
আমরা প্রচন্ড বুদ্ধিমান। গত কয়েকদিনে আমরা বুঝে গেছি যে ভারতবর্ষ দেশটা আসলে একটা ট্রেনের মতো, যে ট্রেনে একবার উদ্বাস্তুগুলোকে সিটে বসতে দিলে শেষমেশ নিজেদেরই সিট জুটবে না। নিচে নেমে বসতে হবে তারপর। কারণ সিট শেষ পর্যন্ত হাতেগোনা ! দেশ ব্যাপারটা এতটাই সোজা। ইউরোপিয়ানগুলো বোকা। তাই এই নমি ওই লজি নামে আঠাশরকম পড়াশোনার বিষয় বানিয়েছে। সব আমাদের মতো বুদ্ধিমান ভারতীয়দের ফেল করাবে বলে। ফেল না করাতে পারলে আমরা সব টকটকিয়ে মগডালে চড়ে গিয়ে ওদের সাইজ করে দিতুম কিনা! তখন কি আর ওদের এই দুনিয়াজোড়া আধিপত্য চলতো ... ...

আসমানী জহরত (The 0ne Rupee Film Project)-এর কাজ যখন চলছে দেবদীপ-এর মোমবাতি গানটা তখন অলরেডি রেকর্ড হয়ে গেছে বেশ কিছুদিন আগেই। গানটা প্রথম শুনেছিলাম ২০১১-র লিটিল ম্যাগাজিন মেলায় সম্ভবত। সামনাসামনি। তো, সেই গানের একটা আনপ্লাগড লাইভ ভার্শন আমরা পার্টি সিকোয়েন্স-এ ব্যবহার করেছিলাম। অর্ঘ্য-র "শহরনামা" বা "বন্ধু" সেইভাবে রেকর্ড হয়নি কোনোদিন। ও তখন বাইরে বাইরে থাকতো। প্রথমে বেনারস, তারপর বরোদা। গিটার বাজিয়ে মোবাইলে রেকর্ড করা গান সব। তারপর কয়েকবছর বাদে ল্যাপটপ-এ রেকর্ড করে ডিজিটাল অডিও ওয়ার্কস্টেশনে অ্ ... ...

আচ্ছা স্যার, আপনি মালয়েশিয়া বা বোর্ণিওর জঙ্গল দেখেছেন? অথবা অ্যামাজনের জঙ্গল? নিজের চোখে না দেখলেও, নিদেনপক্ষে ন্যাশনাল জিওগ্রাফিকের পাতায়? একজন বনগাঁর লোকের হাতে যখন সে ম্যাগাজিন পৌঁছে যেত, তখন আপনি তো স্যার কলকাতার ছেলে - হাত বাড়ালেই পেয়ে যেতেন নিশ্চয়- দেখেন নি? কি আশ্চর্য ! তাহলে লিখলেন যে বড়, কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল ? এখনই তো পৃথিবীতে ১৯৫ খানা দেশ| আপনার সময়ে কটা ছিল জানি না, কম বেশি ১৭৫ টা মত হবে - এক্কেবারে অতগুলো দেশের মধ্যে তুলনা করে বলে দিলেন "সকল দেশের চাইতে শ্যা ... ...

এই লেখাটা ভাঙ্গর, পরিবেশ ও বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা প্রসঙ্গে দীর্ঘদিন ধরে নানা স্ট্যাটাস, টুকরো লেখায়, অনলাইন আলোচনায় যে কথাগুলো বলেছি, বলে চলেছি সেইগুলো এক জায়গায় লেখার একটা অগোছালো প্রয়াস। এখানে দুটো আলাদা আলাদা বিষয় আছে। সেই বিষয় দুটোয় বিজ্ঞানের সাথে সাথে আমার রাজনৈতিক ভাবনা চিন্তাও জড়িত অবশ্যই, কারণ আর সব কিছুর মতই বিজ্ঞানও রাজনীতি মুক্ত বা রাজনীতি বহির্ভূত বিষয় নয়। আমি মনে করি কেন্দ্রীভূত বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা ক্ষতিকারক। এ কথা আমি ভাঙ্গর আন্দোলনে যখন পরিবেশ স ... ...

“তবে যেহেতু এটি একটি ইস্কুল,জোরে কথা বলা নিষেধ। - কর্তৃপক্ষ” (বিলাস সরকার-এর ‘ইস্কুল’ পুস্তক থেকে।)আমার ইস্কুল। হেয়ার স্কুল। গর্বের জায়গা। কত স্মৃতি মিশে আছে। আনন্দ দুঃখ রাগ অভিমান, ক্ষোভ তৃপ্তি আশা হতাশা, সাফল্য ব্যার্থতা, এক-চোখ ঘুগনিওয়ালা, গামছা কাঁধে হজমিওয়ালা, শুক্রবারের ডবল টিফিন, চিলের ছোঁ, গোলপোস্টে জমা জল, বলশালী ডাকাবুকো সহপাঠীর ল্যাং, আর এক সহপাঠীর সাইকেল-পা, বাজি রেখে বিটনুন খাওয়া, লজেন্স-দিদিমণির ঝাঁঝাঁলো পেপারমিন্ট, টেবিলের নিচে লুকোনো গল্পের বই, অঙ্ক স্যারের বিখ্যাত ... ...

একটা ধারণা গড়ে ওঠার সময় অনেক বাধা পায়। প্রশ্ন ওঠে। সঙ্গত বা অসঙ্গত প্রশ্ন। ধারণাটি তার মুখোমুখি দাঁড়ায়, কখনও জেতে, কখনও একটু পিছিয়ে যায়, নিজেকে আরও প্রস্তুত করে ফের প্রশ্নের মুখোমুখি হয়। তার এই দমটা থাকলে তবে সে পরবর্তী কালে কখনও একসময়ে মানুষের গ্রহণযোগ্য হয়। এখন এই গ্রহণযোগ্যতাটি সাময়িক। প্রশ্ন তো সেই কয়েকটা হয়েই থেমে যায় না, নতুন প্রশ্নরা আসে স্বাভাবিকভাবেই, আসে নতুনতর ধারণারাও। এখন সেই গ্রহণযোগ্য আগের ধারণাটি যারা অবলম্বন করে থাকেন, তারা তাকে চরম ধরে নিয়ে যখন নতুন প্রশ্নের সম্মুখীন ... ...

ভারতীয় বংশদ্ভূত নোবেল বিজয়ী এই লেখকের জন্ম ও বড় হয়ে ওঠা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ত্রিনিদাদে, ১৯৩২ সালের ১৭ অগস্ট। পরে পড়াশোনার জন্য আসেন লন্ডনে এবং পাকাপাকিভাবে সেতাই হয়ে ওঠে তাঁর আবাসভূমি। এর মাঝে অবশ্য তিনি ঘুরেছেন থেকেছেন আফ্রিকার বিভিন্ন দেশ, ভারত সহ পৃথিবীর নানা প্রান্তে। শুধু পর্যটকের মতো করে ঘোরেন নি, থেকেছেন মাসের পর মাস। ভারতে তিনি টানা প্রায় এক বছর ছিলেন। আফ্রিকাতেও কাটিয়েছেন দীর্ঘদিন। আর এগুলো তাঁর লেখালেখির গুরুত্বপূর্ণ উপাদান হয়ে গিয়েছে।নইপাল এর প্রথম উল্লেখযোগ্য লেখা এ হা ... ...

আজ থেকে চোদ্দ বছর আগে আজকের দিনে রাষ্ট্রের হাতে খুন হয়েছিলেন মেদিনীপুরের যুবক ধনঞ্জয় চট্টোপাধ্যায়। এই "খুন" কথাটা খুব ভেবেচিন্তেই লিখলাম, অনেকেই আপত্তি করবেন জেনেও। আপত্তির দুটি কারণ - প্রথমতঃ এটি একটি বাংলায় যাকে বলে পলিটিকালি ইনকারেক্ট বক্তব্য, আর দ্বিতীয়তঃ কেউ কেউ বলতে পারেন যে যেহেতু সর্বোচ্চ আদালতের রায়ে ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল অতএব এই কথা আদালত অবমাননার সামিল।দ্বিতীয় আপত্তির জবাব আগে দিই। না, আদালতকে অবমাননা করার মত কোনরকম ইনটেনশন আমার নেই - খুন কথাটা বললে তা আদালত অবমাননা হয় না এট ... ...

