
একদিন সন্ধ্যায় আমার শ্বশুর মহাশয়ের মৃত্যুর খবর এল। অনু কান্নাকাটি করছে, আমার মনটাও ভারাক্রান্ত। পর দিন সকালে অফিসে গেছি– মুখে একটা বিষাদের ছায়া আছে যা লুকানো যায় না। মিস্টার ফ্রেন্ড প্রতিদিন সকালে সকলকে “গুড মর্নিং” করেন, সেদিনও করলেন। আমার ডেস্কের কাছে এসে একটু দাঁড়িয়ে বললেন, “কী হয়েছে তোমার? মুখটা এত শুকনো কেন?” আমি বললাম কী হয়েছে। তিনি মনোযোগ দিয়ে শুনলেন, তারপরে দুঃখ প্রকাশ করে চলে গেলেন। লাঞ্চের পর তিনি আবার এলেন আমার কাছে। বললেন, তিনি আমার স্ত্রী ও দুই পুত্রের জন্য তিনটি টিকিটের ব্যবস্থা করেছেন, কলকাতা যাওয়ার জন্য। বলা বাহুল্য এর জন্য আমায় কোনো মূল্য দিতে হবে না। সে যুগে সদ্য-আসা আমার মতো কোনো বঙ্গসন্তানের তিনটি টিকিট কেনার মতো সামর্থ্য থাকত না। খবরটা শুনে আমার চোখে প্রায় জল আসে। কী বলে কৃতজ্ঞতা জানাবো তা ভেবে পেলাম না। ভারি গলায় শুধু বললাম, “থ্যাঙ্ক ইউ, মিস্টার ফ্রেন্ড।” আশ্চর্য মানুষ! নতুন কাজে আমার তখনও ছ’মাস হয়নি সুতরাং আমার কোনো ছুটি নেই। অনুকে তাই দুটি ছেলেকে নিয়ে একাই যেতে হবে। ... ...

ইন্দিরার জেল হল কদিনের জন্য। এবং এই ঘটনাই মানুষের মধ্যে সহানুভূতির বান ডাকল। তার কিছুদিন আগে, আমিও পোস্টার মেরেছি, স্বৈরাচারী ইন্দিরা গান্ধীর শাস্তি চাই। সেটা মারতে দেখে আমার কংগ্রেস নেতা বড় মামা বলেন, বড়ভাই ম্যাট্রিক পাস করেছে, এটা তাও করবে না। বাপের মতো পার্টি করে বেড়াবে। এবং আমার প্রিয় বন্ধু বড় মামার বড় ছেলের ওপর নিষেধাজ্ঞা জারি হল, মেশা যাবে না। এতে ফল উল্টো হল। আমার মামাতো ভাই বাবাকে খুব ভয় পেলেও মনে মনে এবং কাজে কমিউনিস্ট পার্টির সমর্থক হয়ে গেল। এবং এতে ক্ষুব্ধ বড় মামা মেরে পা ভেঙ্গে দিলে সে ১৯৭৮ এ পঞ্চায়েত ভোটের দিন মামার প্রিয় বন্ধু কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে আমাদের বুথে সারাদিন বসে রইল। ইতিহাস আশ্চর্য। ... ...

বিদেশ যাত্রার প্রস্তুতি সারা হল। বেশি জিনিসপত্র নেওয়ার ইচ্ছা নেই – আমার কিছু নেইও। দু-একটা শীতের জামাকাপড় আর আমার প্রয়োজনীয় কাগজপত্র। একটা বড় স্টিলের ট্রাঙ্ক আর আমার বন্ধুদের দেওয়া সেই স্যুটকেস। অনু বলল ওর হারমোনিয়াম আর তানপুরাও নিতে হবে। বুবাই তখন একেবারে শিশু। বললাম, এত সব আমি সামলাব কী করে? অনু বলল, তানপুরা আর হারমোনিয়াম না নিয়ে গেলে ও-ও যাবে না। বুঝলাম হারমোনিয়াম-তানপুরা ছাড়া ও স্বর্গে যেতেও রাজি নয়। সুতরাং একরাশি গানের খাতা, বই আর তানপুরা, হারমোনিয়ামও আমাদের সঙ্গী হল। ... ...

