
কিছুদিন আগে একটা বিশ্ববিদ্যালয়ে গিয়েছি। আশির দশকে বেশ কিছু ভালো স্মৃতি। সেই টানে, হচ্ছে শুনে, সংস্কৃতি-র অনুষ্ঠানে। দুজন ভালো গায়ক গায়িকা গাওয়ার কথা। গান শুনলাম। মন ভরলো না। ইউ টিউবে সিডিতে শোনার ভালো লাগা থাকলো না।কিন্তু যা দেখে একটু বিস্মিত। উদ্দাম নাচ।প্রচণ্ড গরম। জায়গাটা খোলা এটাই ভরসা।বাংলা লোকগান হোক আর রবীন্দ্রসঙ্গীত-- নাচ উদ্দাম।বিয়ারের বোতল দেখলাম ডেলিভারি দিচ্ছে।এক তরুণীর সঙ্গে বন্ধুদের মিষ্টি বচসা।'আমিই কিন্তু ফোনে অর্ডার দিয়েছিলাম। তাই আমি আগে'।ডেলিভারি বয়কে জিজ্ঞেস করে জানলাম, নরম উষ্ণ সব পানীয়ই আজকাল ফোন করে মেলে। হাজার হাজার তরুণ তরুণী।অনেকেই বসে শুনছিলেন।হাজার খানেক উদ্দাম নাচে। উন্মত্ত গরমে। আর এইসব কায়দার আলো।তার তাপও কম নয়।মঞ্চের একদম কাছে শত শত নৃত্যল ... ...

#পথ_চলিতে ১শরীরটা সুবিধার নয়। কিন্তু সে নিয়ে কাঁহাতক আর বিলাপ করা যায়। গতকাল এক অনুজপ্রতিম দার্শনিকের সান্নিধ্যে চমৎকার কেটেছে। তাঁর মা শক্তি কর ভৌমিক চমৎকার লেখেন। আমার প্রিয় দার্শনিক বলেন খুব সুন্দর। পুরো মাথা ঘুরিয়ে দেবেন, বিপরীত যুক্তি ও তথ্য দিয়ে। কিন্তু লেখা নৈব নৈব চ।আপাতত শুনেই মুক্তি।তবে একটা লাভ হয়েছে, চমৎকার সিঁদল খেয়েছি। বাড়তি পাওনা মনে রাখার মতো, এঁচোড় রান্না। গাছ পাঁঠা যে কেন বলা হয়, টের পেলুম। আজ সকালে একটা বৈঠক সেরে বিকেলে মানিকতলা খালপাড়ে। পড়াতে। ইচ্ছে ছিল প্রাচ্য নাট্যদলের 'পোস্টমাস্টার' দেখার। বন্ধু সুজন বিপ্লব বন্দ্যোপাধ্যায় ছাড়াও অংশুমান ভৌমিক, অর্ঘ্য মুখোপাধ্যায়দের আড্ডাটাও হলো না।তবে আজ পাঠশালায় মন ভরিয়ে দিল কয়েকজন।বহুদিনের ... ...

... ভারতের কর্নাটকে হিজাব বিতর্কের পর থেকেই এপারে মৌলবাদী গোষ্ঠি পাল্টা আঘাতের জন্য মুখিয়ে ছিলেন। আর কিছুদিন আগেই দুর্গা পূজাকে কেন্দ্র করে ছক কাটার মৌলবাদী নকশায় একের পর এক মন্দির ও মণ্ডপ পুড়েছে। হিন্দুদের ঘর-বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়েছে। খুন হয়েছেন বেশ কয়েকজন।... ... ...

...পথে পথে পাকিস্তানি সেনাবাহিনীর হত্যাযজ্ঞ চোখে পড়ে। এদিক-সেদিক আগুনে পোড়া, ভাঙাচোরা ঘরবাড়ি, ছড়িয়ে-ছিটিয়ে ছিল লাশ আর লাশ। নদীতেও ভাসছিল অসংখ্য মৃতদেহ। পুরো ঢাকা শহর তখন যেনো এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।... ... ...

