মঞ্চ থেকেই প্রতিশ্রুতি আসেউড়তে উড়তে পাখিরা থমকায়ভক্তেরাও সবাই দলদাসের মোহগ্রস্ত গেরুয়া টোটকায়ক্ষমতাদখল মিনিট দু’য়ের ব্যাপারহিংস্র হ’তে এক সেকেন্ড লাগেজয় শ্রীরাম না বললে এবার–তৃণমূলের দালাল ভাববে লোকেহয়তো তোমায় জ্যান্ত জ্বালিয়ে দেবে,যদি মুখে জয় শ্রীরাম না বলো...তাই এখনই ব’লে রাখছি আগে—সময় থাকতে হিন্দু হ’তে পারো ... ...
কালকে যারা সুরক্ষিত ছিলামআজকে তাদের বিপদ আসছে ফিরেউপহারের তেমন আর কী দাম?মানুষ নিজের মাংস খেতে পারেএখন মানুষ ধর্ষণের জনকমিডিয়া সেটা ভাল মতোই জানেতবু বলব মানুষের জয় হোকমানুষ হওয়ার লজ্জা হয় গোপনেতাও ইদানীং অন্ধকার ঘরেজ্বালিয়ে রাখছি একটা মোমবাতি—আগামীকাল থাকবে হেডলাইনেহিন্দু সাজা কিছু মৌলবাদী... ... ...
আমরা সবাই অহংকারের পথিকদু’চোখ দিয়ে আস্ফালন ওড়াইবদলে গেছে আবহাওয়ার গতিতোমায় এখন পাত্তা দেব থোড়াইআমরা সবাই ধ্বংস চেয়ে হাসিনিতেও জানি প্রথম সারির দখলমাঝেমধ্যে জীবন কী সাংঘাতিকঅভিধানেও মনুষ্যত্ব নকলআমরা সবাই মিথ্যে অনুরাগীনতুন কোনও মুখোশ পেলেই খুশিঅন্যভাবে চলছে ভিতর-বাহিরএক নিমেষে অতীত ভুলে আসিআমরা সবাই অপরাধের বাহকহিংসাপ্রিয় গেরুয়া এই আবিররাজনীতি আজ কোথায় যাচ্ছে ভাবোধর্মটাই ভোটকে কেনার চাবিআমরা যারা ফুল কুড়োতাম ভোরে—এখন তারা শিখব খুনোখুনি... মরব আমরা আর কিছুদিন পরেই, দূরের থেকে শত্রুদল গুনি ... ...
তাকিয়ে আমার মুখের দিকে ছড়িয়ে দিল আলোঅভিজ্ঞতা বলছে এখন, ‘প্রেম এমনিতে ভাল’ জাগিয়ে আমার মনের দিকে ভরিয়ে দিল চাওয়াঅপেক্ষার মৌলিকতায় দৃশ্যবাতাস পাওয়া... তাকিয়ে আমার মুখের দিকে ছড়িয়ে গেল আলো–এসব দেখে পালিয়ে যাবে বিচিত্র কঙ্কালও! ... ...
চলো বন্ধু নৌকো নিয়ে ডুবি আমরা তিনজনযার করছো প্রীতিচর্চা, তার কিছুতে নেই মন...এসো বন্ধু খেলি আমরা কিছু কাব্য ভৌতিকতুমি চাইলে মেঘ হাসবে, আর বৃষ্টি হবে তৌফিক... শোনো বন্ধু বিলাসিতা ছাড়া বদনাম পায় নিন্দেরাত ব’লে চলে ‘আমাকে একটা কম দামে কোনও দিন দে...’পারো বন্ধু যদি তো হিংসাকে ছেড়ে ভালবেসে যাও রোজদিনতবে দেখবে তুমিও বদলে গিয়েছ, কীভাবে কোথায় কোনও মুহূর্তে একদিন... ... ...
