বিপ্লব রহমান কী? সহ-ব্লগার রাগিব হাসান সর্ম্পকে নতুন করে তেমন কিছু বলার নেই। বাংলাদেশের গৌরব ড. রাগিব হাসান পেশায় একজন কম্পিউটার বিজ্ঞানী। তিনি ইউনিভার্সিটি অব আলাবামা অ্যাট বার্মিংহামের কম্পিউটার বিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক পদে কর্মরত। তাঁর গবেষণার বিষয় কম্পিউটার নিরাপত্তা ও ক্লাউড কম্পিউটিং। ২০০৬ সাল থেকে তিনি বাংলা উইকিপিডিয়াতে কাজ করছেন।
বছর দুয়েক আগে তারই উদ্যোগে আন্তর্জালে ছড়িয়ে পড়েছে বাংলা ভাষায় জ্ঞান-বিজ্ঞানের আলো। বিজ্ঞানের শিক্ষার্থী মাত্রই জানেন, উচ্চতর জ্ঞান-বিজ্ঞানের নানা শাখায় বা ... ...
তসলিমা নাসরিনের কাছ থেকে আমার কিছু শেখার নেই। না জ্ঞান, না কবিতা, না লেখার স্টাইল। আমি কি লিখবো না, কি বলবো না, কি হতে চাইবো না, এমনকি কি ভাববো না, তা জানার জন্যই আমার কাছে তসলিমা নাসরিন জরুরি। তসলিমা সর্ম্পকে আমার খুব আগ্রহও নেই। কিছুটা কৌতুহল আছে। এর বেশী কিছু নয় [দেখেুন: সাম্প্রতিক টিভি সাক্ষাৎকার, ফারজানা রূপার এক্সক্লুসিভ fb.me/2JnpeEQT7 ]
গুলি ফোটানো মানেই যেমন রাষ্ট্র বিপ্লব নয়, তেমন তসলিমা জাত নারী মুক্তির বোলচাল, আর তীব্র মৌলবাদের বিরোধীতা [শুধু মুসলিম মৌলবাদ] মানেই নারী মুক্তি ... ...
প্রশ্নটি প্রথম তোলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাবেরী গায়েন। গুমট গরমের পর বিকেলে এক ঝলক স্বস্তির বৃষ্টির সময় কাবেরী আপা মনে করিয়ে দেন শৈশবের সেই মায়াময় শিশুপাঠ:
"বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান,
শিব ঠাকুরের বিয়ে হল তিন কন্যা দান।
এক কন্যা রাঁধেন বাড়েন এক কন্যা খান,
এক কন্যা রাগ করে বাপের বাড়ি যান।"
এই শিশুপাঠে শিব ঠাকুরকে তিনটি কন্যা দান করার কথা বলা হচ্ছে, অর্থাৎ কি না তিন-তিনটি স্ত্রী! এর উপস্থাপনাটি এতোই নিরীহ যে, যেন এটি ঠাকুর মশাইয়ের প্রাপ্য এবং এটি ... ...
আম পাতা জোড়া জোড়া
তৎকালে লোকে প্রেমকে লাইন বলিতো। আমাদিগকে বলা হইয়াছিলো, ইহা ভালো নয়। ভাবেসাবে আমরা বুঝিয়াছিলাম, লাইন একটি বখাটেপনা, সামাজিক অপরাধ বিশেষ। …
এই ঢাকা তখন সেই ঢাকা ছিলো না। ফুলবাড়িয়াতে ছিলো রেল স্টেশন। রিকশাই ছিলো সর্বত্র জনপ্রিয় বাহন। ইপিআরটিসি’র লাল দোতলা বাস বিআরটিসি হইয়াছে মাত্র। বাবার হাত ধরিয়া সেই দোতলা বাসে চাপিয়া মিরপুর-ফুলবাড়িয়া ভ্রমন করিয়া জীবনকে মনে হইয়াছিলো সার্থক। রমনা পার্কের দোলনায় আবার কবে চড়িবো, সেই ভাবনায় ছোট্ট শিশু মন কতই না রঙিন স্ব ... ...
[২০০৯ সালের ১৪ ফেব্রুয়ারি নওগাঁর আত্রাইয়ের পতিসরে পাওয়া গেছে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছয় পাতার একটি দীর্ঘ চিঠি। এটিই এ পর্যন্ত পাওয়া কবির সর্বশেষ অপ্রকাশিত পত্র। চিঠিতে তারিখ দেওয়া আছে, ১৩০৭ সালের ২৮ ভাদ্র। কিন্তু সুনির্দষ্টভাবে কারো নাম উল্লেখ করে চিঠিতে কাউকে সম্বোধন করা হয়নি। তাই কবি এই চিঠিটি কাকে লিখেছিলেন, তা এখন গবেষণার বিষয়। রবীন্দ্রনাথের এই অপ্রকাশিত চিঠিটি তাঁর পাচক পতিসরের কবিজ উদ্দিনের বাড়ি থেকে উদ্ধার করা হয়। এতে কবি তুলে ধরেছেন তাঁর সংক্ষিপ্ত জীবন ও কর্মের কথা। নওগাঁর ... ...