নতুন দেশ, নতুন জীবন। আবার সব প্রথম থেকে শুরু করতে হবে। জীবন ধারণের জন্য অর্থ উপার্জন, আকাঙ্ক্ষার রূপায়ণ, মা-ভাই-বোনদের সংসারের চিন্তা -আমার সমস্ত সময় ও শক্তি লুটে নিয়েছিল। দেশের বন্ধুদের সঙ্গে যোগাযোগ কমে গেল। তবু মাঝে মাঝে দু-একজনের চিঠি পেতাম। আর দেশে গেলে দেখা হতো। শুধু দীপু একমাত্র ব্যতিক্রম। চিঠি, টেলিফোন ও নিয়মিত সাক্ষাৎকার মিলিয়ে আমাদের হৃদ্যতা গাঢ় থেকে গাঢ়তর হতে থাকল যা জীবনের এই শেষ প্রান্তে এসেও অটুট আছে। দীপুকে প্রায় হারিয়ে ফেলেছিলাম। দেশ ছাড়ার পর দেশে যাইনি অনেক বছর। ও কেমন আছে, কী করছে কিছু ভালো করে জানতাম না। কফি হাউসের সেই অনার্সের বই বিক্রি করার ঘটনার পর দীপুর বিষয়ে কোনো সঠিক ধারণা ছিল না। কিছুদিন পরে শুনেছিলাম দীপু বাচ্চুকে (রীণা) বিয়ে করেছে। ... ...

চুনিয়া নদীর নুড়ির উপর অনেক ময়ুর নাচছে। ছেলেমেয়েরা ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়ে। নদী পেরিয়ে এইবার একটা এবড়ো খেবড়ো বনবিভাগের রাস্তা পাওয়া যায়। রাস্তা ধরে চলেছি চুনিয়াবস্তি ওয়াচ টাওয়ারের দিকে। কাছাকাছি ভুটান বস্তি এলাকায় হিমালয়ের গা সাত রঙে রঙীন। ওখানে আগে পিকনিক হত। কিন্তু হৈ হল্লা, প্লাস্টিক দূষণের কারণে বনদপ্তর সেসব বন্ধ করে দিয়েছে। খুব ভালোই করেছে। ... ...

সূত্রধার। বিরতির সময় দর্শকরা কী বলাবলি করছিল আর্যে ? নটী। মনে হয় দর্শকরা একাত্ম হয়ে গেছেন নাটকটির সঙ্গে, ভরতের দুঃখে তাঁরা অশ্রুপাত করছেন, কৈকেয়ীর ওপর মারমুখী হয়ে আছেন একদল দর্শক। ... ...

