গত শতাব্দীর শেষভাগ থেকে লাতিন আমেরিকায় বিভিন্ন দেশে বামপন্থী নানা দলের অগ্রগতি এবং অনেক ক্ষেত্রে রাষ্ট্রীয় ক্ষমতা লাভ গোটা পৃথিবীর বামপন্থার আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে। খুব সম্প্রতি পেরু এবং চিলিতেও এরকম কিছু অগ্রগতি লক্ষ করা গেছে। সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি এবং পূর্ব ইওরোপের সমাজতন্ত্রের বিলুপ্তির পর এই দেশগুলিই হয়ে উঠেছে বামপন্থী এবং প্রগতিশীলদের ভরসাস্থল। কিন্তু এটা মনে রাখতে হবে যে রাষ্ট্র পরিচালনার বিংশ শতকীয় সমাজতান্ত্রিক মডেল অর্থাৎ তথাকথিত সর্বহারার একনায়কত্ব এদের রাষ্ট্র পরিচালনায় অনুপস্থিত। তার জন্য সাময়িক কিছু মূল্য চোকাতে হলেও শেষ বিচারে তা গণতন্ত্রের অন্তর্বস্তুকে রক্ষা করতে বেশি কার্যকরী। এটা আমাদের দেশের বামপন্থীদের উপলব্ধি করা উচিত। ... ...
মানুষের বাসনার ইতিহাস বড় বিচিত্রপথে প্রবাহিত। সমাজ ও ধর্ম তার যে অনুমোদিত রূপগুলি গড়ে তোলে তাকে ফাঁকি দিয়েই গড়ে ওঠে তার বিচিত্র প্রকাশ। ভারতবর্ষের ক্ষেত্রে ঔপনিবেশিক শাসনকাল থেকেই তাতে অবদমনের মাত্রা আরো বেড়েছিল। বর্তমান সময়ে দাঁড়িয়েও এই অবদমন যে সামাজিক ও ধর্মীয় মতাদর্শের অংশ হিসেবে টিঁকে থাকে তা পিতৃতন্ত্রের হাতকেই আরও শক্ত করে। তাই তাকে চিনে নেওয়া আজ জরুরী। ... ...
লিঙ্গসাম্যযুক্ত এক সমাজের আবাহন যতদিন আমরা না করতে পারছি কিংবা লিভ ইন এর মত অপ্রচলিত সম্পর্কের রাজনীতিটাকে এই বৃহত্তর রাজনীতির জন্য প্রতীক্ষায় থাকার সঙ্গে সম্পর্কিত করতে পারছি ততদিন এ নিয়ে আমাদের কেচ্ছাচর্চা চলবে, নতুন কোনো অবস্থানের সূচনা হবে না যাতে পিতৃতন্ত্রের শেকলটা একটু ঢিলে হয়। ... ...
পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচনী ফলাফলের ভিত্তিতে বাম রাজনীতির ভবিষৎ। ... ...