
জীবনের হাল না ভেঙ্গে যে নাবিক সঠিক দিশায় উপনীত হয়ে নৌকো বা জাহাজ থেকে নেমে কোন বন্দর অতিক্রম করেন, সেই অভিযানকে ইতালিয়ানে বলা হয়েছিল – পেরিয়ে বন্দর বা ‘ পাসে পোরত’ যা থেকে পাসপোর্ট কথাটা এসেছে। ফরাসিরাও অবশ্য এ শব্দের পিতৃত্ব দাবি করে থাকেন বলে শোনা যায়। জার্মান সহ বহু ইউরোপীয় ভাষায় তার নাম শুধু ‘পাস’- অতিক্রম। ... ...

গর্জে উঠেছে অক্ষর শহর শ্রীরামপুর। ‘শ্রীরামপুর রেলওয়ে স্টেশন বুক স্টল' বন্ধ করা যাবে না এমন দাবি তুলে সরব হয়েছেন এ শহরের বিখ্যাত কবি, সাহিত্যিক, শিল্পী, মানবাধিকার কর্মীরা। ... ...

২০১৮ সালের একটি ছবি এবং কয়েকটি কথা। শেষের সেদিন আর ঠিক কতদূরে? ... ...

সার্কাস সসংস্কৃতি ... ...

সিটি ব্যাঙ্কে আমার বস জো ম্যাকেভিতসের বাড়ি গেছি হল্যান্ড পার্কে।। তাঁর স্ত্রী কিম, কোরিয়ান; তিনি বান্ধবী লিনের সঙ্গে হ্যারডসে শপিঙের গল্প বলছিলেন। সব কিছুর দাম যথারীতি উচ্চাঙ্গের। বস্তুটি যাই হোক না দোকানটার নাম যে হ্যারডস। তা তিনি অগ্নি মূল্যের একটি বিছানার চাদরের সেট নিয়ে সেলস কাউনটারের মহিলাকে বলেছেন, আপনি দামটা চার পার সেন্ট কম করুন। এমন প্রশ্ন সে মহিলা কখনো শোনেন নি - জ্ঞান হারানোর আগে বলেছেন, সেকি ? দাম যা লেখা আছে সেটাই তো দেবেন। কিম তাঁকে বলেছেন, ক্রেডিট কার্ডে কিনলে আপনাদের তিন চার পার সেন্ট কমিশন দিতে হয়। আমি ক্যাশ দেবো, ক্রেডিট কার্ড কোম্পানিকে যা দিতেন তার চেয়ে নয় এক পার সেন্ট কম ডিসকাউনট দেবেন। বারগেনিং বা দর দস্তুরের মক্কা, জেরুসালেম, বারাণসী দেখেছি। তার নাম ইস্তানবুলের গ্র্যান্ড বাজার ( কাপালচারসি – ঢাকা বাজার ), তিরিশ হাজার বর্গ মিটার ব্যাপী পাঁচশ বছরের পুরনো দুনিয়ার প্রথম শপিং মল। তার শাখা প্রশাখা দেখেছি সারায়েভো, তিউনিস - কোথায় নয়। দিনে তিন লক্ষ মানুষের ‘ফুট ফল’ হয়; এ হেন জিনিস নেই যা আপনি এখানে পাবেন না। তার চেয়েও বড়ো কথা আপনি যা কিনতে আসেন নি, যার অস্তিত্ব সম্বন্ধে আধ ঘণ্টা আগেও আপনার কোন জ্ঞান গম্মি ছিল না প্রচুর দরাদরি করে সেই রকম কিছু একটা কিনে দাঁও মেরেছেন ভেবে আপনি বীর দর্পে গ্র্যান্ড বাজার পরিত্যাগ করে গালাতা ব্রিজের দিকে যাবেন। ... ...

আশির দশকে যাদবপুরের কয়েকটি ছাত্রছাত্রী শুশুনিয়া পাহাড়ে গেছে শৈলারোহণ অভ্যাস করতে - সেই ভিত্তিতে এই আখ্যান … চুনি স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। গভীর, অতলস্পর্শী সে দৃষ্টি। যারা কথা কম বলে তারা কি অন্যের না বলা কথাও বুঝে যায়? কেমন একটা ধরা পড়ে যাওয়ার মতো অস্বস্তি হয় সুমনের। আসলে তখন ওর মনের পর্দায় দ্রুত খেলে যাচ্ছে কয়েকটি দৃশ্যের মন্তাজ ... ...

