
একরকমের ইতিহাস ... ...

১৯৬৪র কোন এক সময়। ডক্টর মিচিয়াকি তাকাহাসির তিন বছরের ছোট্ট ছেলে তেরুয়ুকি ভীষন কষ্ট পাচ্ছে ক'দিন হোলো। হিউস্টনে ওদের পড়শী মেয়েটির কপালে খেলার দিনই কপালে গুটি গুটি ফুসকুড়ি বেরিয়েছিল। মেয়েটির সঙ্গে খেলে আসার পরই তেরুয়ুকির ধুম জ্বর, গা ভর্তি ফোস্কা আর প্রবল শ্বাসকষ্ট। বিজ্ঞানী বাবা বোঝেন রোগটা চিকেন পক্স। ছোট্ট ছেলের রোগ সেরে গেল একসময়। কিন্তু পৃথিবীকে পক্সমুক্ত করার শপথ থেকে আর সরে আসলেন না ডক্টর মিচিয়াকি তাকাহাসি। ১৯৬৫ থেকে ১৯৭৪; প্রথমে মার্কিন মুলুকে, তারপর ১৯৭০ থেকে জাপানে ভ্যারিসেলা জোস্টার ভাইরাস নিয়ে দীর্ঘ একদশকের নিমগ্ন গবেষণার পর বিজ্ঞানী বাবা আবিষ্কার করে ফেললেন পৃথিবীর প্রথমতম চিকেন পক্সের টিকা। ... ...


(আমার এ রচনা বিভিন্ন সিঁড়ি নিয়েই। হঠাৎ করেই একদিন অন্যমনায় ছিলাম। সে সময়ে মাথার মধ্যে ছোটবেলার আমাদের বাড়ির এক প্রাচীন আমলের সিঁড়ির নানান ঘটনা ভেসে উঠল অতর্কিতেই। ভাবলাম লিখেই ফেলি। এই নিয়ে গুগুল মামার শরণাপন্ন হতেই দেখলাম - ওরে বাবা, এই সিঁড়ি নিয়েই হয়তো একটা বিরাট রচনা নামিয়ে ফেলা যায়। সারা বিশ্বের নানান সিঁড়ি, সেগুলোর ইতিহাস, সবচেয়ে বড় কথা সেই আদিম যুগ থেকে কতই না পরিবর্তন হয়ে আজকের গতিমান লিফট থেকে এস্ক্যালেটর। আমারই চোখে দেখা কত কিছুই। স্মৃতির মননে ছোট বেলা থেকে কলেজ জীবন পেরিয়ে চাকরি জীবন। সব কিছুর সাথেই জড়িয়ে আছে এই সিঁড়ি।) ... ...

জিডিপিকে নিয়ে আগ্রহ নতুন কিছু নয়, একে একক মাপকাঠি ধরে দেশের স্কোরশিট বের করার ইতিহাস অনেক পুরনো এবং ব্যাপ্তি সারা বিশ্ব জুড়েই। অথচ যতই দিন যাচ্ছে, ততই শ্রী হারাচ্ছে এই সোনার কাঠি এর অন্তর্গত দুর্বলতার জন্য। ওয়াল স্ট্রিট জার্নাল একবার লিখেছিলঃ ‘’যদি একটি শিল্পকারখানা এর পণ্য উৎপাদন প্রক্রিয়ায় দুষন সৃষ্টি করে এবং সরকারকে সেই দুষিত পরিবেশ পরিচ্ছন্ন করার বিল পরিশোধ করতে হয়, তাহলে এই দুইটি কাজই জিডিপিতে যোগ করে।‘’ আমাদের দেশের নির্মাণযজ্ঞে আমরা দুইটি চিত্র দেখতে পাই, একদিকে শূন্য জায়গায় নতুন বাড়ি হচ্ছে, অন্যদিকে পুরনো বাড়ি ভেঙ্গেও নতুন বাড়ি হচ্ছে। জিডিপি পুরনো বাড়ির ক্ষতকে স্পর্শ না করে দুইটি চিত্রকে একই দৃষ্টিতে মূল্যায়ন করে। আইভরি কোস্ট ১৯৬০ এর দশকে আফ্রিকার জন্য প্রবৃদ্ধির উদাহরণ ছিল, আর্জেন্টিনা প্রথম বিশ্বযুদ্ধের প্রাক্কালে বিশ্বের প্রধান শিল্পোন্নত দেশগুলির একটি হওয়ার দ্বারপ্রান্তে ছিল, মেক্সিকো উত্তর আমেরিকার প্রবৃদ্ধি তারকা হিসেবে দুর্দান্ত খেলে যাচ্ছিল ১৯৫০ থেকে টানা তিরিশ বছর। কিন্তু দেশগুলোর প্রবৃদ্ধি-ঝড় থেমে গিয়েছিল প্রাতিষ্ঠানিক কাঠামোর অভাবে। আমলাতন্ত্র, জমির রেকর্ড, সম্পত্তি অধিকার, শিক্ষা, এবং বিচার ব্যবস্থা – রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ উপাদানগুলোতে অব্যবস্থাপনা তাদের প্রবৃদ্ধির বেলুন ফুটো করে দিয়েছিল। অন্যদিকে, কোরিয়া ১৯৬০-৮০ … এই বিশ বছরে তার মাথাপিছু আয় ২০ গুন বাড়িয়ছে, ইতিহাসে যে রেকর্ড আজ পর্যন্ত কেউ ভাংগতে পারেনি। কোরিয়া পড়ে যায়নি কারণ সে প্রাতিষ্ঠানিক কাঠামো সুদৃঢ়করনে মনোযোগী ছিল শুরু থেকেই। ... ...


ঘন্টাখানেক পরে বাঁধানো রাস্তা শেষ হয়ে পাহাড়ের গায়ে জঙ্গলের রাস্তা ধরে নামা শুরু হল, এই রাস্তাটা একেবারেই যাকে বলে ‘Road less travelled’, নিত্যমের মতে এটা শর্টকাট। উঁচুনীচু, ছোটো নালা, জল-কাদা সব মিলিয়ে বেশ চাপের রাস্তা, তবে আমাদের আজ উৎসাহের অভাব নেই, মেরে এনেছি প্রায়! এতক্ষণ শুধু শব্দ পাচ্ছিলাম, এবার শ্রীখোলা নদী-ও আমাদের পাশে এসে হাজির, কলকলিয়ে ছুটে চলেছে পাথরের উপর লাফ দিয়ে দিয়ে, এখানে বুনো লতার সঙ্গে কিছু লাউ, চালকুমড়োর গাছ-ও একেবারে পথের উপর এসে পড়েছে, টাটকা ফলন সমেত। কিছু আধখাওয়া, পাখি বা পান্ডায় খেয়েছে হয়ত। এরপর বেশ কিছুটা রাস্তা ‘W’ এর মত, ওঠা আবার নামা। এই করে করে হঠাৎ এক জায়গায় এসে দেখি রাস্তা নেই। মানে যাকে বলে ‘literally’ নেই। দু-ইঞ্চি মত মাটি লেগে আছে পাশের দিকে, আর বাকি রাস্তাটা নীচে খাদে নেমে গেছে সোজা। এই নাকি নিত্যমের ‘শর্টকাট’! আমরা ভাবছি আবার কতটা ফেরৎ গেলে অন্য পথ পাবো, ওদিকে নিত্যম আর বাইচুং দেখি ওখান দিয়েই আমাদের পার করার মতলব করছে! মোটামুটি পাঁচ থেকে ছ’ফুট মত আমাদের পার হতে হবে, এ তো পুরো স্কুলের স্পোর্টস-এর লং জাম্প! একদিকে খাদ, আর একদিকে নব্বই ডিগ্রী খাড়া পাহাড়। যাই হোক, নিত্যম-এর উপদেশ-মত দু’জন করে হাত ধরাধরি করে এগোলাম, পেছনে রইল বিক্রম, সামনে নিত্যম, তারপর ওই আধ ইঞ্চি মাটিতে কি করে পা রেখে এগোলাম, ওপারে গেলাম, কিভাবে শরীরের ব্যালান্স রাখলাম - সে আর মনে করতে চাই না! এরপরের রাস্তা আর খুব বেশী ছিল না, পরপর কিছু ধাপ পার হতেই অবশেষে শর্টকাট শেষ হয়ে পথ মিলে গেল গাড়ির রাস্তায়। আর নীচে পাকদন্ডী শেষে দেখা গেল শ্রীখোলা ব্রিজ আর দু-তিনটে বাড়ির মাথা। ... ...

সে যার যার সঙ্গেই মিল পান, মনে রাখবেন আতঙ্কবাদীদের চেষ্টা থাকে মূলতঃ নিরীহ সাধারণ মানুষ মেরে একটা ভয়ের পরিবেশ তৈরি করা, লোকে বাড়ি থেকে বেরোতে, অফিসে ব্যবসার কাজে যেতে, বাসে ট্রেনে চড়তে ভয় পায়। এর জন্য বিস্ফোরন ইত্যাদির ফলে সরাসরি সম্পত্তি নষ্ট হওয়া ছাড়াও দীর্ঘকালীন অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা থাকে। সম্ভাব্য মারাত্মক ঘটনার জন্য লোক যে কত ভয় পেতে পারে তা দেখেছিলাম এক বার বাসে, তবে সে কথা পরে হবে। ভয় কাটিয়ে উঠতেই হয়, নইলে জীবন চলে না। এই যে জ্ঞান বিতরণ করছি, সেই আমিও কি ভীত হইনি ? হয়েছি, সুকুমার রায়ের ষষ্ঠীচরণ তো আর নই, নিরীহ বঙ্গপুঙ্গব, জোর ভয় পেয়ে গেছিলাম। তবে লাজপত নগরের বিস্ফোরনের জন্য নয়। দাদাঠাকুরের মত ‘পেট্রিয়ট’ কেস। ... ...


কবিতার গায়ে যদি পদ্মাপাড়ের ইয়ে থাকে ? ... ...


