
দেখছি, সাকিব - সামিউল আর ওদের আরো দুজন বন্ধু কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাচ্ছে রোজগারের পথে প্রান্তরে। কেউ মাঠে, কেউ স্টিয়ারিংয়ে, কেউ কারখানায়, কেউ বা অনলাইন গেমের ঠেকেও। আজো সামিউল পরীক্ষা দিতে এসেছিল। আমি জানি মাধ্যমিক পাশ করুক বা না করুক, পরীক্ষাটা ও দেবেই। ... ...

বেশ ক'বছর আগের কথা। স্কুল যাচ্ছি, এমন সময় পথে এক পুরনো ছাত্রের ফোন। সে বেশ ভালো ছাত্র হিসেবেই স্কুলে পরিচিত ছিল। "ম্যাম, প্রাইমারিতে আমার চাকরি হয়ে যাবে। কিন্তু ফোন করে ...এত লক্ষ টাকা চাইছে। ... বাবা বলছে জমি-জিরেত বিক্রি করে হলেও সরকারি চাকরি নিয়ে নিতে। কিন্তু আমার বাবার যে ওইটুকুই আছে..। ম্যাম, একটু বলবেন আমি কি করবো???..." ... ...

হাল আমলের দুজন বাঙালি ডাক্তার, এই গত পঞ্চাশ বছরের মধ্যেই, এই কলকাতা শহরেই থাকতেন তাঁরা, এমন কিছু কান্ড ঘটিয়েছিলেন, যা, অকল্পনীয়। একজন দিলীপ মহালনবিশ, যিনি ওআরএস এর আবিষ্কারক। খবরে দেখলাম, মারা গেছেন। মৃত্যুর খবরে নড়েচড়ে বসলাম। কারণ, বেঁচে যে ছিলেন, সেটা জানতামনা। নোবেল-টোবেল তো পাননি। যদিও পাওয়া উচিত ছিল। আর আমরা এমনই জাত, যে, বাইরে থেকে পুরষ্কার নিয়ে না এলে, কাউকে জাতে তুলিনা। ... ...

তর্পণমন্ত্রগুলি কেবলই কি পিতৃপুরুষকে জল দেওয়ার কথা বলে? নাকি তার গভীরে নিহিত আছে বৃহত্তর মহত্তর কোন অর্থ ও উদ্দেশ্য? শুধু মানুষ নয়, এই বিশ্বপ্রকৃতির প্রতিটি প্রাণ-অপ্রাণকে ভালোবেসে, তার তৃপ্তি ও শান্তি কামনা করে আত্মা থেকে পরমাত্মায় উত্তরণের সমার্থক হলো শাশ্বত ভারতীয় সংস্কৃতি। তর্পণ মন্ত্র তাই নিজ পরিবার থেকে সেই বিপুল আপনের ডাক, ঠিক যেমন দূর ইরানের প্রতিবাদী মেয়েদের ছবি এই আশ্বিনে একাকার হয়ে যাচ্ছে এই মাটির রণরঙ্গিনী দুর্গা রূপের সঙ্গে.... ... ...

1975 সালের 15ই আগষ্ট সপরিবার হত্যালীলার শিকার হলেন, নেমে এলো জাতীয় শোক দিবস। তাঁর সংগ্রামী জীবন ও রাজনৈতিক আদর্শ নিয়ে তৈরি হয়েছে একাধিক কাহিনিচিত্র ও তথ্যচিত্র। ... ...

এই তো বাংলার Socialism। এই Socialism – এর জন্ম কার্ল মার্ক্সের পুঁথিতে নয়। এই Socialism এর জন্ম ভারতের শিক্ষাদীক্ষা ও অনুভূতি হইতে। যে গণ-আন্দোলনের সূচনা বিবেকানন্দের উক্তির মধ্যে পাই তাহা আরো পরিস্ফূট হইয়াছে, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের বাণী ও সাধনার মধ্যে। দেশবন্ধু বলিয়াছেনঃ মনে করিয়ো না শুধু তোমার মধ্যে ও আমার মধ্যে নারায়ণের বিরাজ। সে অহঙ্কার একেবারে ছাড়িয়া দাও। যাহারা দেশের সারবস্তু, যাহারা মাথার ঘাম পায়ে ফেলিয়া মাটি কর্ষণ করিয়া আমাদের জন্য শস্য উৎপাদন করে – যাহারা ঘোর দারিদ্র্যের মধ্যেও মরিতে মরিতে দেশের সভ্যতা ও সাধনাকে সজাগ রাখিয়াছে, যাহারা সর্বপ্রকার সেবায় নিরত থাকিয়া আজিও দেশের ধর্মকে অটুট ও অক্ষুণ্ণ রাখিয়াছে- যাহারা আজিও, শুদ্ধ চিত্তে সরল প্রাণে, মর্মে মর্মে দেশের মন্দিরে মন্দিরে পূজা দেয়, মসজিদে মসজিদে প্রার্থনা করে- যাহারা জাতির জাতিত্বকে জ্ঞান কি অজ্ঞানে সাগ্নিকের অগ্নির মতো জ্বালাইয়া, জাগাইয়া রাখিয়াছে- যাহারা বাস্তবিকই এদেশের একাধারে রক্তমাংস ও প্রাণ- ‘উঠ, জাগ জাগ’- তাঁহাদেরই মধ্যে ‘নর-নারায়ণ’ জাগ্রত হউক। ... ...