মধ্যযুগীয় ডাবলিন দেওয়াল সীমার বাইরে, লিবার্টিজের প্রায় লাগোয়া ফিনিক্স পার্ক আয়তনে নিউ ইয়র্ক সেন্ট্রাল পার্কের ডবল, কলকাতার ফুসফুস গড়ের মাঠের তিন গুণ, লন্ডন হাইড পার্কের পাঁচগুণ বড়ো। এগারো কিলোমিটারের দেওয়াল দিয়ে ঘেরা পরিসীমার ভেতরে এই ফিনিক্স পার্কের কোন তুলনা ইউরোপে নেই। কোথাও নাগরিক জীবনের মাঝখানে এমন সবুজের সৌরভ দেখিনি; এটি একাধারে নেচার পার্ক, বনস্থলী, এখানে দিগন্ত বিস্তৃত শান্তি, প্রসন্ন উদার। কোথাও ফুটবল রাগবির গোল পোস্ট দেখবেন না, হাঁটতে পারেন এ মুড়ো হতে ও মুড়ো (ঘণ্টা তিনেক লাগে) দিনে রাতে যখন খুশি। হরিণের আনাগোনা আছে, সাক্ষাৎ হবে পথে, লন্ডনের রিচমন্ড পার্কের মতো। এই শান্ত নিরিবিলি সবুজ প্রকৃতির মাঝে দাঁড়িয়ে বোঝার উপায় নেই মাত্র দশ মিনিট দূরে রাজধানী ডাবলিনের জন ও যানযাত্রা চলছে অবিরাম। পার্ক মানে সবুজ উদ্যান, সেখানে কোন পাকা বাড়ি বানানো সাধারণত বারণ; যেমন আমাদের কলকাতা ময়দানে যত দূর জানি ইট পাথর গাঁথা যায় না (আমার সময়ে তাই ছিল), ইউরোপের পার্কেও মোটামুটি একই নিয়ম। লন্ডনের হাইড পার্কের ভেতরে পাকা বাড়ি নেই কিন্তু সেই একই ইংরেজ প্রভু তাদের উপনিবেশে অন্য আইন জারি করে ফিনিক্স পার্কের মাঝে বানিয়েছিল দুটি বিশাল বাস ভবন; একটি তাদের রাজশক্তির প্রতিভূ ব্রিটিশ লেফটেন্যান্টের স্থায়ী বসতবাড়ি অন্যটি ব্রিটিশ চিফ সেক্রেটারির। এই কলোনির দুই প্রধান পরিচালক শলা পরামর্শ করেছেন একত্রে। ব্রিটিশ লেফটেন্যান্টের বাড়িটি এখন আইরিশ রাষ্ট্রপতির সরকারি আবাস (যেমন আমাদের ময়দানের একধারে গভর্নর জেনারালের অট্টালিকা এখন রাজ্যপালের বাড়ি)। ব্রিটিশ চিফ সেক্রেটারির সাবেক বাসভবনটি বর্তমানে এ দেশের আমেরিকান রাষ্ট্রদূতের আবাস। তার হয়তো একান্ত ঐতিহাসিক ব্যাখ্যা আছে – আমেরিকার দু ডজন প্রেসিডেন্টের বাপ ঠাকুরদা বা ঊর্ধ্বতন কোন পুরুষ একদা আয়ারল্যান্ড থেকে ভাগ্যের সন্ধানে নতুন মহাদেশে পাড়ি দিয়েছিলেন। আইরিশ হেরিটেজ সম্বলিত রাষ্ট্রপতির তালিকাটি দীর্ঘ - যেমন ইউলিসিস গ্রান্ট, অ্যান্ড্রু জ্যাকসন, উড্রো উইলসন, হ্যারি ট্রুম্যান, জন কেনেডি, লিন্ডন জনসন, রিচার্ড নিক্সন, জেরাল্ড ফোর্ড, জিমি কার্টার, রোনাল্ড রেগান, বুশ পরিবার, জো বাইডেন। এই ছোট দ্বীপ থেকে গিয়ে আইরিশরা আমেরিকাকে দিয়েছে কেবল তাদের মুখের বুলি নয়, বহু রাষ্ট্রপতিও। ... ...

আমরা তখন রোমান্টিক শব্দ শুনেছি। রোমান্টিকতা মানে যে নিজের মনের বাইরে আরেকটি গুহামন তৈরি-- জানতাম না। রোমান্টিক রিভাইভাল এইসব শব্দবন্ধও শুনিনি। ওয়ার্ডসওয়ার্থ যে ইংল্যান্ড আর ফ্রান্স পরস্পরের শত্রু এটা ভেবে বেঁচে থাকার বিরোধী তাও জানতাম না। ফ্রান্সের বিপ্লবকে সম্মান জানিয়ে লিখেছেন 'সলিটারি রিপার' কবিতা, তাও অজানা। ... ...

ইতিমধ্যে ভারতীয়করণের ফলে বিদেশি কোম্পানিগুলোর পরিচালনা ভারতীয়দের হাতে চলে আসে। (এ বিষয়ে আমি অন্যত্র বিস্তারিত আলোচনা করেছি)। সেদিনের বাংলায় বড় বড় বিদেশি কোম্পানিদের মধ্যে ছিল জেসপ, ডানলপ, জি কে এন, ব্রেথওয়েট, বার্ড এন্ড কো প্রমুখ সংস্থাগুলি। নানা কারণে সেই সময়ে টিটাগড় ও বাংলার জুটমিলগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছিলো। বিদেশি কোম্পানিগুলোর কাছ থেকে ভারতীয় শিল্পপতিরা সেগুলো কিনে নিচ্ছিল। সেই জুটমিলগুলো রূপান্তরিত হয়ে অন্য পণ্য উৎপাদন করতে শুরু করেছিল। এইরকম একটা রূপান্তরিত জুটমিলের নতুন মালিকেরা এক ইংরেজ কোম্পানির কোলাবোরেশনে সেখানে স্প্রিং ও নানা রকম ওজনের যন্ত্র নির্মাণ শুরু করল। সে কোম্পানি জর্জ সল্টার। এই কোম্পানির এক গুরুত্বপূর্ণ পদে কাজ করতাম আমি। আমি তাই খুব কাছ থেকে অনেক কিছু দেখার সুযোগ পেয়েছিলাম। ... ...

