asim nondon কে?
asim nondon কী? তোমাকে পেতেভাবছি, তোমাকে পেতে এখন তন্ত্র-সাধনাতেই বসবো। কালা-যাদু, তন্ত্রমন্ত্র, পিশাচী'র আরাধনা। অমাবস্যা তিথিতে কাল-ভৈরবের সামনে ফেলে দেব তরতাজা পাঁঠা। গাঁজার কল্কি হাতে ঐ নক্ষত্রের মাঝে মিলিয়ে যাবে বিরহী প্রেম। আর চোখ থাকবে রক্তজবার মতো লাল। বিশ্বাস কর, আর কোনো পথ নেই। তোমাকে দেবদাসী হিসেবে পেতেই আমি পঞ্চমুন্ডী'র আসনে বসে ডাকিনী-যোগিনীদের আহ্বান জানাবো। এই অনন্ত আঁধারে কেবল ডাকিনীবিদ্যা আত্মস্থ করাই অবশিষ্ট আছে। তোমাকে পেতে নাহয় সেই পথেই যাবো ; যে পথে নক্ষত্রেরও পতন ঘটে ; যে পথে ঠগবাজ বিপদের ভয় ; যে পথে আমার অন্তরাত্মা'র নির্বিরোধী অধঃপতন, ঠিক সেই অলৌকিক উপায়েই তোমাকে চাই। তোমাকে পেতেই আমার এই অস্বাভাবিক প্রতিচ্ছবি। বিশ্ব-ব্রহ্মান্ডের এই ... ...
[গল্পের সকল চরিত্র এবং ঘটনা কাল্পনিক। বাস্তবতার সাথে মেলাতে গেলে লেখকের কোনো দায় থাকিবে না; দায় কেবল এবং কেবলমাত্র পাঠকের!] আমরা বহু বহু বছর আগেই মিথোলজি থেকে স্বর্গলোক, মর্ত্যলোক এবং পাতাললোকের ধারণা পেয়েছি। ধারণা বলতে শুধু ধারণা নয়। পুঙ্খানুপুঙ্খ বিবরণ। একেবারে ছবিসহ! পৃথিবীতে আছে হাজার হাজার ধর্ম এবং মিথোলজি। তবে এই তিনটি 'লোক' সম্পর্কে প্রায় সকল মিথোলজির ধারণায় বিশেষ সামঞ্জস্য আছে। যেন এক বন্ধুর বাড়ির আর্কিটেক্ট এবং ইন্টেরিয়র দেখে আপ্লুত হয়ে, অন্য আরেক বন্ধু সেই ডিজাইনে হালকা পরিবর্তন এনে, একই রকমভাবে নিজের বাড়িটিও তৈরি করেছে। হয়তো পশ্চিমের দেয়ালটা বন্ধুর পছন্দ মতো নীল-রঙা না করে, নিজের পছন্দের হালকা সবুজ রঙে নিজস্বতার পরিচয় ... ...
যতটুকু নিরবে থাকা যায়, ঠিক ততটুকু ধ্যানমগ্ন বটগাছের মতো, রয়ে গেছি এই বেঢপ সৌর-দেহে।প্রেমিকা চাচ্ছি না, এমনকি প্রেমের প্রয়োজনও বোধ করছি না। কেবল এই নিরবচ্ছিন্ন কোয়ার্কে, ক্লান্তিতে কিছুটা সূর্যের গ্রহণ লাগার মতন একেবারে এই অন্তরিন অবস্থার থেকে নিস্তার চাচ্ছি।হে মহান ক্লান্তি, চলো চিয়ার্স ঠুকে দু-বোতল চিলড ভালুকে'র আস্বাদ নেই। তারপর ঐ মেঠোপথ ধরে, শহরের সকল কোলাহলের থেকে দূরে, যেখানে জোনাকির আলোয় ঝিঁঝিঁ পোকা কোরাসে গান করে, সেই শীতল কোনো নদীর পাশে, ঠিক তারাদের আলো দেখতে দেখতে, জীবনের শান্তশিষ্ট মেয়েটিকে খুব আলতো করে ছুঁয়ে আসি। ... ...
বাঙালদেশে থাকি। হাফ হিঁদু হাফ মুসুল্লি আর পুরাটাই নাস্তিক! লেখালেখি করি। খুব গম্ভীর। ৫ ফুট ১০ ইঞ্চি। গার্লফ্রেন্ড নাই। ... ...
asim nondon আপনি দেশপ্রমী না ইশকুল মাস্টার? ... ...