একটা সমীক্ষায় দেখা গ্যাছে, মন্দিরে, বা ঠাকুরের সিংহাসনে প্রতিষ্ঠিত নাড়ূগোপাল রাধাকৃষ্ণ গণেশ শিব দুর্গা কালী ইত্যাদি প্রভৃতিরা যতটা ভয় ভক্তির ডিভিডেন্ড পায়, ক্যালেন্ডারের নাড়ুগোপাল রাধাকৃষ্ণ গণেশ শিব দুর্গা কালী ইত্যাদি প্রভৃতিরা ততটা পায় না। তদুপরি, ঐ শেষোক্তদের মেয়াদ চৈত্র, বা ডিসেম্বর পর্যন্ত। তারপর গারবেজ বিন-এ।। ... ...
কালীনারায়ণপুর, ২৬শে মার্চ, ২০৯৮ খ্রিঃ গত ২৩শে মার্চ আমরা আমাদের পায়রাডাঙার ভাড়া করা ফ্ল্যাটটি ছাড়িয়া কালীনারায়ণপুরের এই ফ্ল্যাটটিতে পাকাপাকি ভাবে চলিয়া আসিলাম। আমরা বলিতে, আমি, আমার স্ত্রী বিধুমুখী এবং আমাদের পুরানো ও বিশ্বস্ত রোবট উমাপ্রসাদ। কর্মের সুবাদে এতদিন পায়রাডাঙ্গা জেলায় থাকিতে হইয়াছিল কিন্তু সেখানে একটি ফ্ল্যাট কেনা আমার সাধ্যের বাহিরে ছিল তাই বদলী হইয়া আসিবার পর, কালীনারায়ণপুর জেলায় অপেক্ষাকৃত সস্তায় এই ফ্ল্যাটটি কিনিলাম। সাড়ে পাঁচ শ বর্গফুটের, সাধারণ মানের এই ফ্ল্যাটটি, ‘কালীনারায়ণপুর মা চন্ডী মেগাটাউন ... ...
ময়দানে এর পরের ইভেন্ট ঃ কোটি কন্ঠে কাঁচা খিস্তি পাঠ। অনুষ্ঠানের সূচনা হবে কবি পুরন্দর ভাটের কবিতা দিয়ে। এরপর, গাণ্ডু আর রিক্সার কথোপকথনের নির্বাচিত অংশ থেকে পাঠ। তারপর, যে যার ক্ষমতা অনুযায়ী রাষ্ট্রযন্ত্রীদের উদ্দেশ্যে খিস্তি বর্ষণ। শেষে, সবচেয়ে সৃষ্টিশীল খিস্তিকারদের সম্বর্ধনা জ্ঞাপন। এই অনুষ্ঠানে বীফ কাবাব আর পোর্ক শর্ট রিবস্ ছাড়া অন্য কোনো খাদ্য বিক্রয় নিষিদ্ধ। 'নো স্মোকিং' অ্যান্ড 'নো অ্যালকোহল' আর স্ট্রিক্টলি প্রোহিবিটেড। আগ্রহী আত্মাদের আন্তরিক অংশগ্রহণের আমন্ত্রণ রইল।। ... ...
বিকাশবাবু, গত এক দশমিক এক দশক ধরে আপনার একের পর এক মাস্টারস্ট্রোকের ঠেলায় আমরা চোখে সর্ষেফুল দেখতে শুরু করেছি। আর তার সাথে রয়েছে, ফিল্মি ঢঙ্গে বলা আপনার অন্তঃসারশূন্য বাত(কর্ম)। সেগুলোকে আবার ১) মন কি বাত(কর্ম) আর ২) অন্যান্য বাত(কর্ম), এই দুই ভাগে ভাগ করা যায়। অবশ্য, বাত(কর্ম) ছাড়াও আরো কিছু কিছু কর্ম আপনি করে থাকেন যেগুলোকে আপনার পদলেহী স্তাবকবৃন্দ মাস্টারস্ট্রোক আখ্যা দিয়ে থাকে। যেমন,ক) দেশের মঙ্গলের জন্যে ঘন ঘন বিদেশ ভ্রমণ।খ) এদেশের সংবিধানের তোয়াক্কা না করে, হঠাৎ হঠাৎ নানাবিধ নীতি নির্ধারণ করে সাধারণ মানুষকে ক্রমাগত বিপাকে ... ...
ধর্ম আর কত রাজনৈতিক হবে ?রাজনীতি আর কত ধার্মিক হবে ? সাংবাদিকতা আর কত কদর্য হবে ? কদর্যতা আর কতবার 'সংবাদ' হবে ? বিভেদ-মন্ত্র আর কতবার অস্ত্র হয়ে ঝলসে উঠবে ? মগজ আর কত হিংসাকে অনুপ্রবেশ করতে দেবে ? ভণ্ডামো আর কতদিন 'রাজা' সেজে থাকবে ?ইতিহাস আর কতবার নিজেকে পুনরাবৃত্ত করবে ? ইতিহাসের ক্লান্তি নেই ... ? ... ...
