বাংলা এবার নদীকে চায় অখিল রঞ্জন দে এক-শত বিশ মাইল জুড়েদিচ্ছি সেবা দু-পার জুড়ে। লক্ষ জেলে মাছ ধরে খায়লক্ষ চারেক চাষ করে খায়আরো আছে লক্ষ খানেক জলজ প্রাজাতি ভাই।চিনতে পারো ?আমি যে তোমার জলঙ্গী নদী ভাই।বর্তমানে স্বজন-হারা,ছিন্ন-নাড়িগতি-হারা মৃতপ্রায় ভাই। রক্তে মোর দূষণ ঘটেফি-বছর আষাঢ় মাসে।মড়ক লাগে ঘরের ভেতরআছে যতো জলজ জীবনবাসর কালে হারায় জীবনরুই-কাতলা সিঙি-মাগুর, মিলন কালে মরন পায় 'কই'!কেমন করে সয়বো আমিবলতে পারো সই ? অনেক তো হলো তোমার বিচার সভাপেলাম কী মোরা কোন ভরসা ?তাইতো মোরা গড়বো এবারনদী সমাজ ভাই। মোদের সামাজে স্থান পেয়েছেমানুষ বাদে সকল প্রাণী ভাই। সদস্য পদে নাম লিখিয়েছেএই জলঙ্গী-নদী ও ভাই। যুগ যুগ ধরে নিচ্ছো কেবলদিচ্ছো মোদের বিষের ... ...
আহ্বানঅখিল রঞ্জন দেজাগ্ বাঙালি, ওঠ্ বাঙালি, কান পেতে দেখ্, মনে তোর,জগৎ মাঝে, কি সুর বাজে, ধর্ চেপে ধর্, প্রাণে তোর।ঘুমিয়ে ঘুমিয়ে, কাটালি যে তুই, শতবছর করলি পার,এবার যে তোকে, জাগতে হবে, বাঙলা "মা" যে, উপসি আজ!যা আছে তোর, মনের ভিতর, মনের যতো মলিনতা,ঝাড় ঝাড় সব, ঝেড়ে ফেলে, চলরে চল্, এগিয়ে চল্।পরের 'ধনে', পরের 'মানে, করবি কতো বল্, পোদ্দারি, আপন 'ধনে', আপন 'মানে', ... ...
জাগরীঅখিল রঞ্জন দে নিশীথ রজনী কালে, নক্ষত্ররা জ্বলে,নিভৃতে আল্পনা আঁকি, চিত্রপট মনে।আঁখি-দ্বয় ভারী হয়, নয়ন সজলে,কেহ নাই, কিছু নাই, তিমির গগনে।ক্ষনিকের চলাচল, নক্ষত্র মন্ডলে, কতো বর্ণ, কতো রূপ, বর্ণিব কেমনে! সৃষ্টি-বিনাশ সেথায়, অহরহ চলে,কালের অমোঘে 'মঘা', প্রবীণা যৌবনে,ক্ষয়ে ক্ষয়ে হলি সারা, তবু এতো দম্ভ !মিছে কোন গরিমায়, প্রলম্বিত মন? ঘুরে আয়, দেহ-মন, ক্ষয়িত জীবন।সঞ্চিত সম্পদ ত্যাগী, করো কল্পারম্ভ,মানব কল্যাণে যেন, সপিকায় মন,দাম্ভিক মনন হতে, দূর হয় দম্ভ। । ... ...
আবাহনঅখিল রঞ্জন দেআবার এসেছে 'ওরা', মরুর শহরে;সজ্জিত করিবে আজি, শোণিত কেতনে!আছে যতো মানবতা, শহরে নগরে,সবি হবে মরিচিকা, শরমে মননে।বিলাপ করিছে যারা, বিশ্ব চরাচরে;ভাবিছ আপন তাঁরা! রক্ষিবে যতনে?বিকলাঙ্গ রাজা ওঁরা, অস্ত্র বেচে বাজারে।সভ্যতার আড়ালেতে, শোষিবে যতনে।।যতো আছে মতবাদ, ধর্মে ও বাণীতে,তোল-রব ছাড়ি-সব, অন্তর ধ্বনিতে।ওই দেখ "পঞ্জশির", বক্ষ দিয়ে লড়ে,তুমিও পারিবে তাহা, চেতনার জ্ঞানে।ঈশ্বর-আল্লাহ-যিশু, বসে একাসনে,ভাসাইবেন তরণী, বিশ্ব সংসারে।। ... ...