শ্রীমল্লার বলছি কে?
শ্রীমল্লার বলছি কী? চুমুরোগে ভাবনারা কিলবিলআয়নাও ঘড়িমোহে মশগুলআমি যদি ভাল থাকি তোর কী?জানি আমি সবকিছু তোর ভুল ভালোটালো বাসা নিয়ে ব্যথা নেইনা ভালো বাসাই আজ বন্ধুতোকে দিয়ে যাব আমি সব দোষজানি আমি সবকিছু তোর ভুল ... ...
মিথ ভেঙে দিতে এলাম ক্ষমতা নিয়েএখন আমরা রক্ত চুষব তোমারমারের বদলা শোধ হবে মার দিয়েহিন্দুধর্ম তোমার, আমার, সবার... আজকে হয়তো বেঁচে গেছো কোনওভাবে...কালকে তোমাকে মেরে দেবো ঘরে ঢুকে।ক্ষমতা পেয়েছি, দ্বিগুণ ফেরত পাবে–হিন্দুধর্ম, হিন্দুধর্ম আগে। মিথ ভেঙে দিতে এলাম ক্ষমতা নিয়ে, আমাদের মত আজ থেকে নির্ভুল। জানি না কিছুই, কী করেছ তুমি আগে–হিন্দুধর্মে মানায় না মকবুল। ... ...
আনবি যদি ব্যাগ এনেছি,নামবি যদি খাতা। ভাঙবি যদি মেঘ রেখেছি,উপরি দেবো ছাতা। ঝরবি যদি ঠোঁট পেতেছি,উড়বি যদি পাতা। তোর কাছে চাই স্রোতস্বিনীর–বিরহবারতা। ... ...
আমাকে ভাবাতে বৃষ্টি এসেছে, কিন্তু আমি যে ভাবুক নই–মেঘেরা এখনও লুকোতে পারেনি। তবু দোষ দেয় নিন্দুকে...আমাকে ভাবাতে বৃষ্টি এসেছে,আমি খুঁজে যাই অন্ধকে। আহত মানুষ কতদূরে যায়, সেসব তুমি তো শেখাওনি–আমার শেখাও ফুরিয়ে এসেছে, এখন তবে কি আসব না?আহত মানুষ কতদূরে যায়–ভেঙে যাওয়া মন শেখায়নি। আমাকে ভাবাতে বৃষ্টি এসেছে, আমি খুঁজে যাই অন্ধকে...তুমি ভাল থাকো তোমার মতো, আমি বেঁচে আছি তর্কতে! ... ...
এ পথে বহুদিন আসো না...আমাকে বুঝি ভালবাসো না?বিপদে খোঁজ নেই তোমারও...আমিও কাজে থাকি সারাদিন...কবিতা আসে যায়, কাটে দিন। তোমাকে মনে নেই আমারও...কীভাবে বিখ্যাত হতে হয়...কবিতা লেখা মানে অভিনয়!তবুও তোমাকেই লিখি রোজ...পাখিরা মন নিয়ে ভাবে না...আমার সবটুকু তুমি না। অথচ তুমি আছো পাশে রোজ... ... ...
ভেবেছিলাম তোমার কাছে খুলে বললে অনেককিছুআমার আকাশ কমবে এবং ঝড়ের মতো ঝুঁকব নীচু ভেবেছিলাম তোমার কাছে খুলে বললে অনেককিছুবাঁচতে হবে সুবিধে আর মৃত্যু নিয়ে ভাবব কিছু ভেবেছিলাম তোমার কাছে খুলে বললে অনেককিছুবয়স্ক এই স্বভাব ছেড়ে তরুণ হ’তে পারব কিছু ভেবেছিলাম তোমার কাছে খুলে বললে অনেককিছুহাসতে হাসতে বদলে যাব জলের দিকে আকাশ নীচু ভেবেছিলাম তোমার কাছে খুলে বললে অনেককিছুলুকিয়ে রাখা জীবন দেখে নিজেই হবো অবাক কিছু ... ...
