
#ক্যানভাস১ সন্ধ্যে ছটা বেজে গেলেই আর অফিসে থাকতে পারে না হিয়া।অফিসের ওর এনক্লেভটা যেন মনে হয় ছটা বাজলেই ওকে গিলে খেতে আসছে।যত তাড়াতাড়ি পারে কাজ গুছিয়ে বেরোতে পারলে যেন হাঁপ ছেড়ে বাঁচে।এই জন্য সাড়ে পাঁচটা থেকেই কাজ গোছাতে শুরু করে।ছটা বাজলেই ওর ডেক্সের কম্পিউটার লগ অফ হয়ে যায়।এই রোগটা কয়েকমাস ধরে শুরু হয়েছে।আগে এটা ছিল না।একসময় এরকমও হয়েছে আটটা সাড়ে আটটা বেজে গেছে, অথচ হিয়া কম্পিউটারে মুখ গুঁজে পড়ে রয়েছে।বাকি সব কলিগরা বেরিয়ে গেছে, ওর কোনো ভ্রুক্ষেপ নেই।অবশেষে সিকিউরিটি এসে যখন ... ...

হেরে যাওয়া মানুষযশোধরা রায়চৌধুরী যখন সবাই সুখের কথা বলছেতখন কাউকে না কাউকে তো মনখারাপের কথাও বলতে হবে।মানুষ বিশেষ ভাল নেই, এই কথাটাও ত কারুকে চেঁচিয়ে বলতে হবে।কারুকে তো বলতে হবে সত্যি সত্যি কী ঘটছে, আমরা কেউ বলব না যখন। যে বলছে, সে ্বিশাল কিছু নয়।কোন আন্দোলন করছে না, স্লোগান দিচ্ছে না, শুধু একনাগাড়েসত্যিটা বলে যাচ্ছে।আমাদের চোখে এই লোকটাই পাগল। এই লোকটাই সেই লোক, যাকে ভয় পেতে শিখেছি। যখন কেউ মিথ্যে লিখছে, এই লোকটা তার সামনে গিয়ে ... ...

জোট থাকলে জটও থাকবে। জটগুলো খুলতে খুলতে যেতে হবে। জটের ভয়ে অনেকে জোটে আসতে চায় না। তবে আমি চিরকালই জোট বাঁধার পক্ষের লোক। আগেও সময়ে সময়ে বিভিন্নরকম জোটে ছিলাম। এতবড় জোটে অবশ্য প্রথমবার। তবে জোটটা বড় বলেই এখানে জটগুলোও জটিলতর হওয়ার সম্ভাবনা বেশি। কেউ ফেসবুকে তেড়ে এসে গালাগাল করে গেলো, কি দেখে নেবে বলে শাসানি দিলো; এইধরণের উটকো ঝামেলাগুলোর কথা বলছি না। এগুলো থাকবেই। এড়ানো যাবে না। জোট না থাকলেও এগুলো হতো, তবে হ্যাঁ, জোট হয়েছে বলে হয়তো একটু বেশি সংখ্যায় হচ্ছে। এসব ক্ষেত্রে মূল কারণটা বুঝে সেই অনুয ... ...

বীতশোকের প্রথম দিকের কবিতা বাংলা কবিতা-কে এক অন্য স্বর শুনিয়েছিলো, তাঁর কণ্ঠস্বরে ছিলো নাগরিক সপ্রতিভতা, কিন্তু এইসব কবিতার মধ্যে আলগোছে লুকোনো থাকতো লোকজীবনের টুকরো ইঙ্গিত। ১৯৭৩ বা ৭৪ সালের পুরনো ‘গল্পকবিতা’-র (কৃষ্ণগোপাল মল্লিক সম্পাদিত) কোনো সংখ্যায় আমার মামাবাড়ির পুরনো বইয়ের ঘরে খুঁজে পেয়েছিলাম এই কবিতা-টি, কবিতার নাম ‘শীতকাল’।"চেয়ে দ্যাখো, সেরকম-ই রেখেছি স্বভাব;সহজ কবচে কত যত্ন করি, বেতার যন্ত্রের কাছে কান পেতে থাকিকারা এত শব্দ করে, মনে প’ড়ে যায়কত ডেকে কাকে যেন লিখ ... ...