মাচার নেতা ছিল নেতার মাচাটিতে ভোটার ছিল ঘরকোণে, একদা বিকেলেতে মিলন হলো দোঁহে ভোট মাগনের ক্ষণে। মাচার নেতা বলে, শোনো, ভোটার ভাই ভোটটা আমাকেই দিও, ভোটার শুনে বলে, ভোট চাওয়ার আগে রিপোর্ট কার্ডটা দেখিও। মাচার নেতা কহে, ভা-আ-আ-আ-ই দেশে সু-দিন পেয়েছে সবাই, ভোটার কেঁদে বলে, না-আ-আ-ই মোর ট্যাঁকেতে কানাকড়ি নাই। মাচার নেতা বলে, কী হবে কড়ি ... ...
জন্মসূত্রে ভারতের একজন নাগরিক হিসেবে, এই ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে, ইদানীং কতগুলো হিং টিং ছট প্রশ্ন মাথার মধ্যে কামড়াতে শুরু করেছে। এইসব প্রশ্নেরা আগে কোনদিন দেখা দেয় নি। প্রশ্নগুলো এইরকম : ১> আমি ধর্মকে বেশি গুরুত্ব দেব, নাকি দেশকে, নাকি ভাষাকে? ২> আমার কি একজন রাজস্থানী হিন্দুকে বেশি পছন্দ করা উচিৎ কারণ সেও একজন ভারতবাসী বলে, না কি একজন বাংলাদেশী মুসলমানকে, কারণ আমাদের ভাষা এক বলে? ৩> আমার কি একজন বিহারের অথবা অসমের মুসলমানকে বেশি পছন্দ করা উচিৎ, কারণ আমাদের দেশ এক বলে, না কি একজন বালিদ্বীপের অথবা মরিশাসের হিন্দুকে, কারণ আমাদের ধর্ম এক বলে? না কি একজন বাংলাদেশের মুসলমানকে, কারণ আমাদের ভাষা এক ... ...
শুউ – ন, শুন শুন সর্বজন শুন দিয়া মন,‘নমো’মঙ্গলের কথা করিনু বর্ণন। নয় এ গল্পগাথা।। নঅ – য় এ গল্পগাথা, সত্য কথাএই অধম আজ কবে,দেখে ‘রামের ফানুস’, বলে মানুষ, ‘নমো’-ই আবার হবে। দেশের প্রধানমন্ত্রী।। দেএ – শের প্রধানমন্ত্রী, বাদ্যযন্ত্রী বাজান রাষ্ট্রযন্ত্র,আর, বেকুব প্রজা শোনে, রাজাকহেন যে সব মন্ত্র।শোনে মুগ্ধ হয়ে।। শোও – নে মুগ্ধ হয়ে, ধৈর্য্য লয়েশতেক আশার বাণী,আর, ভাষণ শেষে ঘরে এসে গেলে দুই গ্লাস পানি।তাতে মন ভরে যায়।। তাআ – তে মন ভরে যায়, পেট কহে, হায় !এ কি বিষম জ্বালা,ওরে, নাই যে অশন, শুধুই ভাষণ, কান যে ঝালাপালা। আমার চলবে কিসে।। আআ – মার চলবে কিসে, বাক্য পিষে বেরোয় না ... ...
ধরে কৃষ্ণ মারে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ ধরে মারে। মারে রাম ধরে রাম, রাম রাম মারে ধরে।। ... ...
যঃ মূর্খঃ সর্বঘটেসু কাঁঠালিকলারূপেণ সংস্থিত।ত্যজস্তস্মৈ ত্যজস্তস্মৈ ত্যজস্তস্মৈ ত্যজ ত্যজহঃ।।যঃ ভণ্ডঃ সর্বমন্দিরেসু ভক্তরূপেণ সংস্থিত।ত্যজস্তস্মৈ ত্যজস্তস্মৈ ত্যজস্তস্মৈ ত্যজ ত্যজহঃ।।যঃ তঞ্চকঃ সর্বমঞ্চেসু জুমলারূপেণ সংস্থিত।ত্যজস্তস্মৈ ত্যজস্তস্মৈ ত্যজস্তস্মৈ ত্যজ ত্যজহঃ।।যঃ তস্করঃ সর্বসমক্ষেসু ফকিররূপেণ সংস্থিত। ত্যজস্তস্মৈ ত্যজস্তস্মৈ ত্যজস্তস্মৈ ত্যজ ত্যজহঃ।।যঃ কুটিলঃ সর্বধর্মেসু বিভেদরূপেণ সংস্থিত।ত্যজস্তস্মৈ ত্যজস্তস্মৈ ত্যজস্তস্মৈ ত্যজ ত্যজহঃ।।যঃ দানবঃ সর্বহৃদয়েসু ঘৃণারূপেণ সংস্থিত।ত্যজস্তস্মৈ ত্যজস্তস্মৈ ত্যজস্তস্মৈ ত্যজ ত্যজহঃ।। ইতি শ্রীফকিরঃ স্তোত্রম্ সম্পূর্ণম্ ... ...