০১. সারা পৃথিবীতে ‘টারজান’ চরিত্রটি কমিক্স বই, উপন্যাস, সিনেমা ও কার্টুন ছবিতে প্রায় একশ বছর ধরে দাপটের সঙ্গে নিজস্ব জনপ্রিয়তা ধরে রেখেছে। ছোট বেলায় ’টারজান’ বা তার প্রেমিকা ’জেন’ হতে চায়নি, এমন বালক-বালিকা খুঁজে পাওয়া মুশকিল।
টারজান একটি কাল্পনিক চরিত্র। এডগার রাইজ বারোজ এই কমিক্স চরিত্রের নির্মাতা। ’টারজান’ কথাটির অর্থ ‘শাদা মানুষ’। ‘টারজান অব দা এপস’ উপন্যাসে টারজান চরিত্রটি প্রথমে জনপ্রিয়তা পায়। মূল গল্পে দেখা যায়, দুর্ঘটনার কবলে পড়ে সভ্য জগত থেকে একটি পশ্চিমা শিশু আফ্রিকার ... ...
হাভাতে বুড়িটি ভাতের সন্ধানেই কোনো এক আত্নীয় সঙ্গে ঢাকায় এসেছিলেন। তার জন্ম উত্তরবঙ্গের বৃহত্তর রংপুরের মঙ্গা পীড়িত কোনো এক দূর্গম গ্রামে। তাই আমাদের বুঝতে অসুবিধা হয় না, অনিবার্য এক অচিন ক্ষুধা আজন্ম চিটচিটে ঘামের মতো লেপ্টে থাকে তার জঠরে, গতরে এবং সর্বাঙ্গে। বুড়ির জীবনের গল্পটিও তাই মঙ্গা উপদ্রুত অন্চলের অন্যান্য বুড়ির মতো অতি সংক্ষিপ্ত এবং স্যাঁতসেঁতে টাইপের পুরনো। তাই আসুন, এই পর্বটুকু আমরা বরং এক বাক্যেই সেরে নেই :
১৫ বছর বয়সে এক ক্ষেতমজুরের সঙ্গে বিয়ে, বছর না ঘুরতেই বাচ্চা ... ...
আপনাকে নিয়ে আমি কী লিখতে পারি? কী লেখা উচিৎ? আপনাকে নিয়ে লিখতে গিয়ে টিভিতে দেখা সাগর-রুনি সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের রোমহর্ষক বর্ণনা আমার চোখের সামনে একে একে সিনেমার স্লাইডের মতো ভেসে উঠছে। কম্পিউটার-কি বোর্ড স্লথ থেকে স্লথতর হয়ে আসছে।...
সাগর সারোয়ার, প্রিয় সাগর, বরং আমি বলতে পারি, ক্ষুদে সাংবাদিকতারকালে পাহাড় যাত্রায় আপনার সঙ্গে আমার পরিচয় সেই ১৯৯৬ সালের মধ্যভাগের কোনো এক দুপুরে। পাহাড়ি ছাত্র পরিষদ নেতা সঞ্জয় চাকমার ঢাবির জগন্নাথ হলের (দক্ষিণ বাড়ি) ৩২০ নম্বর কক্ষ থেকে আল ... ...
মেয়েটি কোনো বলিউড বা ঢাকাই ছবির হিট নায়িকা শাবনুর, শাবনাজ, শাহনূর–এ রকম কোনো চটকদার নাম বলেনি। নারায়নগঞ্জের গোদনাইলের সরকারি ভবঘুরে আশ্রয় কেন্দ্রের অন্য ভাসমান পতিতাদের ভীড়ে অল্প বয়সী ফর্সা মতোন মেয়েটি একটু দূরে একা দাঁড়িয়ে ছিলো। তার কোলে এক রত্তি একটি দুধের শিশু। সে বোধহয় সেদিন তার সত্যিকারের নামটিই আমাকে বলেছিলো, আমার নাম আছিয়া, আছিয়া বেগম। ...
আমি ও আরেক সহকর্মি মুন্নী সাহার সঙ্গে ভবঘুরে আশ্রয় কেন্দ্রটি ঘুরে ঘুরে সেখানের আশ্রিতাদের সমস্যার কথা শুনছিলাম, নোট নিচ্ছিলাম দ্ ... ...
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ বিচারের দাবিতে গত ফেব্রুয়ারিতে শাহবাগ গণবিস্ফোরণের পর 'ব্লগ', 'ফেসবুক', 'টুইটার', 'পোস্ট', 'ট্যাগ', 'সাইবার ওয়ার' ইত্যাদি এখন খুব পরিচিত শব্দ। এরমধ্যে 'ব্লগ' শব্দটিই প্রধান। অন্যদিকে, গত মে মাসে ঢাকার মতিঝিলে 'নাস্তিক ব্লগারদের ফাসিঁর দাবিতে জামাত-হেফাজতের মৌলবাদী মহাসমাবেশ বাংলা ব্লগকে নেতিবাচকভাবে উপস্থাপিত করতে চেয়েছে। কিন্তু মোদ্দা কথায়, বাংলা ব্লগের অমিত শক্তি এখন প্রকাশ্য। এ কারণেই গলা কেটে ব্লগার খুন করার পাশাপাশি ব্লগারদের ওপর মৌলবাদী সশস্ত্র হামলা চলছেই। ... ...