এবারের সংগ্রাম মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সংগ্রাম! আমাদের হাতিয়ার ‘সুদের হার’ আর ‘টাকার সরবরাহ’। রিভার্স গিয়ার। সুদের হার বাড়াও, নোট কম ছাপো। টাকার ভাও বেশি হলে জিনিসপত্রের চাহিদা কমবে। লোকে খরচা করবে হিসেব করবে। সুইগি থেকে খাবার না আনিয়ে গৃহবধূরা স্বহস্তে রন্ধন করবেন, নেটফ্লিক্সের চাঁদা বন্ধ করবেন। ব্যাঙ্কের খাতায় জমার পরিমাণ বাড়বে অবসর প্রাপ্ত মানুষ যারা ব্যাঙ্কে জমা টাকার সুদ থেকে জীবনযাত্রা নির্বাহ করেন, তাঁরা দু হাত তুলে আশীর্বাদ করবেন। মুদ্রাস্ফীতি কমলে গ্যাঁটের টাকার মূল্য বাড়ে। ... ...
দু দশক বাদে বেড অ্যান্ড ব্রেকফাস্টের এক নতুন প্রয়োগের সঙ্গে পরিচিত হলাম । ব্যাঙ্কিং বাজারে স্বল্প মেয়াদি ও দীর্ঘ মেয়াদি ঋণের কেনা বেচা চলে, যার নাম সেকেন্ডারি ট্রেডিং। যেমন ধরুন সিটি ব্যাঙ্ক জাগুয়ার ল্যান্ড রোভার কোম্পানিকে দু বছরের কড়ারে ধার দিয়েছে এবার সিটি তার স্বত্ব বিক্রি করে দিলো রাবো ব্যাঙ্ককে। দু বছর পার হলে রাবো ব্যাঙ্ক কভেন্ট্রিতে জাগুয়ারের দরোজায় সেই টাকা আদায়ের জন্য কড়া নাড়তে পারে অথবা ইতিমধ্যেই অন্য কাউকে বেচে দিয়ে থাকতে পারে। ঋণ শোধের দিন যার হাতে মালিকানা তাঁকে আমরা বলি হোল্ডার ইন ডিউ কোর্স যিনি সেদিন সেই টাকা পেলেন অথবা হাতে হ্যারিকেন ধরলেন ! এ ধরণের ট্রেডিং তুলকালাম হারে দেখা যায় স্বল্প মেয়াদি আমদানি রপ্তানির ব্যবসায় যাকে আমরা ট্রেড ফাইনান্স বলি। বি পি ( ব্রিটিশ পেট্রলিয়াম - ব্লাড প্রেশার নয় ) ছ মাসের কড়ারে জাহাজ ভর্তি তেল বেচল কেনিয়ার কোবিলকে। কোবিল একটি হুন্ডি লিখে জানাল ১৮০ দিন বাদে তারা দশ মিলিয়ন ডলার নিউ ইয়র্কে জমা করবে বি পির খাতায়। কেনিয়ান কোম্পানির ওপরে ভরসা নেই তাই বি পি সিটিব্যাঙ্কের গ্যারান্টি চাইল- অর্থাৎ কেনিয়া দাম না চুকোলে সিটি সে ডলার দেবে। আগামী কল্য সিটি এই হুন্ডি মেলন ব্যাঙ্ককে বেচে দিতে পারে – ছ মাসের ভেতরে এই কাগজটি মালিকানা বহুবার বদলে যায় এবং এইখানে শুরু হয় ট্রেডিঙের বেড অ্যান্ড ব্রেকফাস্টের খেলা। ... ...
এখন ধরো শেয়ারের দাম বেড়ে যাচ্ছে দেখে আমার পুত্র ব্যাঙ্ককে বলতে পারে তুমি আর কোন সুরক্ষা নয়, আমার কোম্পানির শেয়ার জমা রাখো। কোন কারণে যদি সুদ আসল শোধ না করতে পারি, আমার শেয়ার বেচে দিয়ে টাকা উদ্ধার করে নিও, এই যেমন মর্টগেজ শোধ না করতে পারলে ব্যাঙ্ক বসতবাড়ি বাজেয়াপ্ত করে টাকা উসুল করে। পেছন থেকে একটি ছেলে বললে বাড়ি ঘরের দাম কমতে বাড়তে পারে, তবু তার কিছু মূল্য থেকে যায়। কিন্তু শেয়ারের দাম শূন্য হয়ে যেতে পারে না কি ? এই যেমন এনরনের ক্ষেত্রে হয়েছে। আমার বাবা পেনশন ফানডে এনরনের শেয়ার জমা রেখেছিলেন, এখন সেগুলো ছেঁড়া কাগজের বাকসোয় ঠাই পেয়েছে। ... ...
পরবর্তী ষোল বছরে ভারতীয় ব্যবসায় নিবেশকারীদের জন্য এক রাজপথ, এক বিশাল অটোবান খুলে গেলো – ভারতীয় শেয়ার বাজারের নিবেশকবৃন্দ টাকার গাড়ি পাঠালেন চিরাচরিত নিউ ইয়র্ক লন্ডন প্যারিস নয়, আপাত অখ্যাত এক শহর পোর্ট লুই থেকে ( জনসংখ্যা সওয়া লক্ষ)। বিদেশি ব্যাঙ্ক সেখানে নেই তাই তাঁরা তাদের ডলার পাঠান স্থানীয় ব্যাঙ্কে, তা দিয়ে কেনা হয় রাশি রাশি ভারা ভারা ভারতীয় শেয়ার। দাম বাড়লে বেচেন, ট্রেডিং করেন, ট্যাক্স দেন মরিশাসে যার হার ব্রিটেন ফ্রান্স জারমানির তুলনায় নস্যি। ভারতীয় কর বিভাগ উদার দৃষ্টি উন্মীলন করে থাকেন। সরকারি ভাবে এর নাম দেওয়া হল বিদেশি প্রাতিষ্ঠানিক নিবেশন (ফরেন ইন্সটিটিউশনাল ইনভেসটরস)। কাগজে কলমে এঁরা বিদেশি নিবেশক কিন্তু খুঁটিয়ে দেখে কে ? পাবলিক লিমিটেড কোম্পানি না হলে মালিক নৌকর চাকরের ঠিকানা ড্রাইভিং লাইসেন্স বিজলি বা জলের বিল ব্যাঙ্কের কাছে জমা দিয়ে আপন বৈধতা প্রমাণ করার কোন প্রয়োজন নেই। টাকা বা রুপিয়া আসছে নানান দিশা থেকে, যাচ্ছে শুধু ভারতের পানে, যেমন একদা পর্তুগিজ ডাচ ইংরেজ জাহাজ যেতো। ... ...
আমেরিকান অর্থনীতির বিশাল মন্দার সময়ে তাঁকে হ্যাঙ্ক পলসন যা আদেশ করেছিলেন সেটাই বেরনানকে পালন করেন, তল্পি বাহক বা করণিকের মতন। বেরনানকে ব্যাঙ্কিং জগতে কোন গোলযোগের হদিশ পান নি। ২০০৫ সালের আগস্টে রঘুরাম রাজন সতর্কবাণী দিয়েছিলেন, কানে যায় নি। ২০০৭ সালের আগস্টে ফ্রান্সে ব্রিটেনে স্বল্প মেয়াদি আমানত প্রায় বন্ধ হলো। এর সঙ্গে ওয়াল স্ট্রিটের জুয়ো খেলার কোন সম্পর্ক তিনি দেখতে পান নি। অনেক খুঁজেও ব্যাঙ্কিং সুপারভিশন, অডিট, ইনসপেকশন নিয়ে বেরনানকের কোন মন্তব্য আমার চোখে পড়ে নি বরং হ্যাঙ্ক পলসন করেছেন। ... ...
এর নাম রান অন দি ব্যাঙ্ক ? ব্রিটিশ করদাতার টাকাকে উড়ো খই গোবিন্দায় নমঃ বলে বিলিয়ে দিয়ে কিছু কাউবয় ব্যাঙ্কার এবং তাদের ব্যাঙ্ককে বাঁচাতে চান নি মারভিন কিং। শেষ পর্যন্ত অর্থনৈতিক বিবেচনার চেয়ে রাজনৈতিক স্বার্থ বড়ো হয়ে উঠল। তবু মারভিন কিং লড়াই করেছিলেন তৎকালীন লেবার প্রধানমন্ত্রী গরডন ব্রাউনের সঙ্গে। বলেছিলেন আমি সরকারের আদেশে চলি না। আপনারাই ব্যাঙ্ক অফ ইংল্যান্ডকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন এই মাত্তর দশ বছর আগে। সেই সঙ্গে দেশের ব্যাঙ্কের তত্ত্বাবধানের দায়িত্ব দিয়েছেন আলাদা দফতর, ফাইনানশিয়াল সার্ভিসেস অথরিটিকে। তারা এতদিন কি করছিল ? দেখেনি স্বল্প মেয়াদের ধার নিয়ে লম্বা মেয়াদে মর্টগেজ দিয়েছে এরা। ভাবে নি বাজারি জমার (হোলসেল ডিপোজিট ) স্রোত বাজারি গুজবেরই কারণে শুকিয়ে যেতে পারে ? এই দেখাশোনার কাজটা এককালে আমরা করেছি, সাফল্যের সঙ্গে। ... ...