এ লেখা পাঁচ বছর আগের। আরো বাহু লেখার মত আর ঠিকঠাক না করে, ঠিকমত শেষ না করে ফেলেই রেখেছিলাম। আসলে যাঁর কাজ নিয়ে লেখা, হায়ারমাথ, তিনি সেদিনই এসেছিলেন, আমাদের হপকিন্স এইড ইণ্ডিয়ার ডাকে। ইনফরমাল সেটিং এ বক্তৃতা, তারপর বেশ খানিক সময়ের আলাপ আলোচনার পর পুরো ব্যাপারস্যাপারে বেশ ইম্প্রেসড হয়ে লিখে ফেলেছিলাম। পরেও বেশ কিছুদিন যোগাযোগ ছিল। জৈব চাষ ইত্যাদি নিয়ে ওঁদের কাজ নিয়ে, এখনো ওঁর স্ত্রী নিয়মিত লেখেন ফেসবুকে, অনেক কাজ করছেন ওঁদের সংস্থা, পরিবেশ, গ্রামীণ কৃষি নিয়ে, পুরস্কারও পেয়েছেন আনেক।কিন্তু য ... ...

বর্ণিল রোজা করতাম ছোটবেলায় এই কথা এখন বলাই যায়। শীতের দিনে রোজা ছিল। কাঁপতে কাঁপতে সেহেরি খাওয়ার কথা আজকে গরমে হাঁসফাঁস করতে করতে অলীক বলে মনে হল। ছোট দিন ছিল, রোজা এক চুটকিতে নাই হয়ে যেত। সেই রোজাও কত কষ্ট করে রাখছি। বেঁচে থাকলে আবার শীতে রোজা দেখতে পারব হয়ত, তখন কি ছোটবেলার স্বাদ পাওয়া যাবে খুঁজে?বর্ণিল কেন বললাম? কারন এখন রোজার দিনে আর কোন রঙ খুঁজে পাই না। বয়সের দোষ? যে বয়সের রোজাকে বর্ণিল বললাম সেই বয়সী ছেলেমেয়েদের মধ্যে সেই রঙ দেখি না কেন? মানুষ বেশি মাত্রায় যান্ত্রিক? হবে হয়ত!! ... ...

এই ঘটনাটি আমার নিজের অভিজ্ঞতা নয়। শোনা ঘটনা আমার দুই সিনিয়রের জীবনের।দি গ্ল্যামার অফ বিজনেস ট্রাভেলকোপেনহেগেনে বিডি***********পুরোটা আগে পড়ুন। বিড়ির বানান ভুল বানান ভুল বলে হইহই করে কমেন্ট বক্সে চলে যাবেন না লাফ দিয়ে।বিজনেস প্রসেস আউটসোর্সিং এর কাজ মাঝে মাঝেই আসছিল কোম্পানিতে। ডিজাইনের ছেলেরা যাচ্ছিল ও বিদেশে ইঞ্জিনিয়ারিং এর কাজে। ঘুরতে ঘুরতে এবার সুযোগ এল তমাল দা আর রঞ্জন দার।বহুদিনের অভিজ্ঞ দুজনেই। যেতে হবে কোপেনহেগেন, ডেনমার্ক। দিন পনেরোর কাজ।তমাল ... ...

-কি দাদা, কেমন আছেন?-আপনি কে? এখানে কেন? ঘরে ঢুকলেন কিভাবে?-দাঁড়ান দাঁড়ান, প্রশ্নের কালবৈশাখী ছুটিয়ে দিলেন তো, এত টেনশন নেবেন না-মানেটা কি আমার বাড়ি, দরজা বন্ধ, আপনি সোফায় বসে ঠ্যাঙ দোলাচ্ছেন, আর টেনশন নেব না? আচ্ছা আপনি কি চুরি করবেন বলে ঢুকেছেন? যদি ঢুকে থাকেন জেনে রাখুন আমার ভায়রাভাই সিআইডিতে আছে আর আমার মামাতো দাদা আইপিএস-আমি যতদূর জানি, বউদি মানে আপনার বউ ওনার মা-বাবার একমাত্র সন্তান আর আপনার মামাতো দাদা আইটি তে আছেন, এখন বেঙ্গালুরুতে।-ওই ইয়ে মানে আমার বউয়ের স্কুলে ... ...

