পাগলা গণেশ কে?
পাগলা গণেশ কী? যখন আমাদের দুজনের শরীরের প্রীতিটি ভাঁজ চেনা হয়ে যাবে, যখন বারবার রিভাইজ করে মুখস্থ হয়ে যাব দুজনের কাছে, তোমার স্তনের বা আমার অন্ডকোষের অসাম্যতা, তখন আর অজানা থাকবে না, কথা তখন বড্ড কেজো হয়ে যাবে, হয়তো রাতের পর রাত আর ঘনিষ্ঠ হব না আমরা, হাজার দায়িত্বের মাঝে প্রেম চাপা পড়ে যাবে মনের স্টোররুমে, দরজা খুলতে চেয়েও খোলা হবে না কয়েক বছর, যদি খুলেও ফেলি, ময়লা মুছে আবার চর্চা করতে মন ... ...
এই পথে আমি শত-সহস্রবার গেছি আগে,আমি এখানের প্রতিটি ইঁট, সিমেন্ট,এমনকি বালির কণাকেও চিনি,এই পথের পাশের গাছ আমাকে বেশি ছায়া দেয়,পথের লোকেরা আমার আত্মীয়।কখনো আত্মীয়তা দাবি করিনি,ওটা স্বতঃস্ফূর্ত।আমি নিশ্চিন্তে যেকোনো ঘরের দরজায় কড়া নাড়তে পারি,আমার পরিচিত সবাই।কিন্তু মাঝে এক দশক কেটে গেছে হয়তো,আমি হিসেবে বড্ড কাঁচা কিনা?তবে বেশ অনেকদিন, একথা বলতে পারি।আজকে যখন হেঁটে এলাম,অনেক নতুন মুখ যোগ হয়েছে রাস্তায়,দরজায়,জানালায়,দোকানের কাউন্টারে।ওদের সাথে পুরোনো মুখের আদল মেলে,কিন্তু তাতে নতুন যুগের পালিশ।ওদের মুখের অবাক অপরিচিত ভাব বলে দেয়,আমি বাতিল হয়ে গেছি।তাই আমি ফিরে যাই কবরস্থানের দিকে,ওদিকে আমার পরিচিত বেশি।নতুন যারা, তারাও পুরোনো, চেনা।ওদের সাথে কথা বলা যাবে না, ঠিক।কিন্তু ওদের উপস্থিতিও আন্তরিক।আমি ঘন্টার ... ...
প্রতিটা ঘরের একটা আলাদা গন্ধ আছে,সেটা সেই ঘরের লোকে হয়তো বুঝতে পারে না,কিন্তু আমি পারি,আর পারে,যারা ওই ঘরের বাসিন্দা নয়।এই গন্ধ ওই ঘরের লোক,ঝরে পড়া পানির পরিমাণ,আনাচে কানাচে লুকিয়ে থাকা কীট-পতঙ্গ,এমনকি ঘরের আয়তন,বাতাস সবাই মিলে নির্ধারণ করে।প্রতিদিন পাল্টে যায় একটু,কিন্তু তাতেও মিল থাকে আগের দিনের সাথে।তখন মনে হয়,ঘরটা মানুষের মতো।ওরও নিজস্ব সত্ত্বা আছে,ওরও প্রাণ আছে হয়তো,আমরা জানতে পারিনি।ও কী খায়?মানুষের প্রাণ? ... ...
যাদের ঘরের আঙিনা ছোট,রোদ পড়ে না সেখানে,ঘর স্যাঁতসেঁতে থাকে,বাতাস খেলে না ঠিক,যদি জানালা না খোলা থাকে।আমার আঙিনাহীন দেহ,আমি বহুতল ফ্ল্যাটের টবের চারা,আমার বৃদ্ধি ওই ঘরের আলোর মতোই,কৃত্রিম, ফ্যাকাশে, পুষ্টিহীন,চকচকে। আমি মাটি কেমন দেখিনি, আমার গায়ের চামড়া ... ...
হয়তো আমি এখনো ঈশ্বরের কাছে যেতে পারিনি, চেষ্টাই করিনি তো! প্রতিদিন ঈশ্বরের হাজার চেষ্টা সত্ত্বেও আমি মোক্ষ নিইনি হাত পেতে, ঈশ্বরের ইগো বড্ড বেশি, তাই সে আমাকে ভালোবাসা সত্ত্বেও মুক্তির অমৃত দেয়নি। ভালোবাসে সে আমায় সন্দেহ নেই, কিন্তু অধোশির চায় ... ...