মনের ভাগ্য আকাশ শোনে বিপুল এলোমেলোবৃষ্টি যেন আগের থেকেইওড়ার সময় পেলসুখের ভাগ্য বাতাস জানেধোঁয়ায় মরণশখ মেঘের যেন প্রথম থেকেইঅদৃশ্যমান ত্বকপ্রেমের ভাগ্য স্বপ্নে আসে ডানায় ডানায় চুল অনুভাবক বুঝতে পারেন, কোনটা ঠিক আর ভুল ... ...
১সুসময় ঘুমোচ্ছে। ডাকার কেউ নেই। অস্থিরতা বাড়ছে। কাকে ডেকে শোনাব? নেই, নেই কেউ। ২একলাবিকেল আসে পুড়ে যাওয়া মন নিয়ে। কী লিখছি? কোন ভাষায় লিখছি? কাকে লিখছি এতসব কথা? শুনছে কি কেউ? আমি লিখছি, একা একা ব’সে... ৩মেঘ উড়ে আসছে! বিরক্তি, আবার বিরক্তি। দ্যাখো গঠন নেই। শুধু স্মৃতিবিষ ছড়িয়ে রয়েছে এই মেঘে ... ...
সন্ধেবেলায় দেখা হল আবারদেখেই বললি, ‘কেমন আছিস তুই?’তোর মুখে যে শান্ত আবহাওয়া—তার ওপরেই নিছক এমনি শুই। মনে পড়ছে ১৯ সালের কথাসোম শুক্রয় দেখা একটিবার... বছর সাতেক পরে এখন ভাবি, আগের মতো আমরা নেই আর! সন্ধেগুলো কাটিয়েছিলাম চুপ... পাশেই ছিলিস, অথচ কী একা! দেখা হল আবার আমাদের– যখন আমরা সন্ধেবেলায় একা ... ...
১অনুমতিহাওয়া বড্ড ঝামেলা আনেকখনও সুযোগ পেলে সময়টানে—আমাকে ভাবিয়ে যায়, কোনও গোপনে...২গর্ভবতীমেঘ জানি বন্ধু প্রেমেরআজ তবু স্বাদ নেই টুকরোমনের...জানতাম হবে তুমি অন্যজনের।৩বিপরীতে ঝগড়ায় বিচ্ছেদ ভালউপায় করেছি কিছু নতুন আলো–এখন আগুন শেষ, ছাইয়েরা কালো। ... ...
কয়েকটি কথা: ২৮ আগস্ট ২০২৫ তারিখে ১৯:১৩ র সময়ে গুরুর ‘পর্বে পর্বে কবিতা ৫৮’য় আমার এই কবিতাটা জমা করেছিলাম। লেখাটা আমার নিজের বেশ কাছের। আবারও আজকে প্রকাশ করলাম, খেরোর নতুন খাতায়... সময় থাকলে বা ইচ্ছে চাইলে, প’ড়ে দেখতে পারেন। যুদ্ধ মানুষ কত সম্ভাবনাময়মানুষ কত জটিলতায় মানুষফাঁকা মাঠে গোল তো সবাই দেয়,এবার মানুষ অন্য কিছু করুক।হাসিমুখের প্রতিক্রিয়াতেইভুলে যাচ্ছে অবসাদের কথা৷এমন কোনও প্রতিক্রিয়াই নেই,খালি চোখে সহজে যায় দেখা।রক্ত নিয়ে খেলা হচ্ছে কত...বদলা মানেই টুকরো ক’রে ফেলা।অন্ধকারে পিছিয়ে আসছি তত,ভরসা বলতে আকাশভরা তারা।আকাশ থেকেই বৃষ্টি পড়ছে আবারআকাশ দিয়েই উড়ে যাচ্ছে পাখি৷এই শহরে এইটুকুই তো চাওয়া—বিপদ এলে হাত বাড়াতে পারি।জ্বলতে জ্বলতে আগুন ধুন্ধুমারপোড়া গন্ধে সভ্যতা আজ ... ...