কাজীদার পুরো নাম কাজী শামসুদ্দিন আনোয়ার হোসেন নবাব। যতদিন তিনি কলম চালু রেখেছিলেন ততদিন তিনি নবাবি করে গেছেন। সেই ষাট সাল থেকে শুরু, এর মধ্যে তিনি রাজ্য ছাড়েন নাই! আজকে নবাবের প্রস্থান হল। বিদায় নবাব। আজকে আর কিছুই বলার নাই আই লাভ ইউ ম্যান বলা ছাড়া! আই লাভ ইউ ম্যান, মানুষ হিসেবে নিজেকে আলাদা জায়গায় দাঁড় করাতে সাহায্য করার জন্য আমরা কৃতজ্ঞ আপনার কাছে! রঙিন একটা শৈশব দেওয়ার জন্য ধন্যবাদ, ধূসর শৈশব নিয়ে বড় হওয়া অনেককে যখন দেখি তখন বারবার বলতে ইচ্ছা করে কাজীদা, আই লাভ ইউ ম্যান! ভাল থাকুন। ... ...

পার্বত্য চট্টগ্রামের অধিকাংশ এলাকাই এখনো বিদ্যুতের সুবিধার বাইরে। জলবিদ্যুত প্রকল্পের সব বিদ্যুত সরবরাহ করা হয় জাতীয় বিদ্যুত সঞ্চালন ব্যবস্থাপনায়, অর্থাৎ সমতলে। কাপ্তাই লেকের মাধ্যমেই পাহাড়িদের ওপর রাষ্ট্রীয় সন্ত্রাসের সূচনা ঘটে, এ যেন আরেক উপ-উপনিবেশ! ... ...

পৌষ সংক্রান্তির রীতি খণ্ডিত শ্রীহট্টীয় ভাবনায় বর্তমানের স্মৃতিচারণ ... ...


এখন, এই কয়েকদিনের উত্তাল সময় পার করার সময় বারবার মনে হচ্ছিল ক্ষমতায় জামাত বিএনপি থাকলে কত সুবিধা হত আমার মত মানুষের। স্বপ্ন দেখতে পারতাম। ভাবতে পারতাম লীগ ক্ষমতায় থাকলে এমন হত না। স্বপ্ন দেখতাম আওয়ামীলীগ ক্ষমতায় এসেই সাম্প্রদায়িকতার বিষকে নির্বিষ করে আমাদের মুক্ত করবে। কিন্তু তা আর হওয়ার না। আওয়ামীলীগ ক্ষমতায় এবং সম্ভবত বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি ক্ষমতার অধিকারী সরকার। তাহলে এখন আমরা কার কাছে যাব? কিসের স্বপ্ন দেখব? আমাদের সমস্ত আশার আলো নিভে যাচ্ছে, গেছে! ... ...

ধীর লয়ের ছবির নির্মাণে আন্দ্রেই তারকোভস্কি, থিওঅ্যাঞ্জেলোপুলস, আব্বাস কিওরোস্তামি কিংবা বেলা টার --- এদের সবাইকে বোধহয় ছাপিয়ে গিয়েছেন ফিলিপাইন্সের পরিচালিক লাভ ডিয়াজ। এখানে তার কয়েকটি ছবি দর্শনের প্রাথমিক প্রতিক্রিয়া ধরা থাকলো। ... ...

পাঠ প্রতিক্রিয়া -- 'আহাম্মকের খুদকুড়ো' ... ...