সেটা বোধ হয় ১৯৫৮ সাল। ঠিক মনে নেই, দু এক বছর এদিক ওদিক হতে পারে। মহম্মদ আলি পার্কে বঙ্গ সংস্কৃতি সম্মেলনের বিরাট আয়োজন। বোধহয় তৃতীয় দিন। সে দিন এক দুর্ঘটনা ঘটল। সারা প্যান্ডেল আগুনের গ্রাসে ধুলিসাৎ হয়ে গেল। কর্মকর্তাদের মাথায় হাত। আবার নতুন করে সাজাতে হবে সব- প্রচুর অর্থেরও প্রয়োজন। একটা আকর্ষণীয় কিছু করা দরকার যা সেই সময় অভাবনীয় এবং অর্থাগমের উপায় হবে। ওঁরা শিশির ভাদুড়ীর দ্বারস্থ হলেন। ভাদুড়ী মহাশয় তখন বৃদ্ধ- অভিনয় প্রায় ছেড়েই দিয়েছেন, স্টেজে নামেননি অনেক কাল। ওঁদের অনুরোধে রাজী হলেন। কাগজে খবরটা দেখে আমি উৎফুল্ল হয়ে উঠলাম। শিশিরবাবুর কথা এত পড়েছি এত নাম শুনেছি। নিউ ইয়র্কে সীতা নাটক করে সাড়া ফেলেছিলেন। কিন্তু ওঁর অভিনয় কখনো দেখিনি। নিজের চোখে শিশির বাবুকে দেখব, নিজের কানে শিশির বাবুর কন্ঠস্বর শুনব সে তো ভাবতেই পারিনি। এমন লোভ সামলাতে পারলাম না। ... ...

প্রতিমাগৃহমন্দিরের সামনে মন্দির চত্বরেই প্রহরী ও সুধাকর, সুধাকরের হাতে ঝাঁটা, কাঁধে গামছা।মন্দিরের সামনে রাজপথ। মঞ্চে অভিনয়ের জন্য গভীরতার দিক থেকে মঞ্চটিকে দুভাগে ভাগ করা। যেতে পারে; এক-তৃতীয়াংশ সামনের দিকে এবং দুই-তৃতীয়াংশ পিছনের দিকে। সামনে এক-তৃতীয়াংশে রাজপথটি, এবং পিছনের দুই-তৃতীয়াংশে মন্দির-চত্বর ও মন্দির-অভ্যন্তর। ... ...

কলকাতা থেকে, মধ্যবয়স্ক এক শৌখিন অ্যাডভোকেট একবার সস্ত্রীক বক্সা জয়ন্তী বেড়াতে আসেন। দুদিন ঘোরার পরে, তাঁর তরুণী প্রগলভা স্ত্রী মুকুলকে বলেন তোমাদের জঙ্গল ফালতু, একটাও জন্তু দেখা যায়না। কথাটা মুকুলের আঁতে লাগে। সে বোঝানোর চেষ্টা করে, জন্তুরা আড়ালে থাকতে পছন্দ করে, তাদের কথা বেশি না ভেবে ঘন গাছপালা, যারা আশ্রয় দেয়, অক্সিজেন দেয়, তাদের সঙ্গ উপভোগ করুণ। তরুণী সে কথায় আমল না দিয়ে তর্ক চালিয়ে যান। ... ...

ডাবলিনের কেন্দ্রস্থল, স্টিফেন্স গ্রিনের অদূরে দেশের প্রাচীনতম বিদ্যায়তন ট্রিনিটি কলেজের ক্যাম্পাসটি বিশাল, সেখানে একটি কলেজ। আমার মতন মানুষের অহেতুক কৌতূহল মেটানোর জন্য কলেজ কর্তৃপক্ষ একটি সুবন্দোবস্ত করেছেন। জুন-জুলাই-আগস্ট এই তিন মাস কিছু দক্ষিণার বিনিময়ে ক্যাম্পাসের ভেতরে রাত্রিবাস করা যায়, রীতিমত বেড অ্যান্ড ব্রেকফাস্ট, যার নামই হল ফুল আইরিশ ব্রেকফাস্ট (ডিম, সসেজ, মাশরুম, টমেটো, ব্ল্যাক পুডিং, প্রচুর আলু এমনকি আলুর পিঠে বা প্যানকেক)! জানলা খুললেই সবুজ লন, পাথর বাঁধানো চত্বর, ট্রিনিটি কলেজের নানান ফ্যাকাল্টির ঐতিহাসিক বাড়ি, বেল টাওয়ার (কাম্পানিলে)। মনে হয় এই বুঝি ঘণ্টা পড়বে, পণ্ডিত মশায়ের ক্লাস, নর, নরৌ, নরাঃ। ... ...


