সিকি বাইকিং এর অভিজ্ঞতা লেখো আগে, পড়তে উৎসুক।
  • aranya | ১২ জুন ২০১৫ ১০:৩৭299919
  • শ্বেতপাথরের টেবিল
  • সিকি | ১২ জুন ২০১৫ ১০:৩৩299918
  • হয় তো এগুলো দেখার চোখের পার্থক্য। অনুভূতির পার্থক্য। আমার সঞ্জীব খুব ভালো লাগত। এখন পড়লে কেমন লাগবে জানি না। তবে আমার ছোটবেলার অনেকটা জুড়ে আছে সেই বড়মামা-মেজমামা সিরিজ, ডোরাকাটা জামা, ভূতুড়ে ঘড়ি, গোলমাল, ইতি পলাশ, ইতি তোমার মা, আর পরে একটু বড় হয়ে - হেঁটমুণ্ড উর্ধ্বপদ, লোটাকম্বল ইত্যাদি।

    পলিটিকালি কারেক্ট লেখা নয় এর অনেকগুলোই, কিন্তু কঠোর পলিটিকাল কারেক্টনেস আমার ভালো লাগে না। তা হলে সফটওয়্যার ম্যানুয়াল আর উপন্যাসে কোনও তফাত থাকে না।
  • san | ১২ জুন ২০১৫ ১০:২৯299916
  • সকাল সকাল কুকুরের কঙ্কাল, দিদির কঙ্কাল আগলে রাখা ইত্যাদি পড়ে কেমন হাত-পা ঠান্ডা হয়ে আসছে
  • san | ১২ জুন ২০১৫ ১০:২৯299917
  • এতোজ আর কুমুদিকে ক
  • | ১২ জুন ২০১৫ ০৯:৫৩299915
  • সত্যি শকিং নিউজ।
  • Bratin | ১২ জুন ২০১৫ ০৮:৪১299912
  • সুপ্রভাত
  • একক | ১২ জুন ২০১৫ ০৭:২১299911
  • কুটিঘাটের সঞ্জীববাবু ? ওনার মাথায় আবার রামকৃষ্ণ-সারদার ভুত আছে :(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত