
সেদিন উত্তর-পূর্বাঞ্চল মোটের উপর শান্তই ছিল। শুধু একজনই মারা যান গুলিতে। আসাম-আগরতলা জাতীয় সড়কের উপর বুলেটে ঝাঁঝরা হয়ে যান যিনি, তিনি লেখিকার আপনজন। -- সম্পাদক। তোমার সঙ্গে আর দেখা হবে না। কথা তো ছিল না এমন। পুজো আসে, পুজো যায়। আমাদের বয়স বাড়ে।বিজয়ার প্রণাম সারি ফোন অথবা ইমেলে। আমাদের জানা থাকে, পরের বিজয়ায় প্রণাম করার লোক আরো কমে যাবে। আমরা প্রস্তুত থাকি। এবারে তৈরী ছিলাম না। আমাদের আর দেখা হবে না। এরকম তো কথা ছিল না। ... ...

আলোচনাটা নতুন নয়। পুরনো ঘামাচি জানেন তো? পোচোণ্ডো গরমে বাড়ে, বিষ্টি পড়লে কমে যায়? এও তেমন। বছরে বার কয়েক মিডিয়া পোশ্নো তুলবে "আপুনি কবে z। |বেন এজ্ঞে ?" টোনি ব্লেয়ার ক্রমহ্রাসমান পক্ককেশে হাত বুলিয়ে বলবেন "যেতে পারি, ...কিন্তু এখনি যাবো না..."। কয়েক সপ্তাহ আগে এই যাওয়া-না-যাওয়ার খেলা এক বিশ্রী রূপ নিয়েছিলো -- লেবার পার্টির বেশ কয়েকজন সাংসদ ব্লেয়ারকে চিঠি লেখেন - "অনেক হয়েছে, আপুনি এবার আসেন"। খবরে প্রকাশ এই চিঠির পিছনে হাত গর্ডন ব্রাউনের, মানে প্রাইম মিনিস্টার ইন ওয়েটিং। ... ...

কাদের বাড়ি বর্ডারের কাছে? আমি বর্ডার দেখতে চাই শুনে ক্লাসে হাত উঠল জনা পাঁচেকের। মুখগুলো দেখে যখন খানিকটা শক্তপোক্ত কাউকে খুঁজছি, যাওয়ার জন্য নির্ভর করা যাবে ভেবে, তখন ক্লাসেই ভীড়ের মধ্যে থেকে কেউ একজন বলল, "স্যার, সাবিনার বাড়ি বর্ডারের একদম কাছে, যেতে হলে ওর সঙ্গেই যান।' ... ...

লেখক সোভি সামুর লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ওরিয়েন্টাল স্টাডিজে অর্থনীতি বিষয়ে পিএইচডি ছাত্র। তাঁর গবেষণার মূল বিষয় ১৯৯৩ সালের অসলো চুক্তির পরবর্তী সময়ে পালেস্তিন অঞ্চলের রাজনৈতিক অর্থনীতি ও "অর্থনৈতিক উন্নয়ন"। স্নাতক স্তরে সোভি জার্মানির এর্লাংগেন- ন্যুরেমবর্গ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেন। ২০০০-২০০১ সালে পালেস্তিনে বিরজিট বিশ্ববিদ্যালয়ের এক বছরের জন্য পড়তে আসেন (সাধারণত এই ব্যবস্থা কে অ্যাব্রড স্টাডিজ ইয়ার হিসেবে পরিগনিত করা হয়)। ... ...

এই লেখার সহিত জীবিত বা মৃত ব্যক্তির/ব্যক্তিসমূহের সাদৃশ্য খোঁজা বৃথা, আর পাঁচটা বাংলা পপুলার সায়েন্স-ঘেঁষা প্রবন্ধের ন্যায় এটাও মূলত: না বুঝে, বা হাপ বুঝে টুকে দেওয়া একটা জিনিস। এই লেখা পড়ে ক্যাওস বা কেঅস কোনোটাই শেখা যাবে না। লেখা পড়ে ক্যাওস পাকলে লেখক দায়ী থাকবেন না। সব দোষ সম্পাদকের, কারণ দোষ ফেলে রাখতে নেই। ... ...

কারণ ওপেন সোর্স সফটওয়্যারকে তলিয়ে দেখতে গেলে এই ফিলোজফিটা প্রয়োজন। আর প্রয়োজন একটু পিছিয়ে তাকানোর - কোথা থেকে, কি ভাবে এই ওপেন সোর্স, বা ফ্রী সফটওয়্যার, বা একটি বহু-প্রচলিত নাম "গ্নু" (ইংরিজীতে GNU) বাজারে এলো। ... ...

