
হ্যাঁ। এটা একটা রাজনৈতিক প্রবন্ধই বটে। অবশ্য ঠিক প্রবন্ধ বললে ভুল হবে। কারণ, একটা রাজনৈতিক প্রবন্ধের থেকে লোকের যা যা প্রত্যাশা থাকে সাধারণত:, যেমন - কিছু নতুন ধরণের তত্ত্ব, ব্যাখ্যা, বা মতামত - সেসব প্রত্যাশা এই লেখা থেকে পূরণ হবে - এরকম কোনও গ্যারান্টি দিতে পারছি না। তার চেয়ে বরং এই লেখাকে অনেক দিন ধরে জমা হতে থাকা কিছু একান্ত ব্যক্তিগত পর্যবেক্ষণ, কিছুটা স্বগতোক্তির মত করেই যা আমি রাখতে চাইছি - সেভাবেই পাঠককে নিতে অনুরোধ করব। স্বাভাবিকভাবেই স্বগতোক্তির কোনও নির্দিষ্ট ক্রম থাকা মুশকিল। তাই ছেঁড়া ছেঁড়া টুকরোগুলোকে জুড়ে নেওয়ার দায়টা এক্ষেত্রে কর্তৃপক্ষের নয়, পাঠকের উপরেই ছাড়া রইলো। :-) ... ...

রাজাধ্যক্ষের বইয়ের প্রথম দুটি পরিচ্ছেদ বলিউডের শিল্পগত তাৎপর্য বিশেষভাবে আলোচনা করে। সম্প্রতিকালে "বলিউড' সংক্রান্ত একাধিক বই প্রকাশিত হয়েছে, যা মূলত ভারতীয় Diaspora র কাছে হিন্দী ছবির গ্রহণযোগ্যতা বিশ্লেষণ করে। রাজাধ্যক্ষ এর আগেও (২০০২) বিস্তারিত ভাবে দেখিয়েছেন বলিউড কীভাবে ভারতীয় চলচ্চিত্রের ভাযার পুনর্নিমাণ করেছে। ... ...

অধীর হোয়ো না বৎস, আরো আছে। চরিত্ররূপায়ণ!! তোর সাথে সুর্মাকে দিচ্ছি। আজ অব্দি যে কটায় তোদের দুজনের জুটি নামিয়েছি সবকটা মেগাহিট! কেমিস্ট্রিটাই আসল বুঝলি! তুই আর সুর্মা মিলে কেমিস্ট্রিটা নামিয়ে দিবি ঠিকমতো। সুর্মা আবার আবেগ বেশি হলে এট্টু বাড়াবাড়ি, চিল্লামিল্লি করে ফেলে বটে, কিন্তু কেমিস্ট্রি জমিয়ে ক্ষীর করে দেয়! ... ...

নাম: শাহরুখ খান। ইনি বলিউডের বাদশা। বলিউড অর্থাৎ রামরাজ্য ও শ্যামরাজ্যের মাঝামাঝি যে গোবেচারা যদুরাজ্যকে আমরা ভারতবর্ষ বলি তার প্রধান শহরের প্রধানতম ইন্ডাস্ট্রি। শাহরুখ খান, ইন শর্ট SRK , এই শহরের এবং এই ইন্ডাস্ট্রির সবেধন বৈদূর্যমণি। গ্লোবাল আইকন। ... ...

ক্রিসমাসের এবারের ছুটিতে আমেরিকা তথা বিশ্বে সবথেকে আলোচিত টাইটানিকের পরিচালক জেমস ক্যামেরুনের "অভতার' (বাংলা অবতার)। শুধু অত্যাধুনিক স্টিরিওগ্রাফিক ক্যামেরা বা থ্রি ডাইমেনশনার কম্পুটার গ্রাফিক্সের জন্যেই অবতার নিয়ে এত শোরগোল হচ্ছে তা ঠিক না। হলে গিয়ে মনে হল আমেরিকান বস্তুবাদী সভ্যতায় বিধ্বস্ত অনেকেই ফিরে যেতে চাইছে, ফিরিয়ে দাও সে অরণ্যের যুগে যেখানে প্রকৃতির ভারসাম্য রক্ষা করেই বেঁচে থেকেছে মানুষ। ... ...

