পর্ব ২ কি বোধ, কি আত্মপ্রত্যয়, কি আমর্ম উপলব্ধি নিয়ে দেশমাতৃকার চরণ বন্দনা করতে হবে সেই বিষয়ে তাঁর সুস্পষ্ট ধারণা ও নির্দেশ ছিল। শুধু বায়বীয় উচ্ছ্বাস আবেগে গাল ভরা দেশপ্রেমের রঙিন বেলুনকে ফুলিয়ে ফাঁপিয়ে আকাশে উড়িয়ে দিয়ে দূর থেকে তাকে নিরীক্ষণ করা নয়, দেশকে জানতে গেলে, তাকে ভালবাসতে গেলে,নিবিষ্ট চিত্তে তার গভীরে পদ্মাসনে বসতে হবে, তার অতীত ইতিহাসে হারিয়ে যাওয়া গৌরবময় অধ্যায় গুলিকে তুলে ধরতে হবে, দেশের ইতিহাসকে বিজ্ঞানসম্মত ভিত্তিতে গড়ে তুলতে হবে আর তা না পারলে জাতীয়তাবোধ ঠিকমতো গড়ে উঠবে না নিজের হারানো ছেলেকে ফিরে না পাওয়া পর্যন্ত মানুষ যেমন অস্থির ... ...
২০০৫ সাল আমার কাছে অত্যন্ত স্মরণীয় বছর এই কারণেই নয় যে এই বছর আমি প্রথম আমেরিকায় গিয়েছিলাম। স্মরণীয় এই কারণে যে ওই বছরই আমি আমার জীবনের পরম পবিত্র তীর্থস্থান শিকাগোতে আর্ট ইনস্টিটিউট অট্টালিকায় Fullerton Hall এ ১১ই সেপ্টেম্বর ১৮৯৩ সালে স্বামী বিবেকানন্দ যেখানে বিশ্বধর্ম মহাসম্মেলনে যুক্তি তর্ক তথ্যের স্বচ্ছন্দ সমাহার ঘটিয়ে আবেগ দিব্য ভাষায় ভারতের চিরন্তন ধর্ম ও মর্মের ব্যাখায় সকলকে স্তম্ভিত মুগ্ধ করে ভাসিয়ে নিয়ে গিয়েছিলেন, সেই হল ঘরে অনেক জোরাজুরি করে ১৫ মিনিটের জন্য প্রবেশ করে মুহূর্তের জন্য হলেও আমার মধ্যে এক অপূর্ব অনুভূতির সঞ্চার ঘটেছিল বলে মনে পড়ছিল। প্রথমে সভাগৃহে অজ্ঞাতনামা স্বামীজীর প্রবেশের অনুমতি ... ...