হাহা। হাহাহাহা। হাহাহাহাঃহাঃহাঃহাঃ। ... ...
রবীন্দ্রনাথ ঠাকুরের 'বিশ্বভারতী' পড়তে গিয়ে কিছু আলোচনা, ধ্যানধারণা সম্বন্ধে পরিচিত হলাম। তেমন কিছুই নয়, ভদ্রলোক বিশ্বভারতীর সুপ্তি থেকে বিকাশে যাওয়ার পথগুলি বোঝানোর চেষ্টা করছিলেন ১৩২৮-এর বসন্তকালে। যেমন বুঝেছি, কয়েকটি ধাপে লেখার চেষ্টা করছি। ধাপগুলির নাম আমারই দেওয়া, নিজের বোঝবার সুবিধার জন্য। ... ...
সে অনেকদিন আগেকার কথা – ঠাকুরের দেহরক্ষার পর যখন তরুণ পরিব্রাজকরূপে তিনি ছুটে চলেছেন সারা দেশে, তখনই কোনও একটা সময়ে এসে ক'দিন আলোয়ারেও ছিলেন। সেই সময়ে দু'বেলা পেট চলে ভিক্ষার অন্নে। যেদিন কিছুই জোটে না ভিক্ষায়, সেদিন সন্ন্যাসীর জঠরাগ্নির জ্বালা কমায় এলাকার আরেক ভিখারিনি – বুড়িমা। পথের ধারে তাঁর জরাজীর্ণ কুঁড়ে ঘর; দিনশেষে ক্লান্ত, অবসন্ন, ক্ষুধার্ত সেই তরুণ এসে বসলে বুড়ি আস্তে আস্তে কিছুটা বজরার আটা বার করে – ভিক্ষারই ধন সে সব। তারপর সে আটা মেখে, হাতের চাপে চ্যাপ্টা করে, আগুনে পুড়িয়ে খানকতক রুটি বানিয়ে সন্ন্যাসীর দিকে এগিয়ে দেয়, "এ নে, খা রে লালা।" ... ...
পবিত্রতা, সারল্য, অহিংসা, সত্যাশ্রয়, ত্যাগ, দয়া, মৃদুস্বভাব, তেজস্বিতা, ক্ষমা, ধৈর্য্য, মঙ্গলাচরণ, এবং অবশ্যই আত্মশ্রদ্ধা ও আত্মজ্ঞান – রবীন্দ্রনাথ তার প্রতিটিই প্রায় কর গুনে তুলে এনেছেন তাঁর এই রচনায়। আমরা যে দেশের স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করলাম, তার মধ্যে আজ কি এই গুণাবলী পাই আমরা? ... ...
স্বামীজীর ঘর পরিষ্কার করতে গিয়ে তাঁর সদ্য পাওয়া একটি চীনাকাঁচের উপহার ভেঙে ফেলেছে পরিচারক; চোখে পড়েছে এক প্রবীণ মহারাজের। রাগে শুধু পরিচারকের গায়ে হাত ওঠা বাকি, উদয় হলেন নরেন্দ্র। "কী হয়েছে দাদা?" "আপনার পাওয়া ওই কাঁচের জিনিসটা ভেঙে দিল বলদটা! বিকেলে রাজা মহারাজ ফিরুন, তারপর হচ্ছে ওর! আপনার অত সুন্দর কাঁচের স্মারক...", মহারাজের দুঃখ আর যাচ্ছে না। "আচ্ছা আপদ তো! কাঁচের জিনিস তো ও'ভাবেই যায় দাদা; ও কী আমাদের মতো যক্ষ্মা-কলেরায় যাবে নাকি?" ... ...
দশমীর বেলায় নিরঞ্জনের শেষে আর দুষ্টকে দুষ্ট মানা হয় না। সবই ভেসে যাবে জলে। বাংলার এই পুজোয়, ঘরের মেয়ে উমার বিসর্জনের আগে তাঁর চিরশত্রুকেও বাড়ির মা-বউয়েরা আদর করে বিদায় দেন। করুণার এমন ছিন্ন মেঘ খেলা করে মানুষের মনে, সুদর্শনের চোখ জলে ভরে আসে। ... ...
দুর্গানবমীর প্রায় সব শব্দই বিয়োগান্তক। যে শব্দগুলো এতদিন উল্লাসের বাতাসে ভর করে আসছিল, এখন তারাই বিষাদের বাহন হয়ে ছড়িয়ে পড়ে দিকে দিকে। আজ দুপুরে নিয়োগী বাড়িতে মহাভোজ; সে উপলক্ষে সকাল থেকেই ঠাকুরদের কড়ায় ছ্যাঁকছোঁক – মাছের কালিয়া আর পাবদা-সর্ষে নামিয়ে বাড়ন্ত বেলায় বেগুনি আর ঝুরি আলুভাজার তোড়জোড়, খাবারের পাতে গরম গরম দেওয়া হবে। আরেকটা বড় কড়ায় মাছের মাথা দিয়ে মুগের ডাল সাঁতলানো, আর পাশের বড় ডেকচিতে কিছুটা কম গুরুত্ব পাওয়া ফুলকপির তরকারি। মশলার গন্ধে ঢেকে যাচ্ছে বাড়ি, পাড়া। তবু সেই সব গন্ধ, শব্দ, রঙ আজ যেন ফুরানের আগের উজ্জ্বলতা নিয়ে আসছে। তাতে আনন্দের চেয়ে বিষাদের ভার বেশি। ... ...
কথায় আছে, “অষ্টমীর পূজায় ফলে বিদায়ের আশ/ নবমী দশমী বাঁধে আর বারো মাস”। অষ্টমীর পুজোয় নাকি বিদায়ের আশা ফলে গেরস্থের বুকে – সে কেমন? অষ্টমীর পুজো-শেষে নবমীর দিকে পা দিলেই বিদায় বাদ্য বাজতে থাকে কোথাও, আর মাত্র দু’ দিন। এই ‘মাত্র দু’ দিন’-এর প্রহেলিকায় গেরস্থ-কন্যা গৌরীর আগের তিনটে আলো-ঝলমল দিন কোথায় যেন পালায়! তারা এসেছিল যেন এটুকু বোঝাতেই যে তারা থাকবে না। ... ...
পুজোবাড়িতে সপ্তমীসন্ধে এলেই এমন কিছু মানুষ থাকেন যারা সবাইকে শুনিয়ে শুনিয়ে বলতে শুরু করেন, "এই তো সপ্তমীও কেটে গেল, অষ্টমী-নবমী দুটো দিন কেটে গেলেই ভাসান! ব্যাস! এত আনন্দ-আয়োজন সব শেষ!" এটুকু শেষ করে তারপর অপেক্ষাকৃত ছোটদের দিকে তাকিয়ে জগতের এই প্রবহমানতার রহস্য ভেদ করার আনন্দে হ্যা হ্যা করেন। ... ...
ছোট পাড়ার এই রাস্তাটা আজ সন্ধেয় আলোয় সাজলো সম্পূর্ণ। দুটো গলি পেরিয়ে পাড়ার পুজো। আবছা সুরে সে পুজোর সূচনা ভেসে আসছে এত পথ। নিঝুম, হৈমন্তী রাস্তার উপর আলোর ঝালর, তারও উপরে কিছু বাড়ির বারান্দায় শৌখিন জ্বলা-নেভা আলো, আমাদের এই নিয়োগী বাড়ির গায়ে আলোর মালা, আর তারও অনেক, অনেক উপরে, হাল্কা হিমধরা আকাশে ইতস্তত তারাদের সংলাপ। বোধনের সময় হল। ... ...