সমকালীন ভারতের গেরুয়া রাজনীতি যে আখ্যানের চালকপুরুষোত্তম সিংহআদ্যন্ত রাজনৈতিক বয়ান গড়ে তুলেছেন সাদিক হোসেন হোসেন ‘ভারতবর্ষ’ (২০২৪) উপন্যাসে। বহুত্ববাদের দেশ ভারতে রাষ্ট্রশক্তি বলপ্রদত্ত নিজস্ব ধর্মকে কীভাবে কেন্দ্রে রেখে অন্যধর্মসহ বিরোধী জনমতকে পরাজিত করতে বদ্ধপরিকর তার গোপন পাঠ আখ্যানকে বহুমুখী সত্যে ভাসিয়েছে। রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না। সংখ্যাতত্ত্বের নিরিখে জয়ী রাষ্ট্রপ্রধানেরও নির্দিষ্ট ধর্মের ঊর্ধ্বে মানবিক হওয়া প্রয়োজন। অথচ আজকের প্রধানমন্ত্রী ধর্ম নিরপেক্ষতার বদলে ধর্মের বেশে ভেল্কি নাচন দেখাচ্ছেন। পুরো জোকার সুলভ আচরণ করে, ধর্মীয় গোঁড়ামি দ্বারা দেশকে যেমন ধ্বংস করছে তেমনি দেশের সুমহান ঐতিহ্য, সম্প্রীতিকে ধ্বংস করছে। এই ভাঙনকালে একজন লেখক কী করবেন? সাদিক হোসেন এই ভাঙনের ফাঁকফোকর যেমন আবিষ্কার ... ...
‘কোনো একদিন’ : কথাবৃত্তের নতুন সমীক্ষাপুরুষোত্তম সিংহবাংলা উপন্যাসের মোড় ঘুরিয়েছেন সাধন চট্টোপাধ্যায় ‘কোনো একদিন’ (২০২০) আখ্যানে। শুধু এ উপন্যাস নয় সাধন চট্টোপাধ্যায়ের সমস্ত উপন্যাসই সারাজীবনের পরীক্ষা নিরীক্ষার ফসল। খুব সচেতনভাবে বাংলা উপন্যাসের বলিষ্ট পাঠক হিসেবে তিনি উপন্যাসের জমি নির্মাণে পদার্পণ করেন। অস্তিত্বের বহু সংরূপময় সত্তাকে নির্ভেজাল আড্ডায় বসিয়ে দিয়ে জীবনের গভীর তলদেশের সংবাদ খুঁজতে অগ্রসর হয়েছেন ‘কোনো একদিন’ উপন্যাসে। আমিত্বের দ্বিরালাপে ছদ্মময় জীবনের সংযত-অসংযত পাঠের বিন্যস্ত-অবিন্যস্ত সজ্জা কেমন হতে পারে, ব্যক্তির সংরূপময় সত্তা ব্যক্তিকে কীভাবে আক্রমণ করে, দংশন করে, সঙ্গী হয়ে পথ চালায় তার বহুস্তরীয় ভাষ্য ‘কোনো একদিন’ আখ্যান। ইলিয়াসের ‘চিলেকোঠার সেপাই’ উপন্যাসে ওসমানের দুই সত্তা। রমানাথ রায়ের ‘আমি রমানাথ ... ...