শ্রীমল্লার বলছি কে?
শ্রীমল্লার বলছি কী? তবে বলছ জন্ম নেই কোনও?হাওয়াও তবে অশ্লীল বেশি?তবে বলছ মৃত্যুটাই আসল?বিপদসীমার ঊর্ধ্বে মেঘের হাসি!তবে বলছ শ্রীমল্লারই ভাল?লিখে ফেলেই বাতিল ক'রে ফ্যালে?কবির কাছে লেখাটাই আসল,নতুন লেখায় ব্যর্থ হওয়ার পরে... ... ...
তারপরে একদিন আলো এলো। অন্ধকার ভেসে যাচ্ছিল মাঠের সবুজজন্মের আকাঙ্ক্ষায়। মেঘ আসছিল। বহুবার পঠিত এক ভালোবাসা, আমাদের বারান্দায় রোদ্দুর হ'য়ে ফুটছিল। মেঘ আসছিল। শ্রীমল্লার জানতো, ভাবনা নিজের অহংকার। আর বাতাস অপরের মৌনবিচ্ছেদ। এর বেশি কিচ্ছু নেই। গতি নেই। নেই। নেই। নেই। ... ...
প্রকাশ থেকে প্রকাশ শুধুই হিড়িকবাচালতায় ধ্বংস মনোরমাতোমার মধ্যে লুকিয়ে আছে যে বিষ–আজ থেকে সব নিজের মধ্যে নিলাম... ভাল লাগার অন্য মানে খুঁজে,অবাক হ’য়ে নীরব সেজে ফিরো...তোমার মধ্যে লুকিয়ে আছে যে বিষ—আমায় তুমি গ্রহণ করতে দিও! ... ...
শ্রীসুখসন্ধেবেলা অবহেলা করেছিল যারা–তারা আজ অন্ধকারে, জটিল চেহারা...মেঘ আনে প্রবণতা, যেইদিকে শিশু। নতুন বর্ণমালা চোখ ফুটে তাকায়–মৃতমাছ হরিণকে পাঠিয়েছে শ্রীসুখ!বিরহস্নেহেইঘোড়াকে সুযোগ দেয় জাহাজের আয়ু। গোপন প্রশিক্ষণে প্রবাসী এ স্নায়ু–বিরহস্নেহেই শুধু গতিজল মাপে।তবুও অলক্ষ্যে, মৃত্যুর মুখোমুখি দেখা হয় প্রতি অভিশাপে...অর্থরমণ প্রবাহঝলক চায় রোদ্দুরে সবুজের মাঠ।অর্থরমণ ভাঙে আয়নায় দ্রুতবেগে কাঠ...মায়ের এই ভালবাসা, আমার মুখেও ফ্যালে ছাপ। নগ্নঠোঁটের কাছে আত্মমুগ্ধ চুপচাপ! ... ...
১দ্বন্দ্ব কাটেনি ব’লে ছন্দকে অপমান নয়। হওয়ার যা-ছিল, সেভাবেই আজও সব হয়... দ্বন্দ্ব কাটেনি, তাই এ জীবনআনে ডেকে ভয়! ২যোগাযোগে পাখি আসে ক’মে। নেই কোনও মন, তবু এই রাত ভেসে যাবে প্রেমে। জীবন খেয়েছে ভাঁজ, এবং বেড়েছে কিছু দামে... ৩অপরাধে বিপদ রঙিন। কবিতার বই দিয়ে কবিতার শুরু হয় দিন... লোকে তো বুঝেছে— এই আবহাওয়া আবেগে নবীন। ৪আর কোনও সম্পাদনা নয়। কবিকে বুঝতে দাও, কোথায় লুকিয়ে পরাজয়... কবি তো দুর্বল— তবু কবিতা প্রভাবশালী হয়! ... ...
বসার আমার ইচ্ছে নেই কোনও আজকে যদি আমার কথা শোনো–আমি তবে নতুন আবহাওয়া। এখন আমার ইচ্ছে বলতে শুধু চাইতে এসেও হঠাৎ ক’রে কী দূর– দেখছি মেঘের আকাশ ছেড়ে যাওয়া... ... ...
–“তবে তোর চুলগুলোয় এমন মেঘের অভাব কেন রে কৃষ্ণকলি?”–“সে তোর চোখেও তো জাহাজ ডোবে, আমি কি বৃষ্টি হ’য়ে মাতিয়ে তুলি না তোর কানের কাছে ঝোড়োমন? বল তবে?”“দেখিলাম— অবসন্ন চেতনার গোধূলিবেলায় দেহ মোর ভেসে যায় কালো কালিন্দীর স্রোত বাহি নিয়ে অনুভূতিপুঞ্জ, নিয়ে তার বিচিত্র বেদনা, চিত্র-করা আচ্ছাদনে আজন্মের স্মৃতির সঞ্চয়, নিয়ে তার বাঁশিখানি।.......” আগমন থামল। –“তারপরে মনে নেই?”—“আছে, তোকে শ্রীজাত’র নতুন কবিতার বই ‘রক্তচয়নিকা’ থেকে একটা কবিতা শোনাচ্ছি। শোন—“স্বপ্নের ভেতরে মরুভূমি।বালি নাকি ধোঁয়া উড়ছে... অথচ ভীষণ শান্তএরকম নিশ্চয়তা দিতে পারে একমাত্র ঘুমই। শান্ত হয়ে কেটে গেল দিননির্বিরোধী আর দ্বিধাহীনএকইরকমের ঠান্ডা। মৃত্যুর আগে ও পরে, তুমি।” কেমন লাগল?” চুপচাপ সাধারণ ভাবভঙ্গিমায় কৃষ্ণকলির কাছে প্রশ্ন রাখলো ... ...
১সর্বহারায় জটিলস্রোতেও ভাবনারা সব অমিলজীবন পছন্দ নয় যখন, তখন হোক না তবে বাতিল ২আকাশ অভিমানীতোমায় ঠিক ততটাই জানি,আমি জল বলি আর তোমার মুখে মানায় যেমন পানি ... ...
ভাতা নিয়েই চলছে জীবন সবারটাকার কাছে আমরা সবাই নততফাত নেই তোমার আর আমারলোভের অন্ত নেই, পরীক্ষিত...মুখে শুধুই ভালবাসার খেয়াল কাজের বেলায় অষ্টরম্ভা শাসকদুর্দশায় রাস্তাগুলো বেহালশাসক নিজেও দুর্নীতির নায়কভাতা নিয়েই চলবে জীবন সবারলাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে লোকেএরপরেও গরিব আর বেকার–অভাব নিয়ে ফেলবে জল চোখের ... ...
তরুণ কবি কোন দলে যোগ দেবে?—ভেবে জানাও আমায় তাড়াতাড়ি...তোমার লেখা যতই হোক না প্রেমের, সম্পাদকের দপ্তরও আজ বিলীন! যা লিখেছ, সেসব সর্বনাশী...শাসক যেমন বলছে তেমন লেখো–আবার যদি হঠাৎ হও স্বাধীন,তোমায় ক্ষমা করবে না কোনও দোষমৃত্যু দিয়ে ভয় দেখানো সহজজীবন নিয়ে লিখতে চাওয়াই কঠিনযখন ফিরে আসবে শিল্প রোজ,তখন তুমি কোন দলের কবি? ... ...