"সেই ব্রিটিশ আমল থেকে আমরা অন্যের জমিতে প্রতিদিন বাধ্যতামূলকভাবে মজুরি (শ্রম) দিয়ে আসছি। কেউ মজুরি দিতে না পারলে তার বদলে গ্রামের অন্য কোনো নারী-পুরুষকে মজুরি দিতে হয়। নইলে জরিমানা বা শাস্তির ভয় আছে। তবে সবচেয়ে বেশি ভয় যেকোনো সময় জমি থেকে উচ্ছেদ হওয়ার।"চট্টগ্রামের সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়ের ঢালে প্রায় ১০ হাজার ত্রিপুরা জনজাতির শ্রম দাসত্বের চিত্রটি এভাবেই ফুটিয়ে তুললেন ছোট কুমিরা নামক আদিবাসী পল্লীর নিকুঞ্জ ত্রিপুরা (৭০)।কিছুদিন আগে পেশাগত কারণে সেখানের ছোট কুমিরা ... ...

শিক্ষাক্ষেত্রে তোলাবাজিতে অনিয়ম নিয়ে এক সাংবাদিক সম্মেলনে গভীর উদ্বেগ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী। প্রসঙ্গত গত কিছুদিনে কলেজে ভর্তি নিয়ে তোলাবাজি তথা অনুদান নিয়ে অভিযোগের সামনে নানা মহল থেকেই কড়া সমালোচনার মুখে পরে রাজ্য সরকার।শিক্ষামন্ত্রী এদিন সাংবাদিকদের জানান অনিয়ন্ত্রিত তোলাবাজিতে মুখ্যমন্ত্রী যথেষ্ট ক্ষুব্ধ এবং তিনি অবিলম্বে এ বিষয়ে সরকারী হস্তক্ষেপের নির্দেশ দিয়েছেন। শিক্ষামন্ত্রী আরো বলেন, মা মাটি মানুষের সুবিধের জন্য তারা আগামী শিক্ষাবর্ষ থেকে নবান্ন থেকে তোলাবাজির টাকার পরিমা ... ...

গুজব নিয়ে সেই মজা নেওয়া শুরু হয়ে গেছে। কিন্তু চারটা লাশ আর চারজন ধর্ষণের গুজব কি গুজব ছিল না? এত বড় একটা মিথ্যাচার, যার কারনে কত কি হয়ে যেতে পারত, এই জনপথের ইতিহাস পরিবর্তন হয়ে যেতে পারত অথচ রসিকতার ছলে এই মিথ্যাচার কে হালকা করে দেওয়া হল। ছাত্রলীগ যে তাণ্ডব চালিয়েছে তা অস্বীকার করার কোন রাস্তা আছে বা সরকার যে তরীকায় অগ্রসর হল শেষের দিকে তা কোন মতেই কাম্য নয় কারো কাছে। কিন্তু লাশের গুজব ভিন্ন জিনিস। যখন লাশের সাথে তুলনা হবে লাঠির বাড়ি তাহলে তখন লাঠি পেটা অনেক সহনীয় মনে হবে। না চাইতেও একটা স্বস্তি ... ...

মূল গল্প : আইজ্যাক আসিমভরাইগেল গ্রহের যে দীর্ঘজীবী প্রজাতির হাতে এই গ্যালাক্সির নথিপত্র রক্ষণাবেক্ষণের ভার, সে পরম্পরায় নারন হল গিয়ে চতুর্থজন। দুটো খাতা আছে ওনার কাছে। একটা হচ্ছে প্রকাণ্ড জাবদা খাতা, আর অন্যটা তার চেয়ে অনেকটা ছোট। গ্যালাক্সির সমস্ত বুদ্ধিমান প্রাণিদের নাম ওঠে ওই বড় খাতাটায়। আর ছোট খাতায় স্থান পায় শুধু সেই সমস্ত প্রজাতিরা যাদের সভ্যতা খানিকটা পরিণত হয়েছে, এবং সেই সুবাদে যারা গ্যালাক্টিক ফেডারেশনে স্থান পাবা ... ...