কাকিমার মৃত্যু সংবাদ পাওয়ার পরে সবাই দেখি পাঠ করছে, লিখছে ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু, আমার মনে হল আচ্ছা এইটার অর্থ কী? জানার ইচ্ছা থাকলে উপায় হয়, উপায় জানালো আমাকে যে এর অর্থ হচ্ছে হে পরমেশ্বর ! তিনি যেন দিব্যলোকে গমন করেন মানে স্বর্গে গমন করেন। বিষয়টা জেনে দারুণ লাগল। ইসলাম ধর্মে কারও মৃত্যুর সংবাদ শুনে সবাই পাঠ করে হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এর অর্থ হচ্ছে আমরা আল্লাহর বান্দা, নিশ্চয়ই আমরা আল্লাহর কাছে ফিরে যাব। এইটা অনেকটা আরেকজনের মৃত্যুর খবর পেয়ে নিজের মৃত্যুর কথা স্মরণ করা। আমাদেরও একদিন মরতে হবে, কাজেই সময় থাকেতে লাইনে আসুন। এইদিক দিয়ে খ্রিস্টানদের রেস্ট ইন পিস বেশ সাদাসিধা। কিন্তু তাঁদের বিদায় জানানোর প্রক্রিয়াটা চমৎকার। সবাই বক্তব্য দিতে চায়, দেও, সমস্যা নাই, কারণ সবাই চেয়ারে বসে আছে। সবাই পরিপাটি হয়ে এসেছে। দাফন শেষে হালকা শুরা পানেরও ব্যবস্থা থাকে। বেশ আয়োজন করে বিদায় জানানও যাকে বলে। আমাদের এদিকে একটু পরিচিত কেউ মারা গেলে লাশ সামনে রেখে বক্তব্যের হিড়িক লাগে। আধা ঘণ্টা, চল্লিশ মিনিট শুধু মাত্র কথাই শুনতে হয়। আব্বা যখন মারা গেল তখন আমাদের এখানে পৌরসভা নির্বাচন চলছিল। মাসাল্লাহ! সব প্রার্থী এসে হাজির, সবাই কথা বলতে চায়! সেই হিসাবে খ্রিস্টানদের চেয়ারে বসে বক্তব্য শোনার ব্যবস্থা বেশ ভালো ব্যবস্থা। ... ...

আশির দশকে যাদবপুরের কয়েকটি ছাত্রছাত্রী শুশুনিয়া পাহাড়ে গেছে শৈলারোহণ অভ্যাস করতে - সেই ভিত্তিতে এই আখ্যান …ওর দিকে না তাকিয়ে আত্মমগ্ন হয়ে কথাগুলো বলছিল ঈশু। সুমন ভাবে, হোলো কী মেয়েটার! এমন ভাবালুতা তো আগে কখনো দেখেনি ওর মধ্যে? দুরে তাকিয়ে আছে ঈশু। কিছুই সেভাবে দেখছে না হয়তো। জোৎস্নায় চরাচরের অস্পষ্টতা কিছুটা স্পষ্ট হয় মাত্র। বিশেষ কিছু বোঝা যায় না। ঈশুর দৃষ্টিতেও তেমনি বিহ্বল শুন্যতা। মুখের ধারালো আভিজাত্য মৃদু বিষন্নতায় মোলায়েম দেখায়। একটু আগে আগুনের পাশে নৃত্যরতা উচ্ছল মেয়েটাকে খুঁজে পায় না সুমন। ওকে দেখে আগেও সুমনের মনে হয়েছে হয়তো ওর কোনো বিষাদময় অতীত আছে। যা ও লুকিয়ে রাখতে চায়। তাই আপাত কাঠিন্য দিয়ে ঢেকে রাখে নিজেকে। কিছু অসতর্ক মূহুর্তে তা সামান্য প্রকাশ হয়ে পড়ে ... ...

