Manali Moulik কে?
Manali Moulik কী? [ টি.ভির অধিকাংশ চ্যানেলেই জ্যোতিষ ও ভাগ্যগণনা বেশ জাঁকিয়ে বসেছে। এমনকী খবরের চ্যানেলে সারাদিন মানবতার শ্রাদ্ধ দ্যাখানোর পর শুরু হয় - 'শৃন্বন্ত্ বিশ্বে অমৃতস্য পুত্রঃ!" যাইহোক, কিন্তু এই ঠিকুজী-কুষ্ঠি বিচার আর রাশিফলের সঙ্গে সেইসব রাশির জাতকদের কোনো মিল পাই না। সবদিক দেখেশুনে ঠিকুজীর নিকুচি করাটাই কি ঠিক নয়?] কর্কট রাশি মর্কটে ভরা, কন্যায় করে অন্যায়মেষের জাতক মেসে বাস করে জীবন কাটালো কান্নায়।বৃষরা দেখতে বড় কৃশ আর ধনু ভাবে নিজেরে বড় 'হনু',মীনের জাতক চীনে যাক তবে, হোক চাইনিজ মেনু! সিংহ যদিও হিংস্র তাও হঠাৎ সেদিন দেখিনু হায়,গলির মোড়ে সিংহ জাতক সারমেয় দ্বারা তাড়া খায়! মিথুন নিজেকে 'মিঠুন' ভেবেছে, ভাবখানা খুব বেয়াড়া তুলাযন্ত্রে এ ডিজিটাল যুগে ... ...
আজ চৈত্রমাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথি। আকাশ যেন কালো পাথরের টানা মিটিং টেবিল। আমি ছাদে উঠে দাঁড়ালাম। পাঁচিলের গায়ে এবছরের নতুন মেরামতির ছাপ পড়েছে। সকালের রোদে সিমেন্টে যে উত্তাপ সঞ্চিত হয়েছিলো, হাত ছোঁয়ালে তার আবছা উষ্ণতা এখনও বোঝা যায়। ওপারে কীর্তনের আসর বসেছে কোথাও। খঞ্জনির শব্দ আর সুরঝংকারটুকু কানে এলেও একটা শব্দও বুঝতে পারা যায় না। যেমন মনের একেকটি তরঙ্গের আঘাত সমগ্র অন্তরাত্মাকে উদ্বেলিত করে, অথচ তা ঠিক কী বলতে চাইছে বোঝা যায় না। ফুল দিদিমা বলে, এমনই এক চৈত্রের কৃষ্ণা ত্রয়োদশীর রাতে পাঁচিলের ধারে এসে দাঁড়িয়েছিলেন বড়দাদু। প্রতিদিনের মতো সেদিনও সন্ধ্যায় জপ-ধ্যান সেরে তিনি উঠেছিলেন। তারপর ঠিক এখান থেকে...হ্যাঁ,এখান থেকেই --!জানি,বড়দাদুর ... ...
Manali Moulik আঁতেল হতে পারলেননা। তাঁর পড়ার উপযুক্ত বইঃহায়নার হাহাকার ... ...
নাম : মানালি মৌলিক ... ...