সারা দেশে হলে হলে রমরম করে শম্ভাজি মহারাজের জীবনাশ্রিত এক উপন্যাস নিয়ে ছাভা নামের এক সিনেমা চলছে। সে সিনেমায় যথারীতি ঔরঙ্গজেবকে ভিলেন বানিয়ে শম্ভাজি মহারাজকে মেলেচ্ছো শাসনের বিরুদ্ধে হিন্দুত্ববাদী আইকন করে তোলা হয়েছে। এর বিরুদ্ধে বাঙালি বুদ্ধিজীবীদের একাংশ আবার যদুনাথ সরকারকে সামনে এনে বাংলায় বর্গী হানার জন্য শম্ভাজিকে জড়িয়ে স্যোসাল মিডিয়ায় প্রচার করছেন। যদুনাথ সরকারের লজিকে ইতিহাসকে দেখার দিন চলে গেছে। ওনাকে ঠিক আধুনিক ইতিহাস শাস্ত্রী মনেই করা হয়না। শিবাজি আর শম্ভাজি মহারাজের যেসব তফাৎ উনি করেছেন তা গুলগাপ্পা। যেমন শিবাজি লুটমার করতেন না আর শম্ভাজি করতেন। শিবাজির মারাঠা ফৌজের কায়দা কানুন আলাদা ছিল। শিবাজি মদ খেতেন না। শম্ভাজি খেতেন। ... ...
নব্বইতে রবিশঙ্কর আর নবারুণ টাইম স্পেসকে নিয়ে নানা রকম করে খেলিয়ে ছিলেন। কিন্তু আমার একটা সন্দেহ আছে, ওনারা বেশি করে স্পেস নির্ভর হয়ে পড়েননি তো? রবিশঙ্কর একটু বেশি ডিলিরিয়াস আর নবারুণের ফাজলামি সময়কে ছাপায় না তো? আজকাল মনে হচ্ছে মহাশ্বেতার রাস্তাই ঠিক। ওই খরখরে একটা গদ্য যার ফাঁক দিয়ে উপনিবেশ উত্তর ইতিহাস আর নিম্নবর্গের বারোমাস্যা। অবশ্য বেশি নিম্নবর্গ করতে গিয়ে এলিট ডিসকোর্স একটু নজর এড়িয়েছে ফলে হিন্দুত্বের সংস্কৃত জ্ঞান পদ্ধতি নির্ভর আক্রমণের মহড়া নেওয়া কঠিন। আসলে আমাদের এলিট চর্চাও যথেষ্ট মিশ্র তেহজিবের ফসল, সংস্কৃত আর ফার্সি জ্ঞান পদ্ধতি মিলেমিশে আছে গঙ্গা যামুনি তেহজিবে। তা হলে কি সতীনাথই ঠিক ... ...
সতেরোশো সালের তেসরা মার্চ সিংহগড়ে মারা গেলেন ছত্রপতি রাজারাম, অকালে। শেষ ছত্রপতি তিনিই। সেই মুহূর্তে তাঁর যোগ্য উত্তরাধিকারী কেউ নেই। আবার আলমগীর কি আবার প্রত্যাঘাত করবেন নিজস্ব ভঙ্গিমায় ? আবার কি রাতের পর রাত গভীর সব চিন্তা মন্থন করে ফৌজ সাজানো আর আঁতাতের নয়া নয়া কৌশল সব আবিষ্কার করে ফেলবেন বাদশাহ ? তাঁর জেদ আছে বটে আগের মতোই কিন্তু সে তাগদ কই ? বয়েস ... ...
আবু সৈয়দ আয়ুবের একটা বই ছাড়া বাংলায় খোদা এ শাকুন - কবিতার ভগবান মীর টাকি মীরের ওপর বই আছে কি ? আলমগীর লিখতে গিয়ে এখান থেকে ওখান থেকে ঝাড়ার নেশা পেয়ে বসেছে। বই কিনে পিডিএফ ছাপিয়ে অনলাইনে খামচাখামচি করে সব মাল মশলা জোগাড় করছি। আনাড়ি অনুবাদও আছে বেশ কিছু - উরফি সিরাজি/সন্ত তুকারাম/ মুরাদের সভাকবি বিহিস্তি/ শাহাজাদা দারা শুকোহ/ ঔরঙ্গজেবের চিঠি আর এই মীরের কবিতাংশ। শেষেরটা এই নীচের বই থেকে ঝাড়া মীরের ইংরেজি ... ...
আলমগীর শেষ পরিচ্ছদ লেখা চলছে। ১৬৮৯ সালে শম্ভাজি মহারাজকে মেরে। তাঁর পরিবারকে বন্দী করে। শিবাজির বাঘ ছালে ঢাকা সিংহাসন আর রায়গডের অনেক সোনাদানা লুট করে। আলমগীর আবার ফিরে যেতে পারতেন দখন ছেড়ে হিন্দুস্থানে। ঐশ্বর্যময় বড় বড় শহরের রাজধানীগুলোতে। আবার শুরু করতে পারতেন লাহোর। আকবরাবাদ -আগ্রা। শাহজাহানাবাদ-পুরনো দিল্লী অথবা কাশ্মীরের পথে আরেক রাজধানী হাসান আবদালে চক্কর কাটা। তা না করে তিনি ছত্রপতি রাজরামকে ... ...