…ঝটিকা হ্রদ-পাহাড়-অরণ্যের দেশ রাঙামাটি ভ্রমণ। আদিবাসী অধ্যুষিত অঞ্চল নিয়ে নিছকই ব্যক্তিগত অন্তর্দশন। ভেতরে অশান্ত পার্বত্যাঞ্চলের স্মৃতির ঢেউ তোলপাড়। ব্যাগপ্যাকে চণ্ডালের সদ্য প্রকাশিত বইয়ের দ্বিতীয় সংস্করণ ‘পাহাড়ে বিপন্ন জনপদ (সাংবাদিকের জবানবন্দীতে পার্বত্য চট্টগ্রামের অকথিত অধ্যায়)’, যেন গোটা পাঁচেক আর্জেস গ্রেনেড। সঙ্গ দেন কয়েক গুণীজন… ... ...

কোনো ছবি থেকে, যদি তা সত্য ও শিল্পনিষ্ঠ হয়, সেই দেশের সমাজবাস্তবতার একটা আন্দাজ পাওয়া অসম্ভব নয়। এবার দেশটি যদি হয় চীন, আমাদের আগ্রহ আরো বেড়ে যায়। যদি কোনো ছবি সেই লক্ষ্যপূরণ করে, আমাদের সে ব্যাপারে অবহিত করে তবে তা নিয়ে আলোচনার প্রয়োজন আছে। সম্প্রতি আধুনিক চীনের তিনটি ছবি দেখলেও একটি ছবিকে ফোকাল পয়েন্টে রেখে এই আলোচনা। ... ...

অপরাজিত মুক্তিপ্রাপ্তির সময় চলে নি। পরবর্তীতে ভেনিসে গোল্ডেন লিও জেতার পর আবার একবার মুক্তি পায় যতদূর শোনা যায়, তাও চলে নি। ... ...

ইদানিং খেয়াল হয়েছে যে গিটারটা ভাল করে শেখা হয় নি, ভাল করে শিখে বাজানো হয় নি। আঙুল কাঁপে, এমনকি কখনও কখনও গিটারশুদ্ধু পুরো অবয়ব কাঁপে, ধপাস করে সবশুদ্ধু চেয়ার থেকে পরেও যান - কিন্ত সুর আঁকড়ে ধরে থাকেন। ... ...

সাংবাদিক রোজিনা নিশ্চয়ই বীরের বেশে বেরিয়ে এসে আবারো নির্ভিকভাবে ঝড় তুলবেন কি-বোর্ডে, একের পর এক চোখা সব প্রতিবেদনে উন্মোচন করবেন দুর্নীতিবাজদের মাস্কের আড়ালের কুৎসিত মুখ। পেশাগত কারণে দেশজুড়ে তিনি যেমন অনেক সহকর্মী-শুভানুধ্যায়ী ও পাঠককে বন্ধু হিসেবে পাশে পাচ্ছেন, তেমনি শত্রুও তো কম তৈরি করেননি। এ ঘটনায় রাষ্ট্র যেন “ঝিকে মেরে বৌকে শিক্ষা” দেওয়ার পন্থাই নিল, যে গণমাধ্যম আসলে গণতন্ত্রেরই নাকি পঞ্চম স্তম্ভ! নতুন করে আবারো মনে পড়ছে, সম্প্রতি পুলিশ হেফাজতে নিহত লেখক মুশতাক আহমেদের কথা। ব্যাঙ্গচিত্র আঁকার অভিযোগে কিছুদিন আগেই কার্টুনিস্ট কিশোর অপহরণ, গ্রেপ্তার ও নির্যাতন হওয়ার কথা। তারও কিছুদিন আগে নির্যাতনমূলক ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হয়ে লেখক মুশতাক কারাবন্দী অবস্থায় মারা যান। ফেসবুকে লেখালেখির দায়ে তাকে গ্রেপ্তারের পর পুলিশ রিমান্ডে নির্যাতনের অভিযোগ উঠেছিল। পুলিশ অবশ্য জানিয়েছে, হৃদরোগে মারা গেছেন তিনি। জামিনে মুক্ত কার্টুনিস্ট সাক্ষাৎকারে সাংবাদিকদের জানিয়েছিলেন, তিনি যখন ডিবি পুলিশের রিমান্ডে ছিলেন, সেখানে রিমান্ডের আসামি লেখক মুশতাকের সঙ্গে তার দেখা হয়েছিল। তখন সম্পূর্ণ উলঙ্গ মুশতাকের সারা শরীর ছিল মলমূত্র মাখানো। সে অবস্থাতেই সুযোগ বুঝে তিনি একফাঁকে কার্টুনিষ্ট কিশোরের কাছে এসে বলেছিলেন, “ভয় পাস ক্যান বেটা? আমরা কী অন্যায় কিছু করেছি?” ... ...