সারাদিনের অতিরিক্ত পরিশ্রমে যাত্রা শুরু হওয়ার কিছু পরেই চোখ খুলে রাখা দায় হতো। বড়দের বলে রাখতাম, যুদ্ধের দৃশ্য, আমাদের ভাষায়, সিন, এলেই জাগিয়ে দিতে। কেরিচু কেরিচু ক্যাঁ বলে একটা বাজনা বাজতো। আর তলোয়ার নিয়ে সে কী লড়াই। একটু পড়তে পারার পর থেকেই যাত্রার বইগুলো আমার মুখস্থ হয়ে যেতো। কোন বই ( যাত্রা) এবার ধরা হবে, সে-নিয়ে চর্চা শুরু হয়ে যেত মাঘ মাসের যাত্রা শেষ হওয়ার পরদিন থেকেই। কিন্তু মহলা সেই আশ্বিন কার্তিক মাসে। তার আগে কত পালা দেখা পড়া চলতো। বই পড়া আর তার সঙ্গে রোজ সন্ধ্যায় মহলা দেখা-- এই নিয়ে বই তো মুখস্থ হবেই। ... ...

প্রতিমানাটক নামে মহাকবি ভাসের একটি নাটক আছে। আমাদের এই নাটকটি ভাসের নাটকের বঙ্গানুবাদ নয়। এর পরিণতি ভিন্ন। প্রথম অঙ্কের প্রেক্ষাপটটি ভাসের অনুসারী এবং প্রেক্ষাপটের যুক্তিতেই কয়েকটি সংলাপ প্রায়-অনুবাদ। তাঁর নিজের সময়ে ভাস ছিলেন একজন ব্যতিক্রমী নাট্যকার; আমি ভাবতে ভালোবাসি, আজকের দিনে লিখলে ভাসের নিজের নাটকটিও হয়তো এই ধরণের কোন পরিণতি পেতে পারতো। মহাকবির মূল নাটকটি ছাড়াও এ নাটক রচনায় আমি শ্রদ্ধেয় রাজশেখর বসুর বাল্মিকী রামায়ণের সারানুবাদটি ব্যবহার করেছি। যাঁরা এই রামায়ণটি পড়েছেন তাঁরা জানেন বাংলায় চলিত ভাষার ভঙ্গীতে সাধু ভাষার ব্যবহারে রাজশেখর বসু শুধুমাত্র সিদ্ধহস্তই ন'ন, কোন কোন জায়গায় তাঁর ভাষার কোন বিকল্পই হয় না, ফলত সে রকম দু-একটি জায়গায় আমার নাটকের সংলাপ প্রায় রাজশেখরের রচনা থেকে হুবহু নেওয়া হয়েছে। কৃতজ্ঞতা জানাবার প্রশ্ন নেই, তাঁর ভাষাটি এখন আমাদের উত্তরাধিকার। নাটকের শেষ অঙ্কে দূতের দুর্মুখ নামটি ভবভূতির উত্তররামচরিত থেকে নেওয়া। ... ...

আমি আমার ভাগ্যের কেরামতি দেখে মাঝে মাঝে অবাক হয়ে যাই। হঠাৎ কোথাও কিছু নেই কে এক বন্ধু ফোন করে খবর দিল এবং একটা নতুন চাকরি জুটলো। ভাগ্যের মোড় ফিরলো। অথচ এতদিন ধরে কত চেষ্টা করেছি কত ইন্টারভিউ দিয়েছি কিন্তু কোথাও কিছু হয়নি। আমেরিকান রেফ্রিজারেটরও ঠিক এমনি করে হঠাৎ চাকরি পেয়েছিলাম। বাবা তাঁর মাসতুতো ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য একটা চিঠি লিখে দিয়েছিলেন। কিন্তু সেই ভদ্রলোকের সঙ্গে দেখা হয়নি। ঘটনা ক্রমে দেখা হলো তাঁর ভাইয়ের সঙ্গে। তিনি তখন বেড়াতে বেরোচ্ছিলেন, আমিও তাই ওঁর সঙ্গে রাস্তায় নামলাম। পথে পড়ল তাঁর এক বন্ধুর বাড়ি যিনি আমেরিকান রেফ্রিজারেটররের ম্যানেজার। আমার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন এবং তারপর চাকরি হয়ে গেল। ইন্ডিয়া ফয়েলসের চাকরিও প্রায় একই ভাবে তেমনি করে। আমি তখন কলকাতার বহুবাজার অঞ্চলে ক্ষেত্রদাস লেনে এক মেস বাড়িতে থাকি। আমাদের রাস্তা পেরিয়ে দু’পা হাঁটলেই ছোট মামার চেম্বার। ... ...