শম্ভাজি মহারাজের সংস্কৃত শেখার গল্পটা হয়ত অনেকটা এইরকম : আগ্রা থেকে শিশু শম্ভাজিকে নিয়ে পালাচ্ছেন শিবাজি মহারাজ। তাঁকে ধরতে আসছে ঔরঙ্গজেব আলমগীরের ফৌজ। চতুর্দিকে ছড়ানো গুপ্তচর নেটওয়ার্কের থাবা থেকে বাঁচতে বেনারসের সংস্কৃতজ্ঞ পণ্ডিত কাশী পন্থের হাতে গভীর এক রাতে ছেলেকে সপেঁ দিলেন শিবাজি মহারাজ, বললেন, ''পণ্ডিতমশাই ছেলেটাকে নিয়ে এইভাবে পালাতে গেলে নিঘাৎ ধরা খাব।" ---- কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ। ---- মহারাজ ! ---- আপনি হিন্দুকূলপতি ... ...
নব্বইয়ের মাঝামাঝি থেকে স্বাস্থ্য ও শিক্ষায় বেসরকারিকরণে উৎসাহ দেয় বামফ্রন্ট সরকার। তার আগে থেকেই কংগ্রেস আমল থেকেই প্রত্যক্ষ সরকারী মদতে বেসরকারী হাসপাতাল নার্সিং হোমকে সরকারী মদত দেওয়া হচ্ছিল এক টাকায় জমি দিয়ে। নব্বইয়ের মাঝামাঝি থেকে বামফ্রন্ট ওই কংগ্রেসী রাস্তাতেই পিপিপি বা পাবলিক প্রাইভেট পার্টনারশীপের নামে অজস্র সরকারী হাসপাতালকে জমি দিতে থাকে এক টাকায়। আগের মতোই দুটো শর্তে ... ...
পক্ষ “অভিযোগ থাকলেই অভিযুক্ত বলা যায় না। (pause) লিগালি।" কোন 'ল' অনুযায়ী? অপর পক্ষ মুখ্যমন্ত্রীর পক্ষ আছে। তিনি সরকার পক্ষের হয়ে লিগ্যালি বলেছেন। নেগোশিয়শনে তাই তো হবে। ভুল বলেছেন বলে ট্রোল করছ কেন ? তবে মমতা তো আসল টার্মটা ডিকটেট করলেন। তিনি এ্যাপেক্স বডিতে(টাস্ক ফোর্স) জুনিয়র ডাক্তারদের ও ছাত্র ছাত্রীদের সম প্রতিনিধিত্ব দিয়ে বিশেষ ভাবে একজন ছাত্রীকে নমিনেট করতে বললেন। আমার নেগোশিয়শনের অভিজ্ঞতা থেকে বলতে পারি জুনিয়র ... ...
কলকাতার শহুরে মেয়েরা করে দেখিয়েছ মেয়েদের তত্ত্বের অনেক প্রয়োগ। আমার তো মনে হয় তারা অনেকটা এগিয়ে গেছে। যার প্রভাব গ্রামের মনের কোণেও ঢুকেছে। এই এক অভ্যুত্থান যা শাসনকে আর আগের মতো চলতে দিতে পারবে না। লিঙ্গ রাজনীতির প্রশ্নটা একেবারে সামনে এনেছে তারা। জুনিয়র সহ ডাক্তারদের আন্দোলন সেই উত্তাপে জারিত হয়ে ট্রেডের প্রশ্নটা সামনে আনল বটে কিন্তু তাদের আন্দোলন যে এক জাতীয় স্তরে কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে বড়সড় ট্রেড ইউনিয়ন ... ...
*আমার পোস্ট আমি কয়েকদিন ধরে গ্রামে বেড়াতে এসেছি। তার মধ্যে কিছু বন্ধুর সঙ্গে অন্তরঙ্গ আন্তঃক্রিয়ার সুযোগ হয়েছে। গ্রামীণ গরীবদের সঙ্গেও অন্তরঙ্গ কথোপকথন হচ্ছে। এখানে ডাক্তার দিদি বা বাবুদের টিকিটিও পাওয়া যায় না। আশা দিদিরাই দুয়ারে দুয়ারে চিকিৎসা পরিষেবা পৌঁছনোর ভরসা। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এএনএম নার্স দিদিমনি নির্ভর। তাঁরা জাতীয় স্বাস্থ্য মিশনের ঠিকা কর্মী। ডাক্তার আন্দোলনে কর্মবিরতির ফলে গ্রামীণ মানুষ বিরক্ত। এইসব দ্রোহ ইত্যাদি বিশুদ্ধ নাগরিক মধ্যবিত্তের ব্যাপার বলে তাঁরা মনে করছেন। পশ্চিমবঙ্গে ৭৮ শতাংশ মানুষ ... ...