তারার আলো নাকি স্নিগ্ধ হয়, কাল তাহলে কেন জ্বলে মরল বারো, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আরো সত্তর জন! তবু মৃত্যু মিছিল অব্যাহত। আজও রাস্তায় পড়ে এক স্বাস্থ্যবান শ্যামলা যুবক, শেষবারের মতো ডানহাতটা একটু নড়ল। কিছু বলতে চাইল কি ? চারপাশ ঘিরে দাঁড়িয়ে থাকা সশস্ত্র পুলিশের মধ্য থেকে কেউ বলে উঠল, যা ওঠ। আর নাটক করিস না।এই ভিডিও ভাইরাল। ভাইরাল ওটাও, যেখানে মস্ত গাড়ির ছাদের ওপর শুয়ে পুলিশ এসল্ট রাইফেল তাক করছে নিরস্ত্র জনতার ওপর। পেছন থেকে নির্দেশ ভেসে এল, অন্তত একটাকে মারতে হবেই।কল্যাণকাম ... ...

১এক বৃষ্টির দিনে উল্কাপটাশ বাড়ির পাশের নালা দিয়ে একটি সজারুছানাকে ধেইধেই করে সাঁতার কেটে যেতে দেখেছিল। দেখামাত্রই তার মনে স্বজাতিপ্রীতি ও সৌভ্রাতৃত্ববোধ দারুণভাবে জেগে উঠল এবং সে ছানাটিকে খপ করে তুলে টপ করে নিজের ইস্কুল ব্যাগের মধ্যে পুরে ফেলল। এটিকে সে পুষবে। ব্যাগের মধ্যে সজারুছানাটি কিচকিচ করছিল আর উল্কাপটাশের পিঠে ক্রমাগত চিমটি কেটে যাচ্ছিল। বাড়ির মধ্যে ঢুকে, ঠিক কোন জায়গায় জানোয়ারটিকে রাখা যায় স্থির করতে না পেরে প্রাথমিকভাবে বৈঠকখানার একটা চেয়ারের উপর তাকে নামিয়ে রাখল। জলে ভিজে সু ... ...

অবশেষে আমরা দ্বিতীয় পর্বের অন্তিমভাগে এসে উপস্থিত হয়েছি। অন্তিমভাগ, কারণ এরপর আমাদের তৃতীয় পর্বে চলে যেতে হবে। লেখা কখনও শেষ হয় না। লেখা জোর করেই শেষ করতে হয়; সেসব আমরা আগেই আলোচনা করেছি।তবে গল্পগুলো শেষ করে যাওয়া প্রয়োজন কারণ এই পর্বের কিছু গল্প পরবর্তী পর্বে আর ফিরে আসবেনা। কেন আসবেনা তার যথাযথ কারণ রয়েছে যা কিনা কাঠামোগত। পঠনকারীর সেসব না জানলেও চলবে। যদি কোনো সমালোচকের হাতে পরে থাকে এই আখ্যান আশা রাখছি তিনি যথেষ্ট দুঁদে এবং কারণটি খুঁজে নিতে সক্ষম হবেন। আর তিনি যদি তা না পারেন সেক্ষেত্রে আগে ... ...

'তারা' আসেন, বিলক্ষণ!ক্লাস নাইনযষ্ঠীর সন্ধ্যে। দুদিন আগে থেকে বাড়াবাড়ি জ্বর, ওষুধে একটু নেমেই আবার উর্ধপারা।সাথে তীব্র গলাব্যাথা, স্ট্রেপথ্রোট। আমি জ্বরে ঝিমিয়ে, মা পাশেই রান্নাঘরে গুড় জ্বাল দিচ্ছেন, দশমীর আপ্যায়ন-প্রস্তুতি, চিন্তিত বাবা বাইরের বারান্দায়, ক্লান্তও কি?( যদিও কে কোথায়, আমি জেনেছিলাম ঘটনা ঘটার পরে, আপাতত ওমনিপোটেন্ট ন্যারেটরের ভাষ্য চলুক)।জ্বরের ঝিমুনিতে চাইছি মা কি বাবা একটু কাছে এসে বসুক না!আমি তো আর উঃ আঃ করে জ্বালাবো না, এতো গলাব্যাথায়! ... ...

Coelho র সেই বিখ্যাত উপন্যাস আমাদের উজ্জীবিত করবার জন্যে এক চিরসত্য আশ্বাসবাণী ছেড়ে গেছে একটিমাত্র বাক্যে, “…when you want something, all the universe conspires in helping you to achieve it.”এক এন জি ও'র বিশিষ্ট কর্তাব্যক্তির কাছে কাতর ও উদভ্রান্ত আবেদন রেখেছিলাম গত 25 শে এপ্রিল রাতে,মেসেজে, "আমার একটি মেয়ে হারিয়ে গেছে, মানসিক চিকিতসাধীন ছিলো, অবসেসড, স্কুল থেকে বেড়িয়ে আর বাড়ী ফেরেনি,দোহাই খুঁজে দিন।"সংগঠনটি সারা বাংলায় নিষিদ্ধ পল্লীর মেয়েদের কল্যানমূলক কাজকর্মের জন্ ... ...

'দাগ আচ্ছে হ্যায়!'ঝুমা সমাদ্দার।ভারতবর্ষের দেওয়ালে দেওয়ালে গান্ধীজির চশমা গোল গোল চোখে আমাদের মুখের দিকে চেয়ে থাকে 'স্বচ্ছ ভারত'- এর 'স্ব-ভার' নিয়ে। 'চ্ছ' এবং 'ত' গুটখা জনিত লালের স্প্রে মেখে আবছা। পড়া যায় না।চশমা মনে মনে গালি দিতে থাকে, "এই চশমায় লেখার আইডিয়াটা কার ছিল, কাকা ? এটুকু বোধ নেই, আমরা মানুষ ? আমরা দ্বিনেত্র শ্রেনীর প্রাণী ? তায় 'মহান ভারত'বাসী। একসঙ্গে দুটি জিনিস আমরা দুই চোখে দেখতে পাই না।আমরা হয় 'স্বচ্ছ' দেখতে পাই, নয়তো 'ভারত' দেখতে পাই। 'স্বচ্ছ ভারত' কথাট ... ...

এক বিশ্ববন্দিত কবি, কবিতার চরিত্রব্যাখ্যায় বলেছিলেন, '... Spontaneous overflow of powerful feeling,it takes its origin from emotion recollected in tranquility'আমি কবি নই, আমি সুললিত গদ্য লিখিয়েও নই, শব্দ আর মনের ভাব প্রকাশ সর্বদা কলহরত দম্পতি রুপেই প্রতিভাত আমার কাছে। কিন্তু তাও.... কখনও কখনও, আগ্নেয়গিরির লাভা উদ্গীরন করে অন্দরমহলের ভারসাম্য রাখার মতোই, অনুভব বের হয়ে আসে শব্দে মাখামাখি হয়ে। স্বতঃস্ফূর্ত উতসারিত প্রচন্ড আবেগ কে চাপা দিয়ে রাখতে চেয়েছি গত দু সপ্তাহ জুড়েই ... ...

আমি বোকা পাঠক। অনেক পরে অক্ষয় মালবেরি পড়লাম। আমার একটি উপন্যাস চির প্রবাস পড়ে দেবারতি মিত্রর খুব ভাল লাগে। উনিই বললেন, তুমি ওনার অক্ষয় মালবেরি পড় নি? আজি নিয়ে যাও, তোমার পড়া বিশেষ প্রয়োজন। আমি সম্মানিত বধ করলাম। তাছাড়া মনীন্দ্র গুপ্ত আমার প্রিয় কবি প্রিয় মানুষ। যদিও দুঃখের বিষয় একদম শেষের কটি দিন তাঁকে দেখার সুযোগ হয়েছে। যেইমাত্র আমার দ্বিতীয় কবিতার বই " যাই" দেবারতি ও মনীন্দ্রকে উৎসর্গ করেছি ধানসিঁড়ি বই মেলায় প্রকাশ করার অনতিপরেই কবি যাই বলে অন্তর্ধান করলেন। অক্ষয় মালবেরি অখণ্ড পড়লাম ... ...

মনে রাখবেন, বুদ্ধিজীবি মানে কিন্তু সিরিয়াস বুদ্ধিজীবি। কথাটার ওজন রয়েছে। এই বাংলাতে দেব অথবা দেবশ্রী রায়কে যতজন চেনেন, তার দুশো ভাগের এক ভাগও দীপেশ চক্রবর্তীর নাম শোনেননি। কিন্তু দীপেশ বুদ্ধিজীবি। কবির সুমন বুদ্ধিজীবি। তো, বুদ্ধিজীবি হতে গেলে নিচের কয়েকটা শর্ত আবশ্যিকভাবে পূরণ করতেই হবে। ১। আপনার একটা বাম অতীত থাকা আবশ্যিক। সে নক্সাল হোক, অথবা সিপিআই(এম) বা তৃতীয় ধারা। মনে রাখবেন, তৃণমূল অথবা বিজেপি চিন্তার রাজ্যে এতই মেরুদণ্ডহীন যে এরা আনঅ্যাপোলজেটিক ভাবে কোনওই দক্ষিণপন্থী ... ...

আশা হয়, অনিতা দেবনাথরা বিরল বা ব্যতিক্রমী নন। কোচবিহার গ্রামপঞ্চায়েতের এই তৃণমূল প্রার্থী তাঁর দলের বেআব্রু ভোট-লুঠ আর অগণতন্ত্র দেখে সিদ্ধান্ত নিয়েছেন, এই তামাশায় তাঁর তরফে কোনও উপস্থিতি থাকবে না। ভোট লড়লে অনিতা বখেরা পেতেন, সেলামি পেতেন, না-লড়ার জন্য তাঁর নিরাপত্তা আর খুব একটা সুনিশ্চিত রইল না এই রাজ্যে। তথাপি এক জন সুনাগরিকের যতটুকু কর্তব্য, উনি তা-ই করেছেন, কেবল আপশোস হয়, যদি রাজ্যের মুখ্যমন্ত্রীর এতটুকু বিবেক থাকত, যদি উনি নিজেকে প্রশ্ন করতেন কোন সহিংস অন্ধকার নিয়ে উনি ছিনিমিনি খেলছেন প্রতি ... ...

আমার ডায়াবেটিস নেই। শত্তুরের মুখে ছাই দিয়ে (যদি কখনো ধরা পড়েও বা, আমি আর প্যাথোলজিস্ট ছাড়া কাকপক্ষীতেও টের পাবে না বাওয়া হুঁ হুঁ! ) হ', ওজন কিঞ্চিত বেশী বটেক, ডাক্তারে বকা দিলে দুয়েক কেজি কমাইও বটে, কিঞ্চিত সম্মান না করলে চিকিচ্ছে করবে কেন!! (তারপর যে কে সেই) তবে কিনা আনন্দের কথা, 2009 সালের থেকে সেই যে এবেলা-ওবেলা হাই প্রেসারের ওষুধ আর কখনো সখনো ডাক্তারবাবুর লিখে দেয়া ওয়াটার পিল (ডাইইউরেটিক), সে পাপচক্রব্যূহকে, এ যুগের অভিমন্যু আমি, ভেঙ্গেছি। গত জুলাই মাসে, শরীর চলে না, ... ...

গরমের ছুটিটা বেশ মজা করে জাঁকিয়ে কাটানো যাবে ভেবে মনটা চাঙ্গা হয়ে উঠেছিলো সকাল থেকে। তার আগে বাবার হাত ধরে বাজার করতে যাওয়া। কিন্তু একি গঙ্গার ধারে এই বিশাল প্যান্ডেল...কি হবে এখানে? কেউ একজন সাইকেলে চড়ে যেতে যেতে বলে গেল “মাষ্টারমশাই...বালীতে ফিল্ম উতসব হচ্ছে গো...”। “ফিল্ম উৎসব কি বাবা?”“যেখানে অনেক ভালো ছবি একসঙ্গে দেখানো হয়...ছবি নিয়ে সবাই আলোচনা করেন...মশগুল হয়ে থাকেন কয়েকটা দিন”।“আমরা মুশগুল হব না?”বাবা হাসেন, কোনো জবাব দেন না। আমরা এগিয়ে যাই প্যান্ডেলের দিকে। অনেক পোষ্ ... ...