বলা হয় সাধারণভাবে হিন্দুরা খুব একটা সাম্প্রদায়িক মনোভাবাপন্ন নয়। ওপর ওপর দেখতে গেলে কথাটা সত্যি বলেই মনে হয়। সেমেটিক ধর্মগুলির মতো হিন্দু ধর্ম কোনো "একটা" আচরণবিধির ওপর দাঁড়িয়ে নেই। অজস্র শাখা-উপশাখায় বিভক্ত হিন্দুরা নানান রকমের আচারবিধির মধ্য দিয়ে ধর্ম পালন করেন। ... ...

রূপকথায় রাজা-রাণী'র গল্প থাকে। অবধারিত না হলেও, মাঝে মাঝে। রাখাল ছেলে,গরীব ব্রাক্ষ্মণ,রাজবাড়ীর দাসী,মানুষের ভাষায় কথা-বলা পাখি,তিন প্রান্তরের কাছ-ঘেঁষা মাঠ---এরাও রূপকথার নানা চরিত্র হয়। তবে রাজা-রাণী থাকবেই। ... ...

দোহাই পাঠককুলকে, ভুল বুঝবেন না। এই লেখার প্রতিটি চরিত্রই জলজ্যান্ত। সব কটি অক্ষরই নিতান্ত ব্যক্তিগত। এটাকে নৈর্ব্যক্তিক ইয়ার্কিমুখী কাল্পনিক কথোপকথন ভাববেন না। এটি এক সিরিয়াস দলিল, মন দিয়ে পড়লে দুই প্রজন্মের বিভেদ ও বিভাগের সব রহস্যের চাবি কাঠি একেবারে আপনার হাতের মুঠঠিতে, হুঁ। ... ...

আমি যেখানে কাজ করতে যাই, সেখানকার পোষাকি নাম করোনারি কেয়ার ইউনিট। সেখানে ইউনিফর্ম পরা রোগীরা সার বেঁধে শুয়ে থাকেন যে যাঁর নিজস্ব বেডে। নানানরকম যন্ত্রপাতি দিয়ে তাঁরা তাঁদের নিজস্ব মনিটরের সঙ্গে বাঁধা। মনিটর হরদম মেপে যাচ্ছে তাঁদের হার্ট রেট, রেসপিরেটরি রেট, রক্তচাপ, ই.সি.জি.। যন্ত্রের ইনফ্রা রেড বিকিরণ মাপছে এমনকি রক্তের অক্সিজেন মাত্রাও। ... ...

সড়ক পথে ভারত থেকে বাংলাদেশ যাওয়াটা বেশ মনোরম। প্রচুর বাস হয়েছে, মাশুলও নগন্য, আর চারপাশ দেখতে দেখতে বেশ যাওয়া যায়। বর্ডারে আগে বেশ ঝামেলা করত কাষ্টমস কিন্তু এখন বাসওয়ালারাই সামলে নেয় সবকিছু,কিছু প্যাকেজ হয়ে থাকবে। সকালে এখানে বাসে উঠে পড়ো আর তারপর ওরাই সব দেখে-শুনে নেবে। ভোর ছটায় কোলকাতা থেকে বাস ছেড়েছে আনুমানিক সন্ধ্যে ছ'টায় ঢাকায় নামিয়ে দেবে, বাসে ওঠার আগে থাকতেই সেটা জানা। বেনাপোল বর্ডারে পৌঁছাতে যা সময় লাগে তার আধ ঘন্টা আগেই পৌঁছালো বাস, ইমিগ্রেশন কাষ্টমস সেরে নিয়ে বাস আবার চটপট ঢাকার পথ ধরলো দেড় ঘন্টার মাথায়। বাসে যিনি অ্যাটেন্ড্যান্ট, তিনি বললেন আজ সবকিছুই খুব তাড়াতাড়ি মিটে গেল, বিকেল পাঁচটার মধ্যেই ঢাকায় পৌঁছে যাব ইন্শাল্লাহ। আমি পেট্রাপোল থেকে চট্টগ্রামে বাবাকে ফোন করে জানিয়ে দিলাম যে পাঁচটার মধ্যে পৌঁছে যাব, আর জানতে চাইলাম তারপরে কিভাবে চট্টগ্রামে যাওয়া হবে? ... ...