আশির দশকে যাদবপুরের কয়েকটি ছাত্রছাত্রী শুশুনিয়া পাহাড়ে গেছে শৈলারোহণ অভ্যাস করতে - সেই ভিত্তিতে এই আখ্যান … অমিয়দা সুমনকে বুকে জড়িয়ে ধরেন, "আরে ঠিক আছে, ঠিক আছে।" হয়তো উনি পাহাড়ে দেখেছেন এর চেয়েও অনেক জটিল পরিস্থিতি, এতো কিছুই নয়। তাই বোঝেন একটু সময় দিলে অনেক ভুল বোঝাবুঝি ঠিক হয়ে যায়, গভীর অভিমানও গলে যায়। তখন নৈঃশব্দও বাঙময় হয়ে ওঠে। আলতো করে বাঁ হাত দিয়ে সুমনের পিঠে হাত বোলান। সেই হাত, যার মধ্যমার কিছুটা নেই। তবে তাতে উষ্ণতায় কোনো ফারাক বোঝা যায় না ... ...

নানা প্রকারের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখানো যায় যে সূর্য এবং পৃথিবী দুই-ই অত্যন্ত বিশিষ্ট, মহাজগতের সাপেক্ষে। ... ...

অথচ আমাদের ভিতরে যদি একটু শ্রদ্ধাবোধ থাকত ভিন্ন ধর্মের প্রতি তাহলে ঈদের এই উৎসবে সহজেই সবাই অংশ নিতে পারত। কিন্তু দিনদিন যেন কঠিন থেকে কঠিন হয়ে যাচ্ছে সব কিছু। কুরবানির ঈদ যেন নগ্ন হয়ে আক্রমণ করা হয় ভিন্ন ধর্মালম্বিদের। রাস্তাঘাট রক্তে সয়লাব! একটু বিচক্ষণ হলে এগুলা থেকে সবাইকেই রক্ষা করে চলা সম্ভব। কিন্তু ওই যে বললাম, সংখ্যাগুরুর দম্ভ! নগ্ন প্রদর্শনী চলে! বকরি ঈদে ফিরে যেতে পারলে অনেক কিছুই অনেক সহজ হয়ে জেত, কিন্তু আমরা তো জেদ করে বসে আছি যে কোনমতেই এক বিন্দু ছাড় দিব না। ... ...

বাবার কথা ... ...

প্রথম পর্বে আমরা ধ্যান কি ও অনপণসতী নিয়ে লিখেছিলাম। এবারের পর্বে আমরা দেখবো এই ধ্যানের উৎস, মানব মনের প্রবাহ, প্রথম দিকের ব্যবহারিক প্রয়োগ, ধ্যান ও মানব মনের বিচিত্রতা নিয়ে ক্লিনিক্যাল গবেষণা কি বলে ও স্নায়ুবিজ্ঞানের অতি প্রাথমিক কিছু ধ্যান ধারণার অবতারণা। আরো পাঁচটি বিষয় নিয়ে কিঞ্চিৎ ধারণার সূত্রপাত। ... ...

আশির দশকে যাদবপুরের কয়েকটি ছাত্রছাত্রী শুশুনিয়া পাহাড়ে গেছে শৈলারোহণ অভ্যাস করতে - সেই ভিত্তিতে এই আখ্যান … চুনি বলে, "জেঠুর পরে কী মনে হয়েছে জানি না। আজ কিন্তু কয়েকবার আমার জেঠুর কাল রাতের কথাগুলো মনে পড়ছিল। দ্যাখ, ও কিন্তু নিজের জায়গায় সৎ। পুরুষের দুর্বলতা, প্রবণতা যাই হোক, ছেলে হিসেবে ও যেভাবে ভেবেছে তা ও পরিস্কারভাবে বলেছে। সেটাই সামগ্ৰিকভাবে পুরুষ জতের বৈশিষ্ট্য কিনা তা নিয়ে বিতর্ক হতে পারে। কিন্তু মেয়ে হিসেবে আমাদের তো ওর কথাগুলো ফ্যালনা মনে হয়নি। কিন্তু মেয়েদের ওপর অত্যাচারের জন্য পুরুষের দিকে আঙুল তোলা ছাড়া ঈশু কি মেয়েদের আচরণের ব্যাপারে কিছু বলেছে? তাহলে পুরুষের দিকে তোলা অভিযোগের তীরগুলো কিছুটা ভোঁতা হয়ে যায়। তাই না?" ... ...