আমাদের ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি ছিল আমাদের দর্শক। নানা কারণে আমাদের সেই শক্তি এখন বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। দেশের বাহিরেও আমাদের সমর্থকরা এখন সবচেয়ে অশিক্ষিত খারাপ সমর্থক হিসেবে স্বীকৃতি পেয়েছে। আমরা আমাদের নিজেদের খেলোয়াড়দেরও ছাড় দেই না। ট্রল করতে করতে, মজা নিতে নিতে ক্রিকেটাররা যে মানুষ তা ভুলে যাই। ক্রিকেটারদের তো আছেই তাদের পরিবারকেও ছাড় দেই না। আমরা আশা করি আমরা যা ইচ্ছা বলব করব তারা খুব পেশাদার ভঙ্গিতে সব মেনে নিয়ে খেলে যাবে। না, আমরা এখন ওই পর্যায়ে যেতে পারি নাই। আমাদের ক্রিকেটের ইতিহাস খুব বেশিদিনের না। আমাদের বর্তমান প্রজন্মের আগের প্রজন্মই তো এদেরকে শিখিয়েছে? ... ...



দেশভাগের ঠিক মাস দুয়েক আগে মেয়েটির জন্ম অবিভক্ত বাংলার অবিভক্ত রাজশাহীর শহরে। মেয়েটি যখন পৃথিবীর প্রথম আলো বাতাসে হাত পা মেলে, তখন সেখানকার আকাশ বাতাস, একদিকে যেমন দেশভাগের তীব্র যন্ত্রণার আশঙ্কায় কুঁকড়ে উঠছে, তেমনি আরেকদিকে কৃষক আন্দোলনের এক সর্বোচ্চ পর্যায়কে বুকে ধারণ করে বাংলা ও বাঙালির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করছে। ... ...




অনেক সময় লেখক নিজের বিপরীত অবস্থানে গিয়েও তো আখ্যান লিখতে পারে। সেক্ষেত্রে লেখকের স্বর আর চরিত্রের স্বর কখনোই এক হবে না। একজন পুরুষ লেখকের কলম যখন নারীর জবানীতে আখ্যান লেখে কিংবা একজন নারী লেখকের কলমে পুরুষ যখন গল্পকথক (প্রোটাগোনিস্ট) হয়ে ওঠে তখন আলাদা করে লেখকের স্বর খুঁজে পাওয়া মুশকিল। লেখক অভিজ্ঞতা, রুচি, আবেগ, পর্যবেক্ষণ, দর্শন, ইতিহাসসহ সংস্কৃতির অগণন সূত্র মিলিয়ে বিপরীত লিঙ্গের চরিত্রটিকে তৈরি করে। চরিত্রটি লেখকের স্বরে নয় ভিন্নস্বরে কথা বলে। আসলে তখন ভাষা কথা বলে। লেখক না। অটো রাইটিং বা স্বতোলিখনে যা রচিত হয় সেটাই টেক্সট হয়ে ওঠে। ভাষা পারফর্ম করতে থাকে, লেখা তৈরি হতে থাকে। অটোম্যাটিক রাইটিং শব্দটা পড়ে মনে হলো- সব লেখাই আসলে অটো রাইটিং। ... ...




মৃণাল সেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শ্রদ্ধার্ঘ্য ... ...

হারিয়ে যাওয়া রান্না - আমাদের বাড়ির বাইরের দিকটাকে আমরা বাইরবাড়ি বলতাম। বাইরবাড়ির বারান্দা ছিল আমার সবচেয়ে প্রিয় জায়গা। সেখানে ছিল একটি বড় নকশা করা কাঠের বেঞ্চ। সেই বারান্দা আর বেঞ্চ ছিল আশেপাশের সকল বাড়ির মানুষের অবসরে সময় কাটানোর জায়গা। কারণ এই বারান্দাই ছিল সেই পাড়ার সদর জায়গা। ... ...
