শ্রীমল্লার বলছি কে?
শ্রীমল্লার বলছি কী? কাউকে তো জোর করে কিছু করানো যায় না। করানোটা অন্যায়। বেশ অনেকদিন হয়ে গেল— আমার খেরোর খাতায় কয়েকটা কবিতা প্রকাশ করেছিলাম। যে কবিতাগুলো আসলে লেখার চেষ্টা করেছিলাম আমি। হাতেগোনা কয়েকজন পাঠক পড়েছেন দেখলাম। আবার এও সত্যি যে, সকলে পাঠক নন। তাই আমাকে ধরে নিতেই হবে যে, যাঁরা যাঁরা পড়েছিলেন আমার কবিতাগুলো— তাঁদের সকলে পাঠক নন। ছোট্ট থেকে শুনে আসছি, কবিতার পাঠক বরাবরই কম। ভাবতে অবাক লাগে যে, কবিতাকে আমরা নিজের নিজের জীবনের থেকে আলাদা করে সরিয়ে রেখেছি। আমরা ভেবেই নিয়েছি, কবিতা বোঝার মতো পরিশ্রম আমরা করতে পারব না। ব্যাপারটা হাস্যকর হলেও আমাকে দুঃখের সঙ্গে জানাতে হচ্ছেই যে, আমরা নিজেদের জীবনকেই ... ...
উড়িছাদএরই মধ্যে ঢুকে গ্যাছে,গোপনগন্ধকিছু।গোপনই আমার ভাল। গোপনেই, উড়িছাদ। ঘনিষ্ঠজড়াবসেকথা আমি ভুলতে পারব না।ভুলতে চাইও না।যখন পড়বে মনে–তখন একটিবার, ঘনিষ্ঠজড়াব! এখন বড় হ’য়ে গেছিবাজারমুদিখানাসাইকেল—যেতে আসতে হাসিবিনিময়।এখন বড় হ’য়ে গেছি, পারব না ছোট হতে তাই। ধ্বংস, ধ্বংসইজলের ছাপ। কালরাতে ধ্বংস এসেছিল।ধ্বংস যখনই আসে,আমরাও ভাবি লড়ে জিতব।ধ্বংস একাই পারে–ক’রে দিতে আমাদের ধ্বংস! বিপদপ্রস্তুতিআকাশছাদ, আকাশলোক।বারান্দা, পুজোর ঘর।মাথায় ছাদ, আচমকা আচমকা আচমকা! ... ...