তোর পাশ দিয়ে হেঁটে যাব আমি কাব্যকে রেখে পাহারায়তুই একা হ’লে তোর পাশে আজ আমি ছাড়া বল কে দাঁড়ায়?কাব্যের পাশে হেঁটে যাব আমি তোকে রেখে দিয়ে পাহারায়তোর পাশ দিয়ে হেঁটে যাব আমি কাব্যকে রেখে পাহারায়মন যদি চায় এই শেষবার ফিরে এলে তুই ফিরে আয়কাব্যের পাশে ব্যাকআপ হিসেবে তোকে আমি আজ কাছে চাইতোর পাশ দিয়ে হেঁটে যাব আমি কাব্যকে রেখে পাহারায়সহজে যদি না কাব্যকে পাই, বন্ধু হিসেবে তোকে চাইতোর মতো আমি এখনও জানি না আসলে আমার কাকে চাই ... ...
১বাতাস সফল আজও, আবেগে গহন–কিছুটা সে খোলাখুলি, কিছুটা গোপন... ২তোমাকে বিশ্বাস নেই, কী করতে কী করো–পাতলা স্বভাব আর বুদ্ধিতে গাঢ়... ৩উপকারী প্রজাপতি, অবসাদে ঝোঁক—দ্বন্দ্ব কাটিয়ে উড়ে তার ভাল হোক... ৪বাতাসে ফুটেছে মধু, কী দারুণ স্বাদ–পাখির শহরে আজও জীবিকা প্রবাদ... ৫মেরে ফ্যালো একেবারে, বাঁচিয়ে কী লাভ?—মিছি মিছি ভাল লাগে হঠাৎ বিলাপ। ৬আলোচনা হতে হতে নীচে নেমে গেছি,যেভাবে বাঁচিয়ে রাখো, সেভাবেই বাঁচি। আনন্দ আজ আর কোনও নির্ভরতা নয়বন্ধু ছাড়া একা থাকাই ভালআবার যদি মনটা খারাপ হয়নিজের মতো খুঁজব তখন আলোআজ আমিও বেরিয়ে পড়েছিযেখান থেকে যায় না ফেরা আরঅনেক শেষে এবার বুঝেছিআমার হাতেও পাহাড় মোছার দাগতর্কহিংসাদ্বন্দ্ব এবং সব—সঙ্গে থাকলে লাগছে বেমানানআজ আমিও বেরিয়ে পড়েছিযেখান থেকে যায় না ফেরা আর... ... ...
ঝড় আনে বিরক্তি আর কোনও অভিযোগ নেইতোমরা এখনও কেন বিচ্ছেদে বিশ্বাস রাখো?বলো আজ শুনি আজ কাজ নেই নেই মানে নেইবাতাসকে গুপ্তচর ভেবে আটক করেছি আমি মিছিলের ইশারায়, দ্যাখোএই পরাবাস্তব হাওয়াদের ছিঁড়ে আনো মুক্তপ্রেমসাজাও ধরণী আজ জটিলেসহজের উপাসনা ব্যর্থ তাওসময়ের চোর সেজে ধরা প’ড়ে যাওয়া মানে মৃত্যুকেই অবহেলা করাভুলে যাও কেউ নেইছিল নেই তাই নেই শোনো স্রোত, তোমার আশঙ্কায় ফোটে ফুলগাছ হই আমি অন্ধকার বাবা আমার মায়ের আরেকটু কাছে স’রে আসেভয় হয়ঘুমোতে যাওয়ার আগে মুখোশের আড়াল থেকে মৃত কোনও শহর আজ বেরিয়ে আমার কাছে আসে যদিতখন কী করববলার তো কেউ নেইআজ শুধু ভাবনা ফোটেদু’হাজার ছাব্বিশ সালে নতুন কোনও কবিতার জন্ম হ’তে পারেকবিকে খুঁজতে হবে ... ...
মনে মনে বৃষ্টি পড়েহাওয়া দেয় অল্পভাবনারা ফেরে ঘরেনিয়ে কোনও গল্প চোখে চোখে ছবি ভাসেবৃষ্টি পড়ে অল্পমনে হয় আশেপাশেনেই কোনও গল্প ... ...