কি জানি কেন, আজকের রাতটা ঠিক স্বাভাবিক নয়! পাখিদের ডাক চড়া, আকাশে চাঁদ না থাকা সত্ত্বেও যেন ঠিক অন্ধকার নয়, গাছগুলোও ঠিক করে উঠতে পারছে না, হাওয়া বওয়ানো উচিত, নাকি ... ...
তোমার গরু-ছাগল মারলে খারাপ লাগে,কিন্তু গাছ কাটলে কেন লাগে না?মানুষের জন্য যদি হিউম্যান রাইটস থাকে,তবে বাকি প্রাণীরা কী করল?মানুষ আত্মহত্যা করলেও দোষী ঠাউরানো হয় কাউকে,তবে পিঁপড়ে, মশা, আরশোলা খুন করার জন্য যে বিজ্ঞাপণ দেওয়া হয়,সেগুলোর কেউ প্রতিবাদ করে না কেন?তামাকের, মদের বিজ্ঞাপণ যদি বন্ধ হয়,তবে ইনসেক্টিসাইডের ব্যবহার কেন বন্ধ হয় না?সবকিছু কি মানুষের উপকারের কথা বলে ন্যায়সঙ্গত করে ফেলা যায়?পৃথিবীটা কী শুধু মানুষের তবে!বাকিদের বাঁচার অধিকার কি তখনই থাকবে,যখন তাদের বেঁচে থাকা মানুষের জন্য লাভজনক হবে?যদি মানুষকে বেশ্যাবৃত্তি করতে বাধ্য না করা যায়,তবে কেন গরু, ছাগল, কুকুরদের যৌনমিলনে বাধ্য করা হবে!শুধু একথা বলেই কি পার পাওয়া যায়,"মানুষ সর্বশ্রেষ্ঠ জীব।সবকিছু মানুষের ... ...
আজ পঁচিশে বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তিনি নমস্য, শ্রদ্ধা এবং সম্মানের দাবিদার। আর তাকে তা না দেওয়ার কোনো কারণ নেই। কেন না তিনি বাঙালী তথা ভারতীয়দের যা দিয়েছেন তার জন্য চিরকৃতজ্ঞ থাকা উচিত। সবচেয়ে বড় যা দিয়েছেন তা হলো আত্মনিরীক্ষণ ও আত্মসমালোচনা। কিন্তু সমস্যা হচ্ছে আমরা তাকে এত বেশি শ্রেয় দিয়ে ফেলি, যে অন্যরা ব্রাত্য হয়ে যান। তিনিই একমাত্র চিরন্তন ... ...
সব যখন ছেড়ে গেল, শুধু আমি বসে রইলুম, আমার অবশিষ্ট শরীর আর মুক্তি উন্মুখ আত্মা নিয়ে, যে কটা কাক বসে ছিল, তারাও চলে গেল, আবার কালকে আসবে বলে গেল - যদি মরি! কিন্তু আমি আর একটু বাঁচতে চেষ্টা ... ...
এভাবে বহুদূর চলে যাওয়া যায়,সীমানাগুলো সব পেরিয়ে,দিগন্তের কাছাকাছি।কেন যাব জানি না,এতদূর যে এসেছি,এটাও তো হিসেব না করেই এসেছি,ভালো লেগেছে বলে,কিংবা আমার চারিদিক,(যেটা আছে আর কি!)ভালো লাগেনি বলে।এক কথায় পালিয়ে এসেছি আমি।তবে আমার খোঁজ পড়েনি এজন্য।পড়ে না।কারণ পূর্ব অভিজ্ঞতা থেকে ওরা জানে,আমি আবার ফিরে যাব।যদি এখন উধাও হয়ে যাওয়া যায়!খুব একটা খারাপ হবে না কিন্তু!কিন্তু আমার কোমরে অদৃশ্য শিকলে বাঁধা আছে -মায়া, মোহ, ভালোবাসা, দায়িত্ব, কর্তব্য.....এসব লোহা।চুম্বক আছে একখানা,আমার গন্ডির মধ্যে,বিভিন্ন জায়গায়,প্রয়োজনমতো চালু করে,তড়িৎচুম্বক তো!আমি ফিরতি পথ ধরি,কেউ সুইচ দিয়েছে চুম্বকে। ... ...