স্মৃতির পটে জীবনের ছবি যে আঁকে সে শুধু রঙ তুলি বুলিয়ে ছবিই আঁকে, অবিকল নকল করা তার কাজ নয়। আগেরটা পরে, পরেরটা পরে সাজাতে তার একটুও বাঁধেনা। আরো অনেক সত্যের মধ্যে রবীন্দ্রনাথ তাঁর জীবনস্মৃতির আরম্ভেই এই ধ্রুব সত্য মনে করিয়ে দিয়েছেন। কথাটা মনে রেখেই শৈশবস্মৃতির প্রথম ছায়া -আভাসে সাঁতার কাটতে চেষ্টা করছি। তখন কি আর সন তারিখ জানি? নিজের বয়স কতো জানি? উঁহু, না, কিছুই বুঝি না। এখন একটু হিসেব করি, মনে হয় তিন বছর কি সাড়ে তিন বছর হবে হয়তো। ঝাপসা মনে পড়ে বিজন দুপুরে কি ঘুমছুট শেষরাতে। ... ...

প্রথমেই বলে নেওয়া ভালো যে বুদ্ধবাবু বা সিপিএমকে নতুন করে এতো বছর বাদে খিস্তি করার জন্য এই লেখা নয়। এবং অবশ্যই বলে রাখা দরকার যে তৃণমূল কংগ্রেসের সাথে এই লেখার দূরদূরান্ত অবধি কোনো সম্পর্ক নেই। সেরকম কারো মনে হলে সেটা একান্তই ব্যক্তিগত ব্যাপার।পটভূমি বাংলাদেশ। বাংলাদেশের ছাত্রছাত্রীদের স্লোগানের অশ্লীলতা নিয়ে আশেপাশে অনেকেই বেশ ভাবিত হয়ে পড়েছেন যা দেখছি। এই "নেতাচোদা" বা পুলিশকে "চ্যাটের বাল" বলা নিয়ে অনেকেরই আপত্তি হচ্ছে। আমার তো বেশ মজা লাগলো দেখে। তুমি আমায় মারছো, তার ওপর তোমার আবার ... ...

আচ্ছা আপনি কি ভারতবাসী? না মানে সেটা ততটা জরুরী নয় – মানে আপনি কি দেশপ্রেমিক? না না সেটাও ততটা জরুরী নয় – মানে আপনি কি জাতীয়তাবাদী? ইয়ে, মানে এমনকি সেটাও বেশী জরুরী নয় – কথাটা হল, আপনি কি একজন ভক্ত? যদি হন, তাহলে আপনি নিশ্চয় বিশ্বাস করেন যে আচ্ছে দিন এসে গেছে? কী বললেন, টের পাচ্ছেন না? আপনি সেকু মাকু নয় তো? না হয়ে থাকলে টের পাবেন অবশ্যই। অবশ্য সেকু মাকুরাও টের পাবেই – একদম হাড়ে হাড়ে টের পাবে যে আচ্ছে দিন কাকে বলে। পাইয়েছি টের ওই অতুল মঞ্জরেকরকে – কত্তবড় সাহস, গান ছেড়েছে কি না “আচ্ছে দিন কব আয়েঙ্ ... ...

প্রত্যেকটা রাজ্যে একটা করে মেডিক্যাল কাউন্সিল আছে আর একটা মেডিক্যাল কাউন্সিল আছে জাতীয় স্তরে। জাতীয় স্তরে যে মেডিক্যাল কাউন্সিল সেটাকে বলা হয় মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া আর প্রত্যেকটা রাজ্যে একটা করে স্টেট মেডিক্যাল কাউন্সিল থাকে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই স্টেট মেডিক্যাল কাউন্সিলের নাম হচ্ছে West Bengal Medical Council। স্টেট মেডিক্যাল কাউন্সিলের যে কাজ সেটা প্রধানত হচ্ছে যে MBBS বা আধুনিক চিকিৎসার অন্যান্য ডিগ্রি বা ডিপ্লোমাধারী যে ডাক্তাররা আছেন তাদের একটি রেজিস্টার মেন্টেন করা আর এছাড়া ... ...