গাড়ির ড্যাশ বোর্ডের স্পিডোমিটার দেখলে জানা যায় তাঁর উচ্চতম গতি বেগ ঘণ্টায় দুশো কিলোমিটার। এই সব মূল্যবান তথ্য জানিয়ে বিক্রেতারা মহার্ঘ্য গাড়ি বিক্রি করেন। গাড়ির শো রুম থেকে বেরুলেই চোখে পড়ে নোটিস - শহরের ভেতরে গাড়ির গতির উচ্চসীমা ঘণ্টায় বিশ মাইল, একটু দূরে গেলে তিরিশ। মোটরওয়েতে ৭০ মাইল ( ১১২ কিমি ) গতি অনুমোদিত। সেখানে কদিন যাই ? যেখানে আমার নিত্যিদিনের ঘোরাঘুরি - হাটে বাজারে, বন্ধু সন্দর্শনে সেখানে আমার গাড়ির টিকিটি বাঁধা আছে তিরিশ বা বড়জোর পঞ্চাশ মাইল বেগে। প্রয়াত ভাস্করদার ( ভাস্কর দত্ত, সুনীলদার অভিন্ন হৃদয় বন্ধু) পুত্র অর্ণবের বাড়ি থেকে কিছু সঞ্চিত বই সংগ্রহের জন্য উত্তর লন্ডনের স্টোক নিউইংটন গেলাম গত রবিবার - এককালের সেই বিখ্যাত ওয়েস্টওয়ে আকীর্ণ হয়ে আছে অজস্র ক্যামেরায়, ওয়েম্বলি, হ্যামারস্মিথ থেকে কিংস ক্রস ছাড়িয়ে গাড়ি চলে ধীরে মন্দ গতিতে, আইন বাঁচিয়ে। ... ...

আশির দশকে যাদবপুরের কয়েকটি ছাত্রছাত্রী শুশুনিয়া পাহাড়ে গেছে শৈলারোহণ অভ্যাস করতে - সেই ভিত্তিতে এই আখ্যান … যতই মুড অফ থাকুক, কেউ লুজ বল দিলে ছক্কা মারার জন্য সুমনের মন নিশপিশ করে। ভাবলেশহীন মুখে বলে, "তোর সাথে একা গল্প করতে আমার ভয় করে।" কোমরে দু হাত দিয়ে তুলি লড়াকু ভঙ্গিতে দাঁড়িয়ে বলে, "ভয় করে! কেন? আমি কী কামড়ে দেবো তোকে?" ... ...

আশির দশকে যাদবপুরের কয়েকটি ছাত্রছাত্রী শুশুনিয়া পাহাড়ে গেছে শৈলারোহণ অভ্যাস করতে - সেই ভিত্তিতে এই আখ্যান …একটা অবুঝ অভিমান দলা পাকিয়ে উঠছে সুমনের মনে। মলয়দা রেশনিং করে খেতে বলা সত্ত্বেও ওরা কিছুটা জল বাঁচিয়ে রাখতে পারলো না ওদের জন্য? এই ফেলো ফিলিংস নিয়ে এরা পাহাড়ে যাবে? ... ...

বহিরাগত শিল্পী হেনরি ডারগার ... ...

উগ্র সাম্প্রদায়িক ও নারীবিদ্বেষী হিন্দুত্ববাদী বিজেপি-আরএসএসের বিরোধিতার সঙ্গে সঙ্গে উগ্র সাম্প্রদায়িক ও নারীবিদ্বেষী এই মুসলমান শ্রেণীর সমান বিরোধিতা আমাদের করতে হবে। না হলে আমাদের কোনো বিশ্বাসযোগ্যতা সমাজে থাকবে না। ... ...

আশির দশকে যাদবপুরের কয়েকটি ছাত্রছাত্রী শুশুনিয়া পাহাড়ে গেছে শৈলারোহণ অভ্যাস করতে - সেই ভিত্তিতে এই আখ্যান … বেশ লাগছে সুমনের। যেন ডিসেম্বরে বেসিক কোর্সে যা শিখেছে তারই একটা রিফ্রেশার্স কোর্স হচ্ছে ... ...