...তারা জুমিয়াদের বীজ, সার-কীটনাশক, কিছু নগদ অর্থও আগাম দেয়। আবার তামাক পাতা কেটে ধুয়ে শুকিয়ে প্রক্রিয়াজাত করার উপযোগী করে তৈরি করলে কোম্পানির লোকেরাই এসে কিনে নিয়ে যায়। অর্থাৎ ফসল বাজারজাত করার ঝামেলা নাই। বেচাকেনায় লোকসানেরও ভয় নাই।.. ... ...

কবি, গণসংগীত শিল্পী কফিল আহমেদ যেমন বলেন, "আধুনিক কালের আধিপত্যের মুখে প্রাকৃতজনের জীবনের অনেক গভীর সত্যই যে আজ তছনছ হয়ে গেছে। এতো কিছু হারাবার কালে মধুপুরের চুনিয়া গ্রামের একশত বিশ/বাইশ বছর বয়সী জনিক নকরেক আচ্চু আজো তাঁর প্রাকৃত সাংসারেক জীবনধারায় অটল। প্রত্যয়ী। মধুপুরের চুনিয়া গ্রামের এই প্রবীন কিংবদন্তির বিশ্বাস আর মূল্যবোধকে নিয়ে চলচ্চিত্রভাষ্য 'গিত্তাল মি আচ্ছিয়া '।" ... ...

বাংলাদেশের কুইয়ার সম্প্রদায় দেশের অন্যান্য প্রান্তিক সম্প্রদায়গুলোর মধ্যে সবচেয়ে বেশি কোণঠাসা; নানা সামাজিক আর আইনী বাধাবিপত্তির মধ্যেই তাদেরকে জীবনধারণ করতে হয়। দেশে এমন কোন আইন বর্তমানে নেই যা এই সম্প্রদায়ের মানুষজনকে সামাজিক বিদ্বেষ-ঘৃণা আর নানা হয়রানির থেকে সুরক্ষা দেয়; উল্টো, যে আইনগুলো আছে সেগুলো এই সম্প্রদায়ের মানুষজনের সুরক্ষার শেষ সম্ভাবনাটুকুকেও নষ্ট করে। তাই ডিজিটাল নিরাপত্তা আইন কুইয়ার মানুষদের অনলাইন নিরাপত্তাহীনতার মাত্রা আরো বাড়িয়ে তোলে। এমনিতেই তাদের ডিজিটাল জীবন অত্যন্ত গোপনীয় এবং সংকুচিত; এর মধ্যে থেকেই তারা এতদিন ধরে কুইয়ার অধিকারের যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে, এই আইন তার পথকেও রুদ্ধ করে দেয়। ... ...

...পর্যবেক্ষণে আদালত বলেছে, নাস্তিকতার অভিযোগ এনে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের সদস্যরা, অর্থাৎ এ মামলার অভিযুক্তরাসহ মূল হামলাকারীরা সাংগঠনিকভাবে অভিজিতকে নৃশংসভাবে হত্যা করে। স্বাধীনভাবে লেখালেখি ও মত প্রকাশের জন্য তাকে নিজের জীবন দিয়ে মূল্য দিতে হয়। অভিজিতকে হত্যার উদ্দেশ্য ছিল, মত প্রকাশের স্বাধীনতার পথ রুদ্ধ করা। আর সে কারণে এ মামলার আসামিরা কোনো সহানুভূতি পেতে পারে না।... ... ...