শনের সাহচর্যে ডাবলিনে গিয়ে দেখলাম দুশ বছর আগেই প্রখর আইরিশ মেধা এই সঙ্কটের সমাধান করে ফেলেছে; যেমন কোনো পাবের লম্বা বার একাধিক ক্ষুদ্র অংশে বিভক্ত, আপনার সামনে সুধাভাণ্ডের সমারোহ সমেত বারটেন্ডার, কিন্তু আপনার দু পাশে পাতলা কাঠের আবরণ, পেছনে স্বতন্ত্র দ্বার বা পর্দা; আপনাকে বা আপনার সহচর /সহচরীকে তাবৎ জনতা দেখতে পাচ্ছে না, আপনি তাদের কলকণ্ঠ শুনছেন। যে স্নাগের প্রশংসায় শন পঞ্চমুখ, সেটি বার থেকে এক পা দূরের ছোটখাটো কেবিন, যেখানে আপনি বন্ধুবান্ধবের সঙ্গে বসে সান্ধ্য আনন্দ উপভোগ করতে পারেন, একপাশে একটি খোপের ভেতর দিয়ে বার টেন্ডার আপনার ইচ্ছা জানতে চাইবে এবং তদনুযায়ী বিয়ার পৌঁছে দেবে, কখনোই পর্দা ঠেলে আপনার আড্ডায় ঢুকে বলবে না, এই যে আর কি চাইলেন? ... ...

একপাশে দেখলাম বসার জায়গা করা আছে। তার ধারে পুজোর বেদী, কিছু ঘিয়ের প্রদীপ। ধাপ কাটা বেদীটি বৌদ্ধ ভক্তদের পুজোর জন্য। প্রতি বুদ্ধ পূর্ণিমায় ভক্তরা আসেন। আর ত্রিশূল দিয়ে সাজানো বেদীটি হিন্দুদের জন্য। সেখানে হর পার্বতী - পুরুষ/প্রকৃতির পুজো হয় মাঘী পূর্ণিমায়। কিন্তু কী এমন মাহাত্ম্য আছে এই জলাশয়ের যে এই দুর্গম অঞ্চলে আজও মানুষ পাহাড় ডিঙিয়ে আসেন! ... ...

স্কুল গ্রাউন্ডের ঠিক মাঝবরাবর দাঁড়িয়ে, একবার গোল ঘুরে চারধারটা দেখে নিল। কী সুন্দর রঙিন লাগছে, রোদ ঝলমল নীল আকাশের নীচে, মাটিতে যেন রামধনু নেমে এসেছে। সীমানা বরাবর মাঠের দুই ধারে সারি সারি স্টল,যেমনটা হয় প্রতিবার। বাইরের লোক আসা শুরু হয়নি এখনো, স্টলে স্টলে শেষমুহূর্তের প্রস্তুতির উত্তেজনা তুঙ্গে। অন্যান্যবারে তারাও এই সময় নিজের নিজের স্টলে ব্যস্ত থাকত, টিচারদের বকাবকি, হাঁকডাক, এটা ভুলে যাওয়া সেটা ভুলে যাওয়া, স্টলের সাজ, নিজেদের সাজ, সবেতে শেষ মুহূর্তের ছোঁয়া দিয়ে নেওয়া। অবশ্য নিজেদের সাজ বলতে পরণে সেই স্কুল ড্রেস, তবু এত লোক আসবে, এই বিশেষ দিনে, তাই ওরই মাঝে সম্ভব হলে চুলের ছাঁটে সামান্য হেরফের, মাথায় শ্যাম্পু, নখে পালিশ, হাল্কা লাইনার, কড়া ডিসিপ্লিনের টীচাররাও এদিন ওটুকু নাদেখা করে দেয়। ... ...