রাজস্ব ঘটিত নীতি এবং আর্থিক নীতি -এই দুটিকে একই দফতরের আওতায় রাখা সংগত কিনা তা নিয়ে বিতর্ক হয়ে থাকে। কেউ কেউ বলেন কর আদায়ের পরিমাণের চেয়ে খরচা বেশি হলে সরকার কর বৃদ্ধি করে ঘাটতি মেটাতে পারেন। সেটি ফিস্কাল পলিসির অঙ্গ, কিন্তু আগামী নির্বাচনের দিকে চোখ রেখে সে পথে না গিয়ে আরও নোট ছাপিয়ে যদি কাজ চালান তার ফলে দেশে মুদ্রাস্ফীতি ঘটতে পারে। এর পরিণাম ভয়াবহ। বহু দিনে আগেই ফ্রান্স জার্মানি তাদের সংসদে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের সম্পূর্ণ স্বাধীনতা মঞ্জুর করেছে। অনেক দেশ -যেমন আজকের ইউরোপীয় সেন্ট্রাল ব্যাঙ্ক, ই সি বি – এই পথ অনুসরণ করে। ব্যাঙ্ক অফ লাটভিয়ার( কেন্দ্রীয় ব্যাঙ্ক) গভর্নর আইনার রেপকে আমাকে বলেছিলেন – আমি লাটভিয়ান সরকারের অর্থমন্ত্রকের ঠিকানাটা জানি, সেখানে কখনো যাই নি ... ...
জেকিল আইল্যান্ডে কতিপয় ধনী ব্যক্তি সমবেত হলেন ডলার নামক দ্রব্যটির দর ( সুদ ) এবং সরবরাহ নিয়ন্ত্রণের বাসনায়। নিউ মেক্সিকোর তাওস শহরে কোনো ব্যাঙ্ক ধার দেবে তিন শতাংশ সুদে আর নিউ জার্সির হোবোকেনে ধার দিতে ছ শতাংশ সুদ চাইবে, এটি হতে পারে না। যে যা খুশি দর চাওয়ার ফলে সিটি মরগান ওয়ারবুরগ রকিফেলারের নিত্য লোকসান হচ্ছে। এঁরা পরস্পরের তীব্র প্রতিদ্বন্দ্বী ঠিকই কিন্তু চোরে চোরে মাসতুতো ভাই প্রবাদটিও তো সমান সত্যি। ১৯১৩ সালে ফেডারাল রিজার্ভ অ্যাক্ট দ্বারা প্রতিষ্ঠিত হলো ফেডারাল রিজার্ভ। ১৯১৪ সালে এক বক্তৃতায় সেনেটর অলডরিচ বললেন, “ এই আইন পাস হবার আগে অবধি নিউ ইয়র্কের ব্যাঙ্কারদের প্রভুত্ব ছিল কেবলমাত্র নিউ ইয়র্কের ধন সম্পদের ওপরে, এখন গোটা দেশের সম্পদের ওপরে *। ... ...
মন্দা কাটিয়ে আমেরিকান অর্থনীতি সেরে উঠছে, লোকের আয় বাড়ছে – ফল স্বরূপ বাড়িঘরের চাহিদাও। হার্ভার্ড হোয়ারটনের মতো বাণিজ্য বিদ্যা শিক্ষা প্রতিষ্ঠানে নানান বিষয়ের সঙ্গে সঙ্গে জুয়া খেলাটা শিখেছেন ওয়াল স্ট্রিটের উজ্জ্বল তারকারা। ফাইনানশিয়াল ইঞ্জিনিয়ারিং ( এককালে হয়তো এরই নাম ছিল অ্যালকেমি) দ্বারা সোনাতে সোহাগা মেশালেন – সোনার নাম হাজার বাড়ি বন্ধকের সমষ্টি ( মর্টগেজ ব্যাকড সিকিউরিটি), নতুন সোহাগার নাম হরেকরকমবা ঋণের জামানত ( কোল্যাটারালাইজড লোন অবলিগেশান)। মিলকেন বলেছিলেন ছোট হতে পারে কিন্তু কোন ব্যবসা বা ঋণ তুচ্ছ নয়, জাঙ্ক বলিয়া কোরো না হেলা। সলোমনের রানিয়েরির খাতায় ছিল মর্টগেজের সমারোহ। ঋণ রইল বাড়ি বন্ধক দ্বারা সুরক্ষিত, সুদ এলো ই এম আই থেকে। এবার সকল অধীর লগ্নিকারকের শিরে যে পুষ্প বর্ষিত হলো তার নাম জামানত কৃত মর্টগেজ সমষ্টি ( কোল্যাটারালাইজড মর্টগেজ অবলিগেশনস )। কাল পূর্ণ হলে এই পুষ্প দেখা দেবে অগ্নিবৃষ্টি রূপে। ... ...
আমার ভারত, জার্মানি, ইংল্যান্ডে শেখা ব্যাকিং পাঠ -খদ্দেরকে চেনো, তার খানা তল্লাশি করো, মাঝে মধ্যে ব্যাঙ্কে ডেকে খবরাখবর নাও এসবই অবান্তর গল্প। আমি মূর্খের মতো ভাবি এটা আমার বাড়ি – যতদিন না ধার শোধ হয়, এটা আসলে ব্যাঙ্কের বাড়ি। ব্যাঙ্ক ধার দেয় না, কেনে একটা সম্পত্তি যার দাম বাড়ে প্রতি দিন। তার জন্য আবার মাসে মাসে সুদ পায়, একদিন সেই পুরো ১২০,০০ ডলার ফেরত পাবে। আমেরিকায় লক্ষ লক্ষ বাসভবনের প্রয়োজন। বাড়ি জমির দাম কখনো কমে না। ... ...