এই সব পড়ে নিশ্চয় বুঝছেন যে এইরকম তুশ্চু বিষয় নিয়ে কিবোর্ড চালানোয় আপনার এবং আমার- উভয়েরই অযথা সময় নষ্ট হচ্ছে। তবে লিখতে গেলাম কেন? বুলবুলভাজায় বেশ একটা নিম্নবর্গের যন্ত্রণা ইত্যাদি গোছের লেখা লিখব বলে? নাকি সেই স্টাইল অনুসরণ করব বলে যেখানে অতি নগণ্য সংবাদের মধ্যে মহৎ লেখকেরা গরীব মানুষের স্বেদ-ক্লেদ-দু:খ-যন্ত্রণার ছবি খুঁজে পান? আজ যখন সাব-অল্টার্ন ব্যাপারস্যাপার বেশ জাতে উঠেছে, তখন গুছিয়ে এই টাইপের লেখা লিখতে পারলে দু চারটি হাততালি আর পিঠ চাপড়ানি সুনিশ্চিত। সত্যি বলতে কি, এই সব হাততালি পিঠ চাপড়ানি বেশ উপভোগ করি এবং এই লেখার পিছনে যে এই সব কিছু কাজ করছে না- এই রকম মিথ্যা কথাও বলব না। এবং এই খবর পড়ে আমার এক চিলতে বিবেকের দংশন হয় নি। বুকে এক ফোঁটা কান্নও জমে নি। কারুর অন্যায় অবিচারের উপর বিন্দুমাত্র রাগ হয় নি। ... ...

১৯৯৫ সালের বইমেলায়, নির্ঝঞ্ঝাটে বই দেখার জন্য একটি অপেক্ষাকৃত ফাঁকা দোকানের সন্ধানে ঘুরতে ঘুরতে "থীমা"তে যে বইটির প্রচ্ছদ দেখে থমকে দাঁড়িয়েছিলাম, তার নাম "থোড় বড়ি খাড়া"। লেখক কল্যানী দত্ত। কমলা রঙের হার্ড কভারে সাদাকালো ছবি আঁকা, ১৩১ পৃষ্ঠার কৃশকায় বইটির প্রতিটি পাতায় যত্নের ছাপ। প্রচ্ছদ ও অলঙ্করণ পূর্ণেন্দু পত্রী। এমন নয়নশোভন বই বাঙ্লায় খুব যে বেশী দেখা যায় তা নয়। ... ...

জুন মাসের সকাল। অস্ট্রেলিয়ার রেডিও নোভা ৯৬.৯এর ব্রেকফাস্ট শো। হোস্ট দু'জন। মেরিক আর রস। কথায় কথায় বেলা গড়াচ্ছে। প্রশ্ন তুললেন মেরিক ওয়াটস-প্রস্টিটিউটরা কেন তাঁদের হাই প্রোফাইল ক্লায়েন্টদের নামধাম গোপন রাখেন। সঙ্গে সঙ্গে একটি ফোন কল। "আমি একজন প্রস্টিটিউট। We may have defamation cases brought against us. I mean, as I'm anonymous, I can say I've seen Michael Costa... ' সঙ্গে সঙ্গে লাইন কেটে দিলেন হোস্টদ্বয়। ... ...

দিল্লীতে বহু অসম্ভবকে সম্ভব করা যায় যে বস্তুটির সাহায্যে, চলতি ভাষায় তার নাম "যুগাড়"। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার থেকে লোকজন স্রেফ এই "যুগাড়"এর ভরসায় চলে আসে দিল্লীতে। এসে শুরু করে যে কোন রকম একটা ব্যবসা। হতে পারে কোন দোকান, কিম্বা সাইবার কাফে, অথবা ট্রাভেল এজেন্সি। রেসিডেন্শিয়াল এরিয়ায় গড়ে ওঠে পরপর দোকান। জমজমাট হয়ে ওঠে এলাকা। কিন্তু রেসিডেন্শিয়াল এরিয়ায় রাস্তার পাশে পাশে দোকান হওয়া বে-আইনী। তাতে কি, "যুগাড়" আছে না! "যুগাড়" জানেন না? ... ...

কার্লোস ফুয়েন্তেসের নাম আমি প্রথম শুনি এখানেই। The Crystal Frontier এর আলোচনা পড়ে আগ্রহী হই ফুয়েন্তেস সম্বন্ধে। আর ঠিক সেইসময়ই একদিন "বার্নস অ্যান্ড নোবলস" এ গিয়ে দেখি ফুয়েন্তেসের ২-৩ টি বই অসম্ভব কম দামে পাওয়া যাচ্ছে। ফলে ঝাঁপিয়ে পড়ে যে বইগুলি কিনলাম, এই Inez বইটি তার অন্যতম। দুইখানা ঠাসবুনোট লাভ স্টোরি একসাথে বুনে তৈরী এই উপন্যাসটি। যা এক কিশোরীর বিনুনীর মত ঝলমলিয়ে দুলে ওঠে, ডগায় বাঁধা অস্বছ কিন্তু স্বপ্রভ কৃস্ট্যালের দ্যুতিতে চোখ ধাঁধিয়ে দিয়ে। ... ...