লিটল ম্যাগাজিন শব্দপ্রতিমার বই ... ...

(আমার এ রচনা বিভিন্ন সিঁড়ি নিয়েই। হঠাৎ করেই একদিন অন্যমনায় ছিলাম। সে সময়ে মাথার মধ্যে ছোটবেলার আমাদের বাড়ির এক প্রাচীন আমলের সিঁড়ির নানান ঘটনা ভেসে উঠল অতর্কিতেই। ভাবলাম লিখেই ফেলি। এই নিয়ে গুগুল মামার শরণাপন্ন হতেই দেখলাম - ওরে বাবা, এই সিঁড়ি নিয়েই হয়তো একটা বিরাট রচনা নামিয়ে ফেলা যায়। সারা বিশ্বের নানান সিঁড়ি, সেগুলোর ইতিহাস, সবচেয়ে বড় কথা সেই আদিম যুগ থেকে কতই না পরিবর্তন হয়ে আজকের গতিমান লিফট থেকে এস্ক্যালেটর। আমারই চোখে দেখা কত কিছুই। স্মৃতির মননে ছোট বেলা থেকে কলেজ জীবন পেরিয়ে চাকরি জীবন। সব কিছুর সাথেই জড়িয়ে আছে এই সিঁড়ি।) ... ...


কলেজ স্ট্রিট নিয়ে সাড়ে চার দশকের অভিজ্ঞতা ... ...

আমার গায়ে হুগলি পাড়ের রক্ত মাংস পূঁজ সবই আছে স্যার ... ...

তিন-চারদিন পরের কথা। রাস্তার নারকীয় জ্যাম আমার অফিস টাইমের আয়ু আধা ঘন্টা কমিয়ে দিয়ে মেজাজকে সপ্তমে তুলে রেখেছিল। এই সময়টুকুতে কতটুকু এগিয়ে যেতে পারতাম দিনের কাজে, যতবারই ভাবছিলাম, আমার স্নায়ুদেশ ক্ষতবিক্ষত হচ্ছিল। কোন কাজে মন বসছিল না। নিতান্ত অনিচ্ছায় সেদিনের স্থিতিপত্র হাতে তুলে নিতেই চোখ চলে গেল ঋণের ফিগারে। বেড়েই চলেছে, প্রতিদিনই একটু একটু করে বাড়ে, মনে হয়, দুনিয়ার শেষদিন পর্যন্ত বেড়ে চলবে, কারণ যত না ঋণ শোধ হয়, তার থেকে অনেক অনেক বেশী ঋণ অশোধিত থাকে এই পৃথিবীতে। প্রায় মগ্ন হয়ে পড়েছিলাম, কিন্তু একটা ছায়া সংকেত আমায় চোখ তুলতে বাধ্য করল, দেখি দুলাল একটা ফাইল হাতে দাঁড়িয়ে, সেই আগের মত, কিছুটা বাঁকানো, ঝুঁকে পড়া দেহ, আর চোখ তেমনি আবডালে রাখা। ... ...

বহুদিন ধরে জনৈক "হরিদাস পাল" হয়ে - "ধর্মাধর্ম" রচনা করেছিলাম এই গুরুচণ্ডা৯-তে - এখন গুরুচণ্ডা৯ প্রকাশন প্রকাশ করেছে "ধর্মাধর্ম" গ্রন্থ - লেখার সময় আপনাদের যেমন সহযোগিতা পেয়েছিলাম, আশা করব এখন গ্রন্থ হিসেবেও এটি একই রকম সাড়া পাবে। ... ...

একজিট নিয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম শুনশান গলিতে। এফ এম বন্ধ করে দিলে এখন শুধু মেটাল বডি আর জলের ঠোকাঠুকি, ওয়াইপারের সুইশ সোয়াশ, সুইশ সোয়াশ আর রেনওয়াটার পাইপ থেকে গবগব করে জল বেরোনোর ননস্টপ আওয়াজ। লাল, হলুদ, নীল, সবুজ একতলা, দোতলা, তিনতলা বাড়ির দেওয়াল বেয়ে জল নামছিল নিঃশব্দে, গড়ানো ঢালের গলি বেয়ে বড় রাস্তায় পড়ছিল। ওদিকের দেওয়াল ঘেঁষে একটা শেড, তার পাশে আগাগোড়া প্লাস্টিক ঢাকা ঠ্যালাগাড়ি- ট্রেনে কাটা পড়া ডেডবডি যেন। শিউলিদের গলির কথা মনে হ'ল। ... ...

আলপনা দেওয়া কবিতার নিকোনো উঠোনের মাঝে একটি দামড়া বাইক আড়াআড়ি দাঁড় করিয়ে পাশের দোকানে বিড়ি ধরাতে চলে গেছেন তিনি। আর ক্যানভাস জুড়ে এঁকে রেখেছেন একটি অসহ্য স্থির ছবি যার দিকে তাকিয়ে বাকিরা ভেবেই চলেছে শালা এরা নড়ছে না ক্যানো! ... ...