এক যে ছিল ট্রামপর্ব - ৩|| ২৭ নম্বর ট্রাম ||" আরে আজকে স্নান করে আয়নার সামনে টাইগার ব্যালেন্স করতে গিয়ে উল্টে পরে গেছি | টেবিলে এক লাথি | বাড়ির লোকজন ছুটে এসেছে কি হলো কি হলো বলে |" " আর আমি খাটের উপর শুয়ে করতে গিয়ে ঘাড়ে লেগেছে |" হা হা হা হা | বক্তারা হলো পার্থ দা, দিব্যেন্দু দা, সৌম্য দা | আমাদের থেকে তিন বছরের সিনিয়র | পরের বার মাধ্যমিক | পিটি ক্লাসে দীপক বাবুর কঠোর নির্দেশ | তাই বাড়িতে প্র্যাকটিস করতে গিয়েই বিপত্তি |২৭ নম্বর ট্রামে করে বেহালা থেকে হাজরা স্কুলে যাবার পথে এই কথোপকথন | মুগ্ধ ... ...
এক যে ছিল ট্রামপর্ব - ২|| এক পয়সা ট্রামভাড়া বৃদ্ধি আন্দোলন ||( আগের পর্বের পর...)সমস্ত শহর জুড়েই অরাজকতার সৃষ্টি হয় | এইরকম গুরুত্বপূর্ণ সময় মুখ্যমন্ত্রীর ইউরোপ চোখ অপারেশনের জন্য চলে যাওয়াতে তদানীন্তন কংগ্রেস নেতৃবর্গএর পক্ষে এই পরিস্থিতি সামলানো মুশকিল হয়ে পরে | কলকাতার বিশিষ্ট নাগরিক ও রাজ্যসভার সংসদ বিজ্ঞানী মেঘনাদ সাহা, ঐতিহাসিক হিরেন মুখার্জী প্রমুখ ছয়জন প্রধানমন্ত্রী নেহেরুর কাছে চিঠি লিখে হস্তক্ষেপ করতে অনুরোধ জানান | বিরোধী পার্টিগুলি একজোট হয়ে এই সময় কংগ্রেস সরকার কে পদত্যাগ করতে বলে পুনর্নির্বাচনের ডাক দেয় |প্রতিরোধ কমিটির ডাকে শহরের ছাত্র-যুবারা ম্যাংগো লেনে ট্রাম কোম্পানির অফিসের সামনে অবরোধে বসে | ট্রাম কোম্পানির তরফে A C ... ...
এক যে ছিল ট্রামপর্ব - ১"শেষ ট্রাম মুছে গেছে, শেষ শব্দ,কলকাতা এখনজীবনের জগতের প্রকৃতিরঅন্তিম নিশীথ"এক গ্রীষ্মের বিকেল হবে - সন্ধ্যা নামার খানিক আগে | আগের দিন কালবৈশাখী সহ বৃষ্টি হওয়াতে গরম টা একটু কম | বেহালা ব্লাইন্ড স্কুল | রবিবারের বিকেল | তাই রাস্তায় ভীড় কম | এক মাস ও হয়নি | পশ্চিম বাংলায় ঐতিহাসিক নির্বাচনে বিজয়ী হয়ে নতুন সরকার গঠন করেছে তৃণমূল কংগ্রেস | ৩৪ বছর পর বামফ্রন্ট সরকারের পতন ঘটেছে | আমি দাঁড়িয়ে আছি, ডায়মন্ড হারবার রোড পেরিয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে যাবো |এমন সময় একটা অদ্ভুত দৃশ্য দেখলাম সেই বিকেলের পড়ে আসা ফিকে আলোয় | বড়ো বড়ো ... ...
কোডনেম: বারবারোসাব্লিৎসক্রিগের প্রথম দশ দিন লেখক : শোভন চক্রবর্তী প্রকাশক : বই চই পাব্লিকেশান What is History ? - এই শিরোনামে ১৯৬১ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে কয়েকটি ভাষণ দেন ব্রিটিশ ঐতিহাসিক ও কূটনীতিক Edward Hallet Carr | পরবর্তী কালে সেই ভাষণগুলিকে একত্রিত করে একই শিরোনামে যে বইটি প্রকাশ পায় সেটি আধুনিক সময়ে ইতিহাসের সবচেয়ে আলোচিত তত্ত্বগুলির মধ্যে একটি | Carr বলেন তথ্য হলো বাজারে মাছওয়ালার কাছে পরে থাকা মাছের মতন | ঐতিহাসিক তার পছন্দ মতন মাছ বেছে নেন, বাড়ি যান, সেগুলো ধুয়ে মুছে রান্না করে নিজের মতন পরিবেশন করেন |অর্থাৎ ঐতিহাসিক যেভাবে তথ্য গুলি দেখছেন বা বুঝছেন, তিনি সেভাবেই সেগুলোকে ব্যাখ্যা করছেন | তার ... ...