ভালো লাগেনি, কারণটা গোদা ভাষায় বললে এই হয় যে সিনেমার গল্পটি অত্যন্ত "ঘিসাপিটা'। বন্ধু শুনে বললেন "কী বলিস কী? ভেবে দেখ এই যে আসল মানুষটা চোখ বন্ধ করে এক জায়গায় শুয়ে রয়েছে, অথচ তারই এক রূপ অন্য জায়গায় ঘুরে বেড়াচ্ছে। এটাই কি একটা দারুণ আইডিয়া না? চমকপ্রদ!!!' আমার চমক লাগেনি। ... ...

এইখানেই অবাক হয়ে গেলাম, avatar দেখে, যেখানে সমস্ত গ্রহটার সঙ্গে মানুষগুলো একাত্ম বোধ করছে,আর তাদের সামগ্রিক জীবনচর্যাটাই সেই একাত্মবোধের ওপর ভিত্তি করে, গাছের শিকড়ের সঙ্গে ডেটা ট্রান্সফারের মেকানিজম খুঁজছেন বিজ্ঞানী, কিন্তু সভ্যতা গড়ে তোলার প্রসেস-এ তারা জেনেছে যে ঐ গাছ, ঐ পাখি, ঐ ঘোড়া, ঐ উড়ন্ত পাহাড়, সব কিছুই তাদের বেঁচে থাকার সঙ্গে সম্পৃক্ত। ... ...

সিনেমাটা যাঁরা বানিয়েছেন তাঁদের বুদ্ধির আমি তারিফ করি। ওঁদের এই সূক্ষ্ম কমার্শিয়াল স্ট্র্যাটেজি কী চমৎকার ভাবে মাল্টিপ্লেক্স, গেটেড কমিউনিটি, এই সবের পাশাপাশি একটা এমন মাহোল তৈরী করে দিলো যেখানে স্বচ্ছল শহুরে ভারত প্রাণ খুলে হাসতে পারে, বাস্তবের কিছুমাত্র না বুঝে বাস্তবকে নিয়েই হাসি! চমৎকার নয়? হ্যাঁ ওঁদের বুদ্ধির আমি তারিফ করি যে দর্শককে ওঁরা একই সঙ্গে একটা মেকি "ফিল গুড' অনুভূতি দিতে পেরেছেন। ... ...

এই প্রথম হিন্দি সিনেমায় ফুটে উঠেছে কলেজের সেই জীবন, যাতে কুল পোষাক, সুন্দরীদের ক্যাটওয়াক, অত্যাধুনিক গাড়ি বা নাচ-গান-পার্টি এর উপরে জায়গা করে নিয়েছে কঠোর বাস্তব। কলেজ মানে পড়াশোনার চাপ, ব্যর্থতার ভয়, পরিবার এবং কর্তৃপক্ষের জাঁতাকল। ... ...

ওধারে উদিত চাঁদা ছাতের উপরে রেকাবীতে ভাং লাড়ু সাজিতেছে ঘরে গৃহে গৃহে কামসিন কলিরা সাজিছে হরেদরে রবি শানু স্পিকারে বাজিছে ... ...

তাও এখনো বলা হয়নি রঙ কোথা থেকে আসে। আমি তো রঙ রাখিনি কোত্থাও। শুধু শামিয়ানা চোঁয়ানো রঙ রোদ্দুর যা নিয়ে এসেছিল। ওরাই থাকবে শুধু। দালানকোঠা পাবো আর কোথায়। শুধু তো হেঁটে যাওয়া ভাষাহীন। শব্দ থেকে চুঁইয়ে আসা অদ্ভুত টান যেন এক। ... ...

কয়েক মুহূর্ত থামলেই টের পাই অদ্ভুত জোড়া জোড়া শব্দ নেমে আসছে শরীরের প্রাগৈতিহাসিক দেওয়াল পেরিয়ে। প্রিয় হতে পারিনি তোমার কাছে কোনওদিনও, তবু এ সবই প্রিয় চিহ্ন, আলোর নিচে হারিয়ে যাওয়ার গল্প। আমি তো ঘুমিয়ে কাদা - কয়েক মুহূর্ত থামলেই পালতোলা প্রবাহ, সেই কবে, কবে-অর্ধেক ডুবে-পলাশ পলাশ সকালে কারা যেন পুঁতে গেছে আগুন ঠোঁটের রুমতাই। এসবই মুহূর্তকাল - এসবই আমার। ... ...