বইয়ের প্রচ্ছদে "হিশেব"- বানান এভাবেই দেয়া আছে। লেখকের নাম যখন হুমায়ুন আজাদ, এ বানান তখন আর অবাক করেনা আমাকে। হুমায়ুন আহমেদ আর হুমায়ুন আজাদ দু'জন ভিন্ন মানুষ। প্রথমবার নাম শুনে অনেকেই দু'জনকে গুলিয়ে ফেলেন, সে জন্যেই এটা বললাম। আমার পড়া হুমায়ুন আজাদের প্রথম বই - "সব কিছু ভেঙ্গে পড়ে"। মানুষের পারস্পরিক সম্পর্ক নিয়ে লেখা বই। সব রকম সম্পর্ক। বাবা-মা'র সাথে, ভাই বা বোনের সাথে, স্বামী-স্ত্রী বা পুত্র-কন্যাদের সাথে। সে বইয়ের মূল চরিত্রে ছিলেন একজন প্রকৌশলী, যিনি সড়ক বানান, আর ব্রীজ। মানে সেতু। ব্রীজ বানাতে বানাতে একসময় মানুষের সম্পর্কগুলোকেও তিনি ব্রীজ বলে ভাবা শুরু করেন। একসময় দেখা যায়, এ সম্পর্কগুলো তার বানানো ব্রীজগুলোর মতই কী অসহায়ভাবে ভেঙ্গে পড়ছে! বই পড়ে যে কখোনো যন্ত্রনা পাওয়া যায়, হুমায়ুন আজাদের বই পড়ার আগে আমার এই ধারনাই ছিলো না। অসম্ভব যন্ত্রনা দেয় তাঁর বই,অথবা বলা ভাল - পীড়া দেয়। নিজেকে নিজের মুখোমুখি দাঁড় করায়। চারপাশের সোজা সরল জগতের ধারনা এক লহমায় উড়িয়ে দিয়ে তিনি যেন চোখে আঙুল দিয়ে দেখান, কেমন করে আমাদের চারপাশের সব কিছু ভেঙ্গে পড়ছে। ... ...

এখন গরমকাল - বেজায় গরম, যাকে বলে "পীক সামার" - গোটা ইংল্যাণ্ডে লোক হাঁসফাঁস করছে। করবে নাই বা কেন,প্রধাণত: শীতের দেশ, সেখানে দুম করে বত্রিশ-তেত্রিশ-কোথাও পঁয়ত্রিশ ডিগ্রী সেন্টিগ্রেড তাপমাত্রা অস্বস্তিকর তো বটেই। তুমুল জল্পনা - উনিশশো এগারোর রেকর্ড (সাঁইত্রিশ ডিগ্রী)হয়তো ভাঙতে পারে। সকালের মেট্রোতে খবর - "Commuters in London are travelling in temperatures higher than those in which cattle are transported ... ...

আমরা নেশায় বাঁচি। এটাকে অবশ্য বাঁচার নেশাও বলা যেতে পারে। হাতের কাছে অনেক সহজ নেশা আছে যেমন ইলেক্টিকের কারেন্ট খাওয়া, এটা অবশ্য মাঝে মাঝে খেয়ে থাকি। বেশ ঝিমঝিম ভাব লাগে, কখনও হাত পা ছিটকে ফেলে, কখনও টান দিয়ে ধরে রাখে অদৃশ্য বাঁধনে। ফলে ভ্যারিয়েশন আছে। এটা আপনর কোনদিনই সাপের ছোবল খাওয়ার মত একঘেয়ে লাগবে না। রাহুলদের শ্যাম্পেনে কোকেন মিলিয়ে খাওয়ার আইডিয়াটাও গুচ্ছ। মাঝে সাঝে চলতে পারে,রোজ নয়। কিন্তু নেশা তো রোজ চাই, বেঁচে থাকতে যখন হচ্ছেই। আর যুগের সাথে তাল মিলিয়ে সেটা হাইটেক হতে হবে। টেক তো টেক না টেক তো না টেক, একবার তো সি। দেখাই যাক না, টেকনো নেশা না হলে কেন বেঁচে থাকা? সুতরাং আখ্যান আরম্ভ। ... ...

অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল বরাবর সটান উত্তরে উঠে টোরেস স্ট্রেইট পার হলেই নিউগিনি, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ।নিউগিনির পূর্বাংশ স্বাধীন দেশ পাপুয়া নিউগিনি, পশ্চিমাংশে ওয়েস্ট ইরিয়ান জয়া এবং পাপুয়া-ইন্দোনেশিয়ার দুই প্রদেশ। ... ...