পাগলা গণেশ কে?
পাগলা গণেশ কী? এই কদিন যখনই হাত চলে যায় পেছনদিকে,প্যান্টের ভেতর, আমি পরিষ্কার একটা বাড়তি প্রবর্ধকের অস্তিত্ব বুঝতে পারি। প্রথম যেদিন আবিষ্কার করি,বেশ চমকে উঠেছিলাম। অনুভূতির যে ধারা বয়ে গিয়েছিল,তাতে ভয়ের অনুপাত ছিল সবচেয়ে বেশি। তারপর থেকে ধীরে ধীরে ... ...
আমি আগে কোনোদিন পাকা রাস্তা দেখিনি,আজ যখন গ্রাম ছেড়ে এলাম,বর্ষার কাদায় আমার পা দুখানা হাঁটু পর্যন্ত বুট দিয়ে ঢাকা,রাস্তার ধারে লয়ানে পা ধুয়ে যখন রাস্তায় উঠলাম-মনে যে কি বিশাল স্বস্তি পেলাম সে বলে বোঝানোর নয়।আমি বুঝতে পারলাম আমি কত কষ্টে ছিলাম।আমার গ্রামে ইস্কুল ছিল না,প্রতিদিন চোদ্দ কিলোমিটার হেঁটে গেলে বন দিয়ে,তবে ইস্কুল ছিল একটা,তাও তাতে একটি মাত্র মাস্টার,সে সর্বহাটের কাঁঠালি কলা,জুতো সেলাই থেকে চন্ডীপাঠ সব করে।এখানে এসে দেখলাম ঘরের গাঙ দেয়ালে স্কুল,সকাল বেলা গাড়ি যায় আনতে ছেলেদের,আবার দিয়ে আসে পড়া হলে,আমি বুঝতে পেরেছিলাম,দ্বিতীয় শ্রেণীর নাগরিক মানে কী।এখানে ঘরের গায়ে ঘর,সব পাকার।কত কামরা,লোকশূণ্য পড়ে আছে,কেউ থাকে না।ঘরের নীচে দোকান,তবু নাকি সব্জিও ... ...
আমার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাওয়ার পরেও, যখন আমি ঘুরে বেড়াচ্ছিলাম প্রকাশ্য রাজপথে, ওদের কয়েকজন আমায় চিনতে পেরেছিল, কিন্তু বিশ্বাস করতে পারেনি। কি করে এমন দুর্বল জাতির এত বড়ো বুকের পাটা হতে পারে! কিন্তু ওরা আমাদের ইতিহাস জানে না। ওরা তো ক্লাস ফাঁকি ... ...
সভ্য মানুষের সবচেয়ে বড় অহংকার আইন। তা নাকি সবার জন্য সমানভাবে প্রযোজ্য। কিন্তু আইন হল মানুষের তৈরি সবচেয়ে বড় প্রসহন। যা প্রতিদিন অভিনীত হয়। পৃথিবীর প্রতিটা প্রান্তে, প্রতি মুহূর্তে। প্রতিটা মানুষ এর অভিনেতা-অভিনেত্রী। এখানে শুধু দুধরনের চরিত্র আছে। কিন্তু তারা কেউ নায়ক-নায়িকা বা খলনায়ক-খলনায়িকা নয় ... ...
হয়তো আর কয়েক দশক বাদে,চারিদিক ছেয়ে যাবে বিজ্ঞাপনে,এখনের থেকেও বেশি,অনেক অনেক বেশি,প্রতিটা ঘরের দেওয়াল, রাস্তার পিচ,কংক্রিট বা মাটি কেউ বাদ যাবে না,বইয়ের পাতায় ফাঁকা অংশ,টাঁকলার টাঁক, লোমহীন বুক হাত পা,জামার কাপড় বিজ্ঞাপনে ভর্তি হবে,সাদা জামার দাম হবে বেশি,আর বিক্রির জিনিস,সে তো ইজ্জত থেকে শুরু করে আলপিন-চিনির দানা,সওওব বিক্রি হবে,মানুষের বিবেক,দয়া, মায়া এসবের দাম সবচেয়ে কম হবে,মরার পরে লাশও বিক্রি করবে আত্মীয়,দুটো টাকা বেশি পেলে,না কেনা গ্যাজেটটা কিনে নেবে হয়তো,লাশ তো সেই পচেই যাবে! ... ...