এর পরের অংশগুলো স্মৃতিকোষ থেকে মুছে গ্যাছে। এদিকে সম্পাদিকা বললেন দোলের কবিতা দিতে, হাতে সময় পনেরো মিনিট। আর সেই কলেজবেলার সারল্য নিজের মনে গুনগুন করা ভালো, ইন্টারনেটে ছেপে ফেললে খোরাক হওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং দশ বছর ধরে বহন করে যাওয়া শব্দ, কবিতা কবিতা চাপগুলো আর টুকরো টুকরো মনে পড়া ছবি দিয়ে পড়তে ভালো লাগে এমন একটা টেক্সট নামিয়ে ফেলা। যা হলো, তা প্রকৃতপ্রস্তাবে পাপবিদ্ধ-ই ... ...

দোল অনেকরকম হয়। আপনি বাঙালি হলে একরকম, ভারতীয় হলে আরেকরকম। যদিও এইদুটো দোল, মানে কিনা একটা দোল আর একটা হোলি, আসলে দুটো-ই হোলি। একই ইয়ের এপিঠ-ওপিঠ আরকি। সেই দোলে ভগবান শ্রীকৃষ্ণ এবং তাঁর দেখাদেখি যাবৎ মেনস্ট্রিম নায়ক-নাইকা ইতিউতি পিচকিরি ছোঁড়েন, আবির ছড়ান। ... ...

ইশকুল-টিশকুলের হাল হকিকৎ কেমন? আঁখো-দেখি-হাল নিয়ে দ্বিতীয় সংখ্যা লিখলেন শমীক মুখোপাধ্যায়। এ বিষয়ে আমরা আরও লেখা প্রকাশ করতে চাই। আপনি নিজেও লিখে ফেলুন না, আপনার অভিজ্ঞতা? ... ...

আজ ভাষাশহীদ দিবস। সেই সূত্রে প্রকাশিত হল বাংলা ভাষায় মুদ্রণ সংস্কৃতি ও বাংলা বইয়ের ইতিহাস নিয়ে লিখিত একটি বই নিয়ে আলোচনা। ... ...

রোগীটিকে ব্যথায় অমন কাতরাতে দেখে আমি আমার নেটিভ অ্যাসিস্ট্যান্ট সার্জনকে ( মেডিকাল কলেজের একজন ছাত্র) জিজ্ঞেস করলাম : তুমি মেসমেরিজম দেখেছ কোথাও? সে বলল, সে মেডিকাল কলেজে চেষ্টা করতে দেখেছে, কিন্তু তারা তো কেউ সফল হয় নি। আমি বললাম : আমার খুব ইচ্ছে হচ্ছে এই রোগীটির ওপর চেষ্টা করতে, কিন্তু আমি আসলে কোথাও এটা করতে দেখিনি। কেবল বইয়েই পড়েছি। আমি কি পারব? মনে হয় না। এবং এসডেইলি পারলেন। ... ...

লুরুবাসীরা, আপনারা কেউ কি গত সোমবার বিকেলে শহরের গুরুত্বপূর্ণ সব রাস্তার মোড়ে মোড়ে কিছু বিভিন্ন বয়সের, বিভিন্ন আকারের মহিলাকে ভিখারীদের থেকে খুচরো পয়সা চাইতে দেখেছেন? আমিও ছিলাম কিনা ঐ দলে। ঐ দলের সবার ছেলে ঘ্যামা লুরুর ঘ্যামা এক স্কুলে পড়ে, ক্লাস ওয়ানে। ... ...

ইশকুল-টিশকুলের হাল হকিকৎ কেমন? আঁখো-দেখি-হাল নিয়ে লিখলেন শমীক মুখোপাধ্যায়। এ বিষয়ে আমরা আরও লেখা প্রকাশ করতে চাই। আপনি নিজেও লিখে ফেলুন না, আপনার অভিজ্ঞতা? ... ...

Stephen Levy.Hackers:Heroes of the Computer Revolution (New York:Penguin Non Classics,1984); Pp 464, $11.00, ISBN 978-0-141-00051-0 এই বইয়ের আলোচনা শুরু করার সময় হ্যাকার ম্যানিফেস্টোর এই অংশটুকু ছাড়া আর কিছুর কথা মনে আসে না। বেশির ভাগ লোকের কাছে আজ হ্যাকার শব্দটা একটা গালি - একদল ধ্বংসাত্মক পাগল যারা বিভিন্ন কোম্পানির ডেটা চুরি করে, যারা সরকারি ওয়েবসাইটে পর্ণোগ্রাফি বসিয়ে দেয়, ব্যাঙ্ক অ্যাকাউন্টে গোলমাল পাকায়। ... ...