১। এনআরসির দাবী সর রাজনৈতিক দলের। একমাত্র বিজেপি এই দাবীর সঙ্গে সহমত ছিল না।২। সিপিআই(এম)-এর স্ট্যান্ড হল সুপ্রিম কোর্টের তত্বাবধানে ১৯৭১ সালের কাটঅফ ডেট ধরে এনআরসি হোক। কেন? কারণ এই ডি লেবেল, অনাগরিক, এই সব ইস্যু দূর হবে এতে।৩। পার্টি যেটা নিয়ে বারবার স্ট্রং স্ট্যান্ড রাখছে সেটা হল যে এনআরসি ধর্মের ভিত্তিতে করা যাবে না। বিজেপি সেটাই করতে চাইছে। এবং এটা নীতিগত ভাবেও। কেন, সেটা পরে বলছি।৪। ২০১২ সালের কোঝিকোড় কংগ্রেসের নেওয়া রেজোলিউশন অনুযায়ী বাঙালী শরনার্থীদের নাগর ... ...

সরকারি নথিপত্র থেকে বেমালুম গায়েব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিশাল পৈতৃক জমিদারি এপার বাংলার সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর তথা শাহজাদপুর ডিহি। একই সঙ্গে পুরোপুরি বেহাত হয়ে গেছে জমিদারির সম্পত্তি।কিছুদিন আগে সরেজমিন অনুসন্ধানে জানা গেল, ঠাকুর পরিবারের নামে এখন শাহজাদপুরের রবীন্দ্র কাছারিবাড়িটুকুই শুধু প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রেকর্ডভুক্ত। বাকি জমির অধিকাংশই নানা ব্যক্তির কবজায় চলে গেছে। জমির মালিকানা নিয়ে মামলা-মোকদ্দমাও রয়েছে বিস্তর।রবীন্দ্র গবেষকরা জানাচ্ছেন, প্রাচীন শাহজাদপুর এ ... ...

১৯৭১ সালে আমার বাবা এবং মা'র প্রথম একে অপরের সাথে আলাপ, সুবোধ মল্লিক স্কোয়ারে ছাত্র ফেডারেশনের মিটিংএ। মা কথা বলতো বাঙাল ভাষায় (হ্যা আমি সেই প্রজন্মের ব্যাক্তি যাদের ছোটবেলায় বাংলা আর বাঙাল দুটো আলাদা ভাষা ছিলো), বাবা কথা বলতো এক অদ্ভুত বাংলামিশ্রিত হিন্দিতে। মা'র বাবা, মানে আমার দাদুর পরিবার, যাদের দেশ ফরিদপুর, আর বাবা'র বাবা, মানে আমার ঠাকুর্দার পরিবার, যাদের দেশ বরিশাল, কেউ সেই অর্থে ঘটি হারানো উদ্বাস্তু না। পার্টিশনের বহু আগে থেকেই এদের ওপারে দেশের বাড়ি আর এপারে কলকাতার বাড়ি (ওই যা ... ...

প্রশ্নটা স্রেফ এনআরসি নিয়ে নয়। "অবৈধ অনুপ্রবেশ"এর সন তারিখ ১৯৫১ বা ৭১ বা ৮১ বা ২০১১ যাই হোক না কেন, তাতে কিস্যু এসে যায়না, কারণ প্রশ্নটা সালতামামি নিয়ে নয়। প্রশ্নটা "অবৈধ অনুপ্রবেশ" নামক একটি অদ্ভুত ধারণাকে নিয়ে। বলা ভালো "অবৈধ অনুপ্রবেশ" নামক বস্তুটির বৈধতা নিয়েই। "অনুপ্রবেশ" শব্দটি নতুন। বৃটিশ ভারত এই শব্দটির অস্তিত্ব জানতনা। ভারতে তখন শাসক ছিল, শাসিত ছিল, শোষক ছিল, শোষিত ছিল, ঔপনিবেশিক ছিল, সায়েবসুবো ছিল, জমিদার ছিল, জাতপাত ছিল, চোর-চোট্টা-চিটিংবাজ ছিল, ধান্দাবাজ্ব রাজনীতিবিদ ছিল